আসাম

কাবু গোটা দেশ

কাবু গোটা দেশ

লাগামছাড়া সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গত কয়েকদিনে দেশের দৈনিক মৃত্যুতে রোজই তৈরি হয়েছে নতুন রেকর্ড। বাড়ছে উদ্বেগ। রোজ তিন লক্ষাধিক আক্রান্ত দেশে সক্রিয় রোগীর সংখ্যাকে বাড়িয়ে দিয়েছে বহু গুণ। গত ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২,৭৭১ জনের। আর গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২,৭৭১ জনের৷ শয্যা পেলেও অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে গত কয়েকদিনে। তবে কোভিড গ্রাফ নিম্নমুখী হোক, এই আশায় দিন গুনছে স্বাস্থ্যমহল থেকে আমজনতা, সকলেই।
Read More

মাদ্রাজ হাইকোর্টের কড়া নির্দেশ ২মে উড়বে না কোন রঙের আবির, নির্দেশিকার পর পদক্ষেপ কমিশনের

নির্বাচনের ফলাফল প্রকাশের পরও কোনরকম মিছিল করা যাবে না, করোনার আবহে নয়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন মাদ্রাজ হাইকোর্টের কড়া ভর্ৎসনার পরেই এই নিষেধাজ্ঞা জারির কথা জানায় নির্বাচন কমিশন। পাশাপাশি গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে হলে ২ মে এর আগে আরটি - পিসিআর টেস্ট করাতে হবে এজেন্ট এবং প্রার্থীদের। উল্লেখ্য দেশে করোনার দ্বিতীয় ঢেউ বাড়ার জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে মাদ্রাজ হাইকোর্ট। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন গত কয়েক মাস ধরে কোভিড এর নিয়ম কানুন প্রচার না করে কমিশন সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন প্রতিষ্ঠান মত কাজ করছে। এজন্য কমিশনের বিরুদ্ধে খুনের মামলা করা উচিত। প্রয়োজনে ভোট গণনা বন্ধ করে দেওয়া হবে…
Read More
শুরু হল লকডাউন

শুরু হল লকডাউন

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আগের চেয়ে আরও মারাত্মক আকার ধারণ করেছে। কোভিড সংক্রমণ সামলাতে আজ মঙ্গলবার রাত ৯টা থেকে দক্ষিণী রাজ্য কর্নাটকে শুরু হচ্ছে ১৪ দিনের লকডাউন। কোভিড সংক্রমণ পরিস্থিতির কথা বিচার করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা ঘোষণা করেন। জরুরি প্রয়োজনীয় পণ্ডের দোকান খোলা রাখা যাবে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় সেরাজ্যে রেকর্ড ৩৪ হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন। প্রাণ হারান ১৪৩ জন। অন্যদিকে ১৮ থেকে ৪৫ বছর পর্যন্ত সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্নাটকের মুখ্যমন্ত্রী৷
Read More
বুথ এজেন্ট স্বয়ং পঞ্চায়েত প্রধান

বুথ এজেন্ট স্বয়ং পঞ্চায়েত প্রধান

বুথ এজেন্ট এর ভূমিকায় স্বয়ং পঞ্চায়েত প্রধান ।বূথের ভিতরে বসে ভোট প্রভাবিত করছেন। এমনি গুরুতর অভিযোগ সংযুক্ত মোর্চা প্রতিনিধির। আর যাকে ঘিরে এত অভিযোগ তিনি হলেন মালদার রতুয়া 2 নং ব্লকের তৃণমূল পরিচালিত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিবি সেরিনা। তার স্বামী এলাকার দাপুটে তৃণমূল নেতা মোহাব্বত আলী। আমাদের ক্যামেরায় উঠে আসলো সেই ছবি। মালতিপুর বিধানসভার অন্তর্গত 148 নম্বর কুমারগঞ্জ হাই স্কুল বুথে এজেন্ট এর ভূমিকায় বসে রয়েছেন প্রধান বিবি সেরিনা। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে নির্বাচন কমিশনে। তবু কোনো হেলদোল নেই। বহাল তবিয়তে এজেন্ট রূপে গ্রাম পঞ্চায়েত প্রধান। বুথের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার এর আমতা-আমতা উত্তর এজেন্ট যে পঞ্চায়েত প্রধান তা…
Read More
করোনার ঢেউ আটকাতে বন্ধ হল অসম-বাংলা সীমান্ত

করোনার ঢেউ আটকাতে বন্ধ হল অসম-বাংলা সীমান্ত

করোনার ঢেউ আটকাতে বন্ধ করে দেওয়া হল অসম-বাংলা সীমান্ত। সোমবার সকালে, অসমের ছোটোগুমা থেকে বাংলার বক্সিরহাট প্রবেশ পথে পুরান পোস্ট অফিস পাড়ায় সীমান্ত লাগোয়া সংকোশ নদীর সেতু এবং বক্সিরহাট বাজার সংলগ্ন অসম-বাংলা সীমান্তের প্রবেশ পথে বাঁশ বেঁধে বন্ধ করে দেওয়া হয়। তবে, এভাবে বক্সিরহাট সীমান্ত বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ দুই রাজ্যের ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বক্সিরহাট শাখা ব্যবসায়ী সমিতির সম্পাদক বিপুল দাস জানান, গতবছরের অভিজ্ঞতা থেকে চিন্তিত। ফলে সীমান্ত সংলগ্ন দুই রাজ্যের ব্যবসায়ী ও সাধারণ মানুষেরা ক্ষতিগ্রস্ত হবেন। তাঁরা চান সীমান্তের ওই দুটি রাস্তা সম্পূর্ণ বন্ধ না করে সেখানে নাকা তল্লাশি বসিয়ে কোভিড বিধি ও নিয়ম মেনে যাতায়াত করার বিষয়টি…
Read More
কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জরিয়ে পড়রে তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কে

