আসাম

রাজ্যে ছুটি বাতিলের হাই অ্যালার্ট

রাজ্যে ছুটি বাতিলের হাই অ্যালার্ট

প্রতিদিন ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে মারণ করোনা। এই মুহূর্তে দেশজুড়ে যা করোনা পরিস্থিতি, তাতে ভয়ঙ্কর, উদ্বেগজনক ইত্যাদি কোনও বিশেষণই যথেষ্ট নয়। প্রতিদিন নতুন রেকর্ড সৃষ্টি করছে মারণ করোনা। বাংলাতেও ভোটের মরশুমে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমস্ত রকম ছুটি বাতিল করল রাজ্য সরকার। রাজ্যবাসীর স্বার্থে সবার কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। প্রসঙ্গত, রাজ্যের মধ্যে কলকাতার পরিস্থিতি সবথেকে উদ্বেগজনক।
Read More
ঋণ পেল দুই সংস্থা

ঋণ পেল দুই সংস্থা

আমেরিকার পর ভারত এখন দ্বিতীয় দেশ যেখানে ক্রমশই বাড়ছে করোনা আতঙ্ক। কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। রীতিমতো ভয় ধরাচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে টিকাকরণে। এই পরিস্থিতিতে টিকা না পাওয়ায় বন্ধ রাখতে হয়েছে বহু টিকাকরণ কেন্দ্র। এমন পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ও ভারত বায়োটেককে ৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেওয়ার সিদ্ধান্তে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এই ঋণ টিকার উৎপাদন বৃদ্ধি করতে অনেকটাই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
Read More
জরুরি বৈঠক আজ

জরুরি বৈঠক আজ

পরিস্থিতি আরও করুণ থেকে করুণতর হচ্ছে। বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা৷ বিশ্বের দীর্ঘতম লকডাউনের পর অনলক পর্ব শুরু হওয়ার মাস সাতের মধ্যে বেআব্রু করোনা পরিস্থিতি৷ এই অবস্থায় আজ ফের বেশকিছু রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও অক্সিজেন উৎপাদক সংস্থানের সঙ্গেও একটি বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর। এই বৈঠকের জন্য আজ পশ্চিমবঙ্গ সফর বাতিল করার কথা ট্যুইট করে জানিয়েছেন মোদি।
Read More
বাড়ছে মৃত্যু

বাড়ছে মৃত্যু

ঊর্ধ্বমুখী বাংলার কোভিড গ্রাফ। চিন্তা বাড়াচ্ছে সামগ্রিক পরিস্থিতি। দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা। নজিরবিহীন করোনা সংক্রমণ দেশে। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩,৩২,৫০৩ জন করোনা আক্রান্তের হদিশ মিলল। এটিই বিশ্বজুড়ে কোনও দেশের সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২,২৬৩ জন। পশ্চিমবঙ্গেও নতুন রেকর্ড করলো করোনা। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়  রাজ্যে নতুন করে আক্রান্ত ১১ হাজার ৯৪৮ জন। আর গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের। সংক্রমণের হারে যথারীতি শীর্ষে কলকাতা। ভোট শেষ হলে এই পরিসংখ্যান কোন জায়গায় পৌঁছবে তা নিয়ে চিন্তায় ঊদ্বিগ্ন চিকিৎসক মহল।
Read More
মালদা জেলার শাহবাজপুর গ্রামে  গুলিবিদ্ধ এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

মালদা জেলার শাহবাজপুর গ্রামে গুলিবিদ্ধ এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

মালদা-এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মালদা জেলার কালিয়াচক থানার শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের শাহবাজপুর গ্রামে। মৃত যুবকের নাম রাজেশ মন্ডল বয়স(২৫) বছর। পরিবারে রয়েছে বাবা রামতেনু মন্ডল মা রেখা মন্ডল। পরিবার সূত্রে জানা যায় গতকাল রাতে বাড়ির খাবার খেয়ে সে বের হয় ঘুরতে। রাতে বাড়ি ফিরে না আশায় বাড়ির লোকেরা আশেপাশে খোঁজাখুঁজি করে এবং ফোন মারফত যোগাযোগ করলে ফোনের সুইচ বন্ধ পাই। সারারাত ধরে বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকেরা রাতেও যোগাযোগ করে আশেপাশে আত্মীয়ের বাড়িতে। তারপর আজ সকালে বাড়ি থেকে দুশো মিটার দূরে বাঁশবাগানে ওই যুবকের মৃতদেহ দেখতে পাই গ্রামের লোকেরা। পরে বাড়ির লোক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে…
Read More
খলসি সেতুর দাবিতে ভোট বয়কট করছে খলসি গ্রামের বাসিন্দারা।

খলসি সেতুর দাবিতে ভোট বয়কট করছে খলসি গ্রামের বাসিন্দারা।

সেতু দাও ভোট নাও এই দাবিতে আজ ভোট বয়কটের ডাক দিয়েছে খলসি গ্রামের বাসিন্দারা।হেমতাবাদ বিধানসভা শেরপুর লাইন পাড়া বুথ নং ১২৯/ ১২৯A , ১০৯৮ ভোটার আজ ভোট বয়কট করছে খলসি সেতুর দাবিতে। রায়গঞ্জ শহর সংলগ্ন গ্রাম খলসি। শহরের পাশ দিয়ে বয়ে গেছে কুলিক নদী।এই কুলিক নদী খলসি, মেহেন্দিগ্রাম,শেরপুর,দক্ষিন শেরপুর, খোকসা সহ বেশ কয়েকটি গ্রাম থেকে বিচ্ছিন্ন করে রেখেছে।শুখা মরসুমে বাশের সাঁকো দিয়ে যাতয়াত করা গেলেও বর্ষার সময় নদীর জলস্ফিতি ঘটলেই এই এলাকার মানুষকে ঘুর পথে রায়গঞ্জ শহরে আসতে। রায়গঞ্জ থেকে খলসির দূরত্ব মাত্র ১০ থেকে ১২ কিলোমিটার।বর্ষার সময় বিন্দোল হয়ে তাদের শহরে আসতে হয়।যার দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ভোট আসে…
Read More
রায়গঞ্জ বিধানসভার বাহিন গ্রাম পঞ্চায়েতের ৩৫/২৪ নম্বর বুথে ভোটারদের  মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

