আসাম

আমাকে গ্রেফতার না করলে নিজাম প্যালেস ছাড়বো না: মুখমন্ত্রী

আমাকে গ্রেফতার না করলে নিজাম প্যালেস ছাড়বো না: মুখমন্ত্রী

সোমবার সকাল সকাল রাজ্যের মন্ত্রীদের গ্রেফতারের পর সটান নিজাম প্যালেসে হাজির হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নারদ মামলায় তৃণমূল কংগ্রেসের চার হেভিওয়েটকে গ্রেফতার করেছে সিবিআই। কোনও নোটিশ ছাড়া মাত্র ঘণ্টা দেড়েকের ব্যবধানে চার জনকে তুলে আনা হয়। পরে গ্রেফতার করা হয় তাঁদের। নিজামের ১৫ তলায় চারটি আলাদা ঘরে চারজন হেভিওয়েটকে রাখা হয়েছে। এই মুহূর্তে নিজাম প্যালেসে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী। নিজাম প্যালেসের ভেতরে গ্রেফতার তৃণমূল নেতাদের আইনজীবীদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলছেন বলে জানা গেছে। সিবিআই আধিকারিকদের চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিনি। তাঁকেও গ্রেফতার করতে হবে বলে দাবি তুলেছেন মমতা। নাহলে তিনি সিবিআই দফতর থেকে বেরোবেন না।
Read More
নারদকাণ্ডে গ্রেফতার ফিরহাদ-শোভন-সুব্রত-মদন, সম্ভবত আজই পেশ চার্জশিট

নারদকাণ্ডে গ্রেফতার ফিরহাদ-শোভন-সুব্রত-মদন, সম্ভবত আজই পেশ চার্জশিট

রবিবার রাজ্যপাল জগদীপ ধনখড় ফিরহাদ-শোভন-সুব্রত-মদন, চারজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছিলেন। তার পরেই নারদকাণ্ডে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্রকে গ্রেফতার করল সিবিআই। সোমবার সকালে সিবিআইয়ের পক্ষ থেকে চেতলায় ফিরহাদ হাকিম-এর বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু ঠিক কী কারণে ফিরহাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে, তা প্রাথমিকভাবে স্পষ্ট করা হয়নি। কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে এসে ফিরহাদ বলেন, ‘নারদ মামলায় আমায় গ্রেফতার করা হল।’ ফিরহাদ দাবি করেন, আগাম কোনও নোটিশ দেওয়া হয়নি। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়েরও অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করেছেন ফিরহাদ।  গ্রেফতারিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ফিরহাদের বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসা…
Read More
সরকারি নির্দেশিকা অমান্য করার অভিযোগে তিন জন গ্রেফতার জলপাইগুড়ি শহরে

সরকারি নির্দেশিকা অমান্য করার অভিযোগে তিন জন গ্রেফতার জলপাইগুড়ি শহরে

নির্দেশিকা জারি হতেই আরও তৎপর হল পুলিশ প্রশাসন। আংশিক লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান ও গ্রেফতারি শুরু করল। শনিবার বেলা ১০ টার পর জলপাইগুড়ি দিনবাজার এলাকায় খোলা ছিলো বাজার ও দোকান। অভিযোগ আসার সাথে সাথে ম্যাজিস্ট্রেটকে সাথে নিয়ে অভিযানে নামে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ। অভিযান চালিয়ে বন্ধ করে দেয় বাজার ও দোকান। এদিনের অভিযানে মুখে মাস্ক না পরা বা সরকারি নির্দেশিকা অমান্য করার অভিযোগে এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। এই অভিযান আগামী দিনেও চলবে।
Read More
করোনা মোকাবিলায় জলপাইগুড়িতে যুদ্ধকালীন তৎপরতা তৃনমূল কর্মীদের

