আসাম

১৪ আগস্ট পর্যন্ত ফের অপেক্ষা : কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা

১৪ আগস্ট পর্যন্ত ফের অপেক্ষা : কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা

সোমবারও সুরাহা হ’ল না কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমিস্টারের পরীক্ষার ভবিষ্যৎ। কোভিড পরিস্থিতিতে চূড়ান্ত বর্ষের পরীক্ষা আদৌ হবে কি-না তা জানতে ১৪ আগস্ট পর্যন্ত ফের অপেক্ষা করতে হবে ছাত্র-ছাত্রীদের।সুপ্রিম কোর্টের রায় পিছোতেই আরো অপেক্ষা বাড়ছে। কোভিড-১৯ এর কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা সংক্রান্ত সার্কুলারের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন পড়ুয়ারা। সেই মামলার শুনানি ফের ১৪ আগস্ট পর্যন্ত পিছিয়ে দিল বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি এবং বিচারপতি এম.আর শাহ’র ডিভিশন বেঞ্চ। এদিকে, ইতিমধ্যেই দিল্লি এবং মুম্বই সরকার রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলোতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে। এর বিরুদ্ধে এদিন কোর্টে ইউ.জি.সি’র তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, একমাত্র ইউ.জি.সি কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা…
Read More
করোনা আক্রান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন মেঘবাল !

করোনা আক্রান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন মেঘবাল !

কাজে এল না পাঁপড় ভাজা।ভাবিজির পাঁপড় ভাজা খেলে করোনা সারবে বলে নিদান দেওয়া মন্ত্রী অর্জুন মেঘবাল এবার নিজেই করোনা আক্রান্ত।শনিবার কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে দিল্লি এইমস’এ ভর্তি করা হয়। তিনি এই মহুর্তে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন। কিছুদিন আগেই পাঁপড় ভাজা।বিতর্কে শিরোনামে উঠে আসেন বিকানীরের এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সম্প্রতি বিতর্কের শিরোনামে এসেছিলেন রাজস্থান’এর বি.জে.পি সংসদ তথা জলসম্পদ মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন মেঘবাল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় বি.জে.পি’র এই মন্ত্রী বিকানের এলাকার ভাবিজি ব্যান্ডের পাঁপড় হাতে নিয়ে দাবি করছেন, এই পাঁপড় ভাজা খেলে শরীরে করোনা প্রতিরোধের জন্য অ্যান্টিবডি তৈরি হবে।
Read More
এবার করোনায় আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি

এবার করোনায় আক্রান্ত প্রাক্তন রাষ্ট্রপতি

এবার করোনায় আক্রান্ত হলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।তিনি নিজেই তাঁর করোনা সংক্রমনের খবর টুইট করে জানিয়েছেন।ইতিমধ্যেই তিনি আইসোলেশনে চলে গেছেন। কিছুদিন আগেই করোনা টেস্ট করেন তিনি।রিপোর্ট পজিটিভ আসতেই তিনি এ খবর জানিয়েছেন ।তাঁর সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দিয়েছেন
Read More
কৃষ্ণনগর হাসপাতলের বিরুদ্ধে অস্বাস্থ্যকর খাবার দেওয়ার অভিযোগ উঠল

কৃষ্ণনগর হাসপাতলের বিরুদ্ধে অস্বাস্থ্যকর খাবার দেওয়ার অভিযোগ উঠল

রবিবার রাতে অনশন করে প্রতিবাদ জানালেন কৃষ্ণনগর গ্লোকাল হাসপাতলে ভর্তি থাকা করোনা আক্রান্তদের একাংশ। দিনে খাবার দেওয়া হচ্ছে মাত্র তিনবার। সেই খাবারের গুণগত মানও অত্যন্ত খারাপ। এই অভিযোগ উঠল হাসপাতলের  বিরুদ্ধে। কৃষ্ণনগর থেকে একটু দূরে ৩৪ নং জাতীয় সড়কের ওপর অবস্থিত এই গ্লোকাল হাসপাতাল। করোনা রোগীদের অভিযোগ, তাদের মাত্র তিন বেলা খাবার দেওয়া হয়। বিকেলে কোন টিফিন বা চা-কফি দেওয়া হয় না। সকালে দুপুরে এবং রাত্রে যে খাবার দেওয়া হয়, তার গুণগতমান অত্যন্ত খারাপ । সূত্রের খবর, রবিবার রাত্রের খাবার মুখে দেওয়ার যোগ্য নয় এই অভিযোগ তুলেছেন করোনা রোগীরা। এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য রাতে খাবার না খাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন…
Read More
গত দু’দিনে দেশে সংক্রমণ ছাড়াল ৬০ হাজারের বেশি

