আসাম

চিতার হামলায় জখম চাবাগানের দুই কর্মী আতঙ্কে এলাকাবাসী

চিতার হামলায় জখম চাবাগানের দুই কর্মী আতঙ্কে এলাকাবাসী

ফের চিতাবাঘের আতঙ্ক নকশালবাড়িতে।বাগানে কাজ করার সময় আচমকাই চিতার হামলায় জখম দুই কর্মী। আতঙ্কে নকশালবাড়ি চাবাগানে কাজ বন্ধ রেখেছে কর্মীরা। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছে নকশালবাড়ি সাতভাইয়া ডিভিশনের চাবাগান এলাকায়। সূত্রের খবর, চিতাবাঘের হামলায় দুইজন আহত হয়েছে। আহত দুজনের নাম মাকারিয়া খেরিয়া ও রাজীব লিম্বু। চাবাগান কর্মীরা জানিয়েছে প্রায় একমাস ধরে বাগানে চিতার আতঙ্ক রয়েছে। এদিন বাগানে জল দেওয়ার কাজে এসে চিতার হামলায় পরে কর্মী। দেখতে পেয়ে বাকি কর্মীরা এসে জখম কর্মীদের তড়িঘড়ি নকশালবাড়ি গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয় । চিতাবাঘ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে নকশালবাড়ি টুকরিয়া বনবিভাগের কর্মীরা। ঘটনার পর কাজ ছেড়ে বাড়ি চলে যায় চা বাগানের অধিকাংশ কর্মীরা।
Read More
গৌতমের বিরুদ্ধে পোস্টার বিতর্কের ঘটনায়  চাঞ্চল্য!

গৌতমের বিরুদ্ধে পোস্টার বিতর্কের ঘটনায় চাঞ্চল্য!

সূত্রের খবর ডাবগ্রাম ফুলবাড়ি আসনে এবারও গৌতম দেবই প্রার্থী হচ্ছেন। সেই মতো নিয়ম করে জনসংযোগ কর্মসূচিতেও অংশ নিচ্ছেন। গৌতম দেব ও জানিয়েছেন এবারের নির্বাচনের পর আর ভোটে দাঁড়াবেন না। কিন্তু তার আগে এই পোস্টার বিতর্কে হতচকিত তৃণমূলের একাংশ। তাহলে গৌতম দেবে কি মোহভঙ্গ নিচু তলার কর্মীদের? উত্তরে তৃণমূলের যক্ষরাজ নাকি প্রভাবের দাপট ? খেলা শুরুর আগে এভাবেই গৌতম গড়ে ফাটল তৃণমূলে! আজকের পোস্টার বিতর্কের ঘটনায় এমনই চাঞ্চল্য ছড়াল ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার চুনাভাটি এলাকায়। জানা গেছে বুধবার উত্তরকন্যার এক্কেবারে সামনে থেকে একটি ব্যানারে "ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমরা ভূমিপুত্র চাই" পোস্টার নজরে পড়ে। এই ঘটনায় রীতিমত অস্বস্তিতে পড়ে…
Read More
প্রাজ্ঞ দত্তের নতুন গান খুঁজতে যাই না আর

