আসাম

আক্রান্তের সংখ্যা স্বস্তি দিলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যু সংখ্যা

আক্রান্তের সংখ্যা স্বস্তি দিলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যু সংখ্যা

তবে কি এবার করোনার করাল ছায়া কাটছে ধীরে ধীরে। একটু একটু করে কমছে দৈনিক সংক্রমনের সংখ্যা। দেশে দৈনিক সংক্রমণ নিয়ে একটু হলেও আশার আলো দেখছে দেশবাসী। কেন্দ্রীয় স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ২,৬৩,৫৩৩ জন। প্রায় এক মাস পর এই প্রথম পর পর দুই দিন ৩ লক্ষের নিচে নামল দৈনিক সংক্রমণ। এবার এই ধারা অব্যাহত থাকে কিনা, সেটাই দেখার। তবে আক্রান্তের সংখ্যা কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যুসংখ্যা। তা ক্রমশ উপরের দিকে উঠে চলেছে। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪,৩২৯ জনের। ফলে, সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও উর্ধমুখী প্রাণহানি। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৩৩,৫৩,৭৬৫। করোনার এই নিম্নমুখী সংক্রমণের…
Read More
স্বস্তির মধ্যেও থেকেই যাচ্ছে চিন্তা

স্বস্তির মধ্যেও থেকেই যাচ্ছে চিন্তা

দেশে দৈনিক করোনার সংক্রমণ অনেকটাই কম। রাজ্যেও সামান্য কমল দৈনিক সংক্রমিতের সংখ্যা। রাজ্যে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৯,০০৩ জন। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫৬০ জন। রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩,৮৯৯ জন। গত কয়েক দিনে রাজ্যে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৮৭.৪২ শতাংশ। রাজ্যের ঊর্ধ্বমুখী সুস্থতার হার আশার আলো দেখালেও মারণ ভাইরাস কেড়েই চলেছে রাজ্যবাসীর প্রাণ। উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যে মৃত্যুর সংখ্যায়। সোমবারও অতিমারীতে মৃত্যু হয়েছে ১৪৭ জনের। করোনা রুখতে রাজ্য জুড়ে কার্যত লকডাউন চলছে। এই আবহে গত দু’দিন ধরে…
Read More
বাংলা সাহিত্য জগতে ফের নেমে এল শোকের ছায়া

বাংলা সাহিত্য জগতে ফের নেমে এল শোকের ছায়া

করোনা অতিমারী আবহে বাংলা সাহিত্য জগতে ফের নেমে এল শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শীর্ষ বন্দ্যোপাধ্যায়। সোমবার গভীর রাতে গড়িয়াহাটের বাড়িতে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫০। জানা যাচ্ছে, বাথরুমে সংজ্ঞা হারান তিনি। সকালে তাঁর মেয়ে গিয়ে তাঁকে দেখতে পান। এরপর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সাহিত্যিকের অকাল প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্যিক মহল। সাংবাদিক হিসেবেও পরিচিত ছিলেন তিনি। একাধিক বাংলা দৈনিক সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন শীর্ষবাবু। উপন্যাসের পাশাপাশি ছোটগল্প ও প্রবন্ধও লিখেছেন তিনি। তাঁর উপন্যাসগুলোর মধ্যে অন্যতম ‘শার্দূল সুন্দরী’। তাঁর মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ১৪। এদিকে, অসুস্থ কবি জয় গোস্বামী। অবস্থার সামান্য অবনতি হওয়ায় সিসিইউ-তে স্থানান্তরিত…
Read More
অপ্রয়োজনীয় ভাবে গাড়ি নিয়ে রাস্তায় বেড়ানোয় মালদা পুলিশের হাতে আটক বিভিন্ন যানবাহন

অপ্রয়োজনীয় ভাবে গাড়ি নিয়ে রাস্তায় বেড়ানোয় মালদা পুলিশের হাতে আটক বিভিন্ন যানবাহন

