আসাম

করোনা আবহে পালিত হলো রবীন্দ্র প্রয়াণ দিবস

করোনা আবহে পালিত হলো রবীন্দ্র প্রয়াণ দিবস

আজ বাইশে শ্রাবণ,বাঙালির সম্মিলিত প্রয়াসে রবি ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলী জানানোর দিন।গানে-নৃত্যে -কবিতার এই উৎসব ম্লান করে দিয়েছে করোনা। তবুও করোনার আবহে স্বাস্থ্য বিধিনিষেধ মেনে জলপাইগুড়িতে পালন করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। জলপাইগুড়ি জেলা তথ্য ও সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে আর্ট গ্যালারিতে কবিগুরুর ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জলপাইগুড়ি জেলার ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এর অতিরিক্ত জেলা শাসক রঞ্জন চক্রবর্তী ও জলপাইগুড়ি তথ্য সাংস্কৃতিক আধিকারিক সূর্য ব্যানার্জি। প্রতিবছর ২২শে শ্রাবণ এই দিনটি মহা ধুমধামের সঙ্গে পালন করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস। বর্তমান সময়ে করোনার জন্য কবিগুরুর প্রয়ান দিবসের অনুষ্ঠানটি রাজ্য সরকারের নির্দেশে ছোট করে পালন করা হয়। জেলা…
Read More
বাসের কর মুকুবের সিদ্ধান্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর

বাসের কর মুকুবের সিদ্ধান্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, বাসভাড়া বাড়বে না পরিবর্তে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের বেসরকারি বাস এবং মিনি বাসগুলির কর মুকুব করা হবে। একইসঙ্গে মোটর ভেহিকেল অ্যাডিশনাল কর এবং পারমিট করও মুকুব করা হবে জানা গেছে এমনটাই। সাধারণ মানুষের কথা চিন্তা করে ভাড়া বাড়াতে রাজি ছিল না রাজ্য সরকার। সরকার ভাড়া বৃদ্ধি না করায় রাস্তায় তুলনামূলকভাবে কম বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছিল বাস মালিকরা। আর এই সিদ্ধান্তে নাজেহাল হতে হচ্ছিল অফিস যাত্রীদের। শেষমেশ এই সমস্যার সমাধানে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি সমস্ত বাস এবং মিনিবাসের কর মুকুব করা হচ্ছে। এই সিদ্ধান্তে কার্যত খুশি বাস মালিকরা।
Read More
বাংলা সহ পাঁচ রাজ্যে ছড়াচ্ছে করোনা সংক্রমণ

বাংলা সহ পাঁচ রাজ্যে ছড়াচ্ছে করোনা সংক্রমণ

দেশে পাঁচটি রাজ্যের করোনা সংক্রমনের হার চিন্তা বাড়াচ্ছে ভারত সরকারের। পশ্চিমবঙ্গও রয়েছে এই রাজ্যগুলির মধ্যে। ভারতের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ পার হওয়ার পর থেকে দেশে করোনা আক্রান্তের মোট পরিসংখ্যানের ৩৮ শতাংশ নথিভূক্ত হচ্ছে পাঁচটি রাজ্য থেকে। এই রাজ্যগুলি হল- অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং বিহার। এই পাঁচ রাজ্যে ছড়াচ্ছে করোনা সংক্রমণ, যা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে দিল্লি এবং তামিলনাড়ু। আগে দেশের মোট করোনা আক্রান্তের ১২ শতাংশই ছিল দিল্লি বাসিন্দা। কিন্তু সেই পরিসংখ্যান কমে দাঁড়িয়েছে মাত্র ৩ শতাংশে। এর আগে তামিলনাড়ু, মহারাষ্ট্র, এবং দিল্লিতে করোনা সংক্রমণ ছিল সর্বাধিক।
Read More
এবার বজরংবলীর মূর্তি হবে কর্নাটকে

