06
Jul
আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আরও একবার চীনের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করলেন। ট্রাম্প বলেন, চীন আমেরিকা সমেত গোটা বিশ্বের অনেক ক্ষতি করেছে। এর আগে আমেরিকার স্বাধীনতা দিবসে উনি বলেছিলেন যে, যখন কিছু দেশের থেকে আমেরিকার রাজকোষে বিপুল টাকা আসছে, তখনই চীন থেকে ভাইরাস এসে সমস্ত কিছু বরবাদ করে দিলো। ট্রাম্প সোমবার ট্যুইট করে লেখেন, ‘চীন আমেরিকার আর গোটা বিশ্বের ব্যাপক ক্ষতি করেছে।” এই সময় দুই দেশের মধ্যে করোনার সাথে সাথে সৈন্য টক্করের আশঙ্কাও বেড়ে চলেছে। একদিকে যেমন সাউথ চাইনা সমুদ্রে দুই দেশ নিজেদের ক্ষমতা প্রদর্শন করছে, তখন আরেকদিকে কিছুদিন আগে আমেরিকার বিদেশ মন্ত্রী মাইক পম্পিও বলেছিলেন যে, দক্ষিণ পূর্ব এশিয়ায়…
