আসাম

মুক্ত হল যুবনেত্রী

মুক্ত হল যুবনেত্রী

বলিউডের পর রাজ্যেও কোকেনকাণ্ডের জট খুলতে উদ্দ্যোগী কলকাতা পুলিশ। এবার স্বস্তি পেল বিজেপি যুবনেত্রী। দলকে মুক্ত করলেন মাদককাণ্ড থেকে। ষড়যন্ত্রই হয়েছিল। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে ছিলো যুবনেত্রী পামেলা গোস্বামী। অবশেষে সেই মাদককাণ্ডে ক্লিনচিট পেলেন যুব নেত্রী। ৭৪ দিনের মধ্যে কোকেনকাণ্ডের যে চার্জশিট পেশ করল কলকাতা পুলিশের নারকোটিক্স বিভাগ উল্লেখযোগ্যভাবে তাতে নাম নেই ধৃত পামেলার। পামেলা হুগলির জেলার যুব নেতৃত্বের পর্যবেক্ষক পদে ছিলেন। চলতি বছর ফেব্রুয়ারি মাসে, আলিপুরের এনআর অ্যাভিনিউ থেকে গাড়িতে ৭৮ গ্রাম কোকেন -সহ পামেলাকে গ্রেপ্তার করা হয়। নিজের অজান্তেই কোকেন-সমেত ধরা পড়েন পামেলা। ভোটপর্ব মিটতেই ফের তদন্তে গতি এনে মাদককাণ্ড ঘটনার তিনমাসের মধ্যেই চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ।
Read More
‘বেনু’ নামের গ্রহানুতে মানুষের খোঁড়াখুঁড়ির

‘বেনু’ নামের গ্রহানুতে মানুষের খোঁড়াখুঁড়ির

চাঁদে মানুষ পদচিহ্ন রেখে এসেছে কবেই। মঙ্গলে ছাপ ফেলছে একাধিক ল্যান্ডার ও রোভারের চাকা। উপগ্রহ ও গ্রহের পাশাপাশি, গ্রহাণুর গায়েও এ বার খোঁড়াখুঁড়ির ছাপ রেখে এসেছে মানুষের যন্ত্রপাতি। গ্রহের মতো গ্রহাণুগুলিও সূর্যকে প্রদক্ষিণ করে। তবে আকারে সেগুলি অনেক ছোট। বড়সড় পাথরের খণ্ডের মতো। বেনু তেমনই একটি কার্বন সমৃদ্ধ গ্রহাণু। খুবই অন্ধকার। সূর্যের আলোর ৩০ শতাংশ প্রতিফলিত হয় পৃথিবী থেকে। বেনু থেকে হয় মাত্র ৪ শতাংশ। ফলে এটাকে দেখা বেশ শক্ত কাজ। পৃথিবী থেকে ২৯.৩ কোটি কিলোমিটার দূরের এই অন্ধকার কালো গ্রহাণুটির খোঁজ মিলেছিল ১৯৯৯ সালে। কী আছে এতে, ভাল করে জানার জন্য ‘ওসিরিস-রেক্স’ নামের যান পাঠিয়েছিল নাসা। ২০২০ সালের ২০…
Read More
দুই নাবালিকাকে ধর্ষণ,অভিযুক্ত ৬০ বছরের বৃদ্ধ

দুই নাবালিকাকে ধর্ষণ,অভিযুক্ত ৬০ বছরের বৃদ্ধ

চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে একই পরিবারের দুই নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ৬০ বছরের বৃদ্ধর বিরুদ্ধে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় ইংরেজবাজার শহরের কোঠাবাড়ি এলাকায়। ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে মঙ্গলবার জেলা আদালতে পেশ করে। পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত বৃদ্ধের নাম মাসিরুউদ্দিন শেখ তার বাড়ি ওই এলাকায়তেই ।
Read More
গ্লেনমার্কের রায়াল্ট্রিস-এজেড ন্যাজাল স্প্রে

