আসাম

এবার পাকিস্তানেও ভারতের ভ্যাকসিন

এবার পাকিস্তানেও ভারতের ভ্যাকসিন

আন্তর্জাতিক মৈত্রীচুক্তির নীতি মেনে মেড ইন ইন্ডিয়ারি ৪৫ মিলিয়ন কোভিড ভ্যাকসিন পাবে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান৷ বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদক সেরাম ইনস্টিটিউনের তৈরি কোভিশিল্ড পাবে পাকিস্তান৷ ওই ৪৫ মিলিয়ন ডোজ ‘মেড ইন ইন্ডিয়া’ প্রকল্পে তৈরি৷ এর মধ্যে চলতি বছরের জুন মাসের মধ্যে ১৬ মিলিয়ন ডোজ তারা পেয়ে যাবে৷ জুন মাসের মধ্যে সম্পূর্ণ সাড়ে চার কোটি ডোজ পৌঁছে যাবে ইমরান খান সরকারের কাছে।
Read More
বিজেপির মনোনয়ন নন্দীগ্রামে

বিজেপির মনোনয়ন নন্দীগ্রামে

এবারের বিধানসভা নির্বাচনের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হল নন্দীগ্রাম। আজ স্মৃতি ইরানি-ধর্মেন্দ্র প্রদানকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী৷ নন্দীগ্রামে ভোট আগামী ১ এপ্রিল৷ তারপর হলদিয়ার ক্ষুদিরাম মোড় থেকে রোড শো করে মহকুমা শাসকের দফতরে যাবেন শুভেন্দু। অবশেষে কাগজে কলমে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দু অধিকারী।
Read More
পরিস্থিতি স্বাভাবিক নয় মহারাষ্ট্রে

পরিস্থিতি স্বাভাবিক নয় মহারাষ্ট্রে

এখনও দেশে অব্যাহত করোনাভাইরাসের দাপট। আবার করোনা সংক্রমণ বৃদ্ধিতে জেরবার মহারাষ্ট্র। তাই দু’দিনের মধ্যে নাগপুর কমিশনারেটের অধীনে সমস্ত এলাকায় সম্পূর্ণ লকডাউন জারি করেছে মহারাষ্ট্র প্রশাসন। মহারাষ্ট্রের ৫৯.৪ শতাংশ করোনা পজিটিভ কেস পাওয়া গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে মহারাষ্ট্রের অন্যান্য জেলাতেও লকডাউন ঘোষণা করা হতে পারে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে।
Read More
ফের রাজ্যে নমো

ফের রাজ্যে নমো

নির্বাচনের আগে রাজ্যে পাখির চোখ করে রেখেছে বঙ্গ বিজেপি। মরিয়া গেরুয়া শিবির। রাজ্যে প্রথম দফার ভোট হতে চলেছে ২৭ মার্চ আর দ্বিতীয় দফার ভোট হবে ১ এপ্রিল। এবার দুই মেদিনীপুরে চমকের অপেক্ষায় রয়েছে গেরুয়া শিবির। আগামী সপ্তাহে চারদিনে তিনটি সভা করবে বঙ্গ বিজেপি। আগামী ১৮ মার্চ, ২০ মার্চ , ২১ মার্চ জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদী।
Read More
বোলসুবল নির্বাচন কেন্দ্রিক অ্যাপ চালু করেছে, বলছে আসামে ভোটারদের ক্ষমতায়নের অভাব

বোলসুবল নির্বাচন কেন্দ্রিক অ্যাপ চালু করেছে, বলছে আসামে ভোটারদের ক্ষমতায়নের অভাব

মার্চ ১৩, ২০২১: নির্বাচনের মৌসুম চলছে, ভোট এবং প্রার্থীদের লক্ষ্য করে রাজনৈতিক দলের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যাইহোক, খুব কমই আছে যে ভোটার এবং তার উদ্বেগ বুঝতে পারে। ভোটারদের নির্বাচন ভালভাবে বুঝতে সাহায্য করা এবং রাজনৈতিক দল, প্রার্থী, কর্মক্ষমতা ইত্যাদি সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য ও বিশ্লেষণ প্রদান করা। বোলসুবল একটি অনলাইন অ্যাপ্লিকেশন চালু করেছে যা ভোটারদের ক্ষমতায়ন করবে। ডেমোক্রাটিকা চালু করা অ্যাপটিবাড়ির স্বাচ্ছন্দ্য থেকে যে কোন প্রার্থীর সাথে যোগাযোগ করার শক্তি আছে। বোলসুবোল একটি নিরপেক্ষ মোবাইল অ্যাপ প্লাটফর্ম যা যাচাইযোগ্য বিশ্বস্ত ডেটা এবং মাইক্রোব্লগিং ক্ষমতা একত্রিত করে। এই প্ল্যাটফর্ম টি নির্বাচক, রাজনৈতিক দল এবং তাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং রাজনৈতিক পছন্দের…
Read More
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্রসহ ধৃত ১

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্রসহ ধৃত ১

মালদা,১৩ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতী ধরা পড়ল পুলিশের জালে।শুক্রবার গভীর রাতে ইংরেজবাজার থানার পুলিশ অভিযান চালিয়ে মালদা শহরের সানিপার্ক এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই দুষ্কৃতী নাম দীপঙ্কর দাস (৩০)। বাড়ি মালদা শহরের রামকৃষ্ণ মিশন হাট এলাকায়।আমি তোর কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে একটি পাইপগান এবং একটি কার্তুজ।শনিবার ধৃত দুষ্কৃতীকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
Read More
ভোটদানে উৎসাহ দিতে সচেতনতা প্রচার নির্বাচন কমিশনের

