আসাম

শিলিগুড়ি শহরে পোস্টার পড়ল শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে

শিলিগুড়ি শহরে পোস্টার পড়ল শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে

শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে পোস্টার পড়ল শিলিগুড়ি শহরে। সদ্য সিপিআইএম দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা বামনেতা শংকর ঘোষ। আর দল ত্যাগ করার দুদিন বাদেই মিলে গেল বিজেপি দলের টিকিট। বাম থেকে রামে আশা এই নেতা কে মেনে নিতে পারছেন না অনেকেই। বিজেপি নেতা কর্মী-সমর্থকরা বাম থেকে দলে আসা নয়া এই নেতাকে প্রার্থী হিসেবে মানতে পারছেন না। বেশ কয়েকজন বিষয়টি নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। শুক্রবার রাতেই শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থীর শংকর ঘোষ কে নিয়ে পড়ল পোস্টার। পোস্টারে লেখা রয়েছে। ছাত্র হত্যার নায়ক শংকর ঘোষ কে একটিও ভোট…
Read More
নাকা চেকিং চালিয়ে জয়ঁগা থেকে উদ্ধার আট লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা

নাকা চেকিং চালিয়ে জয়ঁগা থেকে উদ্ধার আট লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা

নাকা চেকিং চালিয়ে জয়ঁগা জিএসটি মোর এলাকা থেকে আট লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা উদ্ধার করল জয়ঁগা থানার পুলিশ এদিন ভারত ভুটান সীমান্তবর্তী শহড় জয়ঁগা জিএসটি এলাকায় নাকা চেকিং চলা কালীন।একটি ছোটো গাড়ি আটক করা হয় এবং ঐ গাড়ি থেকে ৮ লক্ষ ৯৬ হাজার টাকা উদ্ধার হয় । এই টাকার কোনো বৈধ কাগজ দেখাতে সক্ষম হয়নি উদ্ধারকৃত টাকা আলিপুরদুয়ার ট্রেজারিতে পাঠানো হয়েছে। নির্বাচন আচরণ বিধি লাঘু হয়েছে এই সময় ৫০ হাজারের বেশি অতিরিক্ত টাকা বহন করা যাবেনা
Read More
প্রার্থী পরিবর্তনের দাবিতে জলপাইগুড়ি‌তে অবস্থান আন্দোলন বিজেপি নেতা কর্মীদের

প্রার্থী পরিবর্তনের দাবিতে জলপাইগুড়ি‌তে অবস্থান আন্দোলন বিজেপি নেতা কর্মীদের

প্রার্থী পরিবর্তনের দাবিতে জলপাইগুড়ি‌তে অবস্থান আন্দোলন শুরু করলেন বিজেপি নেতা কর্মীরা। এই ঘটনা নিয়ে শুক্রবার ফের উত্তাল হল বিজেপি-র জেলা দপ্তর। এদিন ডিবিসি রোডের জেলা দপ্তরে অবস্থান আন্দোলনে বসেন পুরনো বিজেপি নেতা কর্মীরা। তাদের দাবি অবিলম্বে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের নির্বাচিত প্রার্থী সৌজিত সিংহের পরিবর্তন করে দলের পুরনো কোনও নেতাকে প্রার্থী পদের টিকিট দিতেহবে। পুরনো কোনও যোগ‍্য প্রার্থীকে সদর বিধানসভা কেন্দ্রের দায়িত্ব না দেওয়া হলে আন্দোলন আর‌ও জোরদার করা হবে বলে হুমকি দেন তারা। শতাধিক বিজেপি কর্মীরা এই অবস্থায় আন্দোলনে অংশ নেন এদিন। বিষয়টি নিয়ে শুক্রবার মুখ খোলেন বিজেপি প্রার্থী সৌজিৎ সিংহ। বলেন, জলপাইগুড়ি‌তে সংগঠন এখন অনেক বেশি প্রসারিত হয়েছে।…
Read More
প্রচারের শুরুতে চা-বাগান‌গুলোকেই বেশি গুরুত্ব দিচ্ছেন রাজগঞ্জের বাম-কংগ্রেস জোট প্রার্থী রতন রায়

প্রচারের শুরুতে চা-বাগান‌গুলোকেই বেশি গুরুত্ব দিচ্ছেন রাজগঞ্জের বাম-কংগ্রেস জোট প্রার্থী রতন রায়

তিনি নিজে একজন চা-বাগানের শ্রমিক। তাই চা-শ্রমিকদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক রয়েছে তার। এজন্য প্রচারের শুরুতে চা-বাগান‌গুলোকেই একটু বেশি গুরুত্ব দিচ্ছেন রাজগঞ্জের বাম-কংগ্রেস জোট প্রার্থী রতন রায়। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের একটি বড় অংশ রয়েছে জলপাইগুড়ি সদর ব্লক এলাকায়।শুক্রবার সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গু‌য়াঝাড় এলাকায় এসে জোরদার প্রচার চালালেন তিনি। সঙ্গে ছিল বাম-কংগ্রেস নেতা কর্মীরা। রতন রায় বলেন, ন‍্যূনতম মজুরি সহ চা-বাগানে‌র শ্রমিকদের অনেক দাবি রয়েছে। সেই দাবিগুলো বিধান‌সভায় সঠিকভাবে তোলা হয় না। এজন্য এবারের নির্বাচনে জয়ী হয়ে শ্রমিক‌দের দাবিগুলো তুলে ধরার চেষ্টা করবেন তিনি। চা-বাগানের পাশাপাশি জলপাইগুড়ি‌র ডেঙ্গু‌য়াঝাড় বাজার এলাকাতেও এদিন প্রচার চালিয়েছে‌নরাজগঞ্জের বাম-কংগ্রেস জোট প্রার্থী রতন…
Read More
বেআইনি নির্মাণ অবিলম্বে বন্ধ না করলে দুর্নীতি দমন আইনে কমিশনারকেই অভিযুক্ত করা হবে জানাল কলকাতা হাইকোর্ট

