আসাম

করোনা মহামারির শিকার হলেন কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিক

করোনা মহামারির শিকার হলেন কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিক

ফের করোনার থাবার শিকার মহানগরীর ট্রাফিক পুলিশের আধিকারিকের। করোনায় সংক্রমিত হয়ে একটি বেসরকারি হাসপাতালে আধিকারিক অভিজ্ঞান মুখার্জির মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে শহরের একটি হাসপাতালে সংক্রমন নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। এই বিষয়ে সহকর্মী শান্তনু মুখার্জি জানিয়েছেন, ৫০ বছর বয়সী তার বন্ধু-সহকর্মী তার কাজের জায়গায় অসম্ভব জনপ্রিয় ছিলেন, তার হাসি খুশি এবং মিশুকে চরিত্রের জন্য।
Read More
২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯,৩১০

২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯,৩১০

ভারতে প্রতিদিনই ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘণ্টার রেকর্ড। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৯,৩১০ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৪০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩৪,৬০২ জন। ২৪ জুলাই শুক্রবার সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১২,৮৭,৯৪৫। এ যাবৎ কোভিড-১৯ সংক্রমণে ভারতে মৃত্যু হয়েছে ৩০,৬০১ জনের। ভারতে সুস্থতার হার ৬৩,৪৫ শতাংশ। আর মৃত্যুহার ২.৩৮ শতাংশ। ভারতে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৪,৪০,১৩৫। ভারতের কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখানে আক্রান্তের সংখ্যা ৩,৪৭,৫০২। সংক্রমণে মৃত্যু হয়েছে ১২,৮৫৪ জনের। সুস্থ হয়েছেন ১,৯৪,২৫৩ জন। মহারাষ্ট্রে অ্যাকটিভ কেস বর্তমানে ১,৪০,৩৯৫।
Read More
প্রবল বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গে

প্রবল বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গে

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমান ৯৮ % । এলাকার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ফের রবিবার থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা বজায় থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, দুই ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্য়ুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Read More
করোনার ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা নীতা আম্বানির

করোনার ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা নীতা আম্বানির

রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান নীতা আম্বানি বলেন। রিলায়েন্স ফাউন্ডেশন গোটা দেশজুড়ে পাঁচ কোটির বেশি গরীব, শ্রমিক আর লেবারদের মুখে এই দুঃসময়ে খাবার তুলে দিয়েছে। উনি বলেন, যখন মহামারী শুরু হয়েছিল। তখন পিপিই কিটের অভাব আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। রিলায়েন্স ফাউণ্ডেশনের চেয়ারম্যান নীতা আম্বানি আশ্বাস দিয়েছেন যে, করোনার ভ্যাকসিন তৈরি হওয়ার পর রিলায়েন্স কোম্পানি গোটা দেশে সবার বাড়িতে বাড়িতে এই ভ্যাকসিন পৌঁছে দেবে। উনি জানান, এরজন্য কোম্পানি নিজেদের সাপ্লাই চেনের সহযোগিতা নেবে। নীতা আম্বানি বলেন, করোনার বিরুদ্ধে এখনো অনেক লড়াই বাকি। এই লড়াইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন সরকার আর মিউনিসিপ্যাল অথরিটি গুলোর সাথে মিলেমিশে কাজ করবে। উনি বলেন, আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে,…
Read More
শুক্রবার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

শুক্রবার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

ভারতের উত্তর, পূর্ব ও পশ্চিমের রাজ্যগুলির বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই কম্পন অনুভূত হচ্ছে। শুক্রবার ভোর ৫টায় ফের ভূমিকম্পে কেঁপে উঠল উপত্যকা ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.০ ৷ পূর্ব কাটরা ও জম্মু ও কাশ্মীরের ভূমিকম্প অনুভূত হয় ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ জাতীয় ভূমিকম্প কেন্দ্র থেকে জানানো হয়েছে কম্পনের তীব্রতা কম থাকায় সেরকম কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷ সম্প্রতি দেশের বিভিন্ন এলাকা বারেবারে কেঁপে উঠছে ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ছে ৷ বারে বারে ভূমিকম্প হওয়া কী আগামী দিনে কোনও বড় প্রাকৃতিক দূর্যোগের সঙ্কেত ৷ বারবার ভূমিকম্প হওয়ায় বিশেষজ্ঞদের দু’ধরনের মত সামনে…
Read More
সুশান্ত শোকে আত্মঘাতী ১৩ বছরের কিশোরী

