আসাম

গণতন্ত্রের আওয়াজ দমনে মরিয়া  মায়ানমার সেনা, আটক মার্কিন সাংবাদিক

গণতন্ত্রের আওয়াজ দমনে মরিয়া মায়ানমার সেনা, আটক মার্কিন সাংবাদিক

মায়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছেন হাজার হাজার গণতন্ত্রকামী মানুষ। পালটা, বিক্ষোভ দমনে আরও হিংস্র হয়ে উঠেছে সেনাবাহিনী। গণতন্ত্রের আওয়াজ দমাতে বদ্ধপরিকর জুন্টা। সংবাদমাধ্যমের উপর নেমে আসছে খাঁড়া। এই পরিস্থিতিতে এবার এক মার্কিন সাংবাদিককে আটক করার ঘটনা প্রকাশ্যে এসেছে। গত ফেব্রুয়ারি মাসের ১ তারিখ আচমকা মায়ানমারের শাসনভার নিজের হাতে তুলে নেয় সেনাবাহিনী। গণতান্ত্রিক সরকারকে সরিয়ে বন্দি করা হয় দেশটির কাউন্সিলর আং সাং সু কি ও অন্যান্য জনপ্রতিনিধিদের। তারপর থেকেই গণতন্ত্র ফেরানোর ডাক দিয়ে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশটি। এ পর্যন্ত দেশটিতে সেনার গুলিতে মৃত্যু হয়েছে ৮০০ জনেরও বেশি মানুষের। এর মধ্যে রয়েছে শিশু ও মহিলারাও। সূত্রের খবর, সোমবার…
Read More
ভারতে কেন্দ্রীয় সরকারের গাইডলাইনে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলো বন্ধের মুখে!

ভারতে কেন্দ্রীয় সরকারের গাইডলাইনে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলো বন্ধের মুখে!

 সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোকে নিয়ন্ত্রণে আনতে একগুচ্ছ গাইডলাইন বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই গাইডলাইনে নির্দিষ্ট সময়সীমা শেষ হচ্ছে ২৫ মে। সেক্ষেত্রে ২৬ মে অর্থাৎ আর ঠিক দুদিন পরেই লাগু হতে চলেছে বিধি-নিষেধ। অথচ সরকারি সূত্রের দাবি, ফেসবুক, ট্যুইটার  এবং ইনস্টাগ্রামের মতো কোনও সোশ্যাল মিডিয়া কোম্পানিই সেই নিয়ম মেনে পদক্ষেপ নেয়নি। যার জেরে মনে করা হচ্ছে কেন্দ্রের রোষে পড়তে পারে তিন সংস্থা। আর এই নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। কেন্দ্রীয় সরকার সাফ জানিয়েছে, নিয়ম না মানলে ফৌজদারি মামলা পর্যন্ত হতে পারে। কেন্দ্র আগেই জানায় যে রেসিডেন্ট গ্রিভেন্স অফিসার নিয়োগ করতে হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে। এদিকে, সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোর তরফে জানানো হয়েছে, আমেরিকায়…
Read More
আচমকাই সংকটজনক পরিস্তিতি হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

আচমকাই সংকটজনক পরিস্তিতি হল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বাড়িতেই। শারীরিক অবস্থা স্থিতিশীলও ছিল। কিন্তু মঙ্গলবার সকালে আচমকা অক্সিজেনের মাত্রা কমে গেল রক্তে। আচমকাই শারীরিক অবস্থার অবনতি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের৷ এই অবস্থায় তাঁকে আর বাড়িতে রেখে চিকিৎসা করানোর পক্ষে নন কেউই। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করা হচ্ছে। আলিপুরের বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে বলে জানা যাচ্ছে৷। সিওপিডি-র রোগী তিনি, তাঁর অসুস্থতা দীর্ঘদিনের। সাইটোকাইন স্টর্ম নিয়েও চিন্তিত চিকিৎসকরা। মাস কয়েক আগে হাসপাতালে চিকিৎসা সেরে ফিরেছেন। করোনায় আক্রান্ত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এতদিন তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে থেকেই চিকিৎসা করাচ্ছিলেন। বুদ্ধদেব এবং তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য এক সঙ্গেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে বুদ্ধদেব…
Read More
বড়সড় স্বস্তি দেশের দৈনিক সংক্রমনের সংখ্যায়