প্রাজ্ঞ দত্তের নতুন গান খুঁজতে যাই না আর

দীপেশ চক্রবর্তীর লেখা ও কম্পোজ করা প্রাজ্ঞ দত্তর নতুন সিঙ্গল ‘খুঁজতে যাই না আর’ রিলিজ করল বং স্টুডিয়ো। ভালবাসা ও বিচ্ছেদের মোড়কে এই একক অ্যালবামটি এক আত্মগত রোমান্টিকতায় পরিপূর্ণ। ‘খুঁজতে যাই না আর’ প্রসঙ্গে প্রাজ্ঞ দত্ত বলেন, বং স্টুডিয়োর জন্য দীপেশের এই অরিজিন্যাল কম্পোজিশনে কন্ঠ দেওয়ার সুযোগ তাঁর কাছে এক পরম সম্মান। এটির রেকর্ডিং ও শ্যুটিংয়ের পর্বটি তাঁরা দারুণভাবেউপভোগ করেছেন। শ্যুটের সময় ক্রিশ তাঁকে প্রচুর উৎসাহ দিয়েছেন, আর ঋষভ এই ভিডিয়োর জন্য তাঁর স্টাইলিং করেছেন। এই টিমের সঙ্গে আবার কাজ করার জন্য তিনি মুখিয়ে থাকবেন। বং স্টুডিয়োর ফাউন্ডার ও ডিরেক্টর ক্রিশ বোস বলেন, তাঁরা সবসময়েই অরিজিন্যাল বাংলা সঙ্গীত প্রোমোট করে…
Read More
বড় অনুদান পশ্চিমবঙ্গে

বড় অনুদান পশ্চিমবঙ্গে

আগামী ৪-৫ বছরে ২৫,০০০ কোটি টাকার বেশি লগ্নি আসছে রাজ্যে। পশ্চিমবঙ্গের দুটি বিশেষ আন্তর্জাতিক বন্দর কলকাতা ও হলদিয়ার হাত ধরে এই বিনিয়োগ আসবে পশ্চিমবঙ্গে। এর মধ্যে সবথেকে বেশি টাকা লগ্নি করবে হলদিয়া পেট্রোকেম, জানিয়েছেন এসএমপি'র চেয়ারম্যান বিনীত কুমার। একটি বৈঠকে এই ব্যাপারে বিনিয়োগকারী সংস্থা যোগদান করবে।  এই আন্তর্জাতিক পর্যায়ের ভার্চুয়াল বৈঠকের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Read More
করোনার কারণে সময় বাড়াল ভোট গ্রহণের

করোনার কারণে সময় বাড়াল ভোট গ্রহণের

করোনা আবহে ভোট সবথেকে বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। তাই ভোট গ্রহণের সময়সীমা বাড়াল নির্বাচন কমিশন। সন্ধ্যা ছয়টার পরিবর্তে সাড়ে ছটা পর্যন্ত হবে ভোট গ্রহণ পর্ব৷ সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হবে ভোট গ্রহণ পর্ব বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন৷ রাজ্যে প্রথম দফায় ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট ২৭ মার্চ৷ শেষ দফার ভোট গ্রহণ ২৯ এপ্রিল৷ এবার রেকর্ড করে আট দফা নির্বাচন হবে পশ্চিমবঙ্গে৷ উল্লেখ্য করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির মধ্যেই দেশে প্রথম ভোট ছিল বিহারে।
Read More
হঠাৎই পদে ইস্তফা শুভেন্দুর

হঠাৎই পদে ইস্তফা শুভেন্দুর

গত ডিসেম্বরে বিধায়ক পদ ও তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করে মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। এরপর আচমকাই জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু। গত ৪ জানুয়ারি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রক শুভেন্দুকে অস্থায়ী ভাবে ওই পদে বসিয়েছিল। পদ পেয়ে প্রদানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই পদ কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর পদের সমান সন্মান বহন করে। এই বিজেপি নেতার কাজের মেয়াদ ছিল তিন বছর।
Read More
পোস্টার বিতর্কে সাইনার বায়োপিক!

পোস্টার বিতর্কে সাইনার বায়োপিক!

