আসাম

উদ্বেগ বাড়ছে নতুন করে

উদ্বেগ বাড়ছে নতুন করে

নতুন করে মাথাচাড়া দিয়েছে করোনাভাইরাস সংক্রমণ। বাড়াচ্ছে উদ্বেগ। করোনার কয়েকদিনের দৈনিক আক্রান্তের সংখ্যা চিন্তায় রাখছে চিকিৎসকদের। মৃতের সংখ্যাটাও বাড়ছে। শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৮৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১৩ জনের।
Read More
আবারও বাড়ল ভাড়া

আবারও বাড়ল ভাড়া

একধাক্কায় অনেকটা বেড়ে গেল রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম। রেলের তরফে জানানো হয়েছে ১০ টাকা থেকে দাম বেড়ে হল ৩০ টাকা, ৫০ টাকাও হয়েছে। রেলের যুক্তি করোনা কালে স্টেশনে বা ট্রেনে যাতে অনাবশ্যক ভিড় না হয় সেটা নিশ্চিত করতেই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই সামাজিক দূরত্ববিধি বজায় রাখতেই এই সিদ্ধান্ত। তবে, এই বৃদ্ধি সাময়িক। এখনই বাড়ানো হচ্ছে না লোকাল ট্রেনের ভাড়া।
Read More
এবার নন্দীগ্রামে হবে অফিস

এবার নন্দীগ্রামে হবে অফিস

ভোটের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সব রাজনৈতিক শিবিরে। গত ১৮ জানুয়ারি নন্দীগ্রাম আসনে প্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রকাশ্য সভা থেকেই নিজের নাম ঘোষণা করে দিয়েছিলেন। তাই এবারের ভোট পরিচালনার জন্য দলের রাজ্য স্তরের নেতারা প্রায় নিয়ম করে নন্দীগ্রামে যাতায়াত শুরু করেছেন। এবার ভোট পরিচালনার জন্য একজো়ড়া অফিস তৈরি হচ্ছে নন্দীগ্রামে। নন্দীগ্রামের দু’টি ব্লক নন্দীগ্রাম-১ এবং ২ নম্বর ব্লকে খোলা হচ্ছে ওই দু’টি অফিস।
Read More
ভোটের আগে রাজ্যে হবে কিষান মহামিছিল

ভোটের আগে রাজ্যে হবে কিষান মহামিছিল

চড়ছে রাজ্যের রাজনৈতিক উত্তাপ৷ এই পরিস্থিতিতে রাজ্যেও এসে পড়ল কৃষক আন্দোলনের আঁচ। ২৭ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। তার আগেই ১২ মার্চ কলকাতায় আয়োজিত হবে কিষান মহামিছিল৷ এই কথা জানিয়েছেন সারা ভারত কিষান সভার নেতা হান্নান মোল্লা। আর সেই কারণে বঙ্গের গ্রামে গ্রামে জন্য হবে লিফলেট বিলি। কলকাতার মিছিলে অংশ নেওয়া কৃষকদের মধ্যে থাকবেন সিংঘু, গাজিপুর, টিকরির কৃষক সমাবেশে অংশ গ্রহণ করা কৃষক পরিবারের সদস্যরাও৷
Read More
বিদায়ের পথে শীত

বিদায়ের পথে শীত

শীতপ্রেমীদের আনন্দের দিন আপাতত শেষের পথে। এবার বিদায়ের পথে শীত। আয়ু প্রায় শেষের পথে শীতের। ইতিমধ্যেই রাজ্যের জেলায় জেলায় বৃদ্ধি পেতে শুরু করেছে তাপমাত্রা। ফাল্গুন মাস শুরু হতেই ধীরে ধীরে কমতে শুরু করেছে শীতের প্রভাব। ফাল্গুনের শুরুতেই দখিনা বাতাস জানান দিচ্ছে বসন্ত জাগ্রত দ্বারে। এবার বাড়বে অস্বস্তি। পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রার পরিমান। অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে রোদ ও মেঘ দুই-ই দেখা দেবে। কলকাতায় গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী পারদ। 
Read More
বড় ঘোষণা তামিলনাড়ু রাজনীতিতে

বড় ঘোষণা তামিলনাড়ু রাজনীতিতে

আগামী ৬ এপ্রিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। তার আগে তামিলনাড়ু রাজনীতিতে বড় ঘোষণা। ভোটের দিন প্রকাশ হওয়ার পর পরই তামিলনাড়ুর রাজনৈতিক মহলকে চমকে দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন জয়লতিতা ঘনিষ্ট এআইএডিএমকে নেত্রী ভি কে শশীকলা। রাজনীতি ছাড়লেন তিনি। শশীকলার রাজনৈতিক জীবনে যারা অনুরাগী ছিলেন তাঁদেরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় শশীকলা চার বছরের সাজার মেয়াদ শেষে গত ২৮ জানুয়ারি জেলের বাইরে আসেন।
Read More
এসএফ রোডে  উচ্ছেদ অভিযান পুলিশের

