আসাম

একদিনে প্রায় ৫২ হাজার মানুষ সুস্থ দেশে

একদিনে প্রায় ৫২ হাজার মানুষ সুস্থ দেশে

ভারতে সপ্তাহ খানেকের বেশি সময় ধরে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে ৫০ হাজারের বেশি। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২ হাজারের বেশি মানুষ। তবে সেইসঙ্গে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়তে শুরু করেছে। এদিন একদিনে প্রায় ৫২ হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ হাজার ৫০৯ জন আক্রান্ত হয়েছেন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৮ হাজার ২৫৪ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৮৫৭ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ৩৯ হাজার ৭৯৫ জন। দেশে মৃত্যুহার প্রতিদিন কমছে। এটা ভাল ইঙ্গিত বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
Read More
জোড়া বিস্ফোরণে শ্মশানে পরিণত হয়েছে বেইরুট

জোড়া বিস্ফোরণে শ্মশানে পরিণত হয়েছে বেইরুট

মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী ঘড়ির কাঁটায় তখন রাত ৯ টা। পরপর দুটি ভয়ানক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বেইরুট। বিস্ফোরণটি ঘটেছে বন্দর এলাকাতে। জোড়া বিস্ফোরণে মুহূর্তের মধ্যে শ্মশানে পরিণত হয়েছে লেবাননের রাজধানী বেইরুট। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত নিহত হয়েছে ৭৩ জন, আহত প্রায় চার হাজারেরও বেশি মানুষ। এই বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে বন্দর এলাকার ১০ কিলোমিটার দূর পর্যন্ত প্রায় বেশিরভাগ বাড়ি ভেঙ্গে গুড়িয়ে পড়েছে। সমুদ্রবন্দরের আশেপাশের সমস্ত ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৪০ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে সাইপ্রাস দ্বীপপুঞ্জ পর্যন্ত এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানান, বন্দরের কাছে একটি গুদামে বিগত ছয় বছর ধরে ২৭৫০ টন অ্যামোনিয়াম…
Read More
একসঙ্গে ৩২ জন আসামী করোনা আক্রান্ত

একসঙ্গে ৩২ জন আসামী করোনা আক্রান্ত

রাজ্যের জেলায় জেলায় বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। এবার বীরভূমের জেলা সদর সিউড়ী সংশোধনাগারে বন্দী থাকা আসামীদের মধ্যে ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের কোরনা পজিটিভ রির্পোট এসেছে তাদের পৃথক আইসোলেসোনে রাখা হয়েছে বলে জানা গেছে। সংশোধনাগারে বন্দীরা করোনা আক্রান্ত হওয়াই চিন্তা বেড়েছে প্রশাসনের। আদালত থেকে বিচারাধীন বা সাজাপ্রাপ্ত যেসব অভিযুক্ত বন্দীদের সংশোধনাগারে নিয়ে আসা হয় আদালতের নির্দেশে তাদের কোভিড-১৯ পরীক্ষা করানোরও নির্দেশ দেন মহামান্য আদালত।
Read More
কালো দিবস হিসেবে কার্ফু জারি শ্রীনগরে

কালো দিবস হিসেবে কার্ফু জারি শ্রীনগরে

জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে ৪ এবং ৫ আগষ্ট প্রচ্ছদ ৩৭০ জারি হওয়ার এক বছরের পূর্তি উপলক্ষে কার্ফু জারি করা হয়েছে। জম্মু ও কাশ্মীর প্রশাসনের সঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশ, গোয়েন্দা বিভাগ, এবং অন্যান্য প্রতিরক্ষা বিভাগের সঙ্গে বৈঠক করার পর এই কার্ফু জারি করা হয়েছে। গোয়ন্দা বিভাগের তরফে জানানো হয়েছে পাক-সমর্থিত জঙ্গী এবং বিচ্ছিন্নবাদীরা এই দিনটিকে কালো দিবস হিসেবে প্রতিবাদ করার বিষয়ে পরিকল্পনা করছে, যার ফলে উপত্যকা জুড়ে আগাম সতর্কতা জারি করা হয়েছে। এই দিনেই এক বছর আগে বিশেষ রাজ্য থেকে সাধারন রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। বৈঠক শেষ হওয়ার পর শ্রীনগরের ডেপুটি কমিশনার সোমবার থেকে আগামী দুইদিনের কার্ফু জারি করার…
Read More
কোভিড ভ্যাক্সিন আবিষ্কারে উল্লেখযোগ্য দাবি রাশিয়ার