বড়সড় স্বস্তি দেশের দৈনিক সংক্রমনের সংখ্যায়

বড়সড় সুফল পাচ্ছে ভারত। একাধিক রাজ্যে লকডাউনের কড়া বিধিনিষেধ, টিকাকরণ বৃদ্ধি সাধারণ মানুষের সচেতনতা ফল মিলল জলদি। দীর্ঘদিন বাদে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা ২ লক্ষেরও নিচে নেমে এসেছে। মিলল অনেকটা স্বস্তি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৪২৭ জন। প্রায় ৪০ দিন পর দু’লক্ষের নীচে নামল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার ৮৭৪। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাও কমেছে। করোনা ৩ হাজার ৫১১ জনের প্রাণ কেড়েছে গত ২৪ ঘণ্টায়। দীর্ঘদিন বাদে দেশে দৈনিক মৃতের সংখ্যা নেমে…
Read More
ঘোষণা মতোই পরিবর্তিত হল হাসপাতাল

ঘোষণা মতোই পরিবর্তিত হল হাসপাতাল

করোনার দ্বিতীয় ধাক্কায় নাজেহাল আমজনতা। চারিদিকে শুধু হাহাকার চিত্র। বাড়ছে হাসপাতালের শয্যার সমস্যা। এই পরিস্থিতিতে তৎপরতার সঙ্গে কাজ করছে রাজ্য সরকার। বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে সেফ হোম। এই উদ্যোগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই করোনা হাসপাতালে পরিণত করা হল পুলিশ হাসপাতালকে। ভবানীপুর কলকাতা পুলিশ হাসপাতাল বদলে হল করোনা চিকিৎসাকেন্দ্রে। রাজ্যের তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের দিনই পুলিশ হাসপাতালকে কোভিড চিকিৎসা কেন্দ্রে পরিণত করার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘর থেকে ভারচুয়ালি সেই হাসপাতালের উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পুলিশ কর্মী, হোম গার্ড ও তাঁদের পরিবারের সদস্যরাই শুধু নন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এলে সাধারণ মানুষও চিকিৎসা করাতে পারবেন এই হাসপাতালে-…
Read More

কড়া বার্তা সরলাকে: ‘আবর্জনাকে ফেরানো হবেনা’ বললেন মৌসম নূর

দল টিকেট দিলেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সরলা মুর্মু। তবে কয়েক মাসের মধ্যেই মোহভঙ্গ হয়েছে। ঘরে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি, কিন্তু তাকে ফেরাতে নারাজ মালদা জেলার তৃণমূল সভাপতি মৌসুম নূরের। দলত্যাগীদের ফেরানোর উদ্দেশ্যে রাজ্যসভার সাংসদ মৌসুম নূর বলেন, " ওকে দলের ফেরানো যাবে না। অনেক আবর্জনা দল থেকে বেরিয়ে গিয়েছে তাতে দলেরই ভালো হয়েছে, উনি শুধুমাত্র ক্ষমতা, পদ আর স্বার্থের জন্য দল পরিবর্তন করেছিলেন, তা স্পষ্ট হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিকিটও দিয়েছিলেন তার সত্বেও উনি দুর্নীতির বিরুদ্ধে বাজে মন্তব্য করেছিলেন ওনার জায়গা এই দলে হবে না।" সরলা মুর্মুর মতো একাধিক নেতা নেত্রী দলত্যাগ করেছিলেন। তৃণমূল কংগ্রেসের দাবি…
Read More

করোনা টিকা নিয়ে নানা গুজব: সরযূ নদীতে ঝাঁপ প্রায় ২০০ মানুষের

উত্তরপ্রদেশে করোনার টিকা দিতে গিয়ে প্রায় হিমশিম খেলেন স্বাস্থ্যকর্মীরা। অনেক পরিশ্রম করেও মাত্র ১৪ জনকে টিকা দেওয়া সম্ভব হয়। টিকার গুজবের ফলে এর হাত থেকে বাঁচতে সরযূ নদীতে প্রায় ২০০ গ্রামবাসী ঝাঁপ দেয়। শনিবার রামনগর মহকুমার অন্তর্গত সিসৌরা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। ঐদিন গ্রামের মধ্যে একদল স্বাস্থ্যকর্মী টিকাকরনের জন্য পৌঁছয়। তাদের দেখামাত্রই গ্রামবাসীদের মধ্যে হইচই পরে যায়। এমন বেগতিক পরিস্থিতি দেখে এগিয়ে আসেন মহকুমা শাসক রাজীব কুমার শুক্ল। নানাভাবে তিনি গ্রামবাসীদের টিকার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন। কিন্তু এতেই পরিস্থিতি আরও বিগড়ে যায়, তাদের মতে 'বিষ ইনজেকশন' তারা কোনমতেই দেবেনা। টিকার হাত থেকে বাঁচতে প্রায় ২০০ গ্রামবাসী ঝাঁপ দেন সরযূ নদীতে।…
Read More

