আসাম

তৃণমূলের মন্ত্রীরাই মানছেন না লকডাউন

তৃণমূলের মন্ত্রীরাই মানছেন না লকডাউন

পশ্চিমবঙ্গে কোভিড রোগীদের ক্রমশ সংখ্যাবৃদ্ধির কারণ হিসাবে শাসক দল তৃণমূল কংগ্রেস সহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢিলেঢালা মনোভাবকেই দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, যেভাবে মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের  অন্যান্য মন্ত্রীরা লকডাউনের বিধিনিষেধ অমান্য করছেন তা সাধারণ মানুষের মধ্যেও প্রভাব ফেলছে, তাই তাঁরাও করোনা সংক্রমণ এড়াতে জারি করা নিষেধাজ্ঞাগুলো মেনে চলছেন না।  রাজ্যের গেরুয়া দলের সভাপতি বলেন, "গত তিন মাসে বাংলায় লকডাউন ঠিক ভাবে কোথায় কোথায় কার্যকর হয়েছিল? মুখ্যমন্ত্রী এবং তাঁর মন্ত্রীরাও কি লকডাউনের বিধিনিষেধ মেনে চলেছেন? " তিনি আরও বলেন যে, যদিও পশ্চিমবঙ্গ সরকারের তরফে আলাদা করে কয়েকটি জায়গাকে কন্টেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হলেও, মুখ্যমন্ত্রী নিজে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা…
Read More
সরল চিনের সেনা

সরল চিনের সেনা

পূর্ব লাদাখের তিনটি ফ্ল্যাশপয়েন্ট থেকে সেনা সরিয়েছে চিন। সূত্রের খবর, “সংঘর্ষ এড়াতে অন্যান্য জায়গার মতন এখানেও যৌথভাবে সেনা সরানোর কাজ চলছে। পাশাপাশি এও জানা গিয়েছে, প্যাংগংয়ে ফিংগার-৪ সাময়িকভাবে একটি ‘নো পেটড়লিং জোন’ হবে। জানা যাচ্ছে, সীমান্তে শান্তি ফেরাতে এবার প্যাংগং লেক অঞ্চল থেকে সেনা সরানোর কাজ শুরু হয়েছে। চিনের পিপলস লিবারেশন আর্মির সেনারা ফিংগার-৪ থেকে ফিংগার-৫ সরে গিয়েছে। ভারতের সেনাও ফিংগার-৩-এর দিকে কিছুটা সরে গিয়েছে বলে জানাচ্ছে ভারত দাবি জানিয়েছে, ফিংগার-৮-এ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ৮ কিলোমিটার সরে গিয়েছে ফিংগার-৪ অবধি। চিন সেনা ফিংগার-৪-এ বাঙ্কার এবং নজরদারির জন্য পোস্ট তৈরি করেছে এই দুই পয়েন্টের মাঝে। ফিংগার-৪ সবসময় ভারতের আওতায় ছিল…
Read More
কনটেনমেন্ট জোনের তালিকা ইচ্ছামতো বদলেছেন মমতা: দিলীপ ঘোষ

কনটেনমেন্ট জোনের তালিকা ইচ্ছামতো বদলেছেন মমতা: দিলীপ ঘোষ

বুধবার দিলীপবাবু বলেন, ‘রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে কনটেনমেন্ট জোনের বিস্তারিত তালিকা বানিয়েছিলেন। কিন্তু সেই তালিকা মুহূর্তে পালটে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমার মনে হয় রাজনৈতিক কারণে একাজ করেছেন মুখ্যমন্ত্রী। তাই এই লকডাউনের আর কোনও মানে নেই।’ দিলীপবাবুর অভিযোগ, লকডাউনের শুরু থেকেই বিধিনিষেধ মানেননি মমতা। ফলে তাঁর দলের নেতারাও ইচ্ছামতো রাস্তায় ঘুরে বেড়িয়েছেন। ফলে পশ্চিমবঙ্গের কোথাও ঠিকমতো লকডাউন হয়নি। সাধারণ মানুষের জন্য এরাজ্যে নিয়ম মেনে লকডাউন প্রয়োজন। 
Read More
কোটি টাকা বকেয়া মিটিয়ে দিতে চাপ কলকাতা বিমানবন্দরের

