আসাম

৩৪ নং জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্ত একটি পুলিশ গাড়ি, মৃত ৩

৩৪ নং জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্ত একটি পুলিশ গাড়ি, মৃত ৩

মালদা,২৬ মার্চ : গভীর রাতের রেড করে ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত একটি পুলিশ গাড়ি। মৃত ৩ আহত ৭ ‌। কালিয়াচক থানার সিভিক সহ প্রায় ১০ জন একটি চার চাকায় চেপে রেড করতে বেড়ায়। রাত্রি ১ টা নাগাদ কালিয়াচক থানার জালাল পুর ডাঙ্গা এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের ডিভাইডারে ধাক্কা মারে । দুর্ঘটনায় ৩ জন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়‌। বাকিদের চিকিৎসা চলছে মালদা শহরের একটি বেসরকারি নার্সিংহোমে।এর মধ্যে ১জনকে কলকাতা রেফার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সিভিক ভলেন্টিয়ারদের নাম, পঙ্কজ মণ্ডল, ওবায়দুল শেখ এবং রাজা শেখ। বাড়ি কালিয়াচক এলাকায়। জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে ওয়ারেন্ট আসামিদের ধরতে তিনটি পুলিশ গাড়ি থানা…
Read More
বাইসনের হামলায় গুরুতর জখম দুই জন।

বাইসনের হামলায় গুরুতর জখম দুই জন।

আলিপুরদুয়ার : ভোরের আলো ফোটার কিছু পরেই আচমকা বাইসনের হামলায় গুরুতরভাবে জখম দুই জন। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের চেপানি এলাকায়। চেপানি গ্রামের পাশেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের ছিপড়া জঙ্গল । জানাগেছে সেই জঙ্গল থেকেই ভোরবেলা একটি বাইসন বেরিয়ে চেপানি গ্রামে ঢুকে তাণ্ডব চালায় । প্রাতঃভ্রমন করতে বেড়নো 75 বছর বয়সী রেণুবালা দেবনাথ কে আক্রমণ করে বাইসনটি । ওই বৃদ্ধার তলপেটে সিং ঢুকিয়ে নাড়িভুঁড়ি বের করে দেয় ।তারপর মহিতশ রায় নামে আরেক গ্রামবাসী কেও আক্রমণ করে জখম করে । দুজনেরই অবস্থা আশঙ্কাজনক । প্রথমে তাদের জাসোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ,তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয় । ঘাটনাস্থলে শামুক্তলা…
Read More
শিলিগুড়ি হায়দার পাড়া এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত হলো চারটি দোকান

শিলিগুড়ি হায়দার পাড়া এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত হলো চারটি দোকান

শিলিগুড়িতে আগুন, ক্ষতিগ্রস্ত চারটি দোকান। শিলিগুড়ির হায়দার পাড়া এলাকায় ভোররাতে আগুনে ক্ষতিগ্রস্ত হলো চারটি দোকান। স্থানীয় সূত্রে খবর ভোর তিনটে নাগাদ হঠাৎই আগুন লক্ষ্য করতে পারে স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলকে ও ভক্তিনগর থানার পুলিশকে। আগুন নিভাতে সহযোগিতার হাত বাড়িয়েদেয় স্থানীয় বাসিন্দারা । আগুনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার দোকানের মালিকেরা। জানা যায় চারটি দোকান ফুল, ফুল ও খাবারের দোকান ছিল। তবে কী কারণে এই ঘটনা তানিয়ে ধন্দে সকলে।
Read More
বড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র

