আসাম

একধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা

একধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা

স্বাস্থ্যদপ্তরের বুধবার সন্ধের  রিপোর্ট বলছে, একদিনে বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। যা সাম্প্রতিক কালে রেকর্ড। ফলে এদিন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৮৬ হাজার ৯১৫ জন। চিন্তা বাড়াচ্ছে রাজ্যের দুই জেলা। ভোটের মুখে কলকাতা ও উত্তর ২৪ পরগণায় নতুন করে চোখ রাঙাচ্ছে কোভিড-১৯। এদিনও সর্বাধিক সংক্রমণের সাক্ষি হয়ে রইল কলকাতা। একদিনে আক্রান্ত ৩৮০ জন। এর ঠিক পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগণা। যেখানে গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমিত হয়েছেন ২১২ জন। আর কোনও জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা সেঞ্চুরি পার করেনি। স্বস্তি দিয়ে উত্তরের কালিম্পংয়ে নতুন আক্রান্তের হদিশ মেলেনি।  এদিনের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৫…
Read More
মনোনয়ন জমা দিতে পারলেন না মানিকচকের তৃণমূল প্রার্থী প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র।

মনোনয়ন জমা দিতে পারলেন না মানিকচকের তৃণমূল প্রার্থী প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র।

মালদা- মিছিল করে মনোনয়ন জমা দিতে এসেও মনোনয়ন জমা দিতে পারলেন না মানিকচকের তৃণমূল প্রার্থী প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। কয়েক ঘন্টা গাড়িতে বসে থেকেই ফিরে গেলেন তিনি। প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় মনোনয়ন জমা জমা দিতে পারলেন না সাবিত্রী মিত্র। আজ সকাল থেকেই তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া নিয়ে মালদায় তৃণমূলের উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। মালদা প্রশাসনিক ভবনে তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা মিছিল করে সাবিত্রী মিত্রকে নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে হাজির হন। কিন্তু পরে দেখা যায় জমা দেওয়ার জন্যে তাঁর প্রয়োজনীয় নথিতে বিস্তর গরমিল। অনেক নথি আবার নেই। এই পরিস্থিতিতে ফাইল গুছিয়ে উঠতেই পারেন নি তিনি। বেলা…
Read More
ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাহেবগঞ্জে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী ।

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাহেবগঞ্জে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী ।

কোচবিহার জেলার দিনহাটা মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাহেবগঞ্জে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী । দিনহাটা বিধানসভার বিজেপির প্রার্থী নিশীথ প্রামানিকের সমর্থনে জনসভা করলেন মিঠুন চক্রবর্তী । তিনি মঞ্চ এ উঠে জনসাধারণের উদ্দেশ্য প্রতিশ্রুতি দিয়ে বলেন , বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের বাসে কোনো ভাড়া দিতে হবেনা । আমার ভাই বোনেরা যতদূর ইচ্ছে পড়াশুনা করবে , তার জন্য কোন টাকা পয়সা দিতে হবে না । সমস্ত হাসপাতালে জেনারেল বেড গুলোকে শীততাপ নিয়ন্ত্রিত করা হবে । তিনি আরো বলেন , যারা এতদিন ধরে খেয়েছেন , তারা ঢেঁকুর তুলে বেরিয়ে যাবেন । সেটা হবে না । প্রয়োজন হলে তাদের চাঁদ থেকে ধরে আনবো । বিজেপি…
Read More
গোসাইপুরে  তিনটি দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি

গোসাইপুরে তিনটি দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার অন্তর্গত গোসাইপুরে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটলো মঙ্গলবার রাতে। লোয়ার বাগডোগরার গোসাইপুরের একটি মোবাইলের দোকান, একটি সাউন্ড সিস্টেমের দোকান এবং একটি ইলেকট্রনিক্স মেকানিক্যাল দোকানে এই চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগডোগরা থানার পুলিশ, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাঝেমধ্যেই এলাকাতে ঘটছে চুরির ঘটনা, তিনটি দোকানে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা, ব্যবসায়ীরা জানিয়েছেন দোকানের চাল কেটে দোকানের ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা এবং দোকান থেকে দামি জিনিসপত্র নিয়ে চম্পট দেয়, বাগডোগরা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে,
Read More
৩৪ নম্বর জাতীয় সড়কে যাত্রী বোঝাই ভুটভুটি ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী লরি

৩৪ নম্বর জাতীয় সড়কে যাত্রী বোঝাই ভুটভুটি ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী লরি

  যাত্রী বোঝাই ভুটভুটি ভ্যানকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পণ্যবাহী লরি । জখম হয়েছে ওই লরি চালক এবং খালাসী। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বুধবার সকাল নটা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার সাহাপুর এলাকার বাইপাস সড়কে। এই দুর্ঘটনার পর আহত লরিচালক এবং খালাসীকে উদ্ধার করে আশপাশের এলাকার মানুষ। পড়ে ঘটনার খবর পেয়ে তদন্তে আসে পুরাতন মালদা থানার পুলিশ। এই দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস রোড অবরুদ্ধ হয়ে থাকে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী এক গাড়ির চালক স্বপন কর্মকার জানিয়েছেন, প্লাইউড বোঝাই করে পণ্যবাহী লরিটি কোলকাতা থেকে বালুরঘাটের দিকে…
Read More
পুরুষের পাশাপাশি মহিলা নিরাপত্তাও পেলেন শুভেন্দু অধিকারী

