আসাম

উর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ

উর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ

ফের উর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ। লাগাতার বাড়ছে দেশের দৈনিক সংক্রমণ। উদ্বেগ বাড়ছে নতুন করে। এক ধাক্কায় অনেকটাই বেড়েছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৯৩ জন। যা আগের থেকে অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০১ জনের। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮১ জন। ইতিমধ্যেই দুই জেলায় জারি করা হয়েছে লকডাউন।
Read More
আজ উদ্বোধন হবে দক্ষিণেশ্বর মেট্রো

আজ উদ্বোধন হবে দক্ষিণেশ্বর মেট্রো

বিধানসভা ভোটের আগেই চালু হতে চলেছে দক্ষিণেশ্বর মেট্রো। শেষ হয়ে গেলো যাবতীয় কাজ। আজ ২২ ফেব্রুয়ারি দক্ষিনেশ্বর মেট্রো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধামন্ত্রীর দপ্তরের কয়েকজন আধিকারিক এই প্রকল্পের যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখেছেন। আগামীকাল ২৩ ফেব্রুয়ারী থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে মেট্রো রেলের নতুন রুট। দক্ষিণেশ্বর স্টেশনটি করা হয়েছে অনেকটা মন্দিরের ধাঁচে। এই নতুন রুটটি চালু হয়ে গেলে দক্ষিণ কলকাতার সঙ্গে মেট্রো যোগাযোগ ব্যবস্থা অনেকটাই মসৃন হয়ে যাবে। দক্ষিণেশ্বর থেকে দক্ষিণ কলকাতার কবি সুভাষ পর্যন্ত ভাড়া নির্ধারিত হয়েছে ২৫ টাকা।
Read More
বামেদের ‘টুম্পা সোনা’ গানে সুদীপ্তাকে নিয়ে টানাটানি !

বামেদের ‘টুম্পা সোনা’ গানে সুদীপ্তাকে নিয়ে টানাটানি !

২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে মহা সম্মেলন করবে বামেরা। দশ লক্ষ মানুষকে নিয়ে এই সমাবেশ করার পরিকল্পনা রয়েছে তাঁদের। বিধানসভা নির্বাচনের আগে একদিকে নতুন স্লোগান তৈরিতে ব্যস্ত তৃণমূল।। বিজেপিও নানা রকম কিছু বানিয়ে সোশ্যাল মিডিয়া প্রচারকে জোরদার করতে তৈরি। এই সময় বামেরা মোক্ষম চাল দিল। সম্প্রতি 'টুম্পা সোনা' গানটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। সেই গান বাজছে না এমন কোনও জায়গা নেই। সেলেবদের বিয়ে হোক, বা সাধারণ মানুষের আমোদ সব জায়গাতেই এই গান বাজিয়ে আনন্দ করতে ব্যস্ত সকলে। কেউ ভাবতেই পারেননি এই গান এত হিট হবে। এমনকি এক কালের তুমুল ভাইরাল, 'টুনির মা'-কেও পিঁছনে ফেলেছে এই গান। বামেরা এই গানটিকেই প্যারোডি হিসেবে নতুন…
Read More
মোবাইলে মেসেজ ডিলিট করে দেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়ার রূপ নিল পারিবারিক বিবাদে। এই ঘটনার জেরে স্ত্রীর বাপের বাড়ির লোকজন এসে বেধড়ক পেটাল নিজের জামাইকে। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় মালদার হবিবপুর এলাকায়। ঘটনায় পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীর শ্বশুর হযরত শেখ ও স্বামী হানিফ শেখ। অন্যদিকে আহত অবস্থায় হবিবপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে স্ত্রীর শাশুড়ি মতো বিবি, ভাসুর কায়োম শেখ ও দেওর হাউল শেখ।আহত স্বামী হানিফ শেখ জানান, তার স্ত্রী সন্দেহ পূর্বক ভাবে মোবাইল থেকে সমস্ত রকম মোবাইল নাম্বার এবং তথ্য মুছে…
Read More
টিকা নিয়ে প্রাণ হারিয়েছেন কয়েকজন

টিকা নিয়ে প্রাণ হারিয়েছেন কয়েকজন

দেশ জুড়ে চলছে করোনার টিকাকরণ। কিন্তু ভ্যাকসিন আসাতেও পুরোপুরি দুশ্চিন্তা কাটেনি। প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়ার পর ৩২ জন প্রাণ হারিয়েছেন তথ্য সামনে আনল স্বাস্থ্য মন্ত্রক। গত ১৬ জানুয়ারি ভারতে শুরু হয়েছিল করোনার টিকাকরণ প্রক্রিয়া। বিষয়টা অবশ্যই তদন্ত সাপেক্ষ। গত ২৪ ঘন্টায় নতুন করে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Read More
কড়া নিরাপত্তায় শিলিগুড়িতে গড়াল রথের চাকা

