আসাম

দেশের ৬টি রাজ্য ইউনিভার্সিটির পরীক্ষা নিতে নারাজ

দেশের ৬টি রাজ্য ইউনিভার্সিটির পরীক্ষা নিতে নারাজ

কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কি আদৌ হবে ? এই নিয়ে বিতর্ক তুঙ্গে । পশ্চিমবঙ্গ সাফ জানিয়ে দিয়েছে তারা ইউজিসির দেওয়া পূর্বেকার গাইডলাইন অনুসারে কাজ করবে । অন্যদিকে ইউজিসি বিষয়টি নিয়ে অনড় । ছাত্রছাত্রীদের মুল্যায়ন তথা ভবিষ্যতের জন্য এই পরীক্ষা নিতেই হবে । যদিও ছাত্রছাত্রীদের বেশিরভাগের মত পরীক্ষা বাতিলের পক্ষে অন্ততপক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রভৃতি হ্যাশট্যাগগুলি বেশ কয়েকদিন ধরে ট্রেন্ডিং এ চলছে । এমতা বস্তায় পশ্চিমবঙ্গের সঙ্গে একমত হয়ে পরীক্ষা নেওয়ার বিরুদ্ধে মুখ খুললেন আরও পাঁচ রাজ্য । এই পাঁচটি রাজ্য হল ওড়িশা , পাঞ্জাব , তামিলনাড়ু , দিল্লি এবং মহারাষ্ট্র । ফলে কিছুটা হলেও বল পেল রাজ্য এমনই মনে করছে ।যদিও…
Read More
গুগল বড় বিনিয়োগ করতে চলেছে ভারতবর্ষে

গুগল বড় বিনিয়োগ করতে চলেছে ভারতবর্ষে

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সোমবার গুগল ও আলফাবেটের চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাইয়ের সঙ্গে বৈঠক করেন। বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা হয়। আজ গুগল কর্তা সুন্দর পিচাই ঘোষণা করেছেন, ভারতের ৭৫ হাজার কোটি টাকা লগ্নি করবেন। আর এই লগ্নি করা হবে আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে। তিনি জানান, এটা করা হবে ইকুইটি ইনভেসমেন্ট, অংশীদারিত্ব এবং কর্মক্ষম,পরিকাঠামো ও ইকোসিস্টেমের লগ্নি ইত্যাদি মাধ্যমে। এদিকে প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানিয়েছেন, এদিন সকালে সুন্দর পিচাইয়ের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি জানান বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে বিশেষত প্রযুক্তি প্রয়োগে কেমন করে ভারতীয় কৃষক ,যুব এবং উদ্যোগীদের জীবনযাত্রা বদলে দেওয়া যায় তা নিয়ে।
Read More
ভর্তি নিল না হাসপাতাল,ফের মৃত্যু

ভর্তি নিল না হাসপাতাল,ফের মৃত্যু

টাইফয়েড রোগীকে ভর্তি নিল না হাসপাতাল, রেফার করা হল তিন তিন বার,অবশেষে মৃত্যু। ২৬ বছরের অশোক রুইদাস নামে এক যুবককে sskm হাসপাতালে ভর্তি না নিয়ে পাঠিয়ে দেওয়া হল শম্ভুনাথ হাসপাতালে সেখান থেকেও ভর্তি না নিয়ে রেফার করে দেওয়া হল কলকাতা হাসপাতালে।অবশেষে চিকিৎসা না পেয়ে মৃত্যু।কিছুদিন আগেও বিনা চিকিৎসায় মারা যায় দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়া।ফলস্বরূপ উঠে আসছে একাধিক প্রশ্ন, কেন Sskm হাসপাতালে ভর্তি নেওয়া হলো না? টাইফয়েড রোগীকে কি ফিভার ইউনিটে ভর্তি করে লালারসের নমুনা পরীক্ষা করা যেত না? রোগীকে তিন তিনটি হাসপাতালে রেফার করা হলো কেন? এঘটনা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। কোলকাতার মতো শহরে এক টাইফয়েড রোগীকে…
Read More
একাধিক রাজ্যে ফের লকডাউনের প্রস্তুতি