এবার বজরংবলীর মূর্তি হবে কর্নাটকে

বুধবারই ধূমধাম করে অযোধ্যায় হয়ে গেল রাম মন্দিরের ভূমিপুজো। এই পরিস্থিতিতে এবার কর্নাটকের হাম্পিতে তৈরি হল হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। আর তাঁরাও ঘোষণা করে দিল, রামের যেমন মূর্তি হবে অযোধ্যায়, তেমনই হাম্পিতেও হবে হনুমানের আকাশছোঁয়া মূর্তি।হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে, হাম্পিতে যে মূর্তি তৈরি হবে, তার উচ্চতা হবে ২১৫ মিটার। আর অযোধ্যায় রামের মূর্তি ২২১ মিটার হওয়ার কথা। রামের মূর্তির চেয়ে ৬ মিটার কম হবে হনুমান মূর্তির উচ্চতা। কারণ ভক্তের মূর্তি ভগবানের থেকে উঁচু হতে পারে না কোনও মতেই। হনুমান জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধু সরস্বতী স্বামীর কথায়, 'ভগবান রামচন্দ্রের শাশ্বত ভক্ত হনুমানের মূর্তির উচ্চাত পরিকল্পিতভাবেই ৬ মিটার কম…
Read More
ছয় মাস পর প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল

ছয় মাস পর প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল

ছয় মাস পর প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার ফল। এই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এ প্রথম হয়েছে রায়গঞ্জের সৌরদীপ দাস।রায়গঞ্জের ছেলে হলে সৌরদীপ পড়াশোনা করত ঝাড়খণ্ডের দেওঘরের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় হয়েছে দুর্গাপুরের শুভম ঘোষ এবং ঢাকুরিয়ার শ্রীমন্তী দে। এবছর ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিলের পরীক্ষা। পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ৮৮ হাজার ৮০০ ছাত্রছাত্রী। পরীক্ষায় বসেছিলেন ৭৩ হাজার ১১৯ জন। এদের মধ্যে র‍্যাঙ্ক পেয়েছেন ৭২ হাজার ২৯৮ জন। শুক্রবার জয়েন্ট এন্ট্রাস কাউন্সিল বোর্ডের ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মিত্র এক ভিডিও কনফারেন্স মারফত বোর্ডের দপ্তরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেন পরীক্ষার ফলাফল।জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে এবছর কাউন্সেলিংয়ে…
Read More
প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত বাণিজ্য নগরী মুম্বাই

প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত বাণিজ্য নগরী মুম্বাই

দক্ষিণ মুম্বাইয়ের কোলাবা এলাকায় ৪৬ বছরের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। এদিন মুম্বাই শহরের উপর দিকে ঘন্টায় সর্বোচ্চ ১০৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৯৭৪ সালের পর বুধবারই সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে মুম্বাই কোলাবা এলাকাতে। এদিকে ভারী বৃষ্টিপাতে জল জমেছে শহরের রাস্তাঘাটেও। মুম্বাই ৩৪ টি রাস্তা, ৯ টি হাইওয়ে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গেছে। রাস্তার ওপর উপরে পড়েছে বহু গাছ, যেগুলি কেটে রাস্তা সচল করার কাজ চালাচ্ছেন মুম্বাই পুরসভার কর্মীরা। প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত বাণিজ্য নগরী মুম্বাই। বিপর্যস্ত হয়েছে জনজীবন। জরুরী পরিষেবা ছাড়া সমস্ত অফিস কাছারি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। খুব প্রয়োজন…
Read More
জম্মু-কাশ্মীরে নতুন উপরাজ্যপাল হিসেবে নিয়োগ হলেন বিজেপি নেতা মনোজ সিনহা

জম্মু-কাশ্মীরে নতুন উপরাজ্যপাল হিসেবে নিয়োগ হলেন বিজেপি নেতা মনোজ সিনহা

জম্মু-কাশ্মীরে নতুন উপরাজ্যপাল হিসেবে নিয়োগ করা হচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা মনোজ সিনহাকে। মনোজ সিনহা প্রাক্তন মন্ত্রী থাকার পাশাপাশি তিনবার সংসদে বিজেপির প্রতিনিধিত্ব করেছেন। রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি অজয় কুমার জানান, জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল হিসাবে মনোজ সিনহাকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। প্রসঙ্গত ১৯৯৬ সালের মনোজ সিনহা প্রথমবার লোকসভার সাংসদ হয়েছিলেন। এরপর ১৯৯৯ সালে তিনি পুনরায় সংসদ হিসেবে নির্বাচিত হন। ১৯৮৯ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিজেপি ন্যাশনাল কাউন্সিলের সদস্য ছিলেন তিনি। জম্মু- কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির এক বছর পূর্তির দিনে ইস্তফা দিয়েছিলেন উপরাজ্যপাল গিরিশচন্দ্র মুর্মু। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই ইস্তফা গ্রহণ করেছেন। প্রসঙ্গত জম্মু কাশ্মীরের প্রাক্তন উপরাজ্যপাল জিসি মুর্মুকে কন্ট্রোলার এন্ড…
Read More
ভ্যাকসিন ট্রায়াল সফল , অক্টোবর থেকেই দেশজুড়ে টীকাকরণ শুরু!