ভোটদানে উৎসাহ দিতে সচেতনতা প্রচার নির্বাচন কমিশনের

গনতন্ত্রের সব চেয়ে বড় উৎসব ভোটদানে উৎসাহ দিতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে জোরদার সচেতনতা প্রচার শুরু করেছে নির্বাচন কমিশন। ভারতীয় গনতন্ত্রের সব চাইতে বড় উৎসব এই ভোটের দিন সকলে যাতে সময়মতো বুথে এসে নিজের মত প্রকাশ করে, তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশনের তরফে এই সচেতনতা প্রচার কর্মসূচী। পাশাপাশি ভোট ঘিরে প্রলোভন থেকে সর্তক থাকার বার্তা দিচ্ছে কমিশন। আগামী ২২ এপ্রিল ভোটগ্রহণ হবে কালিয়াগঞ্জ বিধানসভা আসনে। তার আগে কালিয়াগঞ্জের গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় ভোট নিয়ে সচেতনতা প্রচারে ফ্লেক্স লাগানোর কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের দিশা নির্দেশ মেনে কালিয়াগঞ্জ ব্লক নির্বাচন দপ্তর এই ফ্লেক্স লাগানোর কাজ করছে। করোনা আবহে এবারে বিধানসভার ভোট হবে…
Read More
প্রকাশ্য রাস্তায় ধর্ষণ ও শ্লীলতাহানির চেষ্টা স্থানীয় দুই দুষ্কৃতীর

প্রকাশ্য রাস্তায় ধর্ষণ ও শ্লীলতাহানির চেষ্টা স্থানীয় দুই দুষ্কৃতীর

মালদা , ১২ মার্চ ।  তৃতীয় শ্রেণি নাবালক ছেলেকে গৃহ শিক্ষকের কাছ থেকে নিয়ে আসার সময় প্রকাশ্য রাস্তায় মাকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। চোখের সামনে মাকে নির্যাতনের শিকার হতে দেখে প্রতিবাদ করেন ছোট্ট ওই শিশুটি। দুষ্কৃতীরা ওই শিশুকে তুলে মাটিতে আছাড় দিয়ে মেরে ফেলার চেষ্টা চালায় বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার নরহাটটা গ্রাম পঞ্চায়েতের কাচারীপাড়া এলাকায়। রাতে প্রাথমিক চিকিৎসার জন্য ওই শিশুকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় হামলাকারী দুই দুষ্কৃতী শিবু কর্মকার এবং সাগর কর্মকারের বিরুদ্ধে ওই গৃহবধূ ইংরেজবাজার মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।…
Read More
বিধানসভা নির্বাচনে কি প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী?

বিধানসভা নির্বাচনে কি প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী?

বিধানসভা নির্বাচনে কি প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী? সেই জল্পনাই উস্কে দিলেন বিজেপি কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ৷ তাঁর দাবি, দল চাইলে এবং মিঠুন নিজে রাজি থাকলে প্রচারের পাশাপাশি দলের হয়ে লড়ারও সম্ভাবনা রয়েছে মিঠুন চক্রবর্তীর । গত ৭ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় বিজেপি-তে যোগদান করেছিলেন মিঠুন চক্রবর্তী৷ শিলিগুড়িতে কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘যোগদানের আগে যখন মিঠুনদার সঙ্গে কথা হয়েছিল তখন উনি ভোটে লড়তে আগ্রহী ছিলেন না৷ কিন্তু দল যদি চায় এবং মিঠুনদা যদি রাজি থাকেন তাহলে তিনি প্রার্থী হতেই পারেন৷ এ বিষয়ে মিঠুনদার সঙ্গে কথা বলতে হবে৷কৈলাস বিজয়বর্গীয় আরও জানিয়েছেন, গোটা এপ্রিল মাসে কোনও শ্যুটিং রাখেননি মিঠুন৷ যাতে তিনি…
Read More
মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনা‌র প্রতিবাদে জলপাইগুড়িতে প্রতিবাদ আন্দোলন গ্রাসরুট সোশ‍্যাল মিডিয়া কমিউনিটির সদস্যদের

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনা‌র প্রতিবাদে জলপাইগুড়িতে প্রতিবাদ আন্দোলন গ্রাসরুট সোশ‍্যাল মিডিয়া কমিউনিটির সদস্যদের

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনা‌রপ্রতিবাদে এবার জলপাইগুড়ি শহরের রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন শুরু করল তৃণমূল কংগ্রেস সমর্থিত গ্রাসরুট সোশ‍্যাল মিডিয়া কমিউনিটির সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায়জলপাইগুড়ি‌ কোতোয়ালি থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যরা। অবিলম্বে দোষী ব‍্যক্তিদের চিহ্নিত করে শাস্তি‌র দাবি তোলা হয়। তা না হলে লাগাতার এই বিক্ষোভ চলবে বলে হুমকি দেন সংগঠনের সদস্য শুভঙ্কর মিশ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় বিজেপি দুষ্কৃতী‌দের‌ই দায়ী করেন আন্দোলন‌কারীরা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানি‌য়ে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। এই দাবি নিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসনের কাছে একটি স্মারকলিপি‌ও তুলে দেন আন্দোলন‌কারীরা। পাশাপাশি এদিন জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও একটি বিক্ষোভ সমাবেশ করা…
Read More