কোভিড ভ্যাক্সিন আবিষ্কারে উল্লেখযোগ্য দাবি রাশিয়ার

কোভিড ভ্যাক্সিন আবিষ্কারের দৌড়ে উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করল রাশিয়া। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে প্রথম দফায় ঘরোয়া বাজারে ওই ভ্যাক্সিন ছাড়ার পরিকল্পনা করেছে পুতিন প্রশাসন। আগামী বছরের গোড়া থেকে প্রতি মাসে কয়েক লাখ ভ্যাক্সিনের ডোজ তৈরি করবে রাশিয়া, জানিয়েছেন রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী দেনিস মান্তুরভ। স্বেচ্ছাসেবীদের দেহে রাশিয়ার গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির আবিষ্কৃত ভ্যাক্সিন প্রয়োগ করার পরে করোনাভাইরাসের বিরুদ্ধে উল্লেখযোগ্য প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠতে দেখা গিয়েছে। সেই সঙ্গে ভ্যাক্সিনের কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি। একই কথা জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকও। সেপ্টেম্বর মাসে রাশিয়ায় ভ্যাক্সিন উৎপাদন করার ব্যাপারে এখনও পর্যন্ত তিনটি সংস্থার নাম শোনা যাচ্ছে। ইতিমধ্যে মঙ্গলবার রাশিয়ায়…
Read More
রামমন্দিরের নকশা প্রকাশ করল সরকার

রামমন্দিরের নকশা প্রকাশ করল সরকার

রামমন্দিরের নকশা প্রকাশ করল উত্তরপ্রদেশ সরকার। নয়ের দশকে রামমন্দিরের যে নকশা তৈরি হয়েছিল তার সঙ্গে এই নকশার কোনও মিল নেই। তার থেকে আড়ে বহরে অনেক বড় এই মন্দির। মোট ছ’টি ভাগে ভাগ করা হয়েছে রামমন্দিরকে। রামমন্দিরের উচ্চতা হবে ১৬১ ফুট। মন্দিরের আয়তন হবে লম্বায় লম্বায় ৩৬০ ফুট এবং চওড়ায় ২৩৫ ফুট। মোট ২.৭৭ একর জায়গা জুড়ে তৈরি হবে মন্দির। মোট পাঁচটি গম্বুজ নিয়ে তৈরি হচ্ছে মন্দির। ধ্বজার নীচে থাকবে গর্ভগৃহ। যেখানে থাকবেন রামলালা বিরাজমান। তার ঠিক সামনেই থাকবে গুড় মন্ডপ। প্রবেশের সময় রামলালার দিকে মুখ করলে গুড় মণ্ডপের বাঁদিকে থাকবে কীর্তন  মণ্ডপ ও ডানদিকে থাকবে প্রার্থনা মণ্ডপ। গুড় মণ্ডপের সামনে…
Read More
রামমন্দিরের অনুষ্ঠানে গেরুয়া রঙে সেজে উঠছে শিলিগুড়ি

রামমন্দিরের অনুষ্ঠানে গেরুয়া রঙে সেজে উঠছে শিলিগুড়ি

রাত পোহালেই রাম মন্দিরের ভূমি পূজন। সেই পূজন স্থান অযোধ্যায় হলেও তার রেশ আবহাওয়া দেশের সর্বত্র।সিলিগুড়িতেও চলছে রাম মন্দির পূজনের প্রস্তুতি।এই উপলক্ষে শিলিগুড়িতে হিলকার্ট রোডে লাগানো হয়েছে গেরুয়া পতাকা। Supporters of the Vishva Hindu Parishad (VHP), a Hindu nationalist organisation, prepare flags at the venue of Sunday's "Dharma Sabha" or a religious congregation organised by VHP, in Ayodhya, Uttar Pradesh, India, November 24, 2018. REUTERS/Pawan Kumar শিলিগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকে এই পতাকা ও গেরুয়া ধ্বজ লাগানো হয়েছে বলে জানা গিয়েছে।বিজেপির এক কার্য্কর্তা জানিয়েছেন যে বুধবার সারাদেশ রাম মন্দিরের পুনর্নির্মানের উৎসবে শামিল হবে।শিলিগুড়িতেও রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান উপলক্ষে নানা কর্মসূচি…
Read More
দীর্ঘদিন লকডাউনের পর খুলছে শিলিগুড়ির হাইদরপাড়া বাজার

