আসাম

গ্রেফতার বিকাশ দুবে

গ্রেফতার বিকাশ দুবে

গত শুক্রবার খুন, অপহরণ-সহ ৬০ টি মামলায় অভিযুক্ত বিকাশ দুবেকে গ্রেফতার করার জন্যেই কানপুরের চৌবেপুর এলাকার বিকরু গ্রামে বিশাল একটি পুলিশ দল অভিযান চালায়। সেই সময়েই পাল্টা আক্রমণে করে ওই মাফিয়া। তাঁর চালানো গুলিতে মৃত্যু হয় ৮ পুলিশ কর্মীর। তারপরেই এলাকা ছেড়ে চম্পট দেয় সে। মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে শেষপর্যন্ত গ্রেফতার করা হল বেশ কিছুদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালানো কুখ্যাত মাফিয়া বিকাশ দুবেকে। উত্তরপ্রদেশের ওই গ্যাংস্টারের বিরুদ্ধে সম্প্রতি কানপুরে ৮ পুলিশ কর্মী খুনের অভিযোগ উঠেছে। কয়েকদিন ধরেই ওই মাফিয়ার খোঁজে ৩ রাজ্য তোলপাড় করছিল পুলিশ। মধ্যপ্রদেশের মহাকাল মন্দির এলাকা থেকে বৃহস্পতিবার পুলিশের জালে ধরা পড়ে বিকাশ। একই সময়ে উত্তরপ্রদেশে পুলিশি এনকাউন্টারে খতম হয়েছে তাঁর…
Read More
ফাইনাল ইয়ার পরীক্ষাটি কি অনলাইন নেওয়া হবে?

ফাইনাল ইয়ার পরীক্ষাটি কি অনলাইন নেওয়া হবে?

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ইউজিসি জানিয়েছে, যে সব পড়ুয়ারা ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমেস্টারে আছে, তাদের পরীক্ষায় বসতে হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলিকে এই প্রক্রিয়া শেষ করতে হবে। ছাত্রদের স্বাস্থ্য ও ভবিষ্যত, উভয়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ইউজিসি।  পুরো পরীক্ষাটি কি অনলাইন হবে? এর আগে ইউজিসি যখন বলেছিল যে ৩১ জুলাইয়ের মধ্যে রেজাল্ট বার করতে হবে, অধিকাংশ ইউনিভার্সিটি বলেছিল তাহলে অনলাইন পরীক্ষা নিয়ে নেব। কিন্তু এটা নিয়ে আপত্তি করে ছাত্রছাত্রীরা। এমনকি অভিজাত দিল্লি বিশ্ববিদ্যালয়েও এই নিয়ে গণ্ডগোল হয়।  বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে অনলাইন, অফলাইন বা মিশ্র প্রক্রিয়া ( কিছুটি অনলাইন, কিছুটা অফলাইন), যেটিতেই হোক, চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা…
Read More
কোভিডে মৃতের আধপোড়া দেহ খাচ্ছে কুকুর!

কোভিডে মৃতের আধপোড়া দেহ খাচ্ছে কুকুর!

৫ জুলাইয়ের ওই ঘটনার ভিডিওটি গতকাল ছড়িয়ে পড়তেই স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন হয়ে উঠেছেন শহরের বাসিন্দারা। সুরক্ষা নিয়ে তুলেছেন প্রশ্ন। ভিডিও দেখে নেটিজেনেরাও প্রবল সমালোচনা করেছে গ্রেটার হায়দরাবাদ পুর প্রশাসনের। কেন একজন কোভিড আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সত্‍‌কারের ক্ষেত্রে এতটা অব্যবস্থা, কী করেই বা চিতা পর্যন্ত পৌঁছে কুকুর দেহ টানতে পারছে, কেনই বা আধ-পোড়া দেহ থাকছে চিতায়– এসব প্রশ্ন নিয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন সকলে। সদ্য নিভে যাওয়া একটি চিতার চারপাশে ঘুরছে পথ কুকুরের একটি দল। তাদের মধ্যে একটির মুখে আধপোড়া দেহাংশ। হায়দরাবাদ শ্মশানে এমনই দৃশ্য দেখা গেছে দিন কয়েক আগে। আজ সেই ভিডিও ভাইরাল হতেই জানা গেছে উদ্বেগজনক তথ্য। যে দেহটি ওরকম…
Read More
প্যাট্রলিং পয়েন্ট ১৭ থেকে চিন সরে যাবে বলে আশা করা হচ্ছে

