আসাম

আবর্জনায় ভর্তি হচ্ছে সোশাল মিডিয়া বললেন অভিনেতা ইমরান

আবর্জনায় ভর্তি হচ্ছে সোশাল মিডিয়া বললেন অভিনেতা ইমরান

কিস কিং বলেই সুনাম অর্জন করেছিলেন এককালে। একটা ছবিতে কতগুলো কিসিং সিন আছে তা দিয়েই প্রযোজকরা নির্ধারণ করতেন ছবি বিক্রি কেমন হবে! এখন ইমরান হাশমি কিন্তু আমূল বদলে গিয়েছেন। রোমান্সের মোড়ক খুলে যেন বেরিয়ে এসেছে ভেতরের রাশভারী মানুষটা। নিজের লিভিং রুমে বসে অনলাইনে সাক্ষাতকার দিচ্ছেন মিডিয়াকে। রুমের আসবাবে অ্যান্টিক টাচ। সোফাসেটের পাশে টেবিল ল্যাম্প। নরম আলো পড়েছে ফ্লোরে। মানানসই সাদা কুশন। শৌখিনতার ছাপ সবখানে। নিজেও সেজেছেন পরিপাটি করে। ধোপদুরস্ত চেহারা। বাড়িতে আছেন বলে এলোমেলো অগোছালো হয়ে থাকবেন, এমনটা তাঁর না-পসন্দ। আপনি তো প্রচণ্ড পাংচুয়াল। বলিউডের অভিনেতারা খুব কমই এমনটা হন... "অভিনেতা হয়েছি বলে কি স্কুলে যা শিখেছি সব ভুলে যাব?…
Read More
নতুন করে চিন্তা বাড়াচ্ছে

নতুন করে চিন্তা বাড়াচ্ছে

দেশে ফের বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত কয়েক দিন ধরেই দেশে লাগাতার বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিন আক্রান্ত রোগীর দিক থেকে ভারত আবারও বিশ্বের চতুর্থ বৃহত্তম সংক্রামিত দেশে পরিণত হয়েছে। দেশজুড়ে করোনার নতুন স্ট্রেনের জেরেই বাড়ছে সংক্রমণের সংখ্যা। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৭৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৮ জনের।
Read More
কেন্দ্রীয় বাহিনীকে ফুল দিয়ে স্বাগত জানাল জলপাইগুড়ি জেলা পুলিশ

কেন্দ্রীয় বাহিনীকে ফুল দিয়ে স্বাগত জানাল জলপাইগুড়ি জেলা পুলিশ

খেলা শুরু হতে আরা মাত্র কয়েক্দিন বাকি । তার আগেই জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনি এসে পৌঁছল বুধবার রাতে। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সুসম্পর্ক বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানালো রাজ্য পুলিশ। এমনই অভিনব ব্যতিক্রম ছবি ধরা পড়লো জলপাইগুড়ি জেলায়। জানা গেছে এদিন জলপাইগুড়িতে দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জলপাইগুড়ি থানায় এসে পৌছায়।যদিও এখনো বিধানসভা নির্বাচনের দিনক্ষন ঘোষনা হয়নি। পুলিশ আধিকারিক সুত্রে জানা গেছে এই দুই কোম্পানি আধা সামরিক বাহিনীর এক কোম্পানি কে পাঠানো হয়েছে ডুয়ার্সের ধূপগুড়ি থানা এলাকায় এবং এক কোম্পানিকে রাখা হয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকায়। এদিন রাতে আধা সামরিক বাহিনী ধূপগুড়ি থানা এলাকায়…
Read More
সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন নাড্ডা

সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন নাড্ডা

বাংলা বিধানসভা নির্বাচনে গেরুয়াবাহিনীর লক্ষ্য বাংলার মাটি। ভোটের মুখে নয়া কর্মসূচির সূচনা করবেন BJP দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। 'সোনার বাংলা' গড়ার ডাক দিয়েছেন নাড্ডা। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের সমস্ত কেন্দ্রে গিয়ে নির্বাচনী ইস্তেহার বানানোর বিষয়ে মতামত নেবে পদ্মশিবির। সেই আলোচনায় যেসব প্রস্তাব ও পরামর্শ উঠে আসবে, তা মাথায় রেখেই একুশের ভোটের ইস্তেহার বানাবে বঙ্গ BJP নেতৃত্ব।
Read More
জো বিডেনের সময়ে আরএক ভারতীয় বংশোদ্ভূত

জো বিডেনের সময়ে আরএক ভারতীয় বংশোদ্ভূত

মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষপদে ভারতীয় বংশোদ্ভূত আধিকারিকদের দেখা যাচ্ছে নতুন প্রেসিডেন্ট জো বিডেনের সময়ে। এবার ৪৯ বছরের ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী এবং মানবাধিকার কর্মী কিরণ আহুজাকে মানবসম্পদ দফতরের শীর্ষে বসালেন বাইডেন। তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি এই দফতরের শীর্ষ পদে বসলেন। মার্কিন বিচার বিভাগে একসময় মানবাধিকার আইনজীবী হিসাবে কাজ শুরু করেন কিরণ আহুজা।
Read More
গেরুয়া শিবিরে অশোক দিন্দা

