আসাম

লখনউয়ে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ

লখনউয়ে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ

উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের এক অক্সিজেন প্লান্টে বিস্ফোরণে অন্তত ২ জনের মৃত্যু হল। আহত হয়েছেন আরও ৬ জন। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, অক্সিজেন সিলিন্ডার ভরার কাজ চলছিল। সেই সময় দুপুরে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং সরকারি আধিকারিকরা। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে উচ্চ আধিকারিকদের ঘটনাস্থালে যেতে বলেছেন। খতিয়ে দেখতে বলেছেন দুর্ঘটনার কারণ।  মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন যোগী।
Read More

করোনা রুখতে নয়া সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর: রাজ্যে বন্ধ হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা

লোকাল ট্রেন বন্ধ রাখার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করণের মোকাবিলায় শপথগ্রহণের দিনে সবার প্রথমে তিনি লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেন। সাংবাদিক বৈঠক করে তিনি জানান কোভিদ সংক্রমণ রক্তে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে রেল পরিষেবা বন্ধ থাকবে। সড়ক ও মেট্রো পরিষেবা চালু থাকলেও তা অর্ধেক হয়ে যাবে । মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজ্যের বাইরে থেকে অবাধ প্রবেশ চলবে না, বিমান চড়তেও আরটিপিসিয়ার টেস্ট বাধ্যতামূলক। প্রত্যেক বেসরকারি সংস্থা ৫০ শতাংশ লোক কাজ করবে অর্থাৎ বাকি লোক ওয়ার্ক ফ্রম হোম করতে পারেন।এবার থেকে ব্যাংক দশটা থেকে দুইটা পর্যন্ত খোলা থাকবে।যেসব স্কুলে কেন্দ্রীয় বাহিনী ছিল সেখানে স্যানিটাইজেশন করা হবে।রাজ্যে প্লাজমা ব্যাংক বাড়ানো হবে।বিমান…
Read More
তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ফের ডাবল সেঞ্চুরি, ফের ক্ষমতায়। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিডের জন্য বিনা আড়ম্বরে রাজভবনেই রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রীর শপথ গ্রহন করালেন। ৬ তারিখ থেকে নবনির্বাচিত বিধায়কদের শপথ নেওয়াবেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। জয়ী প্রার্থীদের করোনা পরিস্থিতিতে এলাকাবাসীদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। জয়ের পর সোমবারই প্রথমে দলের জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনেই দেন মানুষের পাশে দাঁড়ানোর বার্তা। নবনির্বাচিত বিধায়কদের উদ্দেশে মমতার নির্দেশ, সবাইকে দায়িত্বশীল হতে হবে৷ করোনা পরিস্থিতিতে কোনওমতেই এলাকা ছাড়বেন না। এলাকাবাসীর খোঁজখবর রাখুন। সাহায্যের হাত বাড়িয়ে দিন ৷সবার আগে এখন কোভিড মোকাবিলাই কাজ…
Read More
শুরু হল জননেত্রীর আরেক অধ্যায়

শুরু হল জননেত্রীর আরেক অধ্যায়

ইতিহাসকে সাক্ষী রেখে বুধবার রাজভবনে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করে উঠেই মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, তাঁর প্রথম কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা। দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে হ্যাট্রিকের নজির একমাত্র তৃণমূল সুপ্রিমোর ঝুলিতেই৷ শপথ নেওয়ার পরেই নবান্নে গিয়ে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন মমতা। সেখানে গার্ড অব অনার নিয়েই শুরু করবেন প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক। পাশাপাশি শপথ নিয়ে মমতা বাংলায় শান্তি বজায় রাখার আহ্বান জানালেন৷ কোভিড পরিস্থিতিতে আজ শপথগ্রহণ অনুষ্ঠান ছিল নেহাতই অনাড়ম্বর ও সংক্ষিপ্ত৷ সবশেষে জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয় অনুষ্ঠান পর্ব৷ ‘জননেত্রী’কেই ফের মুখ্যমন্ত্রী হিসেবে পেলেন বাংলার মানুষ।
Read More
সংকটময় পরিস্থিতিতে লোকডাউনই একমাত্র উপায়