একাধিক রাজ্যে ফের লকডাউনের প্রস্তুতি

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের নতুন ২৯০৮৯টি মামলা সামনে এসেছে ৷ এখনও পর্যন্ত একদিনে এটাই সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ৷ এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৭৯৪৪৭ হয়ে গিয়েছে৷ দেশে যে ভাবে করোনা ছড়াচ্ছে এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে, আগামী দিনে বেশ কিছু শহরে ফের লকডাউন জারি করা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ প্রত্যেক সপ্তাহে ৫৫ ঘণ্টা লকডাউনের নির্দেশ জারি করেছে ৷ তামিলনাড়ুতে রবিবার রাজ্যে লকডাউন করার সিদ্ধান্তে নেওয়া হয়েছে ৷ এর জেরে বেঙ্গালুরুতে ১৪ জুলাই থেকে ৭ দিন লকডাউন ঘোষণা করেছে সরকার ৷ একই ভাবে বিহার, অসম, অরুণাচল প্রদেশে করোনার পরিস্থিতি দেখে নির্দিষ্ট কিছু এলাকায়…
Read More
করোনা ভ্যাকসিনে সাফল্যের দাবি রাশিয়ার

করোনা ভ্যাকসিনে সাফল্যের দাবি রাশিয়ার

সাড়া পৃথিবী জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই চলেছে।চিন্তার ভাঁজ সারা পৃথিবীর তাবর তাবর বিজ্ঞানীদের।কিভাবে কবে করোনা ভ্যাকসিন আবিষ্কার হবে, বাজারে আসবে সে নিয়ে এখন সব দেশই চেষ্টা করছে নিজের সাধ্যমতো।শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের মানব ট্রায়াল।আর এর মানব ট্রায়ালে সাফল্য মিলেছে বলে দাবি করল রাশিয়ার এক বিজ্ঞানীদল।তারা বেশ কিছুদিন ধরে কিছু মানুষের উপর ভ্যাকসিন ট্রায়াল করছে,তাতে একদল মানুষ পুরোপুরী সুস্থ হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।সেইসঙ্গে ভ্যাকসিন আবিষ্কারে বিশ্বের প্রথম দেশ হিসেবে নিজেকে দাবিও করেছে বলে বিশ্বস্ত সূত্রের খবর। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা সূত্রে খবর, সে দেশের সেশনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির গবেষকরা এ সাফল্য দেখিয়েছেন। রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি…
Read More
ফের একবার চিনের কড়া সমালোচনা মার্কিন বিদেশসচিব মাইক পম্পেওর

ফের একবার চিনের কড়া সমালোচনা মার্কিন বিদেশসচিব মাইক পম্পেওর

লাদাখে ভারতের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অবিশ্বাস্য রকমের আগ্রাসী মনোভাব দেখিয়েছে চিন৷ আর তার সঠিক জবাব দিয়েছে ভারত৷ বুধবার ফের একবার চিনের কড়া সমালোচনা করে এমনই বার্তা দিলেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও৷  তবে এই ঘটনাকে বিচ্ছিন্ন ভাবে না দেখে সামগ্রিক ভাবে প্রতিবেশী দেশগুলির প্রতি শি জিনপিং সরকারের আগ্রাসী মনোভাবের অঙ্গ হিসেবে দেখা উচিত বলে মনে করেন মার্কিন বিদেশসচিব৷ শুধু ভারত নয়, চিন যেভাবে এবার ভুটানের ভূখণ্ড দখলে উদ্যত হয়েছে, তারও প্রবল সমালোচনা করেছেন মার্কিন বিদেশসচিব৷ তিনি বলেন, 'সম্প্রতি ভুটানের সঙ্গেও বিবাদে জড়িয়েছে চিনের কমিউনিস্ট সরকার৷ হিমালয় পর্বতমালা থেকে শুরু করে ভিয়েতনামের অধীনে থাকা সামুদ্রিক এলাকা, সেনকাকু দ্বীপপুঞ্জ-সহ এরকম আরও অনেক উদাহরণ…
Read More
আজ থেকে ফের একসপ্তাহ লকডাউন গুয়াহাটি

আজ থেকে ফের একসপ্তাহ লকডাউন গুয়াহাটি

আজ থেকে এক সপ্তাহের জন্য ফের গুয়াহাটিতে লকডাউন জারি করল রাজ্য সরকার। আগামী ১৯ জুলাই পর্যন্ত চলবে এই লকডাউন। তবে এই লকডাউনের ক্ষেত্রে কিছু ছাড় প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে। এর মধ্যে অত্যাবশ্যকীয় সামগ্রীর জন্য গালামাল দোকান, বেকারি খোলা রাখা হয়েছে। আজ থেকে শুক্রবার পর্যন্ত পাঁচ দিনের জন্য গালামাল এবং মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত চার দিনের জন্য বেকারি কিছু নির্দিষ্ট সময়ের জন্য খোলা থাকবে। সকাল ৮ থেকে ২ টা পর্যন্ত ব্যবসায়ীরা ফেরি করে সবজি বিক্রি করতে পারবেন। তবে সবজি বিক্রি করার ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, লকডাউনের সুযোগ উঠিয়ে বেশির ভাগ ব্যবসায়িরা বেশি…
Read More
কলকাতার বুকে কফি শপের মোড়কে রমরমিয়ে চলছিল হুক্কা বার, ধৃত মালিক সহ ৩

