আসাম

১০ লক্ষ টাকা লুঠ করে চম্পট দিল এক বাচ্চা ছেলে

১০ লক্ষ টাকা লুঠ করে চম্পট দিল এক বাচ্চা ছেলে

বৃহস্পতিবার সকাল ১১ টা মধ্যপ্রদেশে ঘটে গেল এক সাঙ্ঘাতিক দুঃসাহসিক ঘটনা। মাত্র ১০ বছররে ওই একরত্তি ছেলের যে এত সাহস, তা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি কেউ। নিমেষের মধ্যেই লোকজনের ভিড়ের মধ্যে দিয়ে নিজের কাজ হাসিল করে বেরিয়ে গেল। পুলিশ নামল তল্লাশিতে। রোজকারের মত কাজ হচ্ছিল ব্যাংকে। অন্যান্য দিনের মতই লোকজনের ভিড় ছিল মধ্যপ্রদেশের নিমুচ জেলায় একটি ব্যাংকে। ক্যাশকাউন্টারের সামনে গ্রাহকও ছিলেন বেশ কয়েকজন। তবে এরই মধ্যে সেখানে বছর ১০-এর একটি ছোট খাটো চেহারার বাচ্চা ঢুকে পড়ে। চেহারায় ছোট হওয়ায় লোকজনের ভিড়ে হারিয়ে যায়। ক্যাশকাউন্টারে থাকা স্টাফ সামান্য বিরতি নিয়ে তাঁর সিট ছেড়ে পাশের টেবিলে সবে মাত্র গিয়েছেন, সেই সুযোগেই বাচ্চাটি…
Read More
অবশেষে প্রকাশিত উচ্চমাধ্যমিকের রেজাল্ট

অবশেষে প্রকাশিত উচ্চমাধ্যমিকের রেজাল্ট

অবশেষে প্রকাশিত উচ্চমাধ্যমিকের রেজাল্ট ৷ এবারের উচ্চমাধ্যমিকে কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। নির্ধারিত সময়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। মাধ্যমিকে পিছিয়ে পড়লেও উচ্চমাধ্যমিকে উল্লেখযোগ্য ফল কলকাতার পড়ুয়াদের ৷ এবার উচ্চমাধ্যমিকে মেধাতালিকা প্রকাশ হল না৷ মোট পরীক্ষার্থী ৭ লাখ ৭৫ হাজার ৩৩৪ ৷ পাস করেছেন ৯০.১৩ শতাংশ ৷  ৫০০-এর মধ্যে সর্বোচ্চ নম্বর উঠেছে ৪৯৯৷ চলতি বছরে পাসের হারে নজির উচ্চমাধ্যমিকে ৷ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, এবারে পাশের হারে রেকর্ড ৷  গতবারের তুলনায় পাসের হার বাড়ল ৩.৮৩ শতাংশ ৷ ছেলেদের পাসের হার ৯০.৪৪ শতাংশ ৷ উচ্চমাধ্যমিকে ছাত্রীদের পাসের হার ৯০%-র বেশি ৷ 
Read More
পুজো মণ্ডপে রাতের ভিড় নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর বার্তা

পুজো মণ্ডপে রাতের ভিড় নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর বার্তা

কলকাতা: বাকি আর ১০০ দিন বাকি বাঙালির প্রাণের উৎসব আসতে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোক্তাদের স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপুজো আয়োজনের বার্তা দিয়েছেন। কিন্তু এবারে উৎসবের আনন্দ খানিকটা ম্লান হওয়ার সম্ভাবনা প্রবল করোনার জন্য। করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে ভিড় নিয়ন্ত্রণই হয়ে উঠতে চলেছে আসল চ্যালেঞ্জ। মূলত রাতের আলোকসজ্জা উৎসবের অন্যতম বড় আকর্ষণ। সেই আলোর চাকচিক্য এবার কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে গাইডলাইনে। ফোরামের সাধারণ সম্পাদক শাশ্বত বসু জানিয়েছেন, দর্শনার্থীরা যাতে সারাদিন ধরে ঠাকুর দেখেন, পুজোর আগে থেকেই সেব্যাপারে প্রচার করা হবে। শুধু রাতের কয়েক ঘণ্টা ঠাকুর দেখার জন্যে বেছে না নেওয়ার আর্জিও জানাব। ফোরামের প্রস্তাবিত নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেক দর্শক যাতে মাস্ক পরে…
Read More
গবেষণা ও ফর্মুলা চুরির বড় অভিযোগ ব্রিটেনের

