আসাম

কমছে দেশের সংক্রমণের হার

কমছে দেশের সংক্রমণের হার

কিছুটা হলেও দেশের করোনা পরিস্থিতির উন্নতি হল। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণ অনেকটাই কমল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৭ হাজার ২৯৯ জন। একটা সময় দৈনিক সংক্রমণ বাড়তে বাড়তে ৪ লক্ষ ছাড়িয়ে গেলেও রাজ্যে রাজ্যে লকডাউন-নাইট কার্ফু চালু হতেই সংক্রমণ একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ৬৩০। দৈনিক সংক্রমণ কমলেও মৃত্যু চার হাজারের উপরেই থাকছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১৯৪ জনের। গত চারদিনে পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের হার কমের দিকেই। দৈনিক সংক্রমণ কমার এই হার যদি আগামী…
Read More
এবার নতুন বিপদের আভাস কলকাতাতেও

এবার নতুন বিপদের আভাস কলকাতাতেও

করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ব্ল্যাক ফাঙ্গাস এবং হোয়াইট ফাঙ্গাস। এবার মারণ ছত্রাক সংক্রমণ ব্ল্যাক ফাঙ্গাসের হানায় কলকাতায় ফের এক রোগীর মৃত্যু। চিকিৎসার জন্য তাঁকে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ অ্যাম্ফোটিরিসিন-বি দেওয়া হয়েছিল। ভোরে মৃত্যু হয় ওই রোগীর। ভর্তি ছিলেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। বেশ কয়েকদিন ধরে করোনা আক্রান্ত হওয়ায় পাশাপাশি, তিনি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসেও আক্রান্ত হন। সেই অনুযায়ী চিকিৎসা চলছিল তার কিন্তু আদতে শেষ রক্ষা হল না। এই নিয়ে ব্ল্যাক ফাঙ্গাসে দ্বিতীয় রোগীর মৃত্যুর ঘটনা ঘটল কলকাতায়। এই পরিস্থিতি উদ্বিগ্ন কেন্দ্র। ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কয়েকটি রাজ্য এটিকে মহামারী ঘোষণা করেও দিয়েছে।…
Read More
এবার টিকার তালিকায় নাম জুড়ল ব্যাঙ্ককর্মীদেরও

এবার টিকার তালিকায় নাম জুড়ল ব্যাঙ্ককর্মীদেরও

করোনা টিকার অগ্রাধিকারের তালিকায় এ বার ব্যাঙ্ককর্মীদের অন্তর্ভুক্ত করল রাজ্য সরকার। সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাংক কর্মীদের টিকাকরণের ব্যবস্থা করা হল। আগামী সপ্তাহ থেকেই ধাপে ধাপে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু করে দেওয়া হবে। সরাসরি জনজীবনে যুক্ত থেকে গ্রাহক পরিষেবার কাজ করার কারণে ব্যাঙ্ককর্মীদের কোভিড-১৯ সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। পাশাপাশি, তাঁদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোরও ঝুঁকি রয়েছে। তাই তাঁদের টিকা পাওয়ার তালিকায় অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজ্যে গণ টিকাকণের সূচনা পর্বে অগ্রাধিকার দেওয়া হয়েছিল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং কোভিড যোদ্ধাদের। সম্প্রতি সাংবাদিকদেরও করোনাযোদ্ধা হিসেবে ঘোষণা করে তাঁদের টিকাকরণের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি ব্যাংক কর্মীরা। রাজ্যের এই…
Read More
দার্জিলিং চায়ের পর্যাপ্ত ব্র্যান্ডিংয়ের প্রয়োজন