সংকটময় পরিস্থিতিতে লোকডাউনই একমাত্র উপায়

বর্তমান করোনা পরিস্থিতিতে দেশে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মুখে। দেশের বিভিন্ন রাজ্যে করোনার কারণে চারিদিকে হাহাকার। নেই বেড, নেই পর্যাপ্ত অক্সিজেন। মৃত্যু মিছিল লেগেছে দেশ জুড়ে। শশ্মানে শুধুই সারি সারি মৃতদেহের ভিড়। করোনার এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই আরও এক আশঙ্কার কথা শোনালেন এইমস প্রধান রণদীপ গুলেরিয়া। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই মারণ ভাইরাস করোনা যেভাবে নিজের বৈশিষ্ট পাল্টাচ্ছে তাতে ভারত দ্রুত করোনা ভাইরাসের তৃতীয় তরঙ্গের সম্মুখীন হবে। অতিমারির মোকাবিলায় সপ্তাহান্তিক লকডাউন, আংশিক লকডাউন বা রাত্রীকালীন কার্ফুর মতো দাওয়াইয়ে কোনও কাজ হবে না বলেও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি। দীর্ঘকালীন লকডাউনের পথে হাঁটতে হতে পারে। তবে দীর্ঘমেয়াদী পূর্ণ লকডাউন…
Read More
আবার বাড়ল সংক্রমণ

আবার বাড়ল সংক্রমণ

দুদিনের স্বস্তির পরে ফের আবার উর্ধমুখী করোনা সংক্রমণ। একটু যেন স্বস্তি পেয়েছিল দেশ।কিন্তু এই একটু আশার আলোর মাঝেই আবার বাড়লো বিপদ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন। সাথে চিন্তা বাড়িয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। মৃতের সংখ্যা ৩ হাজার ৭৮০। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে দেশের মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ লক্ষ ৮৭ হাজার ২২৯। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গিয়েছে।
Read More
কেন্দ্র সরকারকে দিল্লি হাই কোর্টের  তীব্র ভর্ৎসনা

কেন্দ্র সরকারকে দিল্লি হাই কোর্টের তীব্র ভর্ৎসনা

দিল্লি হাই কোর্টের নির্দেশ ছিল দিল্লিকে চাহিদা মতো অক্সিজেন দিতে হবে তার থেকে কম নয়। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই নির্দেশ মতো কাজ করতে পারেনি। ফলে কেন্দ্র সরকারকে আজ দিল্লি হাই কোর্ট তীব্র ভর্ৎসনা করে। দিল্লিতে প্রতিদিন ৭০০ মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন। তার বদলে পাচ্ছে ৪৯০ মেট্রিক টন। সুপ্রিম কোর্ট ৩০ এপ্রিল নির্দেশ দিয়েছিল ৩ মে মাঝ রাতের মাধ্যে চাহিদা মতো অক্সিজেন সরবরাহ করতে হবে। কিন্তু তা হয়নি। সেই প্রসঙ্গ তুলে কেন্দ্রকে দিল্লি হাই কোর্ট বলে, “আপনারা উটপাখির মতো বালিতে মুখ গুঁজে থাকতে পারেন, আমরা নয়। আপনারা কী গজদন্ত মিনারে বাস করেন?” এর আগে দিল্লি সরকার তথ্য দিয়ে দেখায় কত পরিমাণ…
Read More
একটু স্বস্তি দিল করোনা সংক্রমণ

