আসাম

কেষ্টপুরে রাতভর পড়ে রইল করোনা আক্রান্ত বৃদ্ধার দেহ

কেষ্টপুরে রাতভর পড়ে রইল করোনা আক্রান্ত বৃদ্ধার দেহ

কলকাতা শহরের বুকে এমন ঘটনা ঘটল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাতভর পড়ে রইল করোনায় আক্রান্ত হয়ে মৃত বৃদ্ধার দেহ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম ঊষারানি মণ্ডল(৭৫)। বিধাননগর মিউনিসিপ্যালিটির ২৬ নম্বর ওয়ার্ডের তিন নম্বর সমরপল্লীর বাসিন্দা তিনি। স্থানীয় সূত্রের খবর, পরিবারের সঙ্গে থাকতেন উষারানিদেবী। তিনি গত চার-পাঁচ দিন ধরে জ্বর, সর্দি-কাশির উপসর্গ নিয়ে ভুগছিলেন। স্থানীয় একজন ডাক্তারের পরামর্শে ওষুধপত্রও খান। তার পরে সেই ডাক্তারের পরামর্শেই তাঁর করোনা পরীক্ষা হয়। বুধবার রাত ন’টায় রিপোর্ট মেলে, করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত ওই বৃদ্ধা। পরিবারের দাবি, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত করোনা পজিটিভ রিপোর্ট নিয়ে তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন হাসপাতালে ঘুরতে থাকেন। কিন্তু অভিযোগ, সরকারি থেকে…
Read More
সপ্তাহের দ্বিতীয় লকডাউনে সচেতন শিলিগুড়ি

সপ্তাহের দ্বিতীয় লকডাউনে সচেতন শিলিগুড়ি

মাসের সাপ্তাহিক দ্বিতীয় দিনের লকডাউনে শুনশান শিলিগুড়ি।সরকারের ঘোষণা আর প্রশাসনের কঠোর কাজে সপ্তাহের দ্বিতীয় লকডাউন পুরোপুরি সফল শিলিগুড়িতে। রাজ্য সরকার এ সপ্তাহের বুধবার ও শনিবার লকডাউন ঘোষণা করেছে আগেই।সেই মতো সপ্তাহের এই দ্বিতীয় লকডাউনে শহরের মানুষ ঘরবন্দি রাখলেন নিজেদের।এদিন শহরের প্রধান সব রাস্তাগুলি ছিল প্রায় ফাঁকা । রাস্তায় বেরোনো প্রতিটি গাড়িকে চেক করে হচ্ছে। সঠিক কারণ জানাতে না পারলে গাড়ি আটক করে জরিমানাও করা হচ্ছে ।পুলিশ টহল দিচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকা কর্মচারী,মানুষ ,যানবাহন ছাড়া আর কোনো মানুষকে রাস্তায় দেখা যায় নি। শহরের হিলকার্ড রোড,সেবক রোড,বর্ধমান রোডে দেখা গেল না কোনো যানবাহন।শহরের মানুষের এই সচেতনতার ছবি…
Read More

দূর পাল্লার ট্রেনের টিকিটে আসছে আমূল পরিবর্তন।

ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে ট্রেনের সংস্কার চলছিল আগেই।এবার করোনা এসে টিকিট ব্যবস্থায় আমূল পরিবর্তন হতে চলেছে। করোনার পরিস্থিতিতে শারীরিক দূরত্ব এড়ানোর জন্য দূরপাল্লার ট্রেনের টিকিটে এবার যুক্ত হচ্ছে কিউ আর কোড। রেল সূত্রে খবর, অনলাইনে টিকিট বুকিংয়ের পরই সংশ্লিষ্ট যাত্রীর নথিভুক্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে কিউআর কোডের লিঙ্ক চলে আসবে। তাতে ক্লিক করলেই দেখা যাবে টিকিট। সেই কোড স্ক্যান দেখেই টিকিট পরীক্ষা করবেন রেলের টিকিট পরীক্ষক বা টিটিইরা। এখন একাধিক দূরপাল্লার ট্রেনে টিকিট দেখা হয় ট্যাবে। হাতে নিয়ে কাগজের টিকিট পরীক্ষা করার দিন শেষ। রেল জানিয়েছে, যাঁরা ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটবেন, তাঁরা তো বটেই, এমনকী যে সব…
Read More
কোঝিকোড় বিমান দুর্ঘটনায় মৃত অবসরপ্রাপ্ত বায়ুসেনা পাইলট দীপক বসন্ত শাঠে