গত দু’দিনে দেশে সংক্রমণ ছাড়াল ৬০ হাজারের বেশি

দেশে একদিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ছাড়াল ৬২ হাজার। দেশে এখন মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২২ লাখ ১৫ হাজার ৭৪ জন। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকালের বুলেটিনে দেখা গেল, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৬৪ জন। কেন্দ্রের তথ্য বলছে, সংক্রমণ বৃদ্ধির হার আগের থেকে কমেছে। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লাখ ৩৪ হাজারের কাছাকাছি। অ্যাকটিভ কেস ২৯.২০%। গত ২৪ ঘণ্টায় ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ১০০৭ জনের। দেশে এখন সংক্রমণে মৃতের সংখ্যা ৪৪ হাজার ৩৮৬ জন। কেন্দ্রের পরিসংখ্যাণ অনুযায়ী, করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ২.০১ শতাংশে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যা সবচেয়ে কম। করোনায় মৃত্যুহার আরও কমেছে…
Read More
প্রায় দুইলক্ষ টাকার জাল নোট উদ্ধার মালদার বৈষ্ণব নগরে।

প্রায় দুইলক্ষ টাকার জাল নোট উদ্ধার মালদার বৈষ্ণব নগরে।

 প্রায় দুইলক্ষ টাকার জাল নোট উদ্ধার হল মালদার বৈষ্ণব নগরে। প্রায় একশটির মতো দুই হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। জানা গেছে মোশারফ শেখ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এই জাল টাকা উদ্ধার করে পুলিশ বৈষ্ণবনগর থানার পুলিশকে সাথে নিয়ে এসটিএফ যৌথভাবে অভিযান চালায় জাল নোট কারবারির বাড়িতে।আর সেখান থেকে নোটগুলি উদ্ধার হতেই তাকে পাকড়াও করে সাফল্য পায় পুলিশ ও এসটিএফ। শনিবার ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে মালদা জেলা আদালতে পেশ করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। পাশাপাশি পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তারও খোঁজে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ
Read More
পশ্চিমবঙ্গে নতুন করে সদস্য সংগ্রহ অভিযান চালু করল বিজেপি।

পশ্চিমবঙ্গে নতুন করে সদস্য সংগ্রহ অভিযান চালু করল বিজেপি।

২০২১-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে করোনা পরিস্থিতির মধ্যেও সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রচার চালাচ্ছে বিজেপি।পশ্চিমবঙ্গে নতুন করে সদস্য সংগ্রহ অভিযান চালু করল বিজেপি। ‘আমার পরিবার, বিজেপি পরিবার’ নামে এই কর্মসূচির মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বিজেপিতে যোগ দিতে আহ্বান জানান দিলীপবাবু। বৃহস্পতিবার মুরলিধর সেন স্ট্রিটে এক ভার্চুয়াল সভায় বেশ কয়েকজনের হাতে দলীয় পতাকা তুলে দেন দিলীপবাবু। বলেন, সোনার বাংলা গড়ার লক্ষ্যে বিজেপিতে যোগদান করুন। এদিনের ভার্চুয়াল সভায় হাজির ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলের জাতীয় সম্পাদক রাহুল সিনহা ও বিজেপি নেতা মুকুল রায়। দিল্লি থেকে সভায় যোগদান করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডা। কবিগুরুর মৃত্যুদিনে রবীন্দ্রনাথকে বিশেষ করে স্মরণ করেন…
Read More
চিনকে আর বিশ্বাস করতে রাজি নয় ভারতীয় সেনাবাহিনী,প্রবল ঠান্ডা পড়লেও নজরদারি

