আসাম

সিপিএমের তরুণ  CPM নেতা  শঙ্কর ঘোষও এবার করোনায় আক্রান্ত

সিপিএমের তরুণ CPM নেতা শঙ্কর ঘোষও এবার করোনায় আক্রান্ত

অশোক ভট্টাচার্য এর পর এবার শঙ্কর ঘোষ!তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে শিলিগুড়িতে। সিপিএমের তরুণ নেতা শঙ্কর ঘোষও এবার করোনায় আক্রান্ত হলেন। কিছুদিন আগেই অশোক ভট্টাচার্যর করোনা সংক্রমণ ধরা পড়তেই নিজেকে হোম আইসলেশনে নিজেকে আবদ্ধ রাখেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র পারিষদ তথা শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসকমন্ডলীর সদস্য শঙ্কর বাবু। এবার তাঁরও করোনা পজিটিভের খবর সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ির রাজনৈতিক মহলে। এভাবে একেরপর এক নেতা করোনায় আক্রান্ত হওয়ায় অস্বস্তি বাড়ছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরে।এরই মধ্যে ১৪দিনের লকডাউন শেষ হয়েছে শিলিগুড়িতে।লকডাউন কাটিয়ে স্বাভাবিকভাবে ফিরতেই শঙ্কর ঘোষের করোনা সংক্রমণের খবর কিছুটা হলেও নিরাশা জাগাবে শিলিগুড়িকে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে
Read More
রাজ্যে বিজেপির অন্দরমহলের খোঁজ খবর নিতে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

রাজ্যে বিজেপির অন্দরমহলের খোঁজ খবর নিতে রাজ্যে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

রাজ্যে বিজেপির অন্দরমহলের খোঁজ খবর নিতে রাজ্যে এল অমিত শাহের বিশেষ টিম।কান পাতলেই শোনা যাচ্ছে বঙ্গ বিজেপির সাংগঠনিক বেসুরো সুর।আর এর খোঁজ নিতেই এই অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে আসল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির রাজ্য সংগঠনকে আরো মজবুত করতে সদা তৎপর বিজেপি।এরজন্য দিল্লিতে একপ্রস্থ বৈঠকও সেরেছেন রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে। সেখানে মুকুলরায় গোষ্ঠী ও দিলিপ ঘোষের মনোমালিন্যের বিষয়টিও প্রসঙ্গক্রমে উঠেছে বলে সূত্রের খবর। দিল্লি বিজেপির এইপ্রতিনিধি দল রাজ্যে বিভিন্ন বৈঠক করে রাজ্যের বর্তমান অবস্থার রিপোর্ট পাঠাবেন
Read More
রাম মন্দিরের ভূমি পুজোয় যেতে পারবেন না মোদি, ভাগবত!

রাম মন্দিরের ভূমি পুজোয় যেতে পারবেন না মোদি, ভাগবত!

অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোয় যেতে পারবেন না মোদি, ভাগবত,আদবানি সহ বিজেপির মুখরা।আগামী ৫আগস্ট রয়েছে রাম মন্দিরের ভুমিপূজা অনুষ্ঠান।আর এখানে ষাটোর্ধ্ব বিজেপি নেতাদের যেতে বারণ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর।আর নিয়মের গেরোয় পড়তে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মোহন ভাগবত, আদবানি,মুরলী মোহন জোশিরা।যারা রামমন্দির আন্দোলনের প্রথমভাগ থেকে প্রথমসারিতে উপস্থিত ছিলেন জুন মাসে ধর্মীয় স্থানে প্রবেশ করা নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চালু করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যেখানে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে, কোভিড পরিস্থিতিতে ৬৫ বছরের ঊর্ধ্বে, ১০ বছরের নিচে, গর্ভবতী মহিলা এবং কোমর্বিড রোগীরা ধর্মীয় স্থানে প্রবেশ করতে পারবে না। দেশের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে এই নিয়মাবলী পালন করার নির্দেশিকা রয়েছে। চলতি সপ্তাহে…
Read More
এক দিনে ২৫ জন নার্স-স্বাস্থ্যকর্মী কোভিডে আক্রান্ত বেলেঘাটা আইডিতে