কোঝিকোড় বিমান দুর্ঘটনায় মৃত অবসরপ্রাপ্ত বায়ুসেনা পাইলট দীপক বসন্ত শাঠে

শুক্রবার কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে আছেন দুই পাইলট। তাঁদের একজনের নাম উইং কম্যান্ডার দীপক বসন্ত শাঠে। তিনি এয়ার ইন্ডিয়ার এয়ারবাস ৩১০ এস চালাতেন। তিনি একসময় বায়ুসেনার পাইলট ছিলেন। ক্যাপটেন শাঠেকে এয়ারফোর্স অ্যাকাডেমি সোর্ড অব অনার দিয়েছিল। বায়ুসেনা সূত্রে খবর, তাঁকে ৫৮ এনডিএ প্রেসিডেন্ট গোল্ড মেডেল দেওয়া হয়েছিল। বিমানবাহিনীতেও একসময় দক্ষ পাইলট হিসাবে তিনি বিশেষ সম্মান পেয়েছিলেন। শুক্রবার বিমানটি দুবাই থেকে আসছিল৷ প্রবল ঝড়বৃষ্টির মধ্যে রানওয়ে থেকে স্কিড করে যায় বিমানটি। ক্যাপটেন শাঠের বিমানটি দু’বার সেখানে নামতে গিয়ে ব্যর্থ হয়। তৃতীয়বারের চেষ্টায় নামার পরে দুর্ঘটনা রানওয়ে থেকে স্কিড করে যায় বিমানটি। প্লেনটি দু’টুকরো হয়ে ৩৫ ফুট গর্তে পড়ে যায়।…
Read More
আগামী ১ সেপ্টেম্বর থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবছে কেন্দ্র সরকার

আগামী ১ সেপ্টেম্বর থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবছে কেন্দ্র সরকার

করোনা পরিস্থিতিতে দেশ ব্যাপী লকডাউনে গত ৬ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর, দেশ জুড়ে আনলক পর্ব শুরু হওয়ায় কেন্দ্র সরকার ১ সেপ্টেম্বর থেকে ফের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবনা-চিন্তা করছে। ভাবা হচ্ছে, প্রথমে উঁচু ক্লাসের পড়ুয়াদের দিয়ে শুরু করা হবে পঠনপাঠন। সেই অনুযায়ী প্রথম ধাপে দশম এবং দ্বাদশ শ্রেণির ক্লাস এবং এর পরে ষষ্ট থেকে নবম শ্রেণি পর্যন্ত খোলার কথা ভাবা হচ্ছে। এ বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধনের নেতৃত্বে একটি মন্ত্রীগোষ্ঠী গঠন করেছে কেন্দ্র। প্রথম পর্যায়ে দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্কুলে যেতে বলা হবে। স্কুল চলবে বিভিন্ন শিফটে। সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত,…
Read More
উহানে করোনার থাবা থেকে প্রাণে ফিরলেও ফুসফুস স্বাভাবিক অবস্থায় ফেরেনি

