আসাম

দৈনিক সংক্রমনের সংখ্যায় স্বস্তি পেলেও কিছুতেই স্বস্তি মিলছে না মৃত্যুর সংখ্যায়

দৈনিক সংক্রমনের সংখ্যায় স্বস্তি পেলেও কিছুতেই স্বস্তি মিলছে না মৃত্যুর সংখ্যায়

গত বছরের তুলনায় এবছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছিল করোনা। এবার স্বস্তির নিঃশ্বাস দেশে। বেশ কয়েক দিন পর দেশের করোনার গ্রাফে বড়সড় স্বস্তি। খানিকটা হলেও আশার আলো দেখছে দেশবাসী। দেশে অনেকটাই কমল দৈনিক করোনা সংক্রমণ। দেশের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ২২ হাজার ৩১৫ জন। এক মাসেরও বেশি সময় পর দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে আড়াই লক্ষের নীচে। যা বেশ খানিকটা স্বস্তির খবর। দেশের অধিকাংশ রাজ্যে দৈনিক সংক্রমণের লাগামছাড়া পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৭ লক্ষ ২০ হাজার। যদিও করোনার জেরে দৈনিক মৃত্যু কমার কোনও লক্ষণ নেই। করোনায় মৃত্যুতে…
Read More
বাংলায় ধেয়ে আসছে নতুন বিপর্যয়

বাংলায় ধেয়ে আসছে নতুন বিপর্যয়

করোনার বাড়বাড়ন্ত বাংলায়। দৈনিক সংক্রমনে লাগাম টানতে রাজ্যে চলছে লকডাউন। এরইমাঝে করোনা বিপদের মধ্যে আসছে আরেক বিপদ। ফের বিপর্যয়ের আতঙ্ক। গত বছরের পুরোনো স্মৃতি উস্কে বাংলায় ফিরে আসছে ভয়ানক ঘূর্ণিঝড়। কথা ছিল, ২২মে থেকেই উত্তর আন্দামান সাগরের ওপর নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে। যার ফলে শক্তি বাড়িয়ে সক্রিয় হয়ে উঠবে ঘূর্ণিঝড় ইয়াস। সেই মতো, নিজের শক্তি বাড়িয়ে ক্রমশই বাংলার দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইয়াস। আজ সোমবার সন্ধ্যের পর থেকেই থেকে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে ঝোড়ো হাওয়ার প্রভাব দেখা দেবে। আপাতত দীঘা থেকে ৬৫০ কিমি দূরে শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। আলিপুর…
Read More
লাভলি: ‘গুরু’ দিলীপ ঘোষ ‘রগড়ে’ দেবেন বলেছিলেন, ‘শিষ্য’ সৌমেন প্রাণনাশের হুমকি দিলেন

লাভলি: ‘গুরু’ দিলীপ ঘোষ ‘রগড়ে’ দেবেন বলেছিলেন, ‘শিষ্য’ সৌমেন প্রাণনাশের হুমকি দিলেন

তৃণমূল বিধায়ক অরুন্ধতী মৈত্র ওরফে লাভলিকে ফোনে উত্যক্ত এবং খুনের হুমকি দেওয়ার অভিযোগে শনিবার সকালেই গ্রেপ্তার করা হয়েছে এক বিজেপি কর্মীকে। সৌমেন ঘোষাল নামে ওই বিজেপি কর্মীকে পূর্ব-বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করেছে পুলিশ। সেই প্রেক্ষিতেই এবার পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তৃণমূলের তারকা বিধায়ক লাভলি। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অরুন্ধতী মৈত্র। তিনি মন্তব্য করেন, “যেমন গুরু, তেমনি তাঁর শিষ্য! ভোটপ্রচারের সময় এক সাক্ষাৎকারে, দিলীপ ঘোষ প্রকাশ্যে শিল্পীদের রগড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে বারমুডা পরতে বলে বিদ্রুপও করেছিলেন। বিজেপি নেতা তথাগত রায়ও নিজের দলের মহিলা প্রার্থীদের নগরের নটী বলে সম্বোধন করেছেন। সেই দলের কর্মীদের থেকে…
Read More

সোশ্যাল মিডিয়ায় ক্লাস ১২ এর বোর্ড পরীক্ষা বাতিলের প্রচার #ক্যান্সেলবোর্ডএক্সাম #ক্যান্সেলঅলবোর্ডএক্সাম