গেরুয়া শিবিরে অশোক দিন্দা

রাজনীতিতে নামার জল্পনাই এবার সত্যি হল। রাজনীতিতে রাজ্যের আরও এক ক্রিকেটার। বিজেপিতে যোগ দিলেন ৩৬ বছরের বঙ্গ ক্রিকেটার অশোক দিন্দা। বুধবার লেবুতলা পার্কের ব়্যালির মঞ্চেই উপস্থিত ছিলেন দিন্দা। এরপরই তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। এজন্যই তিনি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। চলতি মাসের শুরুতেই সবধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন দিন্দা। ২০০৯ সালের ডিসেম্বরে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক|
Read More
খেলায় জিতবে পদ্মফুল , রায়গঞ্জে পরিবর্তন যাত্রায় দাবি দিলিপ ঘোষের

খেলায় জিতবে পদ্মফুল , রায়গঞ্জে পরিবর্তন যাত্রায় দাবি দিলিপ ঘোষের

ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও খেলার বাঁশি বেজে গেছে সারা বাংলায়। এবার রাজ্যে ভোটের খেলা যে ভয়ঙ্কর হয়ে উঠবে তার আভাসও পাচ্ছে বাংলার আম জনতা। এই পরিস্থিতিতে বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিতে এসে খেলায় গোল দেওয়ার কথা জানালেন রাজ্য বিজেপির সভাপতি দিলিপ ঘোষ। এবার ভোটে খেলা হবে পদ্ম ফুলের মেলা হবে,বসে বসে দিদি দেখবে খেলা এই স্লোগানকে সামনে রেখে পরিবর্তন যাত্রার সভা থেকে এমনি ডাক দিলেন কালিয়াগঞ্জ থেকে বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ।উল্লেখ্য গত ১৪ দিন আগে কোচবিহার থেকে পরিবর্তন যাত্রা শুরু হয় বিজেপির। বুধবার পরিবর্তন যাত্রা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এসে পৌছায়।পরিবর্তন যাত্রার রথে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি…
Read More
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মিছিল শিলিগুড়িতে

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মিছিল শিলিগুড়িতে

৫ দফা দাবি শিলিগুড়ি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের মিছিল। এদিন শিলিগুড়ি মহাত্মা গান্ধীর চক থেকে মিছিলটি শিলিগুড়ির বাঘাযতিন ময়দানে শেষ হয়। মিছিল শেষ ময়দানে চত্ত্বরে এক জনসভার অংশ গ্রহন করে এবিভিপির সদস্যরা। বুধবারের মিছিল উত্তরবঙ্গের বিভিন্ন পান্তা থেকে মিছিলে সামিল হয় প্রচুর পরিষদের কর্মী - সমর্থকেরা।
Read More
ফের লকডাউন

ফের লকডাউন

ফের উর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ। লাগাতার বাড়ছে দেশের দৈনিক সংক্রমণ। উদ্বেগ বাড়ছে নতুন করে। এক ধাক্কায় অনেকটাই বেড়েছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। মহারাষ্ট্র, কেরল সহ দেশের বিভিন্ন প্রান্তে ফের বাড়ছে করোনার প্রকোপ। তাই কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ফের কড়াকড়ি শুরু করল রাজধানী দিল্লি। শুধু দিল্লি নয় বেশ কিছু রাজ্যে কড়াকড়ি শুরু হয়েছে মূলত মহারাষ্ট্র ও কেরালা থেকে আগত যাত্রীদের জন্য।
Read More
তৃণমূলে যোগ দিয়েই রুদ্রনীলকে খোঁচা অভিনেত্রী মানালি দের

তৃণমূলে যোগ দিয়েই রুদ্রনীলকে খোঁচা অভিনেত্রী মানালি দের

 ফের বুধবার তৃণমূলে যোগ দিলেন টলিউডের একগুচ্ছ তারকা। আজ হুগলির ডানলপ ময়দানে অভিনয় ও ক্রীড়া জগতের বেশ কয়েকজন তারকা যোগ দিলেন। তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে অভিনেতা রুদ্রনীল ঘোষকে খোঁচা দিলেন অভিনেত্রী মানালি দে। রুদ্রনীল ঘোষের সাতে পাঁচে থাকি না ভিডিওয় সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছিল লকডাউনের সময়ে। সেই প্রসঙ্গ টেনে এনেই রুদ্রনীলকে খোঁচা দিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, "আমি মাকে হারাবার পরে দিদি আমার পাশে দাঁড়িয়েছিলেন। আমি সাতেও থাকি, পাঁচে থাকি। আমরা বাংলার মানুষ নিজের মেয়েকেই চাই। বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায়।" মানালি ছাড়াও এদিন যোগ দিয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ, অভিনেতা কাঞ্চন মল্লিক, ক্রিকেটার মনোজ তিওয়ারি। এছাড়াও এদিন পতাকা তুলে নিলেন…
Read More