গ্লেনমার্কের রায়াল্ট্রিস-এজেড ন্যাজাল স্প্রে

মডারেট থেকে সিভিয়ার অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসার জন্য গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভারতে লঞ্চ্‌ করল রায়াল্ট্রিস-এজেড ন্যাজাল স্প্রে। গ্লেনমার্ক হল প্রথম কোম্পানি যারা ভারতে সাশ্রয়ী মূল্যে অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসার জন্য এই ব্র্যান্ডেড জেনারিক ভার্সনটি লঞ্চ্‌ করল। বিশ্বে গ্লেনমার্ক প্রথম কোম্পানি যারা মোমেটাসোনেফিউরোয়েট ৫০এমসিজি + অ্যাজালাস্টাইন ১৪০এমসিজি’র এই অভিনব ফিক্সড ডোজ কম্বিনেশন লঞ্চ্‌ করল। সমধর্মী ড্রাগ ক্যাটাগরিতে শীর্ষে থাকা ১০টি সমমানের ব্র্যান্ডের গড় মূল্য যেখানে ৩৬৫ টাকা, সেখানে রায়াল্ট্রিস-এজেড ন্যাজাল স্প্রে লঞ্চ্‌ হচ্ছে ৭৫টি মিটার্ড ডোজের প্যাকেট-প্রতি ১৭৫ টাকায়। এই মূল্য শীর্ষস্থানীয় ১০টি ব্র্যান্ডের গড় মূল্যের তুলনায় প্রায় ৫২% কম। রায়াল্ট্রিস-এজেড ন্যাজাল স্প্রে হল একটি অ্যান্টি-হিস্টামিন ও একটি স্টেরয়েডের ফিক্সড-ডোজ কম্বিনেশন। এটি ব্যবহৃত…
Read More
বিবেক বনসাল, বিধানসভা নির্বাচনে ইউপিএল’র সাফল্যের মানুষ

বিবেক বনসাল, বিধানসভা নির্বাচনে ইউপিএল’র সাফল্যের মানুষ

ভোটদাতাদের কাছে পৌঁছানোর জন্য সোস্যাল মিডিয়ার ভূমিকা অপরিসীম। এই মাধ্যমকে ব্যবহার করে একদল বিজেপি কর্মী বিপিএফ-এর বিতাড়ন নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। এই সোস্যাল মিডিয়া টিমের নেতৃত্ত্বে ছিলেন বিবেক বনসাল। তাঁর জন্যই বিধানসভা নির্বাচনে ইউপিপিএল দুর্দান্ত সাফল্য অর্জন করতে পেরেছে বলে মনে করা হচ্ছে। সোস্যাল মিডিয়া ব্যবহার করে তাঁর টিমের সদস্যরা ইউপিপিএল-এর প্রার্থীদের প্রতিশ্রুতির বার্তা তরুণ ভোটদাতাদের কাছে পৌঁছে দিয়েছেন। বিটিআর এলাকার সকল জেলায় মহিলাদের কাছেও পৌঁছানো সম্ভব হয়েছে তাদের কঠোর পরিশ্রমের কারণে। বিবেক বনসাল জানান, তাঁদের সাফল্যের পশ্চাতে রয়েছে ড. হিমন্ত বিশ্বশর্মা, ইউপিপিএল প্রধান প্রমোদ বড়ো ও ঢেকিয়াজুলির বিজেপি এমএলএ অশোক সিঙ্ঘলের নেতৃত্ত্ব। জোটের জয়ের জন্য সকলে তৃণমূল স্তরে কাজ…
Read More
প্রথম ক্রিপ্টো ক্রয়ের জন্য ‘কুইকবাই’

প্রথম ক্রিপ্টো ক্রয়ের জন্য ‘কুইকবাই’

ওয়াজিরএক্স লঞ্চ্‌ করল এক নতুন ফিচার – ‘কুইকবাই’। ক্রিপ্টো ক্রয়ের অভিজ্ঞতার সরলীকরণের উদ্দেশ্যে এই উদ্যোগ। কুইকবাই-এর মাধ্যমে ইউজারগণ কোনওরকম বাড়তি খরচ ছাড়াই তাদের প্রথম ক্রিপ্টো সহজে ও অবাধে ক্রয় করতে পারবেন। ওয়াজিরএক্স এই উদ্ভাবনী ফিচারটি এনেছে ভারতে সকলের কাছে ক্রিপ্টো সহজলভ্য করার লক্ষ্য নিয়ে, যাতে নতুন ক্রিপ্টো ক্রেতাদের বর্ধনশীল চাহিদা মেটানো যায় ও নিরাপদ ক্রিপ্টো ট্রেডিং বিষয়ক সচেতনতা গড়া যায়। কুইকবাই ফিচারটি খুবই সময়োপযোগী কারণ তা ক্রিপ্টো ও গ্রাহকদের মধ্যে সেতুবন্ধনের কাজ করবে। ভারতের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জটি জানুয়ারি ২০২১ থেকে মার্চ ২০২১ পর্যন্ত সময়কালে তাদের উপভোক্তাদের সংখ্যা ১ মিলিয়ন থেকে ২ মিলিয়ন করেছে এবং এপ্রিলে তার সঙ্গে আরও ১ মিলিয়ন…
Read More
নজিরবিহীনভাবে সকাল সাড়ে ৬টায় সিবিআই দফতরে হাজিরা জ্ঞানবন্ত সিংয়ের