রবিবার সকাল সাড়ে এগারটায় সরকারের উচ্চ-স্তরের বৈঠকের আগে সিবিএসই, আইসিএসই ক্লাস ১২ বোর্ডের পরীক্ষা বাতিলের দাবি আরও বেড়েছে। যদিও অনেকেই যুক্তি দিয়েছেন যে ২০২১ বোর্ডের পরীক্ষা অফলাইন মোডে করার পক্ষে পরিস্থিতি অনুকূল নয়, অন্য শিক্ষার্থীরা জোর দিয়েছে যে যদি অনলাইনে ক্লাস অনুষ্ঠিত হতে পারে তবে পরীক্ষাও করা যেতে পারে। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংয়ের সভাপতিত্বে বৈঠকে এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল 'নিশঙ্ক', ইউনিয়ন মিনিস্টার ফর উইমেন অ্যান্ড চাইল্ড স্মৃতি জুবিন ইরানি এবং ইউনিয়ন মিনিস্টার ফর ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং প্রকাশ জাভাদেকরের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল সভার ঘোষণা করার সময় মিঃ পোখরিয়াল টুইটারের মাধ্যমে সকল স্টেকহোল্ডার যেমন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং অন্যান্যদের…
Read More
টোটো ছিনতাইয়ের আগেই গ্রেপ্তার চার

টোটো ছিনতাইয়ের আগেই গ্রেপ্তার চার

৩৪নম্বর জাতীয় সড়কে গাড়ি ছিনতাইয়র অভিযোগে গ্রেফতার হল চার ছিনতাইকারী। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই করার সরজাম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম জীত দাস,অনিমেশ মন্ডল,বিপ্লব কর্মকার,অজয় রায়। এদের মধ্যে প্রথম জনের বাড়ি মালদার ইংরজবাজরে। বাকিদের বাড়ি মালদা থানা এলাকায়। একদিকে লক ডাউন অন্যদিকে কাজ নেই। স্বাভাবিক ভাবেই জেলায় ছোট-খাটো চুরি ছিনতাইয়ের ঘটনা প্রকাশ্যে আসে। শুক্রবার রাত্রিবেলা ইংরেজবাজার থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে রথবাড়ি এলাকায় অভিযান চালায়। সেখানেই ওই চারজন সন্দেহ ভাজন অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল। পুলিশ তাদের ধাওয়া করে চারজনকে আটক করে জিঞ্জাসাবাদ করলে গাড়ি…
Read More

ফের বিপর্যয়ের আতঙ্ক: বাংলায় ফিরে আসছে ভয়ানক ঘূর্ণিঝড়

বাংলা সবে আমপানের ক্ষয়ক্ষতির থেকে সেরে উঠেছে, স্মৃতি এখনও স্থায়ী। এর মধ্যেই ধেয়ে আসছে এক নতুন বিপর্যয়, ঘূর্ণিঝড় ইয়াস। সেই সঙ্গে দিঘার উপকূলে বিপর্যয়ের আতঙ্কও। গত ২০ মে, আচমকাই বৃষ্টি শুরু হয় ফলে সমুদ্র ভয়ানক চেহারা ধারণ করেছিল। প্রশাসনের হস্তক্ষেপে উপকূলের বাসিন্দারা আশ্রয় নিয়েছিলেন ফ্লাড সেন্টারে। আমফানের ক্ষয়ক্ষতি থেকে সবেই সেরে উঠেছিল সকলে। কিন্তু সেদিনের ভয়াবহ দৃশ্য ফিরিয়ে আনলো নতুন বিপর্যয়।প্রতিবছর ঘূর্ণিঝড়ে উপকূল বাসিন্দারা অভ্যস্ত। এবারে আবার নতুন করে আসছে এক ভয়ানক ঘূর্ণিঝড় 'ইয়াস'। পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবীরা আমপানের সময় আইসিডিএস কেন্দ্রে আশ্রয় নিয়েছিল। প্রবল ঝড়ে ঘর জমি জলে প্রায় ডুবে গেছিল।ঝড়বৃষ্টির সময় সারা রাত জলে ভাসে এই জায়গাগুলি। যেখানে…
Read More
সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের ২৪৯ তম জন্মদিন

সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের ২৪৯ তম জন্মদিন

১৭৭২ সালের ২২ মে, হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহন করেন রাজা রামমোহন রায়৷ সারাজীবন অন্ধবিশ্বাস ও গোঁড়ামি থেকে সমাজকে মুক্ত করার লড়াই চালিয়ে গিয়েছেন তিনি। বাংলার নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়কেই বলা হয় ভারতের প্রথম আধুনিক পুরুষ বা আধুনিক ভারতের জনক। বুধবার তাঁর ২৪৯ তম জন্মদিনে এই মহাপুরুষের উদ্দেশ্যে টুইট করে শ্রদ্ধা জানালেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। https://twitter.com/MamataOfficial/status/1131008545208512512?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1131008547515355138%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Feisamay.indiatimes.com%2Fwest-bengal-news%2Fkolkata-news%2Fmamata-bandyopadhya-showed-her-respect-tweeting-on-raja-ram-mohan-roys-birthday%2Farticleshow%2F69440724.cms রাম মোহন রায়ের আমলে বাংলা ডুবে গিয়েছিল কুসংস্কার, ধর্মান্ধতা এবং অশিক্ষার অন্ধকারে৷ এই অন্ধকার দূর করতেই অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি। তাই নিরন্তর লড়াইয়ের ফলে সতীদাহ প্রথার মতো ঘৃণ্য সামাজিক প্রথার অবসান হয়। তার জন্য অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল তাঁকে। ১৮১৪ সালে…
Read More
ঘূর্ণিঝড় যশের জেরে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল দক্ষিণ-পূর্ব শাখায়

ঘূর্ণিঝড় যশের জেরে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল দক্ষিণ-পূর্ব শাখায়

বাংলায় ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় যশ । আগামী বুধবার সন্ধ্যায় আছড়ে পড়তে পারে সাইক্লোন। যশ মোকাবিলায় তৎপর প্রশাসন। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি রুখতে ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। এবার ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ-পূর্ব রেল শাখায় একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। আগামী ২৫, ২৬ ও ২৭ মে বাতিল করা হয়েছে ভুবনেশ্বর-হাওয়া , হাওড়া-ভুবনেশ্বর, পুরী হাওড়া, হাওড়া-পুরী স্পেশাল এক্সপ্রেস ট্রেন। ২৫ ও ২৬ মে বাতিল করা হয়েছে হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস। ২৪ ও ২৫ মে বাতিল করা হয়েছে যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস, গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস। ২৭ ও ২৮ মে বাতিল থাকছে বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস। ২৩ মে বাতিল করা হয়েছে নাগেরকয়েল-শালিমার এক্সপ্রেস। ২৬ মে বাতিল করা হল শালিমার-নাগেরকয়েল এক্সপ্রেস। ২৪ মে বাতিল করা…
Read More
অবশেষে শহরে নামল স্বস্তির বৃষ্টি

অবশেষে শহরে নামল স্বস্তির বৃষ্টি

ঘূর্ণিঝড় যশের আগে আতঙ্কের প্রহর গুনছে বাংলা। তবে তার মধ্যেই অব্যাহত হাসফাঁস গরম। তবে শনিবার দুপুরেই গরম থেকে মিলল রেহাই। বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতার একাধিক অংশে। বৃষ্টিতে ভিজেছে হাওড়া ও হুগলীর একাংশও। এদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হচ্ছে, পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা বেশি। বুধবার সন্ধ্যায় আছড়ে পড়তে পারে যশ। তবে গত বছরের ভয়ংকর ঘূর্ণিঝড় আমফানের থেকে যশের দাপট কম হওয়ার সম্ভাবনা। হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যে ৪০-৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। মঙ্গলবার হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৭০ কিমি।২৫ মে থেকে রাজ্যের উপকূলবর্তী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে পরবর্তী…
Read More
কলকাতার গল্ফ ক্লাব রোডে পুজোমণ্ডপ এখন সেফ হোম

কলকাতার গল্ফ ক্লাব রোডে পুজোমণ্ডপ এখন সেফ হোম

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে আতঙ্কে বাংলা সহ গোটা দেশ। কী করে পরিস্থিতি সামাল দেওয়া যায়, তা নিয়ে চিন্তিত প্রশাসন থেকে শুরু করে বিজ্ঞানীরা। এরই মাঝে সাহায্যের জন্য এগিয়ে এল কলকাতার একটি পুজো কমিটি। নিজেদের পুজো মণ্ডপকে বানিয়ে ফেলেছে সেফ হোম। কলকাতার কোনও পুজো কমিটি তরফ থেকে এমন উদ্যোগ এই প্রথম, দাবি করেছে ওই পুজো কমিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক দিন আগে নবান্নে কলকাতার পুজো কমিটির আয়োজকদের সঙ্গে বৈঠক করে তাঁদের সাহায্য চান করোনা মোকাবিলায়। পুজো কমিটিরগুলি যাতে আরও উদ্যোগ নেন, সেই আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। পুজো কর্তারা সকলেই রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এরই মাঝে দক্ষিণ কলকাতার এই পুজো…
Read More