কোটি টাকা বকেয়া মিটিয়ে দিতে চাপ কলকাতা বিমানবন্দরের

আচমকা কলকাতা বিমানবন্দরের সিদ্ধান্তে বেকায়দায় পড়েছে এয়ার ইন্ডিয়া। বছরের পর বছর ধরে পরিবহণ মাসুল বকেয়া। বাড়তে বাড়তে তা এ বার ২১ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। এ বার ওই বকেয়া টাকা কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়ার কাছে ফেরত চাইল। সময়মতো টাকা ফেরত না দিলে এয়ার ইন্ডিয়ার কোনও বিমান আর কলকাতায় নামতেই দেওয়া হবে না। কলকাতা বিমানবন্দরের এই চিঠি পাওয়ার পরেই নড়েচড়ে বসে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। সংস্থার একটি প্রতিনিধি দল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে। শেষমেশ দীর্ঘ আলোচনার পরে ঠিক হয়েছে কিস্তিতে ওই টাকা কলকাতা বিমানবন্দরকে ফেরত দেবে এয়ার ইন্ডিয়া। বিমানবন্দরে বিমান পার্কিং এবং ল্যান্ডিংয়ের জন্য একটি মাসুল দিতে হয়…
Read More
মধ্যরাতে ট্রাকের চাকায় থেঁতলে গেল ৬টি প্রাণ

মধ্যরাতে ট্রাকের চাকায় থেঁতলে গেল ৬টি প্রাণ

ফের ফুটপাথে ঘুমন্ত অবস্থায় চলে গেল ৬টি তাজা প্রাণ! বুধবার গভীর রাতে বেপরোয়া ট্রাকের চাকা পিষে দিল আগ্রার ২ নম্বর জাতীয় সড়কের ধারে ফুটপাথে ঘুমিয়ে থাকা পরিবারকে। গভীর রাতে ২ নম্বর জাতীয় সড়ক দিয়ে ছুটে আসা এক বিশাল ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা উঠে পড়ে ওই ফুটপাথেই। গুরু কা তাল গুরুদুয়ারার উলটো দিকের ওই ফুটপাথে চোখের নিমেষে থেঁতলে যায় সবকিছু। ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ছিটকে। আরও তিন জন জখম হন ওই ফুটপাথেই ঘুমিয় থাকা মানুষদের মধ্যে।  জানা গেছে, ওই ফুটপাথেই ১২ মাস বসবাস করেন মানুষগুলি। বুধবার রাতেও প্রতিদিনের মতোই খাওয়া-দাওয়া সেরে অস্থায়ী ছাউনি খাটিয়ে ঘুমোতে গিয়েছিলেন তাঁরা। সারাদিনের পরিশ্রমের ক্লান্তিতে…
Read More
প্রতি মিলিয়নে সংক্রমিত ৫৩৮ দেশে

প্রতি মিলিয়নে সংক্রমিত ৫৩৮ দেশে

হুয়ের পরিসংখ্যান তুলে মন্ত্রকের দাবি, দেশে প্রতি দশ লক্ষে অর্থাৎ এক মিলিয়নে সংক্রমিত ৫৩৮ জন। জানা গিয়েছে, মোট সংক্রমিত ৭ লক্ষ ৬৭ হাজার। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৪,৮৭৯ জন। মৃত ২০ হাজারের ওপরে। প্রতি ১০ লক্ষের বিচারে ভারতে সংক্রমণ কম অনেক কম। বৃহস্পতিবার সাংবাদিকদের এমন তথ্য দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।  স্বাস্থ্য মন্ত্রকের এক কর্তা এদিন বিকেলে সাংবাদিকদের উদ্দেশে বলেন, "আমরা বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ। তাই সক্রিয় সংক্রমণ, মোট সংক্রমণ আর মৃত্যুর হার বিচারে আমাদের জনসংখ্যার পরিসংখ্যান মাথায় রাখতে হবে। প্রায় ১৪০ কোটির দিন হলেও, আমরা ব্যাপক হারে সংক্রমণ প্রতিরোধে সক্ষম।  প্রতি দশ লক্ষে আমাদের ৫৩৮ জন সংক্রমিত। পাশাপাশি অন্য দেশ বিচার…
Read More
করোনা পজিটিভ নেত্রী সুস্মিতা দেব