বড় পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্র

ফের করোনা সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী। ফলে ভ্যাকসিনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাই বড়সড় পদক্ষেপ গ্রহণ করা হল। করোনা ভ্যাকসিন রফতানিতে নিষেধাজ্ঞা করল ভারত। আপাতত কোভিশিল্ড ভ্যাকসিনের রপ্তানি বন্ধ থাকবে। আগে দেশবাসীর করোনা টিকার চাহিদা মিটুক, এমনই নীতি কেন্দ্রের। দুই মাস পর ভাবনাচিন্তা রফতানির করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই বিশ্বের ৭৬টি দেশে মেড-ইন-ইন্ডিয়া  করোনা ভ্যাকসিন পাঠিয়েছে ভারত। এর মধ্যে ৪.৭ কোটি ডোজ কোভিশিল্ডের। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে তৃতীয় দফার টিকাকরণ।
Read More
নিসানের সব গাড়ির দাম বাড়ছে এপ্রিল থেকে

নিসানের সব গাড়ির দাম বাড়ছে এপ্রিল থেকে

১ এপ্রিল থেকে নিসান ইন্ডিয়া সব মডেলের নিসান ও ডাটসুন গাড়ির দাম বাড়াতে চলেছে। নিসান মোটর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব জানান, অটো কম্পোনেন্টের মূল্যবৃদ্ধি ঘটতে থাকায় তারা বাধ্য হয়ে সব মডেলের নিসান ও ডাটসুন গাড়ির দাম বাড়াতে চলেছেন। এই মূল্যবৃদ্ধি বিভিন্ন ভেরিয়েন্টের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। বর্তমানে ১১,০০০ টাকায় নতুন নিসান ম্যাগনাইট বুকিং চলছে সকল নিসান ইন্ডিয়া ডিলারশিপ ও ওয়েবসাইটে (https://book.nissan.in/)। এটি পাওয়া যাচ্ছে ২০টি গ্রেড লাইনআপে ও ৩৬টিরও বেশি কম্বিনেশনে। সেগমেন্টের অন্যতম ‘মোস্ট পাওয়ারফুল’ দুইরকম ইঞ্জিন অপশন-যুক্ত নিসান কিকস পাওয়া যাচ্ছে এমটি ও সিভিটি ভেরিয়েন্টে। দুইরকম ইঞ্জিন অপশন-সহ ডাটসুন রেডি-গো পাওয়া যাচ্ছে এমটি ও এএমটি ভেরিয়েন্টে।…
Read More
মাইন্ড ওয়ার্স রাজ্য স্তরের বিজয়ীদের নাম ঘোষণা

মাইন্ড ওয়ার্স রাজ্য স্তরের বিজয়ীদের নাম ঘোষণা

ভারতের বৃহত্তম জিকে অলিম্পিয়াড, মাইন্ড ওয়ার্স, জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড(জিইইএল) দ্বারা প্রচারিত একটি মাল্টিপ্লাটফর্ম নলেজ প্রোগ্রাম, ৭ ফেব্রুয়ারী তে সমাপ্তি হল। মাইন্ড ওয়ার্স অলিম্পিয়াড একটি জাতীয় স্তরের প্রতিযোগিতা যা শিশুদের সাধারণ জ্ঞানকে সম্মান করার পাশাপাশি প্রতিযোগিতা এবং শ্রেষ্ঠত্বের মনোভাবকে বৃদ্ধি করে এবং তাদের সময়কে ভাল ভাবে ব্যবহার করার প্রেরণা হিসাবে কাজ করে। মাইন্ড ওয়ার্সের প্রতিযোগিতাটিতে ভারতের বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিশু অংশ নিয়েছিল। এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ থেকে রাজ্য স্তরের বিজয়ীরা হলেন- সুদিপ্ত দাস, সাগনিক ঘোষ, রাজন্ন দাস, ওইশিক চ্যাটার্জী, সাগনিক মুখোপাধ্যায়, সুরজিৎ পাল, রনিত বিশ্বাস, আনিশ কুমার অরুণ এবং সায়ক চৌধুরী। জাতীয় মেধা তালিকার স্থান পাওয়া শিক্ষার্থীরা নিজেদের সাথে তাদের…
Read More
সংক্রমণের হার সর্বোচ্চ, জার্মানি আবার লকডাউনের পথে