সুশান্ত শোকে আত্মঘাতী ১৩ বছরের কিশোরী

সুশান্ত শোকে আচ্ছন্ন গোটা দেশ সহ বলিউডের একাংশ। এবার তার মৃত্যুর শোকে ঘটলো আরও এক দুর্ঘটনা। ১৩ বছরের কিশোরী সুশান্ত শোকে হলো আত্মঘাতী। দুর্গ জেলার ভিলাই এর বাসিন্দা এই ছাত্রীটি। সুশান্ত ছিল প্রিয় অভিনেতা। তাই সেই শোক কাটিয়ে উঠতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল এই ছোট্ট কিশোরী। সূত্রের খবর ছাত্রীটি আত্মহত্যার আগে “ছিছরে” সিনেমাটি দেখছিল। সিনেমা দেখেই এই দুর্ঘটনা করে বসে ছাত্রীটি। বুধবার রাতে ঘরে একাই সিনেমা দেখছিল এই ছাত্রী তারপরই আত্মহত্যার পথ বেছে নেয় এই কিশোরী। শোক সামলাতে না পেরেই আত্মঘাতী ক্লাস সেভেনের এই কিশোরী। পুলিশ বাড়ি থেকে উদ্ধার করেছে একটি সুইসাইড নোট। তাতে লেখা সুশান্তের শোক সমলানাতে…
Read More
একই অ্যাকাউন্টে চারটি ফোনে WhatsApp করার সুযোগ

একই অ্যাকাউন্টে চারটি ফোনে WhatsApp করার সুযোগ

বর্তমানে শুধু একটি ফোনেই একটি অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। এছাড়া আছে হোয়াটসঅ্যাপ ওয়েব। কিন্তু সবাই চায় যে ভিন্ন ফোন থেকে একই অ্যাকাউন্ট ব্যবহার করতে। একই সঙ্গে বিভিন্ন ফাইল যাতে খুঁজে পাওয়া যায়, তার জন্য নিজেদের সার্চ ফিচারটি উন্নত করছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েডে নতুন একটা বিটা আপডেট থেকে এই তথ্য জানা গিয়েছে। এই ফিচারটি খুব শীঘ্রই শুরু করতে চলেছে। বিটা ভার্সানে সেই ব্যবস্থা আছে ‘Linked Devices’ অপশনের মাধ্যমে। চারটি ডিভাইসে কীভাবে একটি অ্যাকাউন্ট ব্যবহার করা যায়, সেটা পরীক্ষা করে দেখছে সংস্থা, জানিয়েছে WABetaInfo . সেটিংসে গিয়ে এই সুবিধা ব্যবহার করা যাচ্ছে যারা বিটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, তাদের জন্য। ইন্টারফেসটা অনেকটা হোয়াটসঅ্যাপ ওয়েবের মতোই। অ্যাডভ্যান্সড…
Read More
দিল্লির বৃষ্টিপাতে নাকাল শহরবাসী

দিল্লির বৃষ্টিপাতে নাকাল শহরবাসী

দিল্লিতে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে তুমুল বৃষ্টিপাতে নাকাল শহরবাসী। স্বাভাবিকের থেকে ৫০ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার পর্যন্ত শহরে জুলাই মাসে বৃষ্টিপাত হয়েছে ৪৭.৫ মিমি, স্বাভাবিকের থেকে ৫৬ শতাংশ কম। আবহাওয়া দফ্তরের তরফে জানানো হয়েছে, বৃষ্টিপাতের পরিমান বাড়তে চলেছে। ১ জুন থেকে বর্ষার আগমন হয়েছে। শহরে স্বাভাবিকের থেকে ২৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। দিল্লিতে মরসুমের প্রথম বৃষ্টিপাত হয়েছে রবিবার, বৃষ্টিপাতের ফলে কোমর অবধি সফদরগঞ্জ, রিডজ এবং লোধী রোড অঞ্চলে জল জমে গিয়েছে। এলাকা জলমগ্ন হওয়ায় স্থানীয় বাসিন্দারা জনজীবন বিপন্ন হয়েছে। বৃষ্টিপাতের ফলে চার জন ব্যক্তির প্রাণহানি ঘটেছে। ভারী বৃষ্টির ফলে বুধবার শহরের বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে এবং…
Read More

৮দিনের জন্য লকডাউন হচ্ছে জিটিএ অধীনস্ত এলাকা

আবারও লকডাউন পাহাড়।আগামী ৮দিনের জন্য লকডাউন হচ্ছে জিটিএ র অধীনস্ত এলাকা।২৬ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত লকডাউন ঘোষনা করলেন জিটিএ প্রধান অনিত থাপা।পাহাড়ের মিরিক,কালিম্পঙ, দার্জিলিংএ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
Read More

সেপ্টেম্বরে নেওয়া হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

সেপ্টেম্বরে হবে পরীক্ষা।তাও আবার অফলাইনে।জানিয়ে দিল বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসি গাইডলাইন মেনে আগামী সেপ্টেম্বরে নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা।করোনা আবহে বিশ্ববিদ্যালয়গুলি পরীক্ষা না নেওয়ার ব্যাপারে যেখানে সিদ্ধান্ত নিচ্ছে সেখানে ঠিক উল্টো বাণী শোনাল বিশ্বভারতী।আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিলেন যে ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে হবে।সেপ্টেম্বর মাসের শুরু বা মাঝামাঝি সময়ে নেওয়া হবে এই পরীক্ষা । রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্য বিধি মেনেই নেওয়া হবে এই পরীক্ষা।
Read More