গবেষণা ও ফর্মুলা চুরির বড় অভিযোগ ব্রিটেনের

ব্রিটেনের জাতীয় সাইবার নিরাপত্তা সেন্টারের গোয়েন্দারা দাবি করেছেন, রাশিয়া সরকারের মদতপুষ্ট হ্যাকাররা কোভিড ভ্যাকসিন তৈরির গবেষণার সঙ্গে যুক্ত মার্কিন, ব্রিটিশ ও কানাডিয়ান গবেষণা সংস্থাকে নিশানা করেছে। সেখান থেকে তথ্য চুরি করতে চাইছে। এর পিছনে ক্রেমলিনের ভূমিকা রয়েছে বলে সরাসরি অভিযোগ করেছে ব্রিটেন। এ ব্যাপারে কোজি বিয়ার তথা এপিটি২৯ হ্যাকার গ্রুপের দিকে আঙুল তুলেছেন ব্রিটিশ গোয়েন্দারা। এই দুই হ্যাকার গ্রুপই রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলির হয়ে কাজ করে বলে ব্রিটেনের দাবি। ব্রিটিশ কর্তারা জানিয়েছেন, ভ্যাকসিন গবেষণা সংক্রান্ত সবকিছুই সুরক্ষিত রয়েছে। কোভিড মোকাবিলার জন্য এখনও পর্যন্ত গোটা বিশ্বে ১৪০ টি ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছে।
Read More
ভারতে ১০ লক্ষ পেরিয়ে গেল সংক্রমিতের সংখ্যা

ভারতে ১০ লক্ষ পেরিয়ে গেল সংক্রমিতের সংখ্যা

ভারতে ১০ লক্ষ ছাড়িয়ে গেল করোনা সংক্রমিতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪,৯৫৬ জন করোনা আক্রান্ত হয়েছে। পাশাপাশি একদিনের মধ্যে ৬৮৭ জন মানুষের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস। দিনের পর দিন যেন সংক্রমণ বাড়ছে। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে কোভিড- ১৯। সারা দেশে করোনা ভাইরাস মহামারী রূপে দেখা দেওয়ার পর থেকে মোট ২৫,৬০২ জন মানুষের করোনায় ভুগে মৃত্যু হয়েছে। প্রতিদিনই নতুন করে আক্রান্ত এবং মৃতের পরিসংখ্যান যেন নতুন রেকর্ড গড়ছে।
Read More
যান্ত্রিক গোলযোগের কারণে উচ্চমাধ্যমিকে ফলপ্রকাশে বিভ্রাট,

যান্ত্রিক গোলযোগের কারণে উচ্চমাধ্যমিকে ফলপ্রকাশে বিভ্রাট,

প্রতীক্ষার অবসান ৷ কোভিড পরিস্থিতির মোকাবিলা করে অবশেষে প্রকাশিত উচ্চমাধ্যমিকের রেজাল্ট ৷ এবারের উচ্চমাধ্যমিকে কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। নির্ধারিত সময়ে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। কিন্ত যান্ত্রিক গোলযোগের কারণে উচ্চমাধ্যমিকে ফলপ্রকাশে বিভ্রাট ৷আপাতত ওয়েবসাইটে দেখা যাচ্ছে না ফল
Read More
শিলিগুড়ি শহর সংলগ্ন এলাকাগুলিতেও শুরু হল লকডাউন

শিলিগুড়ি শহর সংলগ্ন এলাকাগুলিতেও শুরু হল লকডাউন

শিলিগুড়ি শহর সংলগ্ন এলাকাগুলিতেও শুরু হল লকডাউন।শিলিগুড়ি শহরের ৪৭টি ওয়ার্ডের লকডাউনের সঙ্গে সঙ্গে শিলিগুড়ি সংলগ্ন পঞ্চায়েত এলাকাগুলিও লকডাউনের নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর ও জলপাইগুড়ি প্রশাসন। ফুলবাড়ি ১,ও২ এবং ডাবগ্রাম ১ও ২ চার পঞ্চায়েত এলাকাগুলিও আজ থেকে লকডাউন ঘোষিত হল।শিলিগুড়ির উত্তরোত্তর করোনা পরিস্থিতি বিবেচনা করে দার্জিলিং প্রশাসন ও জলপাইগুড়ি প্রশাসন এই এলাকাগুলো লকডাউনের নির্দেশ দেয়।
Read More
তৃণমূলে কি ফিরতে চলেছেন মুকুল রায় ?