কড়া নিরাপত্তায় শিলিগুড়িতে গড়াল রথের চাকা

যে উদ্যম নিয়ে শুরুটা হয়েছিল , শিলিগুড়িতে উধাও সে চিত্র। কোচবিহার, আলিপুরদুয়ারে যে বিজেপির রথ যাত্রায় যেভাবে হাই প্রোফাইল বিজেপি নেতৃত্বরা এসে রথের সূচনা করেছিলেন, শিলিগুড়িতে সেই রথ ঢুকল অনেকটা আড়ম্বরহীন ভাবে। এদিন জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে বিজেপির পরিবর্তন যাত্রার রথ ঢোকে সকাল দশটা নাগাদ। এই রথ শিলিগুড়ির বাইপাসে ফুলেশ্বরিতে এসে পৌঁছায়।এদিন এই পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, সাংসদ জয়ন্ত রায়, রাজু বিস্তা, শিলিগুড়ি সাংগঠনিক এবং জলপাইগুড়ি জেলার বিজেপি নেতৃত্বরা। বিজেপি সাংসদ রাজু বিস্ট এদিন অনুষ্ঠানে জানান , এই পরিবর্তন যাত্রা রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে, কর্মসংস্থানের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে । এই যাত্রা সুশাসনের জন্য। এই যাত্রায় কর্মীদের আগামী তিনমাস…
Read More
আগাম জামিন নিতে ইসলামপুর আদালতে সাংসদ সুকান্ত মজুমদার

আগাম জামিন নিতে ইসলামপুর আদালতে সাংসদ সুকান্ত মজুমদার

বেআইনি ভাবে বাইক রেলি করার দায়ে আজ ইসলামপুর আদালতে আগাম জামিন নিতে এলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সূত্রের খবর , বিগত ২৫ তারিখ বালুরঘাটে বিনা অনুমতিতে বাইক রেলি করে বিজেপি। সেই ঘটনায় পুলিশ মামলা রুজু করেছে । আজ সেই মতো আদালতে হাজিরা দিতে আসেন সাংসদ।জানা গেছে এই ঘটনায় সাংসদ সহ ৪২৫ জনের নামে অভিযোগ জমা পড়েছে। সুকান্ত বাবুর অধিবক্তা তপন মজুমদার জানিয়েছেন বাইক রেলী করাতে পুলিশ মামলা রুজু করেছে।তার জন্য তিনি জরুরী কাগজপত্র সহি করতে ইসলামপুর আদালত চত্বরে এসেছেন আগামীতে তিনি সমস্ত কাগজপত্র পূরণ করে আদালতে জমা করবেন ।অধিবক্তা আরো বলেন যেসব ধারা তে মামলা রুজু করা হয়েছে সবগুলি…
Read More
গ্যাস ,পেট্রোলের মূল্য বৃদ্ধির মৌন প্রতিবাদ মিছিল

গ্যাস ,পেট্রোলের মূল্য বৃদ্ধির মৌন প্রতিবাদ মিছিল

খাবার দ্রব্য , তেল থেকে পেট্রোলিয়াম সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া । হেশেল থেকে বাইরের সমস্ত সাধারণ মধ্যবিত্ত মানুষের অবস্থা হাঁসফাঁস। করোনার ঢেউ সামলে এখনও দেশের মানুষ আর্থিক দিকটি সামলে উঠতে পারেনি। তার মধ্যেই জিনিসের দাম বাড়াতে নাজেহাল সাধারণ মধ্যবিত্ত অ নিম্ন বিত্ত মানুষ। এরই প্রতিবাদে আজ শিলিগুড়ির সুভাষ পল্লী বাজারে মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করল বঙ্গ জননী বাহিনী। দেশ জুড়ে দিন দিন বেড়েই চলেছে পেট্রোল,ডিজেল সহ রান্নার গ্যাসের দাম যার হ্রাস টানতে ব্যর্থ কেন্দ্র সরকার।জ্বালানি দ্রব্যের মূল্য বৃদ্ধির ফলে হেশেল সামলাতে হিমশিম অবস্থা গৃহিণীদের।অবিলম্বে রান্নার গ্যাসের দাম হ্রাস করতে হবে এই দাবি জানিয়ে তৃনমূল কংগ্রেসের বঙ্গ জননী বাহিনী মৌন প্রতিবাদ…
Read More
ফের রাজ্যে নমো

ফের রাজ্যে নমো

বাংলার রাজ্য রাজনীতিতে নিজেদের মাটি শক্ত করতে মরিয়া গেরুয়া শিবির। বামেদের ব্রিগেডের এক সপ্তাহের মধ্যে ব্রিগেডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৭ মার্চ ব্রিগেড সমাবেশ করবেন প্রধানমন্ত্রী। তবে তাঁর আগে আগামী ২২ ফেব্রুয়ারি এবং ২৮ মার্চ রাজ্যে আসছেন নমো। একটি রাজনৈতিক সভাও তাঁর করার কথা। একের পর এক সভা করে চলেছেন মোদি, শাহ, নাড্ডা'রা। দু’সপ্তাহের মধ্যে রাজ্যে তিনটি সফর প্রধানমন্ত্রীর।
Read More
কেন্দ্রীয় বাহিনী এল রাজ্যে

কেন্দ্রীয় বাহিনী এল রাজ্যে

এবার বিধানসভা ভোটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা। চলতি বছরের বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে করার ক্ষেত্রে এবার রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী। শনিবার সকালে দুর্গাপুরে পৌঁছেছে দুই কোম্পানী সিআইএসএফ কর্মী। যাদের পাঠানো হবে বাঁকুড়া ও বীরভূমে। কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে টহল দেবে কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষের মনোবল বাড়ানোর কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। ওয়াকিবহাল মহলের মতে, লোকসভা ভোটের থেকেও বেশি সংখ্যক আধাসেনা রাজ্যে আনা হবে। চলতি মাসে ধাপে ধাপে মোট ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে। খুব শীঘ্রই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে।
Read More