প্যাট্রলিং পয়েন্ট ১৭ থেকে চিন সরে যাবে বলে আশা করা হচ্ছে

চিনের সেনা প্রায় দুই কিলোমিটার পিছিয়ে গেছে বলে ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানা গিয়েছে। পূর্ব লাদাখে হট স্প্রিং ও গোগরায় সেনা সরানোর কাজ সোমবার শুরু হয়েছে। এর আগে শনিবার থেকে ধীরে ধীরে ছাউনি গুটিয়ে নেয় চিন। কোর কম্যান্ডারদের বৈঠকে ঠিক হওয়া বোঝাপড়া অনুযায়ী, দুই পক্ষই ১-১.৫ কিলামিটার করে সেনা সরিয়ে নেবে উত্তেজনা কমানোর জন্য।  এই মুহূর্তে চার কিলোমিটার বাফার জোন তৈরী করা হয়েছে, যেখানে দুই দেশের কোনও বাহিনী নেই। প্রসঙ্গত, রবিবার অজিত ডোভাল ও চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-এর মধ্যে আলোচনার পর জট কাটে। কথা অনুযায়ী সেনা সরায় চিন।  সরে যাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ভেরিফিকেশন হবে। তারপরেই পরের ধাপ নেবে দুই সেনা। ড্রোন…
Read More
নীরব মোদীর প্রায় সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

নীরব মোদীর প্রায় সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

পাঞ্জাব ন্যাশানল ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত নীরব মোদীর বিরুদ্ধে অভিযোগ, তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৫০০ কোটি টাকা চুরি করেছেন। একাজে তাঁর সঙ্গী ছিলেন মেহুল চোকসি। তিনি নীরবের কাকা। সি বি আই ও ইডি-র তদন্তে জানা যায়, নীরব মোদী চুরি করা অর্থের এক বিরাট অংশ পরিবারের কয়েকজনের অ্যাকাউন্টে রেখেছেন। নীরব মোদীর সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পলাতক আর্থিক অপরাধী আইনে হিরে ব্যবসায়ীর মোট ৩২৯ কোটি ৬৬ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ইডি। বিবৃতিতে দিয়ে তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছে, মুম্বইয়ের ওরলির সমুদ্র মহল ভবনে চারটি ফ্ল্যাট, আলিবাগে একটি খামারবাড়ি, জমি, জয়শলমীরে একটি উইন্ড মিল, লন্ডনের একটি…
Read More
দৈনিক ২.৮৭ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হতে পারেন ভারতে

দৈনিক ২.৮৭ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হতে পারেন ভারতে

সারা বিশ্বে ৮৪টি দেশে করোনা আক্রান্ত হবেন ২৪.৯ কোটি মানুষ, মারা যাবেন ১৭.৫ লক্ষ মানুষ বলেই রিপোর্টে পূর্বাভাস। টেস্টিংয়ের থেকেও কতটা সামাজিক দূরত্ব রাখা যায় তার ওপরেই আক্রান্তের সংখ্যা নির্ভর করবে বলে মনে করা হচ্ছে।   SEIR মডেল ব্যবহার করে এই সংখ্যাটি বলেছন বিজ্ঞানীরা। এতে তিনটি ফ্যাক্টর ধরা হয়েছে। এগুলি হল বর্তমান টেস্টি রেট ও রেসপন্স, যদি প্রতিদিন ০.১ শতাংশ করে টেস্টিং বাড়ে, তৃতীয়ত টেস্টিং যদি একই থাকে ও কন্টাক্ট রেট আট ধরা হয়। অর্থাৎ একজন আক্রান্ত মানুষের থেকে আটজন আক্রান্ত হতে পারে। ৮৪টি দেশের তথ্য নিয়ে এই রিসার্চ করা হয়েছে। এভাবে চলতে থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে দিনে ২.৮৭ লক্ষ মানুষ…
Read More
২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত প্রায় ১ হাজার