সংক্রমণের হার সর্বোচ্চ, জার্মানি আবার লকডাউনের পথে

এক দিকে প্রতিষেধকের সঙ্কট। অন্য দিকে ফের হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এই দুইয়ের মোকাবিলায় নতুন করে লকডাউনের পথে হাঁটতে চলেছে জার্মানি। দেশের ১৬টি প্রদেশের প্রশাসনিক কর্তাদের সঙ্গে দীর্ঘ ভিডিয়ো বৈঠকের পরে মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। প্রশাসন সূত্রের খবর, ২৮ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত প্রায় এক মাস লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ভাবা হয়েছে। তবে ১ থেকে ৫ এপ্রিল ইস্টারের সময়ে পাঁচ দিন কড়া ভাবে লকডাউন বিধি বলবৎ করা হবে। ওই পাঁচ দিন সমস্ত দোকানপাট, বাজার, দফতর বন্ধ থাকবে। কোনও রকম জমায়েত বন্ধ রাখতে হবে। ধর্মীয় কার্যকলাপ অনলাইনেই চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাকি দিনগুলোয়…
Read More
নয়া নিয়ম জারি

নয়া নিয়ম জারি

বাংলায় নির্বিঘ্নে ভোট করাতে মরিয়া নির্বাচন কমিশন। এবার একুশের ভোট শান্তিপূর্ণ করতে তৎপর নির্বাচন কমিশন। এবার আরও এক কড়া ব্যবস্থা নিল কমিশন। এবার বাইক ব়্যালি নিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনের। নির্বাচনের ৭২ ঘণ্টা আগে বাইক ব়্যালি করা যাবে না বলে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। নির্দেশিকা জারি হয়েছে। আর বাইক ব়্যালি করা যাবে না স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।
Read More
ফের বাড়ছে সংক্রমণ

ফের বাড়ছে সংক্রমণ

সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। দ্রুত বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। ১৮টি রাজ্যে ছড়িয়েছে করোনার নয়া স্ট্রেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৪৭,২৬২। মৃত্যু হয়েছে ২৭৫ জনের। কেন্দ্র হিসেবে স্বাস্থ্য মন্ত্রকের তরফে গভীর উদ্বেগজনক ভাবে চিহ্নিত করা হয়েছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু এবং গুজরাত। অন্যদিকে, ৪৫ বছর বয়সের বেশি বয়সী প্রত্যেককে এপ্রিলের ১ তারিখ থেকে করোনা টিকা দেওয়ার অনুমোদন দিল কেন্দ্র।
Read More
কালী মায়ের মন্দিরে পূজা দিয়ে ভোটের প্রচার শুরু করলেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা আসনের বিজেপি পার্থী অমিত কুমার কুন্ডু

কালী মায়ের মন্দিরে পূজা দিয়ে ভোটের প্রচার শুরু করলেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা আসনের বিজেপি পার্থী অমিত কুমার কুন্ডু

প্রার্থী পদ ঘোষণা হতেই কালী মায়ের মন্দিরে পূজা দিয়ে ভোটের প্রচার শুরু করলেন উত্তর দিনাজপুর জেলার ইটাহার বিধানসভা আসনের বিজেপি পার্থী অমিত কুমার কুন্ডু। সব জল্পনা কাটিয়ে অবশেষে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের অন্যান্য কিছু বিধানসভার পাশাপাশি মঙ্গলবার সকালে উত্তর দিনাজপুর জেলার বাকী দুটি ইটাহার ও করণদিঘী বিধানসভা আসনের পার্থী ঘোষণা করে। ইটাহারে পার্থী করা হয়েছে ইটাহার ব্লকের দূর্গাপুর অঞ্চলের বাসিন্দা অমিত কুমার কুন্ডুকে ও করণদিঘীতে পার্থী করা হয়েছে সুভাষ সিনহাকে। অমিত কুমার কুন্ডু ইটাহার বিধানসভা সহ জেলায় একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি বিজেপির ট্রেড সেলের উত্তর দিনাজপুর জেলার কো-কনভেনরের পদে ছিলেন। স্বাভাবিক ভাবে পার্থী ঘোষনা হতেই উচ্ছাসে মেতে…
Read More