দীর্ঘদিন লকডাউনের পর খুলছে শিলিগুড়ির হাইদরপাড়া বাজার

আজ থেকে সমস্ত দোকান খুলছে শিলিগুড়ি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দার পাড়া এলাকার ৷ কিন্তু দোকান খোলা যাবে সকাল ছয়টা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত৷ ক্রেতা এবং বিক্রেতাকে মাক্স পরে সমস্ত বিধি নিষেধ মেনে দোকানদারি করতে হবে বলে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলা হয়েছে৷সমস্ত দোকানদারকে স্যানিটাইজার রাখতে হবে এবং ৫ জনের বেশি ক্রেতা দোকানের সামনে দাঁড়াতে পারবে না৷
Read More
ইরানের যুগান্তকারী আবিষ্কার

ইরানের যুগান্তকারী আবিষ্কার

করোনা পরিস্থিতি ক্রমশ কঠিন হচ্ছে। ভ্যাক্সিনের আশায় বসে আছে গোটা দুনিয়া। এরই মধ্যে সোমবার ‘হু’-এর তরফে সতর্ক করে বলা হয়, হয়ত কখনই একেবারে পারফেক্ট ভ্যাক্সিন হিসেবে কোনও ‘সিলভার বুলেট’ আসবে না। দীর্ঘস্থায়ী স্বাভাবিক জীবন পাওয়াও কঠিন। অন্যদিকে, ২০ সেকেন্ডে করোনাভাইরাস শনাক্তের ভ্রাম্যমাণ যন্ত্র আবিষ্কার করে ফেলেছে ইরান। গবেষকরা বলছেন, এই আবিষ্কার যুগান্তকারী। চিকিৎসা সামগ্রী উৎপাদনের সঙ্গে জড়িত একটি ইরানি কোম্পানি এই যন্ত্রটি তৈরি করেছে। আর তা তৈরি করে বাজারে ছেড়েছে। যন্ত্রটি বিশ্বের কোনও কোনও দেশে ব্যবহার হলেও ইরানসহ পশ্চিম এশিয়ায় এই প্রথম ব্যবহার হচ্ছে। এটি মূলত স্বল্প সময়ের মধ্যে বুকের এক্সরে রিপোর্ট দিতে পারে। আর ওই এক্সরে রিপোর্ট থেকেই দেহে…
Read More
মুম্বইয়ে অতি ভারি বৃষ্টিপাত

মুম্বইয়ে অতি ভারি বৃষ্টিপাত

গত কয়েকদিন ধরেই মুম্বইয়ে ভারি বৃষ্টিপাত হয়ে চলেছে। মুম্বই শহর এবং বেশ কয়েকটি প্রতিবেশী জেলায় আজ সারাদিন এবং আগামীকালও ‘অতি ভারি বৃষ্টিপাত’ এর জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। প্রস্তুত থাকতে বলা হয়েছে বিপর্যয় মোকাবিলা বিভাগ, দমকল এবং পুলিশ প্রশাসনকেও। ভারি বৃষ্টিপাতের কারণে বন্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুদিনের জন্য লাল সতর্কতাও জারি করা হয়েছে। অতি ভারি বৃষ্টিপাতের কারণে সমুদ্রের ঢেউ ৪.৫১ মিটার পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। মুম্বই ছাড়াও মহারাষ্ট্রের থানে, পুনে, রায়গড় এবং রত্নগিরি জেলায় এই লাল সতর্কতা জারি করা হয়েছে। মুম্বইয়ের নাগরিক সংস্থা জানিয়েছে যে, প্রয়োজনীয় পরিষেবা ছাড়া, মুম্বই নগরীর সমস্ত অফিস আজ বন্ধ থাকবে। পাশাপাশি…
Read More