এক দিনে ২৫ জন নার্স-স্বাস্থ্যকর্মী কোভিডে আক্রান্ত বেলেঘাটা আইডিতে

গভীর উদ্বেগে স্বাস্থ্য ভবন। এই প্রথম বেলেঘাটা আইডি হাসপাতালের নার্স ও চতুর্থ শ্রেণির কর্মী মিলিয়ে এক দিনে ২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। একসঙ্গে এত জন সংক্রামিত হওয়ায় পরিষেবা স্বাভাবিক রাখা নিয়ে চিন্তায় হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্যকর্মীদের মধ্যে কোভিড সংক্রমণের ঘটনা এই প্রথম নয়। পরিষেবা দিতে গিয়ে তাঁরাও আক্রান্ত হচ্ছেন। কিন্তু করোনা চিকিৎসার অন্যতম প্রধান হাসপাতাল বেলেঘাটা আইডির মতো জায়গায় এক দিনে এত জন নার্স ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিক ভাবেই চাপ তৈরি হয়েছে। জানা গিয়েছে আক্রান্তদের মধ্যে রয়েছেন সাত জন নার্স। বাকিরা চতুর্থ শ্রেণির কর্মী। বেলেঘাটা আইডি সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাকিদের কয়েক জনকে…
Read More
রাজ্য কংগ্রেস  সভাপতি সোমেন মিত্রর মৃত্যুতে শোকবার্তা শঙ্কর মালাকারের

রাজ্য কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর মৃত্যুতে শোকবার্তা শঙ্কর মালাকারের

সোমেন মিত্রর জন্যই আজ আমি কংগ্রেসের নেতা।তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও স্মৃতিচ্চারন করতে গিয়ে একথাই বললেন প্রদেশ কংগ্রেসের অন্যতম নেতা তথা মাটিগারা নক্সালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শংকর মালাকার। এদিন সোমেন মিত্রের স্মৃতিচ্চারন করতে গিয়ে শংকর মালাকার বলেন, তিনি ১৯৭৭ সাল থেকে একসাথে রাজনীতি করছেন সোমেন মিত্রের সাথে। সোমেন মিত্রের অসীম ধৈর্য, সহনশীলতা, মায়া মমতা তাকে বারবার আকৃষ্ট করেছে তাকে।শঙ্কর বাবু জানিয়েছেন "ওনার জন্যই আজ আমি কংগ্রেসের নেতা। রাজনীতি করতে গিয়ে তাকে যেমন আমি পাশে পেয়েছি অভিভাবক হিসেবে, তেমনই তাকে পেয়েছি বন্ধু, দাদা, সহকর্মী হিসেবে। সোমেন মিত্রের সাথে বহু আন্দোলনের সাক্ষী থেকেছেন তিনি। তার মৃত্যুতে বাংলার রাজনীতিতে অপূরনীয় শূন্যতা তৈরি হল।"
Read More

কোচবিহারে নিয়ে আসা হল প্রাক্তন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিষ্ণুব্রত বর্মণের মরদেহ

কোচবিহারে নিয়ে আসা হল প্রাক্তন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিষ্ণুব্রত বর্মণের মরদেহ। গতকালই কলকাতাতে এক বেসরকারী হাসপাতালে মারা যান তিনি। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি ।প্রথমে কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি ছিলেন।শারীরিক অবস্থা খারাপ হলে তাঁকে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেও চিকিৎসায় সাড়া না দিলে দ্রুত এয়ার এম্বুলেন্সে কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার।কিন্তু সমস্তরকমের চিকিৎসাকে ব্যর্থ প্রমাণিত করে অবশেষে বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ সকালে তার শবদেহ কোচবিহারে নিয়ে আসা হয়। সঙ্গে সঙ্গে তাঁর অনুরাগী ও দলীয় কর্মীগণ ভিড় করতে থাকে জেলার ক্রীড়া সভাপতিকে শেষবার শ্রদ্ধা জানাতে
Read More
রাম মন্দিরের এক পুরোহিতের   করোনাসংক্রমণ