এসএফ রোডে উচ্ছেদ অভিযান পুলিশের

দীর্ঘদিন ধরে শিলিগুড়ির এসএফ রোডে সরকারি জমি দখল করে ব্যবসা করছিল বলে অভিযোগ। আজ সেই সরকারি জায়গায় অবৈধ দোকান উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। এই উচ্ছেদে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে মোতায়েন করা হয় শিলিগুড়ি মেট্রোপলিটন থানার বিশাল পুলিশ বাহিনী।জানা গেছে বার বার বলার পরেও পূর্ত দপ্তরের ওই জায়গা থেকে সরেনি দোকানদারের। তাই এদিন বাধ্য হয়ে উচ্ছেদে নামে পূর্ত দপ্তর। এঘটনায় দুজন বাঁধা দিতে এলে পুলিশ তাদের গ্রেপ্তার করে বলে জানা গেছে।এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি এস এফ রোডে।পূর্ত দপ্তর এবং শিলিগুড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন যাবৎ বারবার পিডব্লিউডির জমিতে বসে থাকা দোকান এবং ঘর…
Read More
মাসতুতো দাদাকে খুন করল ভাই, গ্রেপ্তার অভিযুক্ত

মাসতুতো দাদাকে খুন করল ভাই, গ্রেপ্তার অভিযুক্ত

সাতসকালে চায়ের দোকানে দাদাকে ছুরি মারল ভাই। ঘটনাস্থলে দাদার মৃত্যু হলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক ভাই। এমনই ঘট নার সাক্ষী থাকল চা খেতে আসা এলাকার লোকজন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শান্তিনগরের বউবাজার এলাকায়। মৃতের নাম শঙ্কর দাস বলে জানা গেছে। তার বয়স ৩০। মৃতের ভাই দেবাশীষ দাস জানিয়েছে আজ সকালে তার দাদা দোকানে চা খেতে গেলে তারই মাসতুতো ভাই ছুরি চালিয়ে দেয় । ঘটনাস্থলেই শঙ্কর দাসের মৃত্যু হয়। স্থানীয়সূত্রে জানা গেছে , দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল দুই ভাইয়ের মধ্যে। অভিযুক্তের নাম সুরেশ দাস। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে আশিঘর ফাঁড়ির পুলিশ। মৃতদেহকে উত্তরবঙ্গ।মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো…
Read More
বাড়ি ফেরার পথে বিজেপি যুব মোর্চার সহ সভাপতি সহ দুজন নেতাকর্মীর উপর হামলা

বাড়ি ফেরার পথে বিজেপি যুব মোর্চার সহ সভাপতি সহ দুজন নেতাকর্মীর উপর হামলা

বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে বিজেপি যুব মোর্চার সহ সভাপতি সহ দুজন নেতাকর্মীর উপর হামলা চালাল দুষ্কৃতীরা। জনবহুল এলাকায় রাতের অন্ধকারে এই ঘটনায় বিজেপির পাশাপাশি আতঙ্কে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন এলাকা। এই ঘটনায় বিজেপি নেতাকর্মীরা অভিযোগ করেছে তৃণমূলের উপর। জানা গেছে বুধবার রাতে অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ইন্ডোর স্টেডিয়ামের পাশে আচমকাই বিজেপির দুই কর্মী অনিত দাস এবং কৃষ্ণেন্দু সূত্রধরের বাইক আটকে দেয় কয়েকজন যুবক। বিজেপির অভিযোগ ওই দুই বিজেপি কর্মীদের রাতের অন্ধকারে মারধর করা হয়। তাদের গাড়ি ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন আক্রান্ত অনিত দাস। আক্রান্ত ওই দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি…
Read More
যোগীকে আক্রমণ করে টুইট অভিনেত্রী সায়নীর

যোগীকে আক্রমণ করে টুইট অভিনেত্রী সায়নীর

 উত্তরপ্রদেশে মহিলাদের উপরে একের পরে এক হিংসা ও অত্যাচারের ঘটনা উঠে আসছে। আর ঠিক সেই সময়েই বাংলায় এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলে গিয়েছেন পশ্চিমবঙ্গে হিংসার পরিমাণ বাড়ছে। মহিলাদের জন্যও নাকি এই রাজ্য সুরক্ষিত নন। এই প্রসঙ্গেই যোগী আদিত্যনাথকে একহাত নিলেন অভিনেত্রী তথা তৃণমূলে যোগ দেওয়া সায়নী ঘোষ। বুধবার একটি টুইট করেন সায়নী। সেই টুইটে অভিনেত্রী উত্তরপ্রদেশকে ধর্ষণের রাজধানী হিসেবে সম্বোধন করেন। তিনি লেখেন, "পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য অসুরক্ষিত. এই মন্তব্য ধর্ষণের রাজধানীর মুখ্যমন্ত্রীর থেকে আসাটা একটু বাড়াবাড়ি। একটা কথা মনে আসছে। যাঁর নিজের বাড়ি কাচের তৈরি, তাঁর অন্যের ঘরে ঢিল ছোড়া উচিত নয়।" যোগী আদিত্যনাথকে খোঁচা দিয়ে টুইটটি করেন সায়নী।…
Read More