চিনকে আর বিশ্বাস করতে রাজি নয় ভারতীয় সেনাবাহিনী,প্রবল ঠান্ডা পড়লেও নজরদারি

চিনকে আর বিশ্বাস করতে রাজি নয় ভারতীয় সেনাবাহিনী৷ তাই প্রবল ঠান্ডা পড়লেও এবার আর লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর নিরাপত্তায় কোনও ঢিলে দিতে রাখতে রাজি নয় সেনাবাহিনী৷ পার্বত্য এবং দুর্গম এলাকাতেও শীতকালে সমান তালে নজরদারি এবং প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জাম তৈরিই রাখবে সেনা৷ তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে৷ পাশাপাশি, নৌসেনাও জলপথে চিনের উপরে চাপ বজায় রাখবে বিষয়টি সম্পর্কে অবগত এক সরকারি সূত্রের দাবি, দীর্ঘ সময় ধরে পূর্ব লাদাখে বাহিনী মোতায়েন করে রাখার প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী৷ কারণ, এখনও পর্যন্ত দুই বাহিনীর মধ্যে কম্যান্ডার স্তরের পঞ্চম পর্যায়ের আলোচনা কবে হবে, সে বিষয়ে কিছুই জানায়নি চিন৷ গত সপ্তাহের শুরুর দিকেই এই আলোচনা হওয়ার কথা…
Read More
বিদেশ থেকে চার্টার্ড ফ্লাইটে কলকাতা ফেরার অনুমতি দিল রাজ্য সরকার

বিদেশ থেকে চার্টার্ড ফ্লাইটে কলকাতা ফেরার অনুমতি দিল রাজ্য সরকার

বিদেশ থেকে বিমানে কলকাতায় ফেরার ব্যাপারে আংশিক অনুমতি দিল পশ্চিমবঙ্গ সরকার। ১০ অগস্টের পর শুধুমাত্র চার্টার্ড ফ্লাইটগুলি যাত্রী পরিবহণের অনুমতি পেল। তবে এ ক্ষেত্রে কিছু নিয়মবিধি জারি করা হয়েছে। প্রথমত, রাজ্য সরকারকে আগাম ওই ফ্লাইটের বিস্তারিত তথ্য দিতে হবে। তার ভিত্তিতেই মিলবে অনুমোদন। বিমানে ওঠার আগে যাত্রীদের কোভিড পরীক্ষা করিয়ে নিতে হবে। সেই রিপোর্ট সঙ্গে রাখতে হবে। কলকাতায় পৌঁছনোর পর রাজ্য সরকারের তরফে যে কোনও পরীক্ষা–নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে প্রস্তুত থাকতে হবে সংশ্লিষ্ট যাত্রীদের। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি বিমান পরিষেবা সংস্থাগুলি।
Read More
তৃতীয় লিঙ্গের করোনা রোগীর জন্য বিশেষ বেড বাঙুর হাসপাতালে

তৃতীয় লিঙ্গের করোনা রোগীর জন্য বিশেষ বেড বাঙুর হাসপাতালে

এবার করোনা আবহে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে শুধুমাত্র তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য আলাদা ওয়ার্ড চালু হল। তৃতীয় লিঙ্গের কেউ করোনা আক্রান্ত হলে তাঁদের দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য এই হাসপাতালে ৬টি বিশেষ বেডের ব্যবস্থা করা হয়েছে। তৃতীয় লিঙ্গের কোনও ব্যক্তিকে কোন ওয়ার্ডে রাখা হবে তা নিয়ে প্রায়ই সমস্যায় পড়েন হাসপাতাল কর্তৃপক্ষ। সে কথা মাথায় রেখেই তাঁদের জন্য কিছু করা যায় কিনা সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‌মুখ্যমন্ত্রীকে বলাতেই তিনি দ্রুত এ নিয়ে কিছু একটা ব্যবস্থা করতে বলেন।’‌ এর পরই স্বাস্থ্য দফতর বেছে নেয় এমআর বাঙুর হাসপাতালকে।
Read More