রাম মন্দিরের এক পুরোহিতের করোনাসংক্রমণ

অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানেও এ বার পড়ল করোনাভাইরাসের ছায়া।জানা গিয়েছে মন্দিরের এক পুরোহিতের সংক্রমণ ধরা পড়েছে।পাশাপাশি ১৬ জন নিরাপত্তা কর্মীর করোনা রিপোর্টও পজিটিভ এসেছে। আগামী সপ্তাহে ভূমিপুজোতে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।আগামী ৫ অগস্ট ঐতিহাসিক অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজন অনুষ্ঠিত হবে। তার আগেই এই খবর উদ্বেগ ছড়িয়েছে। সেইসঙ্গে কোভিড সংক্রমণ ধরা পড়েছে ১৬ জন নিরাপত্তারক্ষীরও। যা নিয়ে উদ্বেগে রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট। যদিও এ কারণে ৩ তারিখ থেকে শুরু হতে চলা যজ্ঞে কোনও ছেদ পড়ছে না বলেই মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে।
Read More
প্রয়াত হলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপনতি সোমেন মিত্র৷সোমেন বাবুর মৃত্যুতে বঙ্গ কংগ্রেসের একযুগের অবসান হল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর৷ বেশ কয়েকদিন ধরেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন৷ বুধবার রাতে হঠাত্‍ শারীরিক অবস্থার অবনতি হয়৷ রাত ১টা ৫০ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ দীর্ঘদিন ধরে হার্টের অসুখে ভুগছিলেন সোমেন মিত্র৷ সঙ্গে কিডনির সমস্যাও ছিল৷ গত ২১ জুলাই শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়৷ চিকিত্‍সায় সাড়াও দিচ্ছিলেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা৷ শনিবার থেকে কিডনির সমস্যা বাড়তে শুরু করে৷ বুধবার রাতে হঠাত্‍ অবস্থা খারাপ হতে শুরু করলে রাত ১টা…
Read More
জার্মানির যুগান্তকারী আবিষ্কার

জার্মানির যুগান্তকারী আবিষ্কার

অতি মূল্যবান ‘সাদা সোনা’র আবিষ্কার। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হলেও জার্মানি খনিজ সম্পদে সমৃদ্ধ নয়৷ আর এই কারণে দীর্ঘদিন ধরে লিথিয়ামও আমদানি করতে হত এই দেশকে৷ কিন্তু বিশাল সাদা সোনার সন্ধান পাওয়াতে এখন থেকে আর জার্মানিকে অন্য দেশের দিকে তাকাতে হবে না। এতদিন তা আমদানি করে নিজের চাহিদা মেটাতো জার্মানি৷ সম্প্রতি থার্মাল ওয়াটার থেকে লিথিয়াম আহরণের উপায় আবিষ্কার করেছেন জার্মানির কার্ল্সিগফ্রুহে ইন্সটিটিউট অব টেকনোলজি-র বিজ্ঞানীরা৷ জানা গিয়েছে, জার্মানির দক্ষিণ-পশ্চিমের ওবারাইনগ্রাবেন-এর মাটির গভীর থেকে থার্মাল ওয়াটার তুলে তা থেকে বের করা হয়েছে লিথিয়াম৷ এক বিবৃতিতে কেটিটি বলেছে, ‘‘আমরা প্রতি লিটার থেকে ২০০ মিলিগ্রাম পর্যন্ত লিথিয়াম বের করতে পেরেছি৷” মোবাইল ফোন, ট্যাব, ঘড়িসহ…
Read More
নিজের শরীরেই করোনার ভ্যাকসিন প্রয়োগ গাও ফু-এর

নিজের শরীরেই করোনার ভ্যাকসিন প্রয়োগ গাও ফু-এর

গোটা বিশ্বের দেশে দেশে চলছে ক‌রোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির চেষ্টা। ভারত-সহ অনেক দেশেই এখন স্বেচ্ছাসেবকদের শরীরে নতুন ভ্যাকসিন প্রয়োগ করে পরীক্ষা করা হচ্ছে। এমন পরীক্ষার জন্যই চিনে নিজের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করেছেন সে দেশের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন কর্তা গাও ফু। তিনি আশা করছেন এই ভ্যাকসিন তাঁর শরীরে কাজ করবে। তিনি এও জানিয়েছেন যে, পরীক্ষা সফল হলে আরও মানুষকে এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে।
Read More