করোনা মোকাবিলায় জলপাইগুড়িতে যুদ্ধকালীন তৎপরতা তৃনমূল কর্মীদের

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ করোনা পরিস্থিতি নিয়ে পুরসভাবাসীকে সচেতন করতে পথে নামলো তৃনমূল কংগ্রেসের কর্মীরা। শনিবার জলাপাইগুড়ি শহরের একাধিক জায়গায় করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচার করে তারা। বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোলে মাস্ক পড়ার জন্য অনুরোধ করে তারা। সরকারী নিয়ম মানারও আহ্বান করে তৃনমূল কর্মীরা। শীঘ্রই এলাকার করোনা আক্রান্তদের বাড়িগুলি স্যানিটাইজ করবে তৃনমূল কর্মীরা। এদিনের সচেতনতা মূলক প্রচারে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্য তৃনমূল নেতারা। সৈকত বাবু বলেন, শহরে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। পুর সভার বাসিন্দাদের করোনা নিয়ে সচেতন করতে এদিন আমরা শহর জুড়ে প্রচার চালিয়েছি। বাসিন্দাদের মাস্ক পড়ার পাশাপাশি রাজ্য সরকারের করোনা নিয়ে নিয়ম গুলি মানার জন্য অনুরোধ করেছি। সাধারন…
Read More
আমেরিকায় ২ ভারতীয়-আমেরিকান মহিলাদের লক্ষ্য করে বন্দুক তাক পুলিশের

আমেরিকায় ২ ভারতীয়-আমেরিকান মহিলাদের লক্ষ্য করে বন্দুক তাক পুলিশের

আমেরিকায় পুলিশের গান পয়েন্টে ভারতীয়-আমেরিকান চলচ্চিত্র পরিচালক ও তাঁর বন্ধু। ভাড়া করা ট্রাকে লস অ্যাঞ্জেলসে নতুন বাড়িতে যাওয়ার পথে হঠাৎই ১০ জন পুলিশকর্মী তাঁকে ও তাঁর বন্ধুকে লক্ষ্য করে বন্দুক তাক করে। পুলিশ তাঁদের ট্রাক থেকে নামিয়ে রাস্তায় শুয়ে পড়তে নির্দেশ দেয়। একজন পুলিশ মহিলার ঘাড়ে হাঁটু চেপে ধরেন। যদিও পরে দেখা যায়, পুলিশের মস্তবড় ভুল হয়েছে। ঠিক কী ভুল হয়েছিল পুলিশের? শিবানী বালসাভের ও শিলানী সেন যে ট্রাকটি ভাড়া করেছিলেন, তা কিছুদিন আগে চুরি হয়েছিল। পরে যদিও সেটি পাওয়া যায়। আমেরিকায় কোনও গাড়ি চুরি হলে তার কোড নম্বর পুলিশের রেকর্ডে রাখা হয়। কোনও সময় যদি চুরি যাওয়া গাড়িটি রাস্তায়…
Read More
ব্লু ডার্ট মেড-এক্সপ্রেস কনসর্টিয়াম

ব্লু ডার্ট মেড-এক্সপ্রেস কনসর্টিয়াম

ভারতের অগ্রণী এক্সপ্রেস লজিস্টিক্স সার্ভিস প্রোভাইডার এবং ডয়শে পোস্ট ডিএইচএল গ্রুপের অঙ্গ ব্লু ডার্ট শুরু করল ব্লু ডার্ট মেড-এক্সপ্রেস কনসর্টিয়াম। এর উদ্দেশ্য হল ভারতের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে ড্রোনের মাধ্যমে ভ্যাক্সিন ও এমার্জেন্সি মেডিক্যাল সাপ্লাই পৌঁছে দেওয়া। ব্লু ডার্ট মেড-এক্সপ্রেস কনসর্টিয়াম হল তেলেঙ্গানা সরকার, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, নীতি আয়োগ ও হেলথনেট গ্লোবালের সহযোগিতায় তৈরি হওয়া ‘মেডিসিন ফ্রম দ্য স্কাই’ প্রোজেক্টের অঙ্গ। অসামরিক বিমান চলাচল মন্ত্রক তেলেঙ্গানায় পরীক্ষামূলক ভিত্তিতে ড্রোন উড়ানের জন্য এই প্রোজেক্টটিকে প্রয়োজনীয় ছাড় ও অধিকার দিয়েছে। এর লক্ষ্য হল ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে নির্দিষ্ট স্থানে মেডিসিন ও কোভিড-১৯ ভ্যাক্সিন-সহ বিভিন্ন হেলথকেয়ার সামগ্রীর নিরাপদ, সঠিক ও বিশ্বস্ত পিক-আপ ও ডেলিভারির জন্য…
Read More
করোনার প্রকোপ থেকে বাঁচতে লকডাউন এর পথে রাজ্য