করোনা পজিটিভ নেত্রী সুস্মিতা দেব

মঙ্গলবার কোভিড পরীক্ষার জন্য নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী তথা শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। বুধবার সকালে শিলচর মেডিক্যাল কলেজ থেকে কংগ্রেস নেত্রীকে ফোন করে জানানো হয় রিপোর্ট নেগেটিভ। কয়েক ঘণ্টা পর ফের ফোন করে জানানো হয়, আগের পরীক্ষার ফল নিশ্চিত নয়। ফের পরীক্ষা হচ্ছে। বিকেলে জেলাশাসক কীর্তি জল্লি নিজে ফোন করে সুস্মিতা দেবকে জানান, তাঁর টেস্ট রিপোর্ট পজিটিভ! দু-বার রিপোর্ট দু-রকম এল কেন, তা নিয়ে বিস্মিত কংগ্রেস নেত্রী। কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা ট্যুইট বার্তায় জানান, টেস্ট রেজাল্ট পজিটিভ এলেও এখনও পর্যন্ত তিনি উপসর্গহীন।
Read More
শিকেয় উঠেছে সামাজিক দূরত্বের বিধি

শিকেয় উঠেছে সামাজিক দূরত্বের বিধি

আজ, বৃহস্পতিবার বিকেল থেকে সংশ্লিষ্ট এলাকায় সাতদিনের জন্য লকডাউন শুরু হবে। ফলে দূরের জেলার মানুষের বাড়ি ফেরার তাগিদ ছিল এদিন। ধর্মতলার বাসস্ট্যান্ডে সেকারণেই ছিল উপচে পড়া ভিড়। গাদাগাদি করেই বাসে উঠেছেন তাঁরা। বাজার-হাটেও ভিড় ছিল অন্যদিনের থেকে বেশি। ছিল খাবার মজুতের হুড়োহুড়ি। কিছু কিছু এলাকায় নতুন করে লকডাউনের দামামা বাজলেও বুধবার সেইসব অঞ্চলে আর পাঁচটা দিনের সঙ্গে ফারাক চোখে পড়ল না। কলকাতাই হোক বা বারাকপুর, সর্বত্রই উদাসীনতার চিহ্ন স্পষ্ট। দল বেঁধে আড্ডা, মাস্ক ছাড়া ঘুরে বেড়ানো, সামাজিক দূরত্ববিধি মানার ইচ্ছেটাই যেন চলে গিয়েছে মানুষের মন থেকে।
Read More
হাসপাতালে ভর্তির নাম শুনেই পালাল করোনা রোগী

হাসপাতালে ভর্তির নাম শুনেই পালাল করোনা রোগী

জানা গিয়েছে, দমদম রোডের একটি বসতির বাসিন্দা ওই যুবক পেশায় গাড়ির চালক। এক চিকিৎসকের গাড়ি চালান তিনি। গত সোমবার তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। প্রতিবেশীদের অভিযোগ, এরপর হাসপাতালে না গিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন তিনি।  হাসপাতালে ভর্তির নাম শুনে বাড়ি থেকে পালালেন করোনা আক্রান্ত যুবক। আর তার জেরেই ২ দল প্রতিবেশীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল চিৎপুর থানার অন্তর্গত দমদম রোডের বস্তি। অভিযোগ, করোনা আক্রান্ত হয়েও হাসপাতালে না গিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এক যুবক। এর পর তাঁকে হাসপাতালে ভর্তির উদ্যোগ নেন স্থানীয়রা। বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তির কথা ছিল। কিন্তু সকাল থেকেই বেপাত্তা হয়ে যায় যুবক। পরিবারের লোকেদের জিজ্ঞাসা করলে তাঁরাও যুবকের ঠিকানা…
Read More
কাশ্মীরে সেনার তৈরি ব্রিজ উদ্বোধন রাজনাথের

কাশ্মীরে সেনার তৈরি ব্রিজ উদ্বোধন রাজনাথের

লাদাখে ভারত-চিন চরম উত্তেজনার মধ্যেই একের পর এক জঙ্গি অনুপ্রবেশ ও কাশ্মীরকে অশান্ত করে তোলার প্রচেষ্টায় মত্ত হয়েছে পাকিস্তান। লাদাখে যুদ্ধের চোখ রাঙানির মধ্যেই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে তারা। তবে পিছিয়ে নেই ভারত। উস্কানির জবাব প্রগতির মাধ্যমে দিতে বদ্ধপরিকর কেন্দ্র। আর সেই লক্ষ্যেই এবার জম্মুতে বর্ডার রোড অর্গানাইজেশনের তৈরি ৬টি ব্রিজ উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
Read More