আসাম

কৃষকদের জন্য ১৪০% সার ভর্তুকি : প্রধানমন্ত্রীর কার্যালয়ের এইতিহাসিক সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, " সরকারের প্রচেষ্টার মূল লক্ষ্য আন্তর্জাতিক মূল্যবৃদ্ধি সত্ত্বেও কৃষকদের পুরানো হারে সার দেওয়া এবং কৃষকদের কল্যাণ।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় আজ জানিয়েছে , কেন্দ্র আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিকে হ্রাস করতে সারের ভর্তুকিতে পুরোপুরি ১৪০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করবে। এই ভর্তুকির জন্য সরকার অতিরিক্ত ১৪,৭৭৫ কোটি টাকা ব্যয় করবে। কৃষকরা প্রতি ব্যাগ সারের জন্য বর্তমান ৫০০ টাকার পরিবর্তে ১,২০০ টাকার ভর্তুকি পাবেন। ২,৪০০ টাকার পরিবর্তে - যা বিশ্বব্যাপী মূল্য বৃদ্ধির পরেও- কৃষকরা একটি ডিএপি (ডি-অ্যামোনিয়াম ফসফেট) ব্যাগ ১,২০০ টাকায় অর্থাৎ আগের দামেই পেয়ে যাবেন। সার ভর্তুকি বৃদ্ধির সিদ্ধান্ত আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে…
Read More

রাজ্যপালের অপসারণের দাবীতে প্রধানমন্ত্রী কে চিঠি মমতার

তৃণমূল নেতা-মন্ত্রীদের গ্রেফতারকে কেন্দ্র করে সোমবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে, রাজভবনের গেটে এবং বিভিন্ন জেলায় মূলত সম্পূর্ণ রাজ্যে বিক্ষোভ তুমুল আকার নিয়েছিল। সেই সময় রাজ্যপাল রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলে সরকারের বিরুদ্ধে টুইট করেন, সেই সময়ে মুখ্যমন্ত্রী নিজেই উপস্থিত ছিলেন নিজাম প্যালেসে, সেখানেও রাজ্যপালের ফোন যায় এবং তখন মমতা দৃঢ় ভাবে রাজ্যপালকে কিছু কথা বলেন। এর পরই মুখ্যমন্ত্রী সরাসরি রাজ্যপাল জগদীপ ধনখড়ের অপসারণের দাবি জানিয়ে চিঠি পাঠান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে। পরবর্তী পদক্ষেপ হিসেবে বিধানসভায় রাজ্যপালের অপসারণের প্রস্তাব নেওয়ার কথাও ভেবে রেখেছে শাসক দল। ধনখড় রাজ্যপাল হয়ে আসার পর থেকেই মুখ্যমন্ত্রী-রাজ্যপাল মতান্তর সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে বহুবার। এর আগেও দিল্লি গিয়ে…
Read More
অতিরিক্ত সময়ের আবেদনে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন

অতিরিক্ত সময়ের আবেদনে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন

আপার প্রাইমারইতে নিয়োগের পূর্বেকার একটি মামলার রায়ে মে মাসের ১০ তারিখের মধ্যে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার জন্য এসএসসিকে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। কিন্তু ইন্টারভিউ লিস্ট পাবলিশ বা প্রস্তুতির জন্য আদালত তাদের আরও চার সপ্তাহ সময় চাওয়ার আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন। সোমবার বিচারপতি অরিন্দম সিনহার এজলাস এ ব্যাপারে কোনও নির্দেশ দেয়নি। তবে মামলাটি গ্রহণ করে শুনানি শেষে তা বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর রেগুলার বেঞ্চে পাঠিয়েছেন। সেখানেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হবে। আদালত সূত্রে জানা গিয়েছে, এসএসসি কর্তৃপক্ষের এদিনের বক্তব্য, ২০২০-র ১১ ডিসেম্বর হাই কোর্ট যে্ নির্দেশ দিয়েছিল কমিশন তা কার্যকর করতে চায়। ‌কিন্তু নির্ধারিত সময়…
Read More
মৃত্যুর সংখ্যায় রেকর্ড তৈরী করছে দেশ