দার্জিলিং চায়ের পর্যাপ্ত ব্র্যান্ডিংয়ের প্রয়োজন

সম্প্রতি চা বাণিজ্য বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে গ্লোবাল ট্রেড ফাইন্যান্স কোম্পানি ড্রিপ ক্যাপিটাল ইনকর্পোরেটেড। প্রকাশিত ওই রিপোর্টে এদেশের চায়ের বিপণন বিষয়ক বিভিন্ন দিক উঠে এসেছে। ড্রিপ ক্যাপিটালের ওই রিপোর্ট থেকে জানা গেছে, ২০১৯-২০ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ ১৭৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ভারতীয় চা রপ্তানি করেছে। চায়ের জন্য দার্জিলিং গোটা বিশ্বে একটি সুপরিচিত নাম এবং পশ্চিমবঙ্গ হল ভারতের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক রাজ্য। রিপোর্টটিতে বলা হয়েছে, প্রিমিয়াম কোয়ালিটির ভারতীয় চায়ের যথেষ্ট চাহিদা থাকলেও চা শিল্পের জন্য উপযুক্ত ব্র্যান্ড ইমেজ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় বিনিয়োগ আগেও করা হয়নি, এবং এখনও তা হচ্ছে না। ২০০৪ সালে দার্জিলিং চা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) ট্যাগ পেলেও…
Read More
রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগত ভাবে মানুষের জন্য কাজ করবেন বলে পদত্যাগ করলেন ভূষণ সিং

রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগত ভাবে মানুষের জন্য কাজ করবেন বলে পদত্যাগ করলেন ভূষণ সিং

বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা কোচবিহার পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক ভূষণ সিং, পদত্যাগ করলেন বিজেপি থেকেও। ইতিমধ্যেই দলের কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা এবং দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে লিখিত পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়ে দেন ভূষণ সিং। তবে কোন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, তার ইঙ্গিত দেননি তিনি। বয়স হয়েছে তার, তাই রাজনৈতিকভাবে নয়, ব্যক্তিগত উদ্যোগেই মানুষের জন্য কাজ করে যাবেন নিরলসভাবে। এদিন এই বক্তব্যই তুলে ধরলেন ভূষণ সিং। এদিন ভূষণ সিং জানান, তৃণমূল কংগ্রেস তাকে পৌর প্রশাসক এর পদে বসিয়ে ছিল, দলের অভ্যন্তরে অন্য কোন সমস্যা…
Read More
ইস্তফাপত্র জমা পড়তে চলেছে শোভন চট্টোপাধ্যায়ের

ইস্তফাপত্র জমা পড়তে চলেছে শোভন চট্টোপাধ্যায়ের

বিধানসভা ভোটের ফল ঘোষণার এক মাসও হয়নি। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়। ওই কেন্দ্র থেকে সাধারণত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন। এবারে নন্দীগ্রাম কেন্দ্র থেকে প্রার্থী হয়েও জিততে পারেননি তৃণমূল সুপ্রিমো মমতা। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে ছয় মাসের মধ্যে তাঁকে কোনও একটি কেন্দ্র থেকে জিতে বিধায়ক হতে হবে। কিন্তু এবার ভবানীপুর কেন্দ্র থেকে পদত্যাগ করছেন শোভনদেব চট্টোপাধ্যায়। আজই পদত্যাগ করতে চলেছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। বিধানসভার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, এই আসন থেকে উপনির্বাচনে লড়তে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক তথা কৃষি মন্ত্রী শোভনদেব…
Read More
দীর্ঘ সংঘাতের পর বন্ধ হল রক্তের খেলা: গাজায় বিজয়োল্লাস

দীর্ঘ সংঘাতের পর বন্ধ হল রক্তের খেলা: গাজায় বিজয়োল্লাস

রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে শান্তি পেল বিশ্ব। প্রায় এগারো দিন ধরে চলা তুমুল লড়াই শেষে যুদ্ধবিরতি ঘোষণা করল ইজরায়েল ও প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস উভয় পক্ষ থেকে বৃহস্পতিবার যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি হওয়াকে নিজেদের ‘বিজয়’ হিসেবে দেখছে হামাস। মিশরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। এই যুদ্ধবিরতি হবে সমঝোতার ভিত্তিতে এবং নিঃশর্ত। যুদ্ধবিরতি দুই পক্ষ প্রতিপালন করছে কি না, তা পর্যবেক্ষণের জন্য মিশরীয় নিরাপত্তা কর্মকর্তারা ইসরায়েল ও ফিলিস্তিনে যাচ্ছেন। ১১ দিন সেখানে চলছিল রক্তের খেলা। তবে এই দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধবিরতিতে স্বস্তির নিঃশ্বাস নিল গোটা বিশ্ববাসী। ইজরায়েল-প্যালেস্তাইন রক্তক্ষয়ী সংঘর্ষের ১১ দিনের শেষে দাঁড়িয়ে উভয় দেশের এই যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে…
Read More
অবশেষে স্বস্তি এল রাজ্য রাজনীতিতে বিতর্কের মধ্যেই জামিন পেল চার নেতা মন্ত্রী