নজিরবিহীনভাবে সকাল সাড়ে ৬টায় সিবিআই দফতরে হাজিরা জ্ঞানবন্ত সিংয়ের

মঙ্গলবার সিবিআই দফতরে হাজিরা দিলেন রাজ্যের ডিরেক্টর অব সিকিউরিটি জ্ঞানবন্ত সিং। এদিন কয়লা পাচার কাণ্ডে কাকভোরে নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিনভর নানান প্রশাসনিক কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণেই সকাল সকাল সিবিআই দফতরে হাজিরা দিতে চান তিনি। তদন্তকারী দল তাতে সম্মতি দিয়েছিলেন। তবে সিবিআই দফতরে এত সকাল সকাল কারোর হাজিরা দেওয়ার ঘটনা নজিরবিহীন। সেই সময় দপ্তরে শীর্ষ সিবিআই আধিকারিকরা উপস্থিত না থাকায় বিশেষ জেরা করা হয়নি তাঁকে। ফলে তাঁর জমা দেওয়া নথি খতিয়ে দেখে ফের সমন পাঠাতে পারে সিবিআই বলে খবর। এদিন প্রায় দু’ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি বেরিয়ে যান। সম্প্রতি কয়লা পাচারে একাধিক পুলিশ আধিকারিকদের জিজ্ঞাসাবাদে…
Read More
আগামীকালই হবে শপথ গ্রহণ

আগামীকালই হবে শপথ গ্রহণ

অবশেষে জয়ের হাসি হাসলো বাংলার শাসক দল। বাংলার বিধানসভা নির্বাচন শেষ, ফলও প্রকাশিত হয়েছে। ডবল সেঞ্চুরি পার করে জয়ী হয়েছেন মমতা। বিপুল ভোটে জিতে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ আগামী বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দলের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ৬ মে থেকে তৃণমূল কংগ্রেসের নব নির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন বিধান সভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ করোনা পরিস্থিতির কারণে স্বল্প পরিসরেই শপথগ্রহণ অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নন্দীগ্রাম আসন থেকে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More
অষ্টম মহাদেশের রহস্য

অষ্টম মহাদেশের রহস্য

৩৭৫ বছর লেগে গেল, অষ্টম মহাদেশের সন্ধান পেতে। তবে রহস্য এখনও অনেক! জানা যাচ্ছে, ১৬৪২ সালে, অ্যাবেল তাসমান নামের এক অভিজ্ঞ ডাচ নাবিক এই লুকোনো মহাদেশের খোঁজ পান। অত্যন্ত আত্মবিশ্বাসী এই মানুষটি ন্যায়-বিচারের প্রতি এতটাই আস্থা রাখতেন যে একবার মদ্যপ অবস্থায় নিজের কর্মচারীদের শাস্তি দেওয়ার জন্য ফাঁসি দেওয়ার উদ্যোগ নেন। অ্যাবেল মনে করতেন, নিউ জিল্যান্ডের দক্ষিণ হাম্পশ্যায়ারে এক বিপুল প্রদেশ লুপ্ত আছে। দুনিয়ার এই অংশটির কথা তখনও বাইরের মানুষের কাছে অজানা। টেরা ওস্ট্রালিস নামের এই জায়গার উল্লেখ পাওয়া যায় প্রাচীন রোমের ইতিহাসে। অ্যাবেল তাসমান এই তথ্য জেনেই তাঁর দু’টি ছোট জাহাজ নিয়ে জাকার্তা থেকে যাত্রা শুরু করেন। পশ্চিম উপকূল ধরে…
Read More
দেখেনিন “শূন্য” আবিষ্কারের রহস্য।

দেখেনিন “শূন্য” আবিষ্কারের রহস্য।

ছোটখাটো একটা গোল। পাতি বাংলায় যাকে বলে ‘শূন্য’। পরীক্ষার খাতায় নম্বরটা খুব একটা সুখকর না হলেও বেতনের অঙ্ক থেকে যদি একটা শূন্য কেটে নিই, কেমন লাগবে বলুন তো? ভাবছেন নিশ্চয়ই, এ আবার কেমন হেঁয়ালি! না মশাই, একেবারেই হেঁয়ালি নয়। শূন্য বিষয়টা আদতে যতই কম ওজনদার হোক, অঙ্কশাস্ত্রে তার ওজন যে কতটা, তা ভালোই বোঝেন গণিতজ্ঞরা। আর তাই তো ‘শূন্য’ সৃষ্টির ইতিহাস নিয়ে এত কৌতূহল! ঠিক সেই কৌতূহলই প্রতি বছর বেশ কিছু গণিত আর ইতিহাস পিপাসুকে টেনে নিয়ে যায় গোয়ালিয়রের চতুর্ভুজ মন্দিরে! আবার সব ঘেঁটে গেল তো? মনে মনে নিশ্চয়ই ভাবছেন, শূন্যের গল্পে আচমকা মন্দির এসে গেল কোথা থেকে? এ তো…
Read More