অকারণে লকডাউনের মধ্যে রাস্তায় বেরিয়ে পুলিশের হাতে আটক হলো অটো, টোটো এবং বিভিন্ন ধরনের চার চাকার যানবাহন। রবিবার থেকে ১৫ দিনের জন্য শুরু হয়েছে রাজ্য জুড়ে লকডাউন । তারই মধ্যে মালদার ৩৪নং নম্বর জাতীয় সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতেই শুরু হয় পুলিশের নজরদারি।  বিভিন্ন অজুহাত দেখিয়ে পুলিশকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করে বহু যানবাহন চালকেরা বলে অভিযোগ। কথায় কথায় চিকিৎসকদের প্রেসক্রিপশন বার করে পুলিশের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা চালায় বহু যানবাহন চলাকেরা। কিন্তু পুলিশি জেরার মুখে অনেক যানবাহন চালকদের অসংলগ্ন কথাবার্তা তেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। মিথ্যা কথা বলে লকডাউনের মধ্যে অপ্রয়োজনীয় ভাবে চারচাকা গাড়ি নিয়ে রাস্তায় বেড়ানো…
Read More
বিচার পেতে ৩১ বছর হারালো আমেরিকার দুই ভাই

বিচার পেতে ৩১ বছর হারালো আমেরিকার দুই ভাই

১৯৮৩ সালে একটি ধর্ষণ ও খুনের মামলায় মৃত্যুদণ্ড হয় আমেরিকার দুই কৃষ্ণাঙ্গ ভাইয়ের। ২০১৪ সালে নির্দোষ প্রমাণিত হলে মুক্তি হয় ওঁদের। তবে এই অবিচারের বিরুদ্ধে ওঁরা হাল ছাড়েননি। দীর্ঘ মামলার শেষে জয় হয়েছে দু’জনের। আদালত ওঁদেরকে মোট ৭.৫০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে। ঘটনাটি প্রায় প্রায় চার দশক আগের। আমেরিকার নর্থ ক্যারোলাইনার রবসন কাউন্টির রেড স্প্রিং এলাকায় ১১ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হয় দুই কৃষ্ণাঙ্গ ভাই। হেনরি ম্যাক্কলাম আর লিয়ন ব্রাউন। দু’জনেই তখন কিশোর। হেনরি ১৯ আর লিয়ন ১৫। বিচার মৃত্যুদণ্ড দেওয়া হয় ওদের। জন্ম থেকে দুই ভাই খানিক জড়বুদ্ধির। বয়সের…
Read More
আকাশ এডু টিভি’তে ৬০ দিনের ক্র্যাশ কোর্স

আকাশ এডু টিভি’তে ৬০ দিনের ক্র্যাশ কোর্স

এয়ারটেল ডিটিএইচ এর সহযোগিতায় পরীক্ষা মূলক প্রস্তুতির জন্য এডুকেশন ফিল্ডে লিডার হিসেবে পরিচিত আকাশ এডুকেশনাল সার্ভিস লিমিটেড নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে এনসিআরটির ক্র্যাশ কোর্স যা প্রথমবার সম্প্রচারিত হবে ভারতের টেলিভিশনের পর্দায়। শিক্ষার্থীরা এখন থেকে নিজেদের বাড়িতে বসেই ৬০ দিনের মধ্যে তাদের বিদ্যালয়ের পাঠ্যক্রম সম্পূর্ণ করতে পারবে। এর মাধ্যমে তারা অন্যান্য গুরুত্তপূর্ণ পরীক্ষা যেমন অলিম্পিয়াড, এনইটি/ জেইইর মত প্রতিযোগীতামূলক পরীক্ষা গুলির জন্য বাড়ীতে বসেই প্রস্তুতি করতে পারবে। আকাশ এডুটিভি তে দিনে মাত্র ৮.২৩ টাকায় চেনেল সাবস্ক্রাইব করলে শিক্ষার্থীরা এই সুবিধাটি নিতে পারবে আর চেনেলটি সাবস্ক্রাইব করার জন্য গ্রাহকদের ৯১৫৪০৫৩৪৬৭ নাম্বারে মিস কল দিতে হবে।
Read More
রাজ্যে সম্পূর্ণ অরাজকতা, নির্বাক পুলিশ প্রশাসন ; মমতাকে রাজ্যপালের বিস্ফোরক টুইট