দীর্ঘ দিন ধরে ছবিটি নিয়ে সিনেপ্রেমীদের মনে কৌতূহল। এবার যাবতীয় প্রতীক্ষার অবসান ঘটল। পরিণীতি চোপড়া অভিনীত সাইনা ছবির মুক্তির তারিখ, পোস্টার-সহ একটি ছোট্ট ভিডিও সামনে এল। সেই সূত্রে জানা গিয়েছে, ২৬ মার্চ রিলিজ করছে ব্যাডমিন্টন তারকা সাইন নেহওয়ালের জীবনের উপরে তৈরি এই ছবি। তবে এর মাঝেই ছবির পোস্টার ডিজাইন নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। একের পর এক সমালোচনা ও মিমের ভিড়ে বিদ্ধ হয়েছেন ছবি নির্মাতারা। কিন্তু কী এমন হল? তাহলে একটু ভালো করে দেখে নিতে হবে পোস্টারটি! সম্প্রতি Twitter-এ পোস্টারটি শেয়ার করেছেন তরণ আদর্শ । পোস্টারে দেখা যাচ্ছে, একটা হাত শাটল ককটি ধরার চেষ্টা করছে। আর শাটল ককের মধ্যে সিনেমার নাম…
Read More
তৃণমূলে ভাঙন ! তৃণমূল ছেড়ে বিজেপিতে দেড়শ পরিবার আলিপুরদুয়ারে

তৃণমূলে ভাঙন ! তৃণমূল ছেড়ে বিজেপিতে দেড়শ পরিবার আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ারে খেলার জন্য প্রস্তুত জেলা বিজেপির নেতা কর্মীরা । এই খেলায় আজ তৃণমূলে ভাঙন ধরিয়ে ঘাস ফুল ছাঁটতে শুরু করল আলিপুরদুয়ার জেলা বিজেপি। জানা গেছে তৃণমূলের প্রায় দেড়শ কর্মী বিজেপিতে যোগ দেন বলে দাবি বিজেপির। মঙ্গলবার আলিপুদুয়ার কোর্ট সংলগ্ন বিজেপি জেলা কার্যালয়ে জেলা সভাপতি গঙ্গা প্রশাদ শর্মার উপস্তিতিতে এবং সদ্য তৃনমুল ছেড়ে যোগ দেওয়া প্রাক্তন সাংসদ দশরথ তিরকীর নেতৃত্বে কুমার গ্রাম বিধানসভা কেন্দ্রের কুমারগ্রাম ও কামাখ্যাগুড়ি এলাকার বুথ স্তরিয় নেতা সহ ১৬০ সক্রিয় তৃণমূল কর্মী বিজেপি তে যোগ দান করেন। এদিন জেলা নেতৃত্বের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন ১৬০ জন সক্রীয় তৃণমূল কর্মী। বিধান সভা ভোটের প্রাক্কালে তৃনমুল ছেরে…
Read More
উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা!

উত্তরবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা!

আবহাওয়া দপ্তর সুত্রে খবর , হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ঘন কুয়াশার দাপট থাকবে বলে জানা গেছে । এমনকি চলতি সপ্তাহের শেষের দিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকছে। আগামী ২-৩ দিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৪ ডিগ্রি বেশি থাকবে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ক্রমশ তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
Read More
ফসলের দাম পাচ্ছে না চাষি

ফসলের দাম পাচ্ছে না চাষি

উত্তরের চাষীদের দুরবস্থা সেই তিমিরেই। ফসলের প্রাপ্য মূল্যের অভাবে মাঠেই সবজি খেতে ছাগল , গরু দিয়ে খাওয়াচ্ছে ফসল। এমনই ছবি ধরা পড়ল তিস্তাপারের বিস্তীর্ণ জায়গা জুড়ে । সূত্রের খবর, দুশো থেকে তিনশো টাকা ভ্যান ভাড়া দিয়ে হাটে বা বাজারে বাধা কপি নিয়ে গেলেও মিলছে না দাম। উঠছেনা ভ্যান ভাড়া। ফলে একপ্রকার বাধ্য হয়ে অসহায় কৃষকেরা ক্ষেতে গরু বা ছাগল দিয়ে খেত পরিষ্কার করছে। কৃষকদের অভিযোগ, এবার এক থেকে দেড় কিলো সাইজের কফি পাইকারি বাজারে দু টাকা পিস হিসেবেও দাম পাচ্ছেনা । স্থানীয় বাসিন্দা বাপ্পা মাঝি নামে এক যুবক বলেন এর তার থেকে ঋন ধার করে ৪০ হাজার টাকা খরচ করে…
Read More