তৃণমূলে কি ফিরতে চলেছেন মুকুল রায় ?

তৃণমূলে কি ফিরতে চলেছেন মুকুল রায় , চলছে জোর জল্পনা! কিছুদিন ধরে তার নিষ্ক্রিয়তা ও নীরবতা অনেক প্রশ্ন এনে দিয়েছে রাজ্য রাজনীতিতে। ইদানিং রাজ্য কমিটির পুনর্গঠনের পর থেকেই তার মুকুল রায়ের নিষ্ক্রিয়তা ,বিধায়কের মৃত্যু নিয়ে তার মন্তব্য নানা প্রশ্ন উঠে আসছে।রাজ্যের বিজেপি দল যেখানে হেমতাবাদের বিধায়কের মৃত্যুতে রাজ্যের শাসকদল তৃণমূলের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছে সেখানে মুকুল রায় তৃণমূলের বিরুদ্ধে কোনো মন্তব্য করেনি।এমনকি তাঁর মৃত্যুতে সিবিআই তদন্তেরও দাবি জানাননি।এর সঙ্গে আরও একটি বিষয় যোগ করেছে তাঁর টুইটার একাউন্ট ডিলিট করার প্রসঙ্গ।তিনি যে টুইটার একাউন্ট থেকে প্রতিনিয়ত রাজ্য ও মমতা ব্যানার্জির বিরুদ্ধে তোপ তাগতেন সেই একাউন্ট ডিলিট আরো জল্পনা বাড়িয়েছে এতে মুকুল…
Read More
লাদাখ-কাশ্মীর সফরে রাজনাথ

লাদাখ-কাশ্মীর সফরে রাজনাথ

ভারত এবং চিনের মধ্যে উত্তেজনা শুরু হওয়ার পর দিল্লিতে একাধিকবার সেনা কর্তাদের সঙ্গে বৈঠকর পর এবার সরাসরি লাদাখে গিয়ে প্রকৃত নিয়ন্ত্রণরেখা খতিয়ে দেখবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ৷ দীর্ঘ একমাসেরও বেশি সময় ধরে সংঘাতের পরিস্থিতি এবং গত ১৫ জুনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে লাদাখ প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে পিছু হঠেছে ভারত এবং চিনের সেনাবাহিনী৷ লাদাখে গিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন প্রতিরক্ষামন্ত্রী৷ লাদাখ থেকে শনিবার শ্রীনগর পৌঁছবেন রাজনাথ৷ সেখানে জম্মু- কাশ্মীরে ভারত-পাক সীমান্তের নিরাপত্তা পরিস্থিতিও খতিয়ে দেখবেন রাজনাথ৷
Read More
একই দড়িতে ঝুলন্ত দুই বান্ধবীর দেহ

একই দড়িতে ঝুলন্ত দুই বান্ধবীর দেহ

নদীয়ার হাঁসখালি থানার বেনালী এলাকার কানাই কলোনিতে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দুই বান্ধবী। জানা গেছে, দু’জনেই পড়াশোনা করছিলেন। ২৩ বছরের রিয়া বিশ্বাস বগুলা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন, ১৯ বছরের পপিতা বিশ্বাস উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন এ বছর। গতকাল পপিতারই বাড়ির ভিতরে একই দড়িতে ঘরের বাঁশের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দু’জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দু’জনেই মৃত্যুর আগে সুইসাইড নোট লিখে রেখে গিয়েছেন। রিয়ার সুইসাইড নোটে জানিয়েছেন, বহুবার বহু ঘটনায় মন ভেঙে গিয়েছে তাঁর। চিঠির শেষ বাক্যে তিনি লিখেছেন জীবন থেকে তিনি অতিষ্ঠ, তাই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পপিতার সুইসাইড উল্লেখ করে গেছেন, হতাশ হয়ে পড়েছিলেন…
Read More