18
Feb
বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল তাঁর বিজেপিতে যাওয়ার। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। বিজেপিতে যাচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়। টলিপাড়ায় আপাতত বিভিন্ন রাজনৈতিক দলে যোগদানের হিড়িক পড়েছে। প্রথাগত এবং পেশাগত রাজনীতিকদের চেয়ে তারকাদের নিয়েই মাতামাতি বেশি তৃণমূল এবং বিজেপির। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিনেতা হিরণও। বুধবারই ঘটা করে বিজেপিতে নাম লিখিয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আরেক অভিনেতা যশ দাশগুপ্ত। বৃহস্পতিবার অমিত শাহের কাকদ্বীপের সভাতেই হিরণের যোগ দেওয়ার কথা বিজেপিতে। হিরণের দাবি, 'অলক্ষ্মী বিদায়ই লক্ষ্য! বাংলা থেকে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী ফেরাতে চাই। বাংলায় কর্মসংস্থান নেই, বাংলার যুবরা বাইরে চলে যাচ্ছেন। তাঁদের ফেরাতে হবে।' তাঁর আরও দাবি, 'আমি সাধারণ…