বেআইনি নির্মাণ অবিলম্বে বন্ধ না করলে দুর্নীতি দমন আইনে কমিশনারকেই অভিযুক্ত করা হবে জানাল কলকাতা হাইকোর্ট

বিধানগর পুর এলাকায় বেআইনি নির্মাণ অবিলম্বে বন্ধ না করলে দুর্নীতি দমন আইনে কমিশনারকেই অভিযুক্ত করা হবে জানাল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি বিধাননগর পুরসভার ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ আদালতের। ঐ দুই ওয়ার্ডে আপাতত কোনো নির্মাণ করা চলবে না। নির্মাণ করতে গেলে কমিশনারের নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্সের মাধ্যমে পুরো বিষয়টি প্রথমে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বিধাননগরের নওভাগা, শান্তিনগর ও নবপল্লী এলাকায় জমি মাফিয়াদের আতুরঘর হয়ে উঠেছে। মোট ১১টি প্লটে বেআইনি নির্মাণ করা হচ্ছে। এর পেছনে পুরসভা ও নগরোন্নয়ন দপ্তরের লোকজন যুক্ত রয়েছে। এই দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন সুমন দাস নামে এক ব্যক্তি। এই মামলার…
Read More
এবার আরও এক পদক্ষেপ সিবিআই – এর

এবার আরও এক পদক্ষেপ সিবিআই – এর

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গরু পাচার কাণ্ডে দ্রুতগতিতে তদন্ত চালাচ্ছে সিবিআই। তৎপর হয়েছেন গোয়েন্দারা। এবার গরু পাচার কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত পলাতক ব্যবসায়ী বিনয় মিশ্র্রর কলকাতার বাড়ি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উল্লেখ্য, গরু পাচার কাণ্ডে ইডি’র সঙ্গে সমান্তরাল তদন্তে চালাচ্ছে সিবিআই। সূত্রের খবর, কয়েকদিন আগেই রেড কর্নার নোটিস জারি করার জন্য ইন্টারপোলের দ্বারস্থ হয় সিবিআই।
Read More
নন্দীগ্রাম হামলায় গ্রেফতার দুই

নন্দীগ্রাম হামলায় গ্রেফতার দুই

মঙ্গলবার শুভেন্দু অধিকারীর সভায় যাওয়ার পথে, বিজেপি কর্মীদের ওপর হামলা ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে নন্দীগ্রাম। বিজেপি কর্মীর উপর প্রাণঘাতী হামলার শুভেন্দু বলেছেন, এফআইআরে ১৭ জনের নাম ছিল৷ মারিশদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার গ্রেফতার হল দুই তৃণমূল কর্মী৷ বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷ তৃণমূল অবশ্য এই ঘটনার সঙ্গে দলের যোগ অস্বীকার করেছে। ধৃত ২ জনকে বুধবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে, তাদের ৮ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
Read More
বড় চ্যালেঞ্জ আসন্ন বিধানসভা নির্বাচন

বড় চ্যালেঞ্জ আসন্ন বিধানসভা নির্বাচন

রাজ্যে শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত নির্বাচন করানোটাই এখন কমিশনের সবচেয়ে কাছে বড় চ্যালেঞ্জ। শুরু হয়ে গেছে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর টহল। কেন্দ্রীয় বাহিনীর যথাযথ ব্যবহার নিয়ে এদিন নবান্নে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও ডিজিও। বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বুথগুলিতে ১০০ শতাংশ কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে হবে বলে কড়া নির্দেশ। বাংলার প্রথম দফার ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ।
Read More
এবার পালা পশ্চিমবঙ্গের নিরাপত্তার উপদেষ্টার

এবার পালা পশ্চিমবঙ্গের নিরাপত্তার উপদেষ্টার

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সারদা-কেলেঙ্কারির তদন্তে তৎপর সিবিআই-ইডি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। একের পর এক তাবড় ব্যক্তিত্বকে ডেকে পাঠিয়ে জেরা করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার সারদা মামলায় পশ্চিমবঙ্গের নিরাপত্তার উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী ২৫ মার্চ হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে সুরজিৎ করকে। এছাড়াও সারদা কাণ্ডে রাজ্যের প্রাক্তন DGP রজত মজুমদারকেও তলব করা হয়েছে ইডির তরফ থেকে। এর আগে সারদা কাণ্ডে বহু তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বকে ডেকে পাঠিয়ে জেরা করেছেন সিবিআই আধিকারিকরা।
Read More
বাড়ছে করোনা গ্রাফ

বাড়ছে করোনা গ্রাফ

নতুন করে ভাবাচ্ছে, দেশের করোনা গ্রাফ। দুশ্চিন্তায় রাখছে বিশেষজ্ঞদের। এক ধাক্কায় গত কয়েকদিনে করোনা ভাইরাসে সংক্রমিতে সংখ্যাটারে বাড়ছে নিয়মিত হারে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবলে পড়েছেন প্রায় সংক্রমিত ৩৯ হাজার ৭২৬ জন। নতুন করে মৃত্যু হয়েছে ১৫৪ জনের। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কোভিড রোগী ২ লক্ষ ৭১ হাজার ২৮২ জন। কোভিড গ্রাফ দেখে চিন্তিত খোদ কেন্দ্রও। আশঙ্কা স্বাস্থ্যমহলে।
Read More