মৃত্যুর সংখ্যায় রেকর্ড তৈরী করছে দেশ

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ভয়ঙ্কর পরিস্থিতি। বেশ কয়েকদিন ধরে নিম্নমুখী ছিল দৈনিক করোনা সংক্রমণ। গত তিনদিন ধরেই রয়েছে ৩ লক্ষের নীচে সংক্রমণের সংখ্যা। কিন্তু চিন্তা বাড়িয়ে ফের খানিকটা বাড়ল আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৪ লক্ষের বেশি মানুষ। গত কয়েকদিন ধরেই দেশে দৈনিক মৃতের সংখ্যা চিন্তার ভাঁজ ফেলছে। আর বুধবার অতীতের সমস্ত রেকর্ড ভেঙে সাড়ে ৪ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারালেন মারণ করোনা ভাইরাসে। দৈনিক মৃত্যুতে ফের বিশ্বে সর্বকালীন রেকর্ড তৈরি হল দেশে। একদিনে মৃত্যু হয়েছে…
Read More
তৃতীয়বার ক্ষমতায় ফিরেই প্রতিশ্রুতি মতো কর্মসূচি শুরু করতে চলেছে রাজ্য সরকার

তৃতীয়বার ক্ষমতায় ফিরেই প্রতিশ্রুতি মতো কর্মসূচি শুরু করতে চলেছে রাজ্য সরকার

তৃতীয়বার ক্ষমতায় ফিরলে রাজ্যবাসীর বাড়ির দরজায় রেশন পৌঁছে দেবে তাঁর সরকার৷ বিধানসভা ভোটের আগে এমনই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক বড় প্রতিশ্রুতি। ইস্তেহারেও অন্যতম বড় চমক ছিল এই প্রকল্প৷ এবার ক্ষমতায় ফিরে সেই কাজই শুরু করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। করোনা অতিমারির সময়ে দেরি না করে দ্রুত এই প্রকল্প শুরু করে দিতে চাইছে রাজ্য সরকার৷ আগামী শুক্রবার থেকে রাজ্য়ে পরীক্ষামূলক ভাবে শুরু হচ্ছে 'দুয়ারে রেশন' প্রকল্প৷ কোভিড বিধি মেনেই বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার৷ মঙ্গলবার খাদ্যভবনে এক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শুক্রবার পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হচ্ছে দুয়ারে রেশনের কাজ। আপাতত প্রতিটি জেলায় একটি…
Read More
টাকার বিনিময়ে বিরোধীদের সাথে গাঁটছাড়া বাঁধায় দল থেকে বহিষ্কৃত চার তৃণমূল প্রার্থী

টাকার বিনিময়ে বিরোধীদের সাথে গাঁটছাড়া বাঁধায় দল থেকে বহিষ্কৃত চার তৃণমূল প্রার্থী

নির্বাচনের মুখে দল বিরোধী কাজের অভিযোগে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ চার জন দলীয় নেতাকে বহিষ্কার করলো কালিয়াচক ২নং ব্লক তৃণমূল কমিটি। সোমবার রাতে কালিয়াচকের ধরমপুর এলাকার একটি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে তৃণমূলের ব্লক কমিটির নেতারা রেজুলেশন ডেকে দলের এই চার নেতাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। যদিও স্থানীয় তৃণমূল নেতাদের সাফ কথা, নির্বাচনের মুখে ওই চার নেতানেত্রী টাকার বিনিময়ে বিরোধীদের সাথে গাঁটছাড়া বেঁধে কাজ করেছে। এমনকি মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনকে যেন তেন প্রকারে পরাজিত করার প্রচেষ্টা চালিয়েছে। আর তার জন্যই এব্যাপারে কালিয়াচক ২নং ব্লক কমিটির তৃণমূল নেতৃত্ব বৈঠক ডেকে স্থানীয় এলাকার…
Read More
মালদার চৌরঙ্গী মোড় এলাকা থেকে এক পূর্ণবয়স্ক অসুস্থ হনুমান উদ্ধার

