আসাম

ব্যাপক সাফল্য পেল দিদির দূত

ব্যাপক সাফল্য পেল দিদির দূত

ভোটের দিন ঘোষণা না হলেও রাজনৈতিক দল প্রচার চালাচ্ছে জোরকদমে। প্রচারের হাতিয়ার হিসেবে ডিজিটাল প্লাটফর্ম গুরুত্ব পাচ্ছ। এবার ভোটের আগে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছোতে চলতি মাসের ৪ তারিখে তৃণমূলের নয়া হাতিয়ার এল ‘‌দিদির দূত’। ‘দিদি’ অর্থাৎ মমতা ব্যানার্জির সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য এই অ্যাপ চালু করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলা যাবে দিদির সঙ্গে। প্রকাশ পাওয়ার কিছু দিনের মধ্যেই ‘রেকর্ড’ গড়ল তৃণমূলের অনলাইন অ্যাপলিকেশন (অ্যাপ) ‘দিদির দূত’। চালু হওয়ার ৮ দিনের মধ্যে প্রায় ১ লক্ষ মানুষ ব্যবহার করছেন “দিদির দূত” অ্যাপ। এমনটাই দাবি তৃণমূলের তরফে।
Read More
স্টার কিডদের ড্রাগের নেশা নিয়ে মুখ খুললেন সুনীল শেঠি

স্টার কিডদের ড্রাগের নেশা নিয়ে মুখ খুললেন সুনীল শেঠি

একদিকে যখন করোনার আতঙ্কে ঘরবন্দী সকলে, তখন বলিউডের অন্যতম  ট্যালেন্টেড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা বলিউডকে। তাঁর মৃত্যুর তদন্তের প্রেক্ষিতে ড্রাগ ও ড্রাগ পাচারের সঙ্গে নাম জড়িয়েছিল বহু অভিনেতা-অভিনেত্রীর। জিজ্ঞাসাবাদ থেকে বাদ পড়েননি শ্রদ্ধা কাপুর বা সারা আলি খানের মতো স্টার কিডরাও। যা নিয়ে প্রবল চর্চা শুরু হয়েছিল বলি-মহলে। ড্রাগ ও তার সঙ্গে এই স্টার কিডদের যোগ স্পষ্ট না হলেও তার পর থেকে অনেক স্টার কিডদের নামের পিছনেই 'ড্রাগি' বা নেশাখোর তকমা জুড়েছে। কিন্তু ছেলে আহান শেঠি বা মেয়ে আথিয়া শেঠির নামের পিছনে এমন তকমা কোনওদিনও জুড়বে না বলে বিশ্বাস সুনীল শেঠির । IANS-কে দেওয়া এক সাক্ষাৎকারে…
Read More
জঙ্গলে পশুপাখির সঙ্গে কঙ্গনা

জঙ্গলে পশুপাখির সঙ্গে কঙ্গনা

ভ্যালেন্টাইনস ডে-তে মধ্যপ্রদেশের সতপুরা ব্যাঘ্র সংরক্ষণ এলাকায় দেখা মিলল বলিটাউনের ক্যুইন কঙ্গনা রানাওয়াতের।ডেনিমের জ্যাকেট, হাতে বাইনোকুলার, হুড খোলা জিপেই চোখধাঁধানো পোজ দিলেন কঙ্গনা । সাতপুরা ব্যাঘ্র সংরক্ষণের ছবি ট্যুইটারে শেয়ার করে কঙ্গনা লিখেছেন, '' রবিবার সন্ধ্যাবেলা খুব ভাল সময় কাটল। কত পশু-পাখি দেখলাম। একটা বিশাল বাঘের সঙ্গেও দেখা হয়েছে।''সম্প্রতি 'ধাকড়'-এর শ্যুটিংয়ের জন্য মধ্য প্রদেশে যান কঙ্গনা
Read More
নিজের বিয়েতে দুঃস্থদের কাপড়,  মাস্ক,  মিষ্টি তুলে দিলেন নবদম্পতি