উহানে করোনার থাবা থেকে প্রাণে ফিরলেও ফুসফুস স্বাভাবিক অবস্থায় ফেরেনি

চিনের উহানে রোগীদের পরীক্ষা করে দেখা গিয়েছে, করোনা থেকে সেরে ওঠার পরেও তাদের বেশির ভাগেরই ফুসফুস চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। চিনের চিকিত্‍‌সকদের দাবি অনুযায়ী, করোনার মরণ থাবা থেকে তাঁরা প্রাণে বেঁচে ফিরলেও, ফুসফুস কিন্তু স্বাভাবিক অবস্থায় ফেরেনি। এ পর্যন্ত যাঁরা সেরে উঠেছেন, তাঁদের মধ্যে ৯০ শতাংশ রোগীর ফুসফুস ভাইরাসে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ৯০ শতাংশের মধ্যে কয়েক জনের ফুসফুসের অবস্থা এতটাই খারাপ, বাড়ি ফেরার পরেও অক্সিজেন মেশিনের উপর ভরসা করে কাটাতে হচ্ছে।
Read More
কোঝিকোড়ে রানওয়েতে অবতরণের সময় দু টুকরো হল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান

কোঝিকোড়ে রানওয়েতে অবতরণের সময় দু টুকরো হল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান

শুক্রবার কেরালার কোঝিকোড়ে অবতরণের সময় ক্র্যাশ কর বড়সড় দুর্ঘটনার মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। এদিন ১৯১ জন যাত্রী নিয়ে দুবাই থেকে কালিকাটে ফিরছিল এয়ার ইন্ডিয়ার এই বিমানটি। কোঝিকোড়েতে রানওয়েতে নামার সময় সন্ধ্যা ৮ টা ১৫ মিনিট নাগাদ বিপত্তি ঘটে। বিমানটি ক্র্যাশ করে দু’টুকরো হয়ে রানওয়ে ও তার বাইরে পড়ে। বিমানটি অবতরণের সময় ওই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল। ভারী বৃষ্টিপাতের জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে গিয়েছে অ্যাম্বুলেন্স। দমকল বাহিনী জাতীয়,বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৫০ জনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। দুর্ঘটনায় আহতের কোন পরিসংখ্যান এখনও পর্যন্ত জানা যায়নি। মনে করা হচ্ছে দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত…
Read More
কেরলের মুন্নারে ধস নামল বানভাসি বৃষ্টিতে

কেরলের মুন্নারে ধস নামল বানভাসি বৃষ্টিতে

একনাগাড়ে তিনদিন ধরে বৃষ্টিতে বানভাসি কেরলের মুন্নার। জলের তোড়ে ভেসে যায় রাস্তাঘাট, বাড়িঘর। ধস নেমে আসে শৈল শহরে। ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি চা বাগান। শুরু হয়েছে উদ্ধারকাজ। মৌসম ভবন জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে ওয়েনাড় ও ইদ্দুকি জেলায়। জারি হয়েছে লাল সতর্কতা। আরও পাঁচটি জেলার জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। তাদের মধ্যে আছে আলাপ্পুঝা, কোট্টায়াম, ত্রিচুর ও কাসারগড়। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য তৈরি রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। গত তিনদিন ধরেই লাগামছাড়া বৃষ্টি হচ্ছে ইদ্দুকি জেলায়। এ দিন সকালে কন্নন দেবন এস্টেট ও তার সংলগ্ন এলাকায় প্রবল ধস নামে। চাপা পড়ে যায় কয়েকটি বাড়ি। অন্তত…
Read More
চিনকে বড় ধাক্কা ট্রাম্প প্রশাসনের

চিনকে বড় ধাক্কা ট্রাম্প প্রশাসনের

ভারত চিনকে বড় ধাক্কা দিল। আর তার পরে আমেরিকাও। ডিজিটাল স্ট্রাইক। ইতিমধ্যেই টিকটক নিয়ে আপত্তি জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশের নিরাপত্তার কারণ দেখিয়ে সরকারি কর্মীদের ওই চিনা অ্যাপ ব্যবহারে নিষিদ্ধ করেছে আমেরিকা। এবার সেদেশের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন সংস্থা গুগল চিনের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন আড়াই হাজারের বেশি চ্যানেল ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব থেকে ডিলিট করে দিল।
Read More