একটু স্বস্তি দিল করোনা সংক্রমণ

বর্তমান করোনা পরিস্থিতিতে দেশে স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মুখে। দেশের বিভিন্ন রাজ্যে করোনার কারণে চারিদিকে হাহাকার। নেই বেড, নেই পর্যাপ্ত অক্সিজেন। মৃত্যু মিছিল লেগেছে দেশ জুড়ে। শশ্মানে শুধুই সারি সারি মৃতদেহের ভিড়। গত ২৪ ঘণ্টায় দেশে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ২৯ জন। একদিনে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪৪৯ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ লাখ ৪৭ হাজার ১৩৩। দৈনিক সংক্রমণ অনেকটাই কমেছে মহারাষ্ট্রেও। এদিকে, বাংলায় করোনা পরিস্থিতি ক্রমশ ভয়ংকর হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ফের মৃতের সংখ্যা ১০০ ছুঁই ছুঁই। নতুন করে আক্রান্ত সাড়ে ১৭ হাজারেরও বেশি। স্বাস্থ্য দফতরের প্রকাশিত…
Read More
ভেঙেপড়ছে চিনা রকেট; বিশ্বজুড়ে আতঙ্ক

ভেঙেপড়ছে চিনা রকেট; বিশ্বজুড়ে আতঙ্ক

একেবারেই অনিয়ন্ত্রিত গতিতে পৃথিবীর দিক ছুটে আসছে চিনের বৃহত্তম রকেটের ১০০ ফুট লম্বা মূল অভ্যন্তরীণ অংশ(‘কোর’)-টি। তা দিন কয়েকের মধ্যে পৃথিবীর যে কোনও প্রান্তে ভেঙে পড়তে পারে। ফের বায়ুমণ্ডলে ঢুকে (‘রি-এন্ট্রি’) পড়ার পর। মহাকাশ গবেষণা সংক্রান্ত নিউজপোর্টাল ‘স্পেসনি‌উজ’ এই খবর দিয়েছে। চিনের বানানো এই বৃহত্তম রকেটটির নাম- ‘লং মার্চ ৫বি রকেট’। মহাকাশে খুব গুরুত্বপূর্ণ অভিযানের জন্যই এই শক্তিশালী রকেট বানিয়েছে চিনা মহাকাশ গবেষণা সংস্থা। পৃথিবীর কক্ষপথে নিজের দেশের একটি মহাকাশ স্টেশন বানাতে চলেছে চিন। প্রকল্পের নাম- ‘তিয়ানহে মহাকাশ স্টেশন’। তা উৎক্ষেপণের জন্য কিছু দিন ধরেই প্রস্তুতি নিচ্ছে চিন। ওই মহাকাশ স্টেশনের একটি ‘মডিউল’ (অংশ) পরীক্ষামূলক ভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাতে গত…
Read More
বিপদের মুখে সাহায্য পেল ভারত

বিপদের মুখে সাহায্য পেল ভারত

করোনা ভাইরাসের আতঙ্কে ত্রস্ত ভারত। দেশজুড়ে ত্রাহি ত্রাহি রব। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণকে ‘সুনামি’র সঙ্গে তুলনা করা হয়েছে। কার্যত জাতীয় বিপর্যয়ের মুখোমুখি গোটা দেশ। এই সংকট মোকাবিলায় ভারতের পাশে দাঁড়াল ফাইজার। করোনাভাইরাস মোকাবিলায় ওষুধ-সহ চিকিৎসা সংক্রান্ত ৭০ মিলিয়ন ডলারের সরঞ্জাম দান করল টিকা প্রস্তুতকারী সংস্থা। দ্রুত করোনা টিকার অনুমোদনের জন্য ভারত সরকারের জন্য আলোচনা চলছে ফাইজার প্রস্তুতকারী সংস্থার। ফাইজারের তরফে জানানো হয়েছে, এশিয়ার বিভিন্ন প্রান্তে সংস্থার বণ্টন কেন্দ্র থেকে ভারতকে বিভিন্ন সামগ্রী প্রদান করা হচ্ছে।
Read More