নিজের বিয়েতে দুঃস্থদের কাপড়, মাস্ক, মিষ্টি তুলে দিলেন নবদম্পতি

নিজেদের বিয়ে অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে একটু অন্যরকম ভাবে প্রীতিভোজের আয়োজন করল জলপাইগুড়ি নিবাসী নবদম্পতি। বিয়ের অনুষ্ঠানে‌র মধ‍্য দিয়ে গরিব ও দুঃস্থ মানুষ‌দের মধ‍্যে কম্বল ও মিষ্টি বিতরণ করলেন জলপাইগুড়ি‌র বাসিন্দা নবদম্পতি। চা-বাগান সহ বিভিন্ন এলাকার মানুষ‌দের হাতে মাস্ক‌ও তুলে দিয়েছেন তারা। জানা গেছে , জলপাইগুড়ি শহরের কদমতলা মিউসিপালটি মার্কেট সংলগ্ন এলাকার বাসিন্দা স্নেহাশিস রায় ও পাণ্ডাপাড়া‌র বাসিন্দা চয়নিকা আচার্যের বিয়ে হয়। আগে থেকেই তাঁরা সিদ্ধান্ত নিয়েছিলেন জাঁকজমকপূর্ণ বিয়ের বাড়তি খরচ না করে গরিব ও দুঃস্থ মানুষ‌দের জন্য কিছু করবেন তাঁরা। সেই অনুযায়ী নবদম্পতি মিলে প্রচুর সংখ্যক অসহায় মানুষের হাতে কম্বল, মিষ্টি ও মাস্ক তুলে দেন। পাশাপাশি দরিদ্র পরিবারের শিশুদের…
Read More
পুলিশ অফিসারের বৃদ্ধা মাকে মাথা থেঁতলে খুন, আটক নাতি

পুলিশ অফিসারের বৃদ্ধা মাকে মাথা থেঁতলে খুন, আটক নাতি

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এক বৃদ্ধাকে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠেছে । মৃতার নাম বাতাসি বর্মন (৭০), বাড়ি রায়গঞ্জ থানার বীরঘই গ্রামে। পুলিশ মঙ্গলবার ভোরে বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার করেছে । পুলিশের প্রাথমিক অনুমান ভারী কোনও বস্তু দিয়ে মাথা থেঁতলে ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে। ডিএসপি সদর, রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা বৃদ্ধার নাতি শংকর বর্মনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ।পুলিশ সূত্রের খবর, মৃতার নাতি শংকর বর্মন ব্রাউন সুগারে আসক্ত। ঠাকুমার টাকা চুরি করতে গিয়ে সে ধরা পড়েছিল। তার জেরেই ওই বৃদ্ধা খুন হয়ে থাকতে পারেন বলে পুলিশের প্রাথমিক অনুমান‌। পুলিশ সুপার সুমিত কুমার বলেন, তদন্ত শুরু হয়েছে। উল্লেখযোগ্য…
Read More
রাগ ভুলে বরুনকে আশীর্বাদ করলেন গোবিন্দা?

রাগ ভুলে বরুনকে আশীর্বাদ করলেন গোবিন্দা?

সিনেজগতের সঙ্গে যুক্ত এবং পরিবারেরও ঘনিষ্ঠ, বলিউডের এমন খুব অল্পসংখ্যক তারকাই আমন্ত্রিত ছিলেন নাতাশা দালাল এবং বরুণ ধাওয়ানের বিয়েতে। তাঁদের মধ্যে যে গোবিন্দারও নাম ছিল, সেটা কিন্তু কেউ ঘুণাক্ষরেও আঁচ করে উঠতে পারেননি! পারার কথাও নয়! কেন না, বরুণের বিয়েতে গোবিন্দা আসতে পারেন, এরকম কোনও জল্পনা সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েনি, তেমনই ধাওয়ান-পরিবার থেকেও এই নিয়ে কিছু জানানো হয়নি। এবারেও অবশ্য ধাওয়ান পরিবার থেকে বিষয়টা নিয়ে কেউ মুখ খোলেননি। বলা যায়, মন খুলেছেন গোবিন্দা স্বয়ং! নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তিনি আশীর্বাদ জানিয়েছেন নববিবাহিত নাতাশা আর বরুণকে। গোবিন্দার Instgram Story একটি ঘন নীল রঙের সোনালি হরফে সাজানো কার্ডের ছবি তুলে ধরেছে। যা…
Read More
সারা রাজ্যে জুড়ে চালু হল মা প্রকল্প

সারা রাজ্যে জুড়ে চালু হল মা প্রকল্প

ভার্চুয়াল মাধ্যমে আজ সারা রাজ্যে জুড়ে চালু হল মা প্রকল্প। রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন মাত্র ৫ টাকায় ডিম ভাত বিলির কর্মসূচী মা প্রকল্প রাজ্যের শুরু করেন । সোমবার দুপুরে মালদা শহরের কানিমোড় এলাকার মা প্রকল্পের ক্যান্টিন থেকে সস্তায় এই পুষ্টিকর খাবার বিলি করা হয়। এদিনের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলার কোডিনেটর তথা ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য বাবলা সরকার, সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানো সহ জেলা প্রশাসনের কর্তারা । এই প্রকল্প শুরুর প্রথম দিনেই পাঁচ টাকায় ডিম ভাত খেতে উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। মূলত এদিন দুঃস্থ মানুষদের কুপন পদ্ধতির মাধ্যমে পাতায় করে এই পুষ্টিকর খাবার বিলের উদ্যোগ…
Read More
বাম নেতার মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ

বাম নেতার মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ

এক সিপিএম নেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল ডালখোলা থানার পাতনর এলাকায়। এই ঘটনায় উত্তরদিনাজপুরের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সিপিএমের দাবি তাঁকে মেরে জাতীয় সড়কের ধারে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে দাবিতে ইতিমধ্যে আন্দোলনের হুমকি দিয়ে রেখেছে জেলার বাম নেতৃত্বরা। ঘটনাটি তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিপিএম নেতার মৃত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে, মৃত সিপিএম নেতার নাম মহম্মদ রফিক (৫৫) তিনি দলের শাখা সম্পাদক ছিলেন বলে জানা গিয়েছে। আজ, সোমবার স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়কের পাশে ফাঁকা জায়গায় তাঁর মৃতদেহটি দেখতে পায়। স্থানীয়দের অনুমান…
Read More
এক রাতে পরপর ছয়টি দোকানে চুরি, ব্যাপক চাঞ্চল্য শামুকতলায়

এক রাতে পরপর ছয়টি দোকানে চুরি, ব্যাপক চাঞ্চল্য শামুকতলায়

এক রাতে পরপর ছয়টি দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারের শামুকতলার মাঝের৫ দাবড়ির এলাকায়। জানা গেছে একই রাতে এতগুলি দোকানে চুরির ঘটনা এর আগে না ঘটায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে । এর দোকানগুলির মধ্যে তিন সোনার দোকান বলে সূত্রের খবর। বাকি দুটি কাপড়ের দোকান ও একটি মদের দোকানে । দুর্গাবাড়ি বাজার ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গেছে গতকাল রাতে দুর্গাবাড়ি বাজার এলাকার মূর্তি বিশ্বাস স্বপন দাস উজ্জ্বল দাস নারায়ন দাস এর সোনার দোকান ও কাপড়ের দোকানে চুরি হয় দুষ্কৃতীরা কয়েক লক্ষ টাকার কাপড় সোনার গহনা নিয়ে যায় অন্যদিকে ৩১নম্বর জাতীয় সড়কের দুর্গাবাড়ি চৌপুতি সংলগ্ন ভাষার ডাবরি এলাকায় একটি…
Read More
রাজ্যস্তরের একটি ফ্যাশন শোতে জেলার নাম উজ্জ্বল  করল জলপাইগুড়ির  খুদে প্রতিযোগী অন্বয়ী সাহা

রাজ্যস্তরের একটি ফ্যাশন শোতে জেলার নাম উজ্জ্বল করল জলপাইগুড়ির খুদে প্রতিযোগী অন্বয়ী সাহা

রাজ্যস্তরের একটি ফ্যাশন শোতে জেলার নাম উজ্জ্বল করল জলপাইগুড়ির এক খুদে প্রতিযোগী। জানা গেছে জলপাইগুড়ির ছার বছরের এক শিশু অন্বয়ী সাহা রাজ্য পর্যায়ের একটি ফ্যাশন শোতে তৃতীয় স্থান অর্জন করে । কলকাতায় আয়োজিত প্রতিযোগিতায় অন্বয়ী‌র এই অসাধারণ সাফল্যে খুশি তাঁর বাবা মা সহ স্থানীয় বাসিন্দারা। জলপাইগুড়ি‌র স্থানীয় একটি সংস্থা থেকে মডেলিং ও ফ‍্যাশন শোয়ের প্রথম পাঠ শিখেছে অন্বয়ী । মাত্র চার বছর বয়সেই র‍্যাম্পে উঠে নিখুঁত ক‍্যাট‌ওয়াক করে সকলের নজর কেড়ে নেয় সে। জলপাইগুড়ি‌র স্থানীয় একটি নার্সারি স্কুলের ছাত্রী অন‍্যয়ী। তার বাবা জয়ন্ত সাহা ও মা সোমা সাহা মডেলিং ও ফ‍্যাশন শো নিয়ে মেয়েকে সবসময় উৎসাহ দিয়ে চলেছেন। অন‍্যয়ী‌র মা…
Read More