রায়গঞ্জ বিধানসভার বাহিন গ্রাম পঞ্চায়েতের ৩৫/২৪ নম্বর বুথে ভোটারদের মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এবার ভোটারদের ব্যাপক মারধরের অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জ বিধানসভার বাহিন গ্রামপঞ্চায়েতের লহুজগ্রাম এলাকায় ৩৫/২৪ নম্বর বুথে। কেন্দ্রীয় বাহিনীর মারধরের হাত থেকে বাদ যায়নি মহিলা ও শিশুরাও। কেন্দ্রীয় বাহিনী ভাঙচুর করেছে ভোটকেন্দ্রের বেশ কিছুটা দূরে থাকা তৃনমূল কংগ্রেসের একটি নির্বাচনী কার্যালয়ও। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রায়গঞ্জ থানার পুলিশবাহিনী। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর এই আচমকা আক্রমনে ক্ষুদ্ধ এলাকার বাসিন্দারা। সকাল থেকে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহন চলছিল রায়গঞ্জ বিধানসভার লহুজগ্রাম ৩৫/২৪ নম্বর বুথে। বুথের ১০০ মিটার দূরেই তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে ভোটার ও দলীয় কর্মীদের ভীড় জমেছিল। দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা সেখান থেকে গ্রামবাসীদের…
Read More
হেমতাবাদ বিধানসভার শেরপুর গ্রামে  কেন্দ্রীয় বাহিনীর হামলার ঘটনায় ক্ষুদ্ধ বিধানসভার ভোটাররা।

হেমতাবাদ বিধানসভার শেরপুর গ্রামে কেন্দ্রীয় বাহিনীর হামলার ঘটনায় ক্ষুদ্ধ বিধানসভার ভোটাররা।

ভোট বয়কটকারী আন্দোলনরত গ্রামবাসীদের উপর হামলা চালালো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে হেমতাবাদ বিধানসভার শেরপুর গ্রামে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা মেরে হাত মুখ ফাটিয়ে দেয় আন্দোলনকারী গ্রামবাসীদের। ভাঙচুর করা হয় তাঁদের বাড়িঘরও। রায়গঞ্জ বিধানসভা এলাকার একের পর এক কেন্দ্রীয় বাহিনীর হামলার ঘটনায় ক্ষুদ্ধ বিধানসভার ভোটাররা। " নো ব্রীজ নো ভোট " এই স্লোগানকে সামনে রেখে বেশ কিছুদিন আগে থেকেই এলাকায় সেতু নির্মানের দাবিতে ভোট বয়কট আন্দোলনে নামে হেমতাবাদ বিধানসভার শেরপুর গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার ভোটের দিনে এলাকার ১২৯ এবং ১২৯ এ নম্বর বুথে ভোট কর্মীরা ভোটগ্রহনের সমস্তরকম প্রস্তুতি নিয়ে রাখলেও একজন গ্রামবাসীও ভোট দিতে আসেনি। ভোটগ্রহন কেন্দ্রের…
Read More
কঠোর হল কমিশন

কঠোর হল কমিশন

রীতিমতো ভয় ধরাচ্ছে দেশজুড়ে বাড়তে থাকা করোনা। করোনাভাইরাসের নতুন স্ট্রেন অত্যন্ত সংক্রামক, মানছেন বিশেষজ্ঞরা। বেড়েছে উদ্বেগ। এই পরিস্থিতিতে বাংলায় অষ্টম দফায় ভোট। এতে আরও লাগামহীন পরিস্থিতি। এখনো বাকি সপ্তম এবং অষ্টম দফার ভোট। তার আগে কঠোর বিধিনিষেধ জারি করল নির্বাচন কমিশন। বাকি দুই দফার ভোটের আগে কোনও জনসভা, রোড শো বা মিছিল করতে পারবে না রাজনৈতিক দলগুলি। শুধুমাত্র অনধিক ৫০০ জন নিয়ে সভা করার অনুমতি দেওয়া হবে। আগে থেকে যে যে জনসভা-রোড শোয়ের অনুমতি নেওয়া ছিল, সেগুলি সব বাতিল করা হল। যা আগামিকাল (শুক্রবার) সন্ধ্যা সাতটা থেকে কার্যকর হবে।
Read More
মহামারীর গ্রাস সিপিএমের সাধারণ সম্পাদকের পরিবারে

মহামারীর গ্রাস সিপিএমের সাধারণ সম্পাদকের পরিবারে

রোজই নয়া গতিতে বেড়েই চলেছে করোনা। ঝড় যেন থামছেই না করোনার। করোনার দ্বিতীয় ঢেউ দেশের বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে। প্রাণ গিয়েছে বহু। ফের কেড়ে নিল এক প্রাণ। করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ছেলে বড় ছেলে আশীষ ইয়েচুরির। মৃত্যু কালে বয়স হয়েছিল ৩৫ বছর। দুই সপ্তাহ ধরে লড়াই করার পরে বৃহস্পতিবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আশিস ইয়েচুরির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্তম্ভিত, ব্যথিত ইয়েচুরি পরিবার।
Read More