মালদার চৌরঙ্গী মোড় এলাকা থেকে এক পূর্ণবয়স্ক অসুস্থ হনুমান উদ্ধার

পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড় এলাকার শনি মন্দিরের সামনে হঠাৎ হনুমানের আবির্ভাব। আর যাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে সাধারণ মানুষের মধ্যে। সয়ঙ বজরংবলী নাকি মন্দিরে বিরাজ করেছে। এই ধারণা নিয়ে মঙ্গলবার সকাল থেকে লকডাউনের মধ্যে হাজির হয় মন্দির প্রাঙ্গণে বহু মানুষ। জমায়েত ঠেকাতে পুলিশের কাল ঘাম ছুটে যায়। যদিও এদিন হনুমান কোন রকম ছোটাছুটি করে নি। সারা দিন একই ভাবে মন্দির প্রাঙ্গণে বসেছিল পূর্ণবয়স্ক ঐ হনুমান দাবি স্থানীয় বাসিন্দাদের। তবে খিদার জ্বালায় ছটফট করছিল হনুমানটি, সেই পরিস্থিতি দেখে বেশ কিছু সাধারণ মানুষ এগিয়ে এসে কলা, বিস্কুট সহ নানান ধরনের খাবারের ব্যবস্থা করে দেয় হনুমানটির জন্য। কিন্তু পুরাতন মালদা…
Read More
আরও বড় ঝড় হতে পারে পশ্চিমবঙ্গে

আরও বড় ঝড় হতে পারে পশ্চিমবঙ্গে

একের পর এক বিপদ হানছে দেশের ওপর। দেশের পশ্চিমপ্রান্ত যখন ঘূর্ণিঝড় 'তকত'-এর রোষানলে কাঁপছে, পূর্বপ্রান্ত তখন প্রথম জ্যৈষ্ঠের দাবদাহে পুড়ছে। 'তকত'-এর তান্ডবলীলায় লন্ডভন্ড হয়ে গিয়েছে মহারাষ্ট্র ও গুজরাট। দেশের পাশাপাশি বিপদ থেকে বাদ যাচ্ছে না রাজ্যও। করোনা পরে রাজ্যেও আসতে চলেছে আরও বড় এক বিপদ। মে-র শেষে ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখতে চলেছে পশ্চিমবঙ্গ। আগামী ২৩ মে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় পরিণত হলে তার নাম হবে ' যশ '। ওমানের দেওয়া নাম নিয়ে পূর্ণশক্তি সঞ্চয় করে ২৪-২৫ মে বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে 'যশ'। আমফানের মতো শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিমবঙ্গ…
Read More
কোভিড বেডের সমস্যা মেটাতে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

কোভিড বেডের সমস্যা মেটাতে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

দেশের অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও উদ্বেগজনক করোনা পরিস্থিতি। প্রায় প্রতিদিনই দৈনিক সংক্রমিতের সংখ্যা ১৯ হাজারের বেশি। প্রাণ হারাচ্ছেন শতাধিক। এমন পরিস্থিতিতে চিন্তা বাড়িয়েছে হাসপাতালে বেডের সমস্যা। তাই এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার স্কুলেই সেফ হোম গড়বে শিক্ষা দফতর। জারি করেছে এই নির্দেশিকা। সোমবারই জেলাশাসকদের সতর্ক করে স্কুল শিক্ষা কমিশনার অনিন্দ্য নারায়ণ বিশ্বাস চিঠি দিয়েছে। করোনার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল। অথচ কোভিড রোগীদের জন্য হাসপাতালে বেডের অভাব। এবার সেই সমস্যা মেটাতে রাজ্যের স্কুলগুলিকেই সেফ হোমে বদলে ফেলার সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দপ্তর। নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড পরিস্থিতির জন্য রাজ্যে সব বিদ্যালয় বন্ধ রয়েছে। রাজ্য সরকার…
Read More
ঝড়ের তান্ডবে তছনছ হচ্ছে সব

ঝড়ের তান্ডবে তছনছ হচ্ছে সব

গোদের ওপর বিষফোঁড়া। করোনা মহামারীর মধ্যে এসে পড়েছে আরও এক বিপদ। বিদ্ধস্থ দেশের অবস্থা। বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘তাওকতে’র তাণ্ডবে এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। দুদিন ধরে তাণ্ডব চালানোর পর ঘূর্ণিঝড় তওতে ধীরে ধীরে দুর্বল হচ্ছে। গতকাল রাতে গুজরাতের ৬০ কিলোমিটার দূরে দিউতে স্থলভাগে আছড়ে পড়ে তওতে। স্থলভাগে আছড়ে পড়ার পর থেকেই ক্রমেই শক্তি কমতে থাকে ‘তাওকতে’র। তবে শক্তি কমলেও তার তাণ্ডবলীলা অব্যাহত থাকবে। এর পাশাপাশি মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের একাধিক এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গুজরাটে উদ্ধার ও ত্রাণের কাজে সেনার ১৮০টি দল যুক্ত রয়েছে। এখনও পর্যন্ত দুই লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া…
Read More