পুরুষের পাশাপাশি মহিলা নিরাপত্তাও পেলেন শুভেন্দু অধিকারী

এবার বাংলার নির্বাচনের ‘হট সিট’ নন্দীগ্রাম। নন্দীগ্রামে নির্বাচনের ঠিক আগেই নিরাপত্তা আরো বাড়ানো হল প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা এবং রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার ৩০ জন নারী নিরাপত্তায় মুড়ে গেলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। পুরুষের পাশাপাশি তাঁর আসে পাশে থাকবেন মহিলা সিআরপিএফ জওয়ানরা। ইতিমধ্যেই একাধিকবার প্রচারে গিয়ে বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীকে নিরাপদ রাখতে চাইছে বিজেপি। ইতিমধ্যেই নন্দীগ্রামের ৩৫৫ বুথকেই স্পর্শকাতর বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
Read More
হট সিট নন্দীগ্রাম

হট সিট নন্দীগ্রাম

সুষ্ঠু নির্বাচন করাই এখন প্রধান লক্ষ্য কমিশনের। আগামিকাল বৃহস্পতিবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন হবে। পশ্চিম মেদিনীপুর জেলার ন’টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। এর মধ্যে আছে নন্দীগ্রাম। এবার বাংলার ভোটের ‘হট সিট’ নন্দীগ্রাম। বুধবারই নন্দীগ্রামে জারি হয়েছে ১৪৪ ধারা। বিকেল থেকেই মাইকে ঘোষণা শুরু করে দেয় পুলিশ। প্রতিটি ক্ষেত্রে সুরক্ষায় কোনও খামতি থাকছে না বলে জানান পুর্ব মেদিনীপুরের জেলাশাসক সুমিতা পান্ডে। শুরু হয়েছে নাকা চেকিং। নন্দীগ্রামের ক্ষেত্রে গোটা বিধানসভা এলাকাতেই ১৪৪ ধারা বজায় থাকবে। প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপরীতে রয়েছেন মমতারই একদা ছায়াসঙ্গি শুভেন্দু অধিকারী।
Read More
এনএইচ ২০৮ -এর ফাউন্ডেশন স্টোন স্থাপন

এনএইচ ২০৮ -এর ফাউন্ডেশন স্টোন স্থাপন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট (জেআইসিএ) দ্বারা অর্থায়িত নর্থ ইস্ট রোড নেটওয়ার্ক কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রোজেক্টর চতুর্থ পর্যায়ে ত্রিপুরায় কৈলাসহর থেকে খোয়াই পর্যন্ত ৮০ কিলোমিটার দীর্ঘ এনএইচ ২০৮ প্রোজেক্ট এর ফাউন্ডেশন স্টোন স্থাপন অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হল। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ত্রিপুরার মাননীয় রাজ্যপাল শ্ৰী রমেশ বাইস সর্বানন্দ সহ আরো অন্যান্য বিশিষ্টজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উত্তর-পূর্ব রাজ্য গুলিতে আঞ্চলিক যোগাযোগের উন্নয়নের জনা এই প্রোজেক্টটিতে জাপান সাহায্য করবে ১৪,৯২৬ মিলিয়ন জাপানি ইয়েন (আনুমানিক ৯৮২ কোটি টাকা)। কৈলাসহর থেকে খোয়াই সেকশন এনএইচ ২০৮ রাস্তাটি তৈরি হচ্ছে জাপান সরকারের আর্থিক সহায়তায়, ভারত সরকারের ন্যাশনাল হাইওয়েজ ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কোঅপারেশন দ্বারা। কাজ সম্পূর্ণ হওয়ার পর কৈলাসহর…
Read More
আবুতানি ট্রাকিং ১০০০ তম ভারতবেঞ্জ গাড়ি ডেলিভার করল

আবুতানি ট্রাকিং ১০০০ তম ভারতবেঞ্জ গাড়ি ডেলিভার করল

আবুতানি ট্রাকিং ২০১৭ থেকে অসমে ভারতবেঞ্জ ট্রাকের অনুমোদিত ডীলার হিসাবে উত্তরপূর্বের গ্রাহকদের কাছে ১০০০ তম  ট্রাক সরবরাহের মাইলফলক উদযাপন করেছে।সুরক্ষা এবং সর্বোত্তম-শ্রেণীর বৈশিষ্ট্য থেকে অর্জিত সুনামের জন্যই এই অঞ্চলে ভারতবেঞ্জ এর ট্যাঙ্কার এবং খনন কাজের মেশিনের ব্যাপক চাহিদা রয়েছে। বিক্রির এই মাইলফলক ভারতবেঞ্জ পণ্যের উপর গ্রাহকের বর্ধমান বিশ্বাস আর আস্থা অর্জনেরই প্রমাণ। আবুতানি ট্রাকিং ৯-৪৯ টনের ভারতবেঞ্জ ট্রাকের সম্পূর্ণ পরিসরের জন্য বিক্রয় এবং পরিষেবা দেয়। গত বছর ডেইমলার ইন্ডিয়া বাণিজ্যিক যানবাহন (ডিআইসিভি) এক দিনেই ১০টি নতুন ডীলারশিপের উদ্বোধন করে, ফলে মোট টাচপয়েন্টের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে এবং বছরে ১৩,০০০ করে যানবাহন সার্ভিসিং করার ক্ষমতা বাড়িয়েছে। ডিআইসিভি সারা দেশে নিজের উপস্থিতি বাড়াতে…
Read More
বাড়ছে চিন্তা

বাড়ছে চিন্তা

দেশে ফের করোনা সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। চিন্তা বাড়ছে আরও। দেশের কয়েকটি রাজ্যে করোনা সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৪৮০। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। শেষবার ১৬ ডিসেম্বরের পর ফের এত সংখ্যক কোভিড রোগীর মৃত্যুর ঘটনা দেশে। সমগ্র দেশই সম্ভাব্য ঝুঁকির মুখে রয়েছে। ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশের ৪৫ ঊর্ধ্বোদের টিকাকরণ।
Read More