করোনার প্রকোপ থেকে বাঁচতে লকডাউন এর পথে রাজ্য

গোটা দেশ সমেত রাজ্যেও হুহু করে বেড়ে চলেছে করোনার প্রকোপ। আর এবার সেই প্রকোপ নিয়ন্ত্রণ করতে লকডাউনের পথে হাঁটল রাজ্য। রাজ্যে এ বার কার্যত লকডাউন। রবিবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত, ১৫ দিনের লকডাউন ঘোষণা করল নবান্ন। ঘোষণা করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। আরও দু’সপ্তাহের জন্য কড়াকড়ি চালু করল রাজ্য সরকার। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। সেই অনুযায়ীই সকলকে নিয়ম মেনে চলতে হবে। নইলে কড়া পদক্ষেপ করা হবে। রাজ্যে জারি করা হল একাধিক বিধিনিষেধ। সমস্ত স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অফিসগুলি খোলা থাকবে। শপিং মল, স্পা, বিউটি…
Read More
করোনা ভাইরাসের করাল থাবা এবার বাংলার মুখ্যমন্ত্রীর বাড়িতে

করোনা ভাইরাসের করাল থাবা এবার বাংলার মুখ্যমন্ত্রীর বাড়িতে

করোনায় চারিদিকে হাহাকার সৃষ্টি করেছে। রোজই কয়েক লক্ষ মানুষ নতুন করে এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। বিশিষ্ট ব্যক্তি থেকে সাধারণ মানুষ, কেউ রেহাই পাচ্ছে না ভাইরাসের প্রকোপ থেকে। এরই মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের জেরে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে শোকের ছায়া। প্রয়াত মুখ্যমন্ত্রীর মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরে করোনা আক্রান্ত ছিলেন তিনি। প্রায় ১ মাস ধরে ভর্তি ছিলেন বাইপাসের ধারে মেডিকা হাসপাতালে। এদিন সকালে তাঁর মৃত্যু হয়। কোভিডের বিরুদ্ধে যুদ্ধে হার মানলেন তিনি। করোনাভাইরাস নিয়ম বিধি মেনেই আজ দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রীর ভাই। এই ঘটনায় ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের…
Read More
ধীরে ধীরে কম হচ্ছে সংক্রমনের সংখ্যা

ধীরে ধীরে কম হচ্ছে সংক্রমনের সংখ্যা

সংকটময় দিনে একটু আশার আলো। একটু যেন নিম্নমুখী হল করোনা গ্রাফ। স্বস্তি দিয়ে দেশে কমল দৈনিক সংক্রমণ-মৃত্যু। করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রতিদিন একটু একটু করে আশা দেখা যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম সংক্রমণ। দৈনিক মৃত্যুও পর পর তিন দিন ৪ হাজার থাকার পর শনিবার একটু কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৯০ জনের। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৯০৭। মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশে, ছত্তীসগঢ়, গুজরাত, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হয়েছে…
Read More
অতি অনাড়ম্বর ভাবেই পবিত্র ঈদ উৎসব পালিত হল উত্তর দিনাজপুর জেলায়

অতি অনাড়ম্বর ভাবেই পবিত্র ঈদ উৎসব পালিত হল উত্তর দিনাজপুর জেলায়

কোভিড প্রটোকল মেনে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে অনাড়ম্বর ভাবে রায়গঞ্জে পালিত হল মুসলিম ধর্মপ্রাণ মানুষদের পবিত্র ঈদ উৎসব। খুশীর ঈদ হলেও এবছরেও অতিমারি করোনা আবহের কারনে ঈদ উৎসবে সেভাবে আনন্দে মেতে উঠতে পারলনা মানুষ। রায়গঞ্জ শহরের পশ্চিম বীরনগরে মদিনা মসজিদে সামাজিক দূরত্ব বিধি মেনে এক একবারে ছয়-সাত জন করে মুসলিম ধর্মপ্রাণ মানুষ নমাজ পাঠ করলেন। প্রতিবারই ঈদের দিনে রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় ঈদগাঁয়ের মাঠে শয়ে শয়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষ সমবেত হয়ে নমাজ পাঠ করতেন। একে অপরকে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দে উৎসবে মেতে উঠতেন তাঁরা। কিন্তু ভয়াবহ এই অতিমারির করোনা দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়ে পড়েছে রাজ্য থেকে গোটা দেশ। করোনা সংক্রমণের…
Read More