আসাম

শিলিগুড়ি পুর এলাকায় লকডাউন

শিলিগুড়ি পুর এলাকায় লকডাউন

শিলিগুড়িতে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুরু হওয়া লকডাউন চলবে আগামী বুধবার পর্যন্ত। সংক্রমণ প্রতিরোধে শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডেই আগামী একসপ্তাহ সম্পূর্ণ লকডাউন। তাই কড়া প্রশাসনও। চলছে নাগরিকদের গাড়িতে তল্লাশি। অপ্রয়োজনে তাঁরা বাড়ির বাইরে কিনা, জানতেই এই তল্লাশি। এদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বৃহস্পতিবার পর্যন্ত বাংলায় মোট সংক্রমিত ৩৪,৪২৭ জন। সক্রিয় সংক্রমণ ১২,৭৪৭, মৃত হাজার। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০,৬৮০ জন। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনটাই খবর। এদিকে, সরকারি অব্যবস্থা এবং অপদার্থতার কারণেই পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ দ্রুতহারে ছড়াচ্ছে, এমনটাই মনে করছে রাজ্যের বিরোধী দলগুলো।
Read More
বিহারে ভেঙে পড়ল কোটি টাকার ব্রিজ

বিহারে ভেঙে পড়ল কোটি টাকার ব্রিজ

এক মাসও কাটল না। তারমধ্যেই ভেঙে পড়ল ব্রিজ। মাত্র ২৯ দিন আগেই বিহারের গণ্ডক নদীর উপর ২৬৩ কোটি টাকা খরচ করে তৈরি করা ব্রিজের উদ্বোধন করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিহারের গোপালগঞ্জ এলাকায় গণ্ডক নদীর উপর তৈরি সাট্টারঘাট ব্রিজের একটা অংশ ভেঙে পড়েছে বুধবার। সূত্রের খবর, জলস্তর বেড়ে যাওয়ার ফলে রাস্তার সঙ্গে ব্রিজের সংযোগস্থলে থাকা কালভার্টটি ব্রিজের চাপ সহ্য করতে পারেনি। ফলে সেটি ভেঙে পড়ে। এর ফলে ব্রিজের একটা অংশ নিশ্চিহ্ন হয়ে পড়ে। এভাবে ব্রিজ ভেঙে পড়ায় উত্তর বিহারের একাধিক জেলা বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাষ্ট্রীয় জনতা দল নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব কটাক্ষ করে বলেন,…
Read More
তামাক পাতা থেকে করোনার টিকা

তামাক পাতা থেকে করোনার টিকা

মেডিকাগোর সায়েন্টিফিক ও মেডিক্যাল রিসার্চ বিভাগের একজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাথালি ল্যানড্রি বলেছেন, উদ্ভিজ্জ উপাদান থেকে তৈরি হয়েছে এই ভ্যাকসিন। করোনা প্রতিরোধে এই ভ্যাকসিনও কার্যকরী প্রমাণিত হবে আশা করা যায়। মানুষের শরীরে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। ২০ বছর ধরে প্ল্যান্ট-ভ্যাকসিন তৈরির রেকর্ড রয়েছে মেডিকাগোর। প্রথম পর্যায়ের ট্রায়ালের পরে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে অক্টোবরে। প্রথম পর্যায়ে ভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে কানাডার বায়োফার্মাসিউটিকাল কোম্পানি মেডিকাগো। ১৮০ জন সুস্থ ও প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবককে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। মেডিকাগোর সঙ্গে ভ্যাকসিনের ট্রায়ালের দায়িত্বে রয়েছে কানাডার কোম্পানি ফিলিপ মরিস।
Read More
অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ কেজরিওয়ালের

অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ কেজরিওয়ালের

সমগ্র রাজ্য জুড়ে বন্যার বিভীষিকা চারদিকে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে । সরকার যথাসময়ে বাঁধ নির্মাণের কাজ না করার জন্য বর্তমানে ২০ টি বাঁধ ভেঙে রাজ্যের নতুন নতুন অঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা প্রতিরোধ করার জন্য অসমে যে সমস্ত বাঁধ রয়েছে তার ৪৫০ টি বাঁধের মেয়াদ ফুরিয়ে গেছে ।বছরের তৃতীয় পর্যায়ের বন্যা ইতিমধ্যে রাজ্যের প্রায় ২ লক্ষ হেক্টর কৃষি জমির ক্ষতি সাধন করেছে । ২৪ টি জেলার ২০১৫ টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় ১৫ লক্ষ লোক প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় উদ্যান কাজিরঙা এবং অন্যান্য অভয়ারণ্যগুলি বন্যায় প্লাবিত হওয়ায় বন্য প্রাণীকুলের অবস্থাও ভয়াবহ আকার ধারণ করেছে । উঁচু স্থানের সন্ধানে পাশ্ববর্তী পাহাড়ে…
Read More
করোনা আক্রান্ত হয়ে মৃত নবদ্বীপ পৌরসভার উপ-পৌরপ্রধানের স্ত্রী সীমা বসাক|কোয়ারান্টাইনে পৌরপ্রধান সহ বেশকিছু কাউন্সিলর।

করোনা আক্রান্ত হয়ে মৃত নবদ্বীপ পৌরসভার উপ-পৌরপ্রধানের স্ত্রী সীমা বসাক|কোয়ারান্টাইনে পৌরপ্রধান সহ বেশকিছু কাউন্সিলর।

করোনা আক্রান্ত হয়ে মৃত নবদ্বীপ পৌরসভার উপ-পৌরপ্রধানের স্ত্রী সীমা বসাক|কোয়ারান্টাইনে পৌরপ্রধান সহ বেশকিছু কাউন্সিলর। করোনায় মারা গেলেন নবদ্বীপের পুরসভার উপ-পৌরপ্রধানের স্ত্রী সীমা বসাক। কোয়ারেন্টাইনে গেলেন পৌর প্রধান সহ তাদের ঘনিষ্ট কাউন্সিলর সহ বেশ কিছু নেতা
Read More
করোনায় আক্রান্ত সৌরভের দাদা  স্নেহাশিস গাঙ্গুলি

করোনায় আক্রান্ত সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলি

আবারও করোনার থাবা বসাল সিএবি র অন্দরে। গতকাল সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলির করোনা সংক্রমণের খোঁজ মিলেছে।গত দুদিন ধরে জ্বর থাকায় তড়িঘড়ি সোয়াব টেস্ট করান সৌরভের দাদা।গতকাল রিপোর্ট পজিটিভ আসে।এতেই চাঞ্চল্য ছড়িয়েছে বাংলার ক্রিকেট দপ্তরে
Read More
পর পর ভূমিকম্প দেশে

পর পর ভূমিকম্প দেশে

হালকা ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের উনা। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ২.৩। ভোর ৪ টে ৪৭ মিনিট নাগাদ এই ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। এর আগে মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে ওঠে নাগাল্যান্ড। মঙ্গলবার সকাল ৮ টা ৩২ মিনিটে নাগাল্যান্ডের লংলেং জেলায় এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৩.৫। গত তিন সপ্তাহের মধ্যে এই নিয়ে প্রায় ৮ বারের কাছাকাছি এই ভূমিকম্প হল ওই এলাকাতে। তার আগে সোমবার রাত ২ টো ১৭ নাগাদ আন্দামানে কেঁপে ওঠে মাটি।
Read More
টুইটারের ইন্টারনাল সিস্টেমকে টার্গেট হ্যাকারের