ভ্যাকসিন ট্রায়াল সফল , অক্টোবর থেকেই দেশজুড়ে টীকাকরণ শুরু!

করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে ১০০ শতাংশ সফল বলে দাবি করল রাশিয়া। প্রায় দেড় মাস আগে এই ভ্যাকসিনের ‘ক্লিনিক্যাল ট্রায়াল’ শুরু হয়। এই পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, যাঁদের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, তাঁদের মধ্যে করোনা মোকাবিলার ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, কারও শরীরে নেতিবাচক পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা যায়নি। ফলে এই ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখা যাচ্ছে। অক্টোবর থেকেই দেশজুড়ে টীকাকরণ শুরু হবে বলেও জানিয়েছে রাশিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য এখনই রাশিয়ার তৈরি এই ভ্যাকসিনকে করোনা মোকাবিলার অস্ত্র হিসেবে মানতে নারাজ। রাশিয়ার এই ভ্যাকসিন ট্রায়ালে প্রশংসা করলেও এই ভ্যাকসিন এখনই বাজারে আসার কোনো সম্ভাবনা নেই।ভ্যাকসিনের সমস্ত দিক খতিতে দেখে…
Read More
মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে প্রিডেটর-বি ড্রোন কিনতে পারে ভারত

মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে প্রিডেটর-বি ড্রোন কিনতে পারে ভারত

আমেরিকার থেকে প্রিডেটর ড্রোন কেনার পরিকল্পনা ভারতের অনেকদিনের। সম্প্রতি পূর্ব লাদাখে চিনের সঙ্গে সীমান্ত সংঘাতের আবহে এই প্রিডেটর ড্রোনের প্রয়োজনীয় পড়েছে ভারতের। সেই সঙ্গেই ইজরায়েলের থেকে ৬টি সশস্ত্র হেরন টিপি ড্রোন কেনার পরিকল্পনাও রয়েছে। ইলেকট্রো-অপটিকাল ও ইনফ্রারেড দুটি ভার্সনই আছে এই ড্রোনের, মাল্টি-মোড রাডার সিস্টেম, ইলেকট্রনিক সাপোর্ট মেজারস সিস্টেম রয়েছে। ২০০৫ সাল থেকেই ইজরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে এই সশস্ত্র ড্রোন। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই প্রিডেটর-বি ড্রোনকে বলেন ঘাতক ড্রোন। এই প্রিডেটর ড্রোনকে বলা হয় ‘মিডিয়াম অল্টিটিউড লঙ-এন্ডুর‍্যান্স’ সশস্ত্র প্রিডেটর-বি ড্রোন। প্রিডেটর-বি ড্রোনকেই বলা হয় এমকিউ-৯ রিপার (MQ-9 Reaper) । চালকবিহীন এই ড্রোন তৈরি করেছে জেনারেল অ্যাটোমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেম। ৫০০ পাউন্ড ওজনের…
Read More
কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত কুলগ্রাম জেলার বিজেপি নেতা

কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত কুলগ্রাম জেলার বিজেপি নেতা

বৃহস্পতিবার সকালে কাশ্মীরে জঙ্গি হামলায় ফের মৃত্যু হয় কুলগ্রাম জেলার বিজেপি নেতা সাজাদ আহমেদের। শ্রীনগর থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত কুলগ্রাম জেলায় বিজেপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি। এই নিয়ে মোট চারবার জম্মু-কাশ্মীরে আক্রমণ চলল রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ওপর। গত মাসেই বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি এবং তার বাবা ও ভাই জঙ্গি হানায় নিহত হন জম্মু কাশ্মীর বান্দিপুর জেলায়। তিনি বান্দিপুর জেলার প্রধান ছিলেন। এছাড়াও জঙ্গি হানায় নিহত হন কংগ্রেস পঞ্চায়েত প্রধান অজয় পন্ডিত। জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, দ্য রেসিস্টেন্স ফ্রন্ট নামক একটি নতুন আতঙ্কবাদী গোষ্ঠী শেখ ওয়াসিম বারির ওপর হামলার দায়ভার গ্রহণ করেছে। পুলিশ সূত্রে খবর, আতঙ্কবাদী…
Read More