অবশেষে স্বস্তি এল রাজ্য রাজনীতিতে বিতর্কের মধ্যেই জামিন পেল চার নেতা মন্ত্রী

বিগত কদিন ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। অবশেষে আজ পাওয়া গেল উত্তর। শেষ হল টানাপোড়েন। নারদ মামলায় জামিন পেলেন সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। তবে তাঁদের এখন গৃহবন্দী রাখা হবে। অর্থাৎ জেল হেফাজত থেকে আপাতত মুক্তি পাচ্ছেন চার নেতা। নতুন বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত থাকতে হবে গৃহবন্দি অবস্থায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি করেন। মামলার শুনানি হয়েছে ভার্চুয়ালি। এদিকে গড়িয়াহাট থানায় তৃণমূল বিধায়ক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সিবিএর-র বিরুদ্ধে একটি মামলা করেছেন। মামলার বিষয় হচ্ছে কেন করোনা মহামারির মধ্যে রাজ্যের এই নেতাদের বাড়িতে সিবিআই সেনা বাহিনী নিয়ে হানা দিয়েছে।…
Read More
বাংলায় রাজ্যপাল  বনাম রাজ্য সংঘাত তুঙ্গে

বাংলায় রাজ্যপাল বনাম রাজ্য সংঘাত তুঙ্গে

ক্ষমতার দুটি কেন্দ্র থাকলে খটাখটি লাগবেই। কখনও কখনও তা বড় নগ্ন হয়ে পড়ে। যেমন এখন পড়েছে আমাদের পশ্চিমবঙ্গে। নবান্ন ও রাজভবনের এই ভৌত দ্বন্দ্বে নাগরিক সমাজ সরব হয়ে উঠেছে ভার্চুয়াল ভুবনেও। বিশেষ করে এই করোনাকালে। রাজভবন বনাম নির্বাচিত সরকারের যে বিরোধ হতে পারে, তা নিয়ে কিন্তু ভারত রাষ্ট্রটির জন্ম মুহূর্ত থেকেই সন্দেহ ছিল। স্বাধীনতার পর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বিতর্কে যোগ দিয়ে অনেকেই সেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। যদিও তাঁদের মন্তব্যকে গুরুত্ব দেওয়া হয়নি তখন। এই না দেওয়ার পিছনে কোনও ধান্দা ছিল, এটা বলা যাবে না। আসলে তখন রাজনৈতিক বাস্তবতাটাই ছিল অন্যরকম, একটু সরল। তখন সবটাই ছিল কংগ্রেস -সে হিন্দু মহাসভা-ই হোক, স্বতন্ত্র…
Read More
বড় সাফল্য নিকেশ হল একাধিক নকশালবাদী

বড় সাফল্য নিকেশ হল একাধিক নকশালবাদী

এক বড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ। শুক্রবার ভোররাত থেকে শুরু হয়েছে এনকাউন্টার। মহারাষ্ট্রের গদচিরোলি র পোতেগাঁও ও রাজোলির মধ্যবর্তী একটি জঙ্গলে সুরক্ষা বাহিনীর সঙ্গে লড়াইয়ে ১৩ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। ৬জনের দেহ সকালেই উদ্ধার করা সম্ভব হয়েছে। মহারাষ্ট্র পুলিশের কাছে গতকাল রাতেই খবর আসে যে, এতাপল্লির জঙ্গলে আত্মগোপন করে রয়েছে বেশ কিছু মাওবাদী। এরপরই আজ ভোরে জঙ্গলের একটা অংশ ঘিরে ফেলেন জওয়ানরা। উদ্ধার হয় অস্ত্রশস্ত্র। তাছাড়াও পাওয়া গিয়েছে, কিছু বইপত্র এবং নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস। জঙ্গলের বিভিন্ন প্রান্তে এই তল্লাশি অভিযান জারি রয়েছে। প্রসঙ্গত এর আগে গত ১৩ মে নকশাল বিরোধী অভিযানে গদচিরোলির কাছে এক মহিলা সহ ২জন নকশালের মৃত্যু…
Read More