রাজ্যে সম্পূর্ণ অরাজকতা, নির্বাক পুলিশ প্রশাসন ; মমতাকে রাজ্যপালের বিস্ফোরক টুইট

রাজ্যে সম্পূর্ণ অনাচার ও অরাজকতা চলছে ৷ পুলিশ ও প্রশাসন নীরব দর্শক ৷ রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উদ্দেশে টুইট করে লিখেছেন যে তিনি যথেষ্ট উদ্বিগ্ন বর্তমান পরিস্থিতি নিয়ে ৷ শীঘ্রই এর ব্যবস্থা নেওয়া হোক ৷ রাজ্যে লকডাউনের দ্বিতীয় দিনেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি ৷ নারদকাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং রাজ্যে নবনির্বাচিত বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার করার পর থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে ৷ তারই প্রেক্ষিতে পরপর টুইট করেন রাজ্যপাল ৷ তিনি টুইট করেন যে সাংবিধানিক নিয়ম ও আইনশৃঙ্খলা মেনে চলার জন্য মুখ্যমন্ত্রীকে ফোনে বলেছি ৷ পশ্চিমবঙ্গ পুলিশ,…
Read More
দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমলো দেশে, বাড়ছে সুস্থতার হার

দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমলো দেশে, বাড়ছে সুস্থতার হার

ওয়েব ডেস্কঃ দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ্যের ঘরে নামল । গত কয়েকদিন ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যা কমছিল। সেই ধারাই অব্যাহত থাকল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮১ হাজার ৩৮৬ জন। গত কয়েক দিন ধরেই প্রতিদিন ৩ লক্ষ্যের বেশি মানুষ দেশে করোনা আক্রান্ত হচ্ছিলেন । তবে দুই লক্ষ্যের ঘরে এদিন এই সংখ্যা নামায় অনেকটাই স্বস্তির খবর দেশ বাসীর কাছে। শুধু সংক্রমন কমাই নয় দ্রুত সুস্থ হচ্ছেন প্রচুর মানুষ। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ৭৮ হাজার ৭৪১ জন। এখন এ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৯ লক্ষ ৬৫ হাজার ৪৬৩। সক্রিয় করোনা আক্রান্তর…
Read More
বিক্ষোভের আগুন জ্বলছে  রাজ্য জুড়ে

বিক্ষোভের আগুন জ্বলছে রাজ্য জুড়ে

ওয়েবডেস্কঃ সোমবার নারদা কান্ডে রাজ্যের মন্ত্রীদের গ্রেপ্তারের পরেই সরগরম রাজ্য রাজনীতি। ভোটের পরে সিবিআই ফের তৎপর হল বাংলার নারদ মামলার তদন্তকে কেন্দ্র করে। সোমবার বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় তদন্ত সংস্থা। এরপরেই নিজাম প্যালেসে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে গিয়ে অ্যারেস্ট মেমোতে সই করানো হয়। গ্রেপ্তার করা হয় তাদের। এবার এই তৃণমূলের মন্ত্রী, নেতাদের সিবিআই গ্রেফতারি ঘিরে অশান্ত হল বাংলা। রাজ্যে করোনা সংক্রমণ রুখতে লকডাউনের মাঝেই বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছে তৃণমূল-কর্মী সমর্থকেরা। সিবিআইয়ের বিরুদ্ধে স্লোগানও দিতে দেখা যায় তাঁদের। আধঘণ্টা পথ অবরোধ চলে হুগলির আরামবাগ-কলকাতা রাজ্য সড়কের গৌরহাটি মোড়ে। কোচবিহার দক্ষিন ২৪ পরগনা,…
Read More
আবারও এক কবির জীবনে করোনার ছায়া

আবারও এক কবির জীবনে করোনার ছায়া

কিছুতেই স্বস্তি দিচ্ছে না করোনা। একের পর এক খারাপ খবর। যত দিন যাচ্ছে করোনার ছায়া যেন আরও বেশি করে প্রস্তর হচ্ছে। খারাপ খবর যেন রীতিমতো জাঁকিয়ে বসছে রোজকার জীবনে। এবার করোনা থাবা বসাল বাংলার সাহিত্য জগতে। করোনা আক্রান্ত কবি জয় গোস্বামী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা করার সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার সন্ধ্যায় বাংলার এই বিশিষ্ট কবিকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কবির দেহে এমন লক্ষণ দেখে বেলেঘাটা আইডি-তে প্রথমে নন-কোভিড ওয়ার্ডে, পরে রিপোর্ট পজিটিভ এলে কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। আরও জানা গিয়েছে যে করোনায় আক্রান হয়েছেন জয়বাবুর স্ত্রী…
Read More