টুইটারের ইন্টারনাল সিস্টেমকে টার্গেট হ্যাকারের

টুইটার জানিয়েছে তাদের ইন্টারনাল সিস্টেমকে টার্গেট করেছিল হ্যাকাররা। বৃহস্পতিবার ভারতীয় সময় ভোর রাতে জো বিডেন, ব্যারাক ওবামা, কিম কারদাশিয়ান, ইলন মাস্ক সহ অনেকের প্রোফাইল থেকে বিটকয়েনের জন্য টুইট করা হয়। একই রকমের টুইট বিভিন্ন সেলিব্রিটি প্রোফাইল থেকে আশায় সবাই বুঝতে পারেন যে এদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে। বেশ কয়েক ঘণ্টা পর পরিস্থিতি শুধরোচ্ছে। কিন্তু ইতিমধ্যেই হ্যাকাররা প্রায় ১.২ লক্ষ ডলার তুলে নিয়েছে বাজার থেকে। টুইটার জানিয়েছে তাদের কর্মীদের হ্যাক করেই সেলেব প্রোফাইল থেকে পোস্ট করতে পেরেছিল সাইবার দুষ্কৃতীরা।  তার মাধ্যমেই অনেকে সেলিব্রিটি ভেরিফাইড হ্যান্ডেল থেকে পোস্ট করেতে পেরেছে তারা। যে সব কর্মীদের কাছে ইন্টারনাল সিস্টেমের অ্যাকসেস আছে তাদেরই নিশানা করেছিল…
Read More
দেশে একদিনে করোনা আক্রান্ত ৩২ হাজারের বেশি

দেশে একদিনে করোনা আক্রান্ত ৩২ হাজারের বেশি

দেশে সংক্রমণ চলে গিয়েছে চরম পর্যায়ে। মারাত্মক হারে ছড়াচ্ছে করোনাভাইরাস। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ করোনা সংক্রমণ ৩২ হাজার ৬৯৫ জন। আবারও মৃত্যু হয়েছে ৬০৬ জনের। নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ৬৮ হাজার ৮৭৬ এ। মৃত্যু হয়েছে ২৪ হাজার ৯১৫ জনের। দেশে অ্যাক্টিভ করোনা কেস রয়েছে ৩ লক্ষ ৩১ হাজারের বেশি। সুস্থ হয়েছেন ৬ লক্ষ ১২ হাজারের বেশি মানুষ। ১৩০ কোটি দেশের জনসংখ্যার মধ্যে এখন পর্যন্ত মোট ১ কোটি ২৭ লক্ষ মানুষের করোনা টেস্ট করা হয়েছে। বুধবার দেশে সর্বাধিক করোনা পরীক্ষা করা হয়েছে। এদিন মোট ৩ লক্ষ ২৬ হাজার করোনা টেস্ট করা…
Read More
পুজোর আগেই চালুর সম্ভাবনা মাঝেরহাট সেতু

পুজোর আগেই চালুর সম্ভাবনা মাঝেরহাট সেতু

নয়া মাঝেরহাট সেতু অনেকটাই দেখতে হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর মতো। পুজোর আগেই চালু হয়ে যেতে পারে মাঝেরহাট সেতু। ইতিমধ্যেই তিনবার সেতু চালু হওয়ার কথা থাকলে, তা হয়নি। পরবর্তীতে লকডাউনের জেরে  সেতুর কাজ চালানোর ক্ষেত্রে নানা অসুবিধার মধ্যে পড়তে হয় রাজ্য পূর্ত দফতরকে। তবে পুজোর আগেই কাজ শেষ হয়ে যাবে ব্রিজের কাজ। ফলে চালু হয়ে যাবে ব্রিজ,  আশাবাদী পূর্ত দফতরের আধিকারিকরা। ইতিমধ্যেই শেষ করা হয়েছে রেল লাইনের ওপরে থাকা গার্ডার বসানোর কাজ। ৭৬ মিটার লম্বা এই গার্ডারকে মোট ছ'টি অংশে ভাগ করা হয়েছিল। সেই অংশগুলিকে ধাপে ধাপে বসানো হয় রেল লাইনের ওপরের অংশে। লকডাউনে ট্রেন চলাচল বন্ধ। তাই শিয়ালদহ-বজবজ শাখার লাইনের…
Read More