নিজের নিরাপত্তা প্রতাহার করতে চাইছে কোন বিজেপি মহিলা সাংসদ? জানতে পড়ুন …

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষনার পর থেকেই অশান্ত এই রাজ্য। দুষ্কৃতিদের আক্রমনের হাত থেকে বিধায়কদের বাঁচাতে বিজেপির বিধায়কদের কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা দিচ্ছে স্বরাষ্ট্র দপ্তর। তবে বিজেপির ১৫ জন বিধায়ক এর আগে কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করেছেন। এবার রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে নিজের কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি লকেট চট্টোপাধ্যায়ের। তাঁকে দেওয়া কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি । লকেট দেবী অভিযোগ করে বলেছেন, রাজ্য জুড়ে বিজেপির নেতা-কর্মীরা যখন আক্রান্ত হচ্ছে, তখন আমি নিরাপত্তা নিয়ে কি করব। অভিযোগ, ২ মে’র পর থেকে রাজ্যে লাগাতার হিংসার ঘটনা ঘটছে৷ লোকসভার বিজেপি সাংসদ…
Read More

করোনামুক্ত ‘টুম্পা’: আইসোলেশান ছেড়ে ফের স্বাভাবিক জীবনে ফিরলেন অভিনেত্রী সুমনা দাস

করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এলেন অভিনেত্রী সুমনা দাস। লকডাউনে বাড়িতেই রয়েছেন টুম্পা খ্যাত অভিনেত্রী। তাই নিজে সুস্থ হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করলেন। অসুস্থ বোধ করতেই অভিনেত্রী কাজ থেকে বিরতি নিয়ে বাড়িতে ফিরছিলেন, এরপরই তার রিপোর্ট পজিটিভ আসে। সেই থেকেই অভিনেত্রী ঘরবন্দী। তিনি বলেছেন, ‘কোভিড পরিস্থিতিতেও আমি কাজ করেছি। কিন্তু সমস্ত নিয়ম খুব কঠোরভাবে মেনে চলেছি। সবসময় স্যানিটাইজার, মাস্ক ব্যবহার করেছি। ভাবতে পারিনি আমার কোভিড হবে। টেস্ট রিপোর্ট পজিটিভ আসায় খুব ভেঙে পড়েছিলাম। সবচেয়ে ভয় হয়েছিল মা-বাবার জন্য। একই বাড়িতে ছিলাম। ওনারা ২জনেই অসুস্থ। তবে খুব নিয়ম মেনেই আইসোলেশান কাটিয়েছি। মা-বাবাকে ছুঁতে পারেনি কোভিড।’ অনেকেই কোভিড হলে…
Read More

তীব্র গতিতে ধেয়ে আসছে ইয়াস: কলকাতায় ভালোই প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের বললেন বিশেষজ্ঞরা

বুধবার সন্ধ্যাতেই পারাদ্বীপ ও সাগরের মধ্যে ল্যান্ডফল করবে ইয়াস। বাংলা-ওড়িশা উপকূলে তীব্র আকার নিয়ে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। প্রশাসন চূড়ান্ত সর্তকতা দিয়েছেন কলকাতায়, ফলে শহরবাসীদের মধ্যে উদ্বিগ্ন ক্রমশ বেড়েই চলছে। কারণ কিছু সময় আগেই আমফানের কবলে তছনছ হয়েছিল কলকাতা। সেই ভয়ানক স্মৃতি শহরবাসী এখনো ভুলতে পারিনি এর মধ্যে আরেক বিপর্যয় চলে এসেছে। আবহাওয়াবিদদের মতে ২৬ মে দুপুর থেকে ইয়াস এর প্রভাব দেখতে শুরু করবেন শহরবাসী, ভারী বৃষ্টির সঙ্গে বইবে ৯০-১০০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া। ঘূর্ণিঝড়ের ডানদিকে থাকতে পারে তিলোত্তমা। ফলে প্রভাব ভালোই পড়বে শহরে, তাই আগাম সর্তকতা প্রশাসন দিয়েছে। পুরসভা চিন্তিত শহরের কিছু পুরনো বাড়ি গুলি কে নিয়ে অর্থাৎ ১৭০০…
Read More