২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত প্রায় ১ হাজার

রাজ্যে একদিনে আক্রান্ত ৯৮৬৷ যার ফলে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪,৮২৩৷ মৃত্যু হয়েছে ২৩ জনের৷ স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে করোনা সংক্রমণে এখনও পর্যন্ত ৮২৭ জনের মৃত্যু হয়েছে৷ রেকর্ড ভেঙে ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬৬ জন। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২২৩ এবং ১০৩। ২৪ ঘণ্টায় হাওড়ায় আক্রান্ত হয়েছেন ১০৬ জন। রাজ্যের কন্টেইনমেন্ট জোনের সংখ্যাও বাড়ানো হয়েছে৷ সাধারণ মানুষের একটা বড় অংশ করোনা সংক্রান্ত বিধিনিষেধ না মানার কারণেই সংক্রমণে লাগাম পরাতে কন্টেইনমেন্ট জোনগুলিতে ফের কড়া লকডাউনের ঘোষণা করেছে রাজ্য৷ তবে এত কিছুর মধ্যে আশার আলো রয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত সুস্থ…
Read More
করোনামুক্ত লকেট চট্টোপাধ্যায়

করোনামুক্ত লকেট চট্টোপাধ্যায়

করোনামুক্ত বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বুধবার তিনি হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। আপাতত ১০ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে সাংসদকে। গত শুক্রবার টুইটে লকেট জানিয়েছিলেন, তিনি করোনা আক্রান্ত। উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করানোর প্রায় ১ সপ্তাহ আগেই নিজেকে হোম আইসোলেশনে রেখেছিলেন লকেট। আর বাড়ি ফিরে এদিন লকেট বলেন, করোনা হলে ভয় পাবেন না। আর উপসর্গ থাকলে লুকাবেন না। লকেটের করোনা আক্রান্ত হওয়ার খবরে তাঁর আরোগ্য কামনা করে ফুলের তোড়া পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সাংসদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ফোন আসে প্রধানমন্ত্রীর দফতর থেকে। 
Read More
পশ্চিমবঙ্গের কনটেনমেন্ট জোনগুলিতে আপাতত ৭ দিন লকডাউন

পশ্চিমবঙ্গের কনটেনমেন্ট জোনগুলিতে আপাতত ৭ দিন লকডাউন

পশ্চিমবঙ্গের কনটেইনমেন্ট জোনগুলিতে ফের ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা। বুধবার নবান্নে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এদিন মমতা বলেন, ‘কিছু কিছু এলাকায় সংক্রমণ বেড়েছে। তাই কনটেনমেন্ট জোনে ফের লকডাউন চালু করতে হচ্ছে। আপাতত সাত দিন লকডাউন থাকবে। তার পর পরিস্থিতি বিবেচনা করে দেখবে সরকার।’ মমতা জানিয়েছেন, যে সব এলাকায় সংক্রমণ ছড়িয়েছে, সেগুলিকে পকেট হিসাবে চিহ্নিত করে সিল করবে প্রশাসন।  মুখ্যমন্ত্রী জানান, কনটেনমেন্ট জোনের বাসিন্দাদের ৭ দিন লকডাউনের সমস্ত নিয়ম মেনে চলতে হবে। বড় দোকান বা শপিং মল বন্ধ থাকলেও ছোট দোকান খুলবে। তবে সব সময় মানতে হবে দূরত্ববিধি। কনটেনমেন্ট জোনের বাসিন্দাদের অফিসের কাজ করতে হবে বাড়িতে বসেই। 
Read More
অ্যাকশন মুডে মোদি সরকার

অ্যাকশন মুডে মোদি সরকার

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসোয়ান জানিয়েছেন এবার থেকে  প্রযোজক দেশ, প্রস্তুতকর্তা / আমদানি / প্যাকার এর নাম ঠিকানা, উত্পাদন তারিখ, মেয়াদ শেষের তারিখ এমআরপি (ট্যাক্স সহ), পরিমাণ / ওজন, ভোক্তা অভিযোগ নম্বর লিখতেই হবে। পাশাপাশি এই লেখার ক্ষেত্রে কোনো রকম কারচুপি করা চলবে না। স্পষ্ট অক্ষরে লিখতে হবে এই তথ্যগুলি। ভোক্তা বিষয়ক বিভাগ এই বিষয়গুলিতে নজরদারি করবে। কোনো ভাবে এই নিয়ম না মানলে কঠিন শাস্তি হতে পারে প্রস্তুতকারক ও বিক্রয়কারীর। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রাম বিলাস পাসোয়ান জানিয়েছেন এবার থেকে  প্রযোজক দেশ, প্রস্তুতকর্তা / আমদানি / প্যাকার এর নাম ঠিকানা, উত্পাদন তারিখ, মেয়াদ শেষের তারিখ এমআরপি (ট্যাক্স সহ), পরিমাণ / ওজন, ভোক্তা…
Read More