23
Mar
বিশ্ব জল দিবস (২২ মার্চ) উপলক্ষে নিসান ইন্ডিয়া গ্রাহকদের দিচ্ছে ‘ফ্রি ফোম ওয়াশ সার্ভিস’। দেশে নিসান ও ডাটসুনের সকল সার্ভিস সেন্টারে এই পরিষেবা পাওয়া যাচ্ছে। প্রতিদিন গড়ে ১২০০ ফোম ওয়াশের মাধ্যমে দিনে প্রায় ৮৬,৪০০ লিটার জল সংরক্ষণ করাই এর লক্ষ্য। নিসানের পরিবেশ-বান্ধব প্রযুক্তির কারণে প্রতিটি গাড়ি ধোয়ার জন্য ৪৫ শতাংশ কম জলের প্রয়োজন হয়। প্রচলিত ধোয়ার ব্যবস্থায় গাড়িপ্রতি দরকার হয় প্রায় ১৬২ লিটার জল। এতে সময় যেমন বাঁচে তেমনই ৩৮ শতাংশ ‘গ্লস অ্যান্ড শাইন’ বৃদ্ধি পায়। ২০১৪ সালে চালু হওয়া ফোম ওয়াশ টেকনিকের ফলে নিসান ইন্ডিয়া প্রায় ১৫ মিলিয়ন লিটার জল বাঁচাতে পেরেছে। চেন্নাইয়ের ওরাগদামে রেনল্ট-নিসান অ্যালায়েন্স প্লান্টেও ওয়াটার কনজার্ভেশন…