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জরিয়ে পড়রে তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কে

গলায় তৃণমূলের উত্তরীয় আর জামায় বুকে জোড়া ফুলের ব্যাচ। এমত অবস্থায় বিভিন্ন বুথগুলোতে দাপিয়ে বেড়ালো হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কে । আর এই তৃণমূল প্রার্থীকে ঘিরেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। এমনকি কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর কোন কথায় শোনেন নি ওই তৃণমূল প্রার্থী বলে অভিযোগ। কয়েকটি বুথে রীতিমতো কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসায় জড়িয়ে পড়েন তিনি। জোর করে বুথের ভিতরে ঢুকে  ভোট পর্ব খতিয়ে দেখেন তৃণমূল প্রার্থী প্রদীপ বাস্কে। কিন্তু সেই সময় তার গলায় দলেরই উত্তরীয় এবং জোড়া ফুলের ব্যাচ লাগানো ছিল । যাতে করে ভোটারদের প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের। এই ঘটনায় হবিবপুরের বিজেপি প্রার্থী জুয়েল মুর্মু প্রশাসনের…
Read More
মহিলাকর্মী সংখ্যা দ্বিগুণ করবে কেএফসি

মহিলাকর্মী সংখ্যা দ্বিগুণ করবে কেএফসি

রিউম্যাটিক ডিজিজ শুধু বেদনা ও অক্ষমতার কারণ তা নয়, এথেকে পুরুষ ও মহিলা উভয়েরই আয়ু হ্রাস পায়। এবিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের খ্যাতনামা রিউম্যাটোলজিস্টগণ। তাঁদের উদ্বেগের কারণ রিউম্যাটিক ডিজিজ চিকিৎসার জন্য পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞের অভাব রয়েছে, যার ফলে এদেশের এক-চতুর্থাংশ মানুষকে অসুবিধার শিকার হতে হচ্ছে। ভার্চুয়াল পন্থায় রিউম্যাটোলজি সপ্তাহ পালনের উদ্বোধন উপলক্ষে সমবেত হয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা। ইন্টিগ্রেটেড হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং কাউন্সিলের (আইএইচডব্লিউ) সহযোগিতায় এই অনুষ্ঠানের উদ্যোক্তা ইন্ডিয়ান রিউম্যাটোলজি অ্যাসোসিয়েশন (আইআরএ)। আলোচকগণ তিনটি প্রধান রিউম্যাটোলজিক ডিজিজের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য পেশ করেন। সেগুলি হল: রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোসিং স্পন্ডিলাইটিস ও সিস্টেমিক লুপাস এরিথিমেটাস (এসএলই)। বক্তাদের মধ্য থেকে…
Read More

বিজেপি প্রার্থীর এজেন্ট এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, বুথের মধ্যেই মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা

ঘটনাটি ঘটেছে খাস কলকাতার রাসবিহারী বিধানসভা এক বুথে, ইতিমধ্যে আটক করা হয়েছে সেই বিজেপি প্রার্থীর এজেন্টকে। বিজেপি প্রার্থীর দাবি ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসানো হচ্ছে , মানুষ তৃণমূল থেকে মুখ ফেরাচ্ছে বিষয়টি বুঝতে পেরেই শাসকদল এসব কাজ করছে বলে অভিযোগ। ৫ জেলার ৩৪ টি আসনে ভোটগ্রহণ চলছে, এবার এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী করেছে লেফটেন্যান্ট সুব্রত সাহা কে ভারতীয় সেনার প্রাক্তন আধিকারিক তিনি। ভোট গ্রহণ চলাকালীন সকাল থেকেই একাধিক অভিযোগ কেন্দ্রের বিভিন্ন বুথে দৌড়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী। সূত্রে জানা গিয়েছে সুব্রত সাহা এজেন্ট মোহন রাওয়ের বিরুদ্ধে বুকের মধ্যে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, বিদ্যাভারতী স্কুল এর বুথ এজেন্ট হয়েছিলেন মোহন রায়…
Read More
নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের

নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের

ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে, মতামত বিশেষজ্ঞদের। রাজ্যে আপাতত অক্সিজেনের কোনও ঘাটতি নেই। তবে চারদিকে অক্সিজেনের ঘাটতি হচ্ছে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে শুধু চিকিৎসকের প্রেসক্রিপশন দেখালে অক্সিজেন মিলবে না। করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট থাকলে তবেই দোকান থেকে মিলবে অক্সিজেন। নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকের এমনই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
Read More
জটিল পরিস্থিতি

জটিল পরিস্থিতি

বর্তমান করোনা পরিস্থিতিতে দেশে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মুখে। দেশের বিভিন্ন রাজ্যে করোনার কারণে চারিদিকে হাহাকার। নেই বেড, নেই পর্যাপ্ত অক্সিজেন। মৃত্যু মিছিল লেগেছে দেশ জুড়ে। শশ্মানে শুধুই সারি সারি মৃতদেহের ভিড়। সামান্যতমও কমল না সংক্রমণ। এদিন ও অব্যাহত থাকল করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ৩,৫২,৯৯১ জন করোনা আক্রান্তের হদিশ মিলল। রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২,৮১২ জন। এর পাশাপাশি পশ্চিমবঙ্গেও গতকাল রেকর্ড সংক্রমণ হয়েছে। ২৪ ঘণ্টায় ১৫,৮৮৯ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। মৃত ৫৭।
Read More