কলকাতার বুকে কফি শপের মোড়কে রমরমিয়ে চলছিল হুক্কা বার, ধৃত মালিক সহ ৩

সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে খোদ কলকাতার বুকে রমরমিয়ে চলছিল হুক্কা বার। কফি শপের মোড়কে কিছুটা রাখঢাক রেখেই বার চালাচ্ছিলেন মালিক। শনিবার হাঙ্গারফোর্ড স্ট্রিটের সেই কফি শপে হানা দিয়ে মালিক যশবন্ত জয়সোয়াল সহ তিনজনকে গ্রেপ্তার করলেন লালবাজারের গোয়েন্দারা। রবিবারই অভিযুক্তদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছে। প্রসঙ্গত, প্রশাসন রেস্তরাঁ খোলার অনুমতি দিলেও পানশালা বা হুক্কা বার খোলার অনুমতি দেয়নি এখনও।মিন্টো পার্কের মুখে যে নামী বেসরকারি নার্সিংহোম রয়েছে, তাকে ডাইনে রেখে যে রাস্তাটি সোজা চলে গিয়েছে শেকসপিয়র সরণীর দিকে, সেই রাস্তাতেই পড়ে এই কফি শপ। আনলক পর্ব শুরু হতেই সরকার বিভিন্ন অফিসের পাশাপাশি বিধি মেনে রেস্তরাঁগুলি খোলার অনুমতি দিয়েছিল। সেই সুযোগে এই কফি…
Read More
সিকিম ভুটানের প্রবল বৃষ্টিতে ভাসছে  উত্তরবঙ্গ সহ উত্তরপূর্ব

সিকিম ভুটানের প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ সহ উত্তরপূর্ব

সিকিম ভুটানে চলছে লাগাতার বৃষ্টি।আবহাওয়াবিদদের আগাম পূর্বাভাস মিলে গিয়ে উত্তর সিকিম ও ভুটানে অবিরাম বৃষ্টি হচ্ছে গতকয়েকদিন ধরে।এর ফলে সিকিম ভুটান থেকে আসা উত্তরবঙ্গ ও আসামের পাহাড়ি ও নদীগুলি ফুলেফেঁপে উঠেছে জলে।দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। আসামের বিস্তীর্ণ এলাকা আগেই জলের তলায় চলে গেছে ,এবার উত্তরবঙ্গের তিস্তা ,মহানন্দা ,তোর্ষা,ডুডুয়া নদীগুলি এমনকি পাহাড়ি ঝোরাগুলি দিয়েও বইছে স্রোতের বহর। এরফলে উত্তরবঙ্গের বিক্ষিপ্ত বিস্তীর্ণ এলাকা প্লাবিত।মেখলিগঞ্জ ,মাথাভাঙ্গা জলপাইগুড়ির অনেক এলাকায় নদীর জল ঢুকে গিয়েছে বাড়িতে, ঘরবাড়িছাড়া অনেক মানুষ।তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হলেও পরিস্থিতি এখনই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর জেলার বিপর্যয় মোকাবিলা দপ্তর ও সেচ দপ্তরকে তৈরি থাকতে…
Read More
দ্বিচক্রযান সহ সমস্ত বেসরকারি যানবাহন বন্ধ গুয়াহাটিতে

দ্বিচক্রযান সহ সমস্ত বেসরকারি যানবাহন বন্ধ গুয়াহাটিতে

সম্প্রতি এক সপ্তাহের বর্ধিত লকডাউনের সময়কালে রাজধানী গুয়াহাটিতে দুচাকার বাহন সহ সকল ধরনের বেসরকারী যান চলাচল নিষিদ্ধ করেছে অসম পুলিশ ।রবিবার সন্ধ্যায় চলমান দুই সপ্তাহব্যাপী লকডাউন শেষ হওয়ার পর থেকে আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার । লকডাউনটি শেষ হবে ১৯ জুলাই ৭ টায়। শনিবার রাজ্য সরকারের তরফে লকডাউন বৃদ্ধির ঘোষণা করা হয়।রবিবার অসমের পুলিশ সদর দফতর এক বিবৃতিতে জানিয়েছে যে ১৯ জুলাই পর্যন্ত মহানগরীতে দুচাকার বাহন সহ সমস্ত প্রাইভেট যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং কোনও নাগরিককে জরুরি চিকিৎসা ব্যতীত ব্যক্তিগত যানবাহন নিয়ে বাইরে বেরোনোর ​​অনুমতি দেওয়া হবে না ।মহানগরীতে কামরূপ (মেট্রো) জেলা অঞ্চলের বাইরে থেকে…
Read More