14
May
স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের পক্ষ থেকে করোনা প্রতিষেধক পর্যাপ্ত থাকার কথা বলা হলেও সঠিকভাবে সাধারণ মানুষ তা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে । যার ফলে শুক্রবার সকাল থেকেই মালদা শহরের কোঠাবাড়ি এলাকার মাতৃসদন স্বাস্থ্য কেন্দ্রে করোনার প্রতিষেধক নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও বেলা গড়িয়ে যাবার পরেও করোনার প্রতিষেধক পাচ্ছেন না বহু মানুষেরা বলে অভিযোগ উঠে। তারপরে শুরু হয় ব্যাপক ক্ষোভ বিক্ষোভ। অপেক্ষারত মানুষদের অভিযোগ, সকাল সাতটা থেকে করোণা ভ্যাকসিন নেওয়ার জন্য এই স্বাস্থ্য কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি। অথচ দুপুর গড়াতেই বলে দেওয়া হলো ভ্যাকসিন দেওয়া হবে না। দ্বিতীয় ডোজ এর মেয়াদ…
