আসাম

প্রাক্তন রাষ্ট্রপতির অবস্থা আরো সঙ্কটে, উদ্বিগ্ন পরিবার

প্রাক্তন রাষ্ট্রপতির অবস্থা আরো সঙ্কটে, উদ্বিগ্ন পরিবার

দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা ভারতরত্ন প্রণব মুখার্জির শারীরিক অবস্থার উন্নতি হয়নি।তাঁকে এখনো ভেন্টিলেটরে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। উল্লেখ্য গত ১০ অগাস্ট থেকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি আছেন প্রণব মুখোপাধ্যায় । সেখানেই তাঁর চিকিৎসা চলছে।এছাড়াও তাঁর করোনা রিপোর্ট পজিটিভ। গত ৯ আগস্ট শৌচালয়ে পড়ে যান প্রাক্তন রাষ্ট্রপতি। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে । পরের দিন হাসপাতালে ভর্তি করানো হয় অস্ত্রোপচারের জন্য। তখনই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে । সেকথা নিজেই টুইট করে জানান প্রণব । অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন তিনি । প্রথমে চিকিৎসকরা বলেছিলেন, ৯৬ ঘণ্টা নজরদারিতে রাখা হবে । তারপর খবর পাওয়া যায় গভীর…
Read More
কোভিড নেগেটিভ-এর পরেও নতুন সমস্যায় উদ্বেগ বেড়েছে চিকিৎসক মহলে

কোভিড নেগেটিভ-এর পরেও নতুন সমস্যায় উদ্বেগ বেড়েছে চিকিৎসক মহলে

ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৭৩ শতাংশের বেশি। কিন্তু চিকিৎসক মহল এক নতুন আশঙ্কার কথা শুনিয়েছে। কোভিড নেগেটিভ রিপোর্ট আসার পরে বেশিরভাগ ক্ষেত্রেই শ্বাসের সমস্যা ও হৃদযন্ত্রের সমস্যা দেখা দিচ্ছে। মৃত্যু পর্যন্ত হচ্ছে। এই নতুন সমস্যায় উদ্বেগ বেড়েছে চিকিৎসক মহলে।  গত সপ্তাহে করোনা রিপোর্ট নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছাড়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। গুরুগ্রামের মেদান্ত হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে ফের দিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। জানা গিয়েছে তিন-চারদিন থেকে মাথা ঘুরছিল ও গা ব্যথা হচ্ছিল তাঁর। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যসভার সাংসদ কেজে আলফোন্স জানিয়েছেন, তাঁর ৯১ বছর বয়সী মায়ের দেহে গত ২৮ মে…
Read More
দেশে ২৪ ঘণ্টায় ৬৫ হাজার করোনায় আক্রান্ত

দেশে ২৪ ঘণ্টায় ৬৫ হাজার করোনায় আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪,৫৩১ জন। সংক্রমণে সুস্থ হয়েছেন ৬০,০৯১ জন। মৃত্যু হয়েছে ১০৯২ জনের। ভারতে এখন সুস্থতার হার ৭৩.৬৪ শতাংশ। আর মৃত্যুহার ১.৯১ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে বুধবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৭,৬৭,২৭৩। ভারতে অ্যাকটিভ কেসের সংখ্যা ৬,৮৬,৫১৪। এ যাবৎ দেশে করোনার সংক্রমণে মৃত্যু হয়েছে ৫২,৮৮৯ জনের। এখনও পর্যন্ত কোভিড সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২০,৩৭,৮৭০ জন। ভারতের কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র।  এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৬,০৪,৩৫৮। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ২০,২৬৫ জনের। সুস্থ হয়েছেন ৪,২৮,৫১৪ জন। মহারাষ্ট্রে অ্যাকটিভ কেস ১,৫৫,৫৭৯।
Read More
রাজ্যের সক্রিয় রাজনীতিতে ফিরতে পারেন তথাগত রায় ?

রাজ্যের সক্রিয় রাজনীতিতে ফিরতে পারেন তথাগত রায় ?

 রাজ্যের সক্রিয় রাজনীতিতে ফিরতে চলেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়? এমনটাই জল্পনা চলছে রাজ্যস্তরের রাজনীতিতে। মেঘালয়ের রাজ্যপালের পদ থেকে অব্যাহতি পাওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি রাজনীতিতে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন বলে ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে। এদিকে তথাগত রায় রাজ্য বিজেপিতে ফিরলে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি যে বাড়তি অক্সিজেন পাবে সেবিষয়ে দ্বিধা নেই রাজ্য বিজেপি নেতাদের। বিজেপি তে সক্রিয় ভাবে হয়ত আসতে ছলছেন তথাগত রায় যিনি একসময় পশ্চিম বঙ্গের রাজ্য বিজেপির সভাপতির পদ দক্ষতার সাথে চালিয়েছিলেন। এই লোক নতুন করে রাজ্যে ফিরে এসে পুনঃরাই রাজনিতে ফিরলে দলের বা বর্তমান নেতাদের কি লাভ বা লোকসান হবে , এই নিয়ে রাজ্য রাজনীতিতে…
Read More
আরো ৩ দিন পিছিয়ে গেল কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রায়দান

আরো ৩ দিন পিছিয়ে গেল কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রায়দান

 আরো অপেক্ষা বাড়ল কলেজ-ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীদের।আদৌ কি বাতিল হবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা? আগামী ৩ দিন পর চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট। এর মধ্যে কোনও পক্ষের কোনও রকম লিখিত তথ্য দেওয়ার থাকলে তা তাঁরা দিতে পারবে আদালতকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, সংশ্লিষ্ট রাজ্যগুলো পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন করতে পারলেও পরীক্ষা বাতিল করে ডিগ্রির আবেদন কখনওই করতে পারে না। তাছাড়া তিনি আশ্বাস দেন, পরীক্ষার সময় পড়ুয়াদের স্বাস্থ্যের সুরক্ষার জন্য সমস্ত কোভিড বিধি মেনে চলা হবে। অন্যদিকে, ছাত্র-ছাত্রীদের সুরক্ষা, অনলাইন পরীক্ষার ক্ষেত্রে সকলের সমানভাবে ইন্টারনেট ব্যবহারে সমস্যা-সহ একাধিক যুক্তি পেশ করেন পড়ুয়া এবং সংশ্লিষ্ট রাজ্যের আইনজীবীরা।…
Read More
পরীক্ষা বাতিলের দাবিতে কলেজের প্রিন্সিপলকে তালা মেরে আটকে রেখে দিনভর বিক্ষোভ দেখাল ছাত্ররা

পরীক্ষা বাতিলের দাবিতে কলেজের প্রিন্সিপলকে তালা মেরে আটকে রেখে দিনভর বিক্ষোভ দেখাল ছাত্ররা

করোনা আবহে পরীক্ষা তুলে নেওয়ার দাবিতে আন্দোলনে বসল জলপাইগুড়ি ফার্মেসি কলেজের ছাত্ররা । করোনা সংক্রমণ যেভাবে ছড়াচ্ছে , তাতে লিখিত পরীক্ষায় বসতে নারাজ ছাত্ররা । লিখিত পরীক্ষায় বসলে ছাত্রদের সংক্রমনের সম্ভাবনা যে বাড়বে সে বিষয়ে সবাই একমত হলেও পরীক্ষা বাতিল না করায় ছাত্ররা প্রশ্ন তুলেছে । এদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীন এই ফার্মেসী কলেজ পরীক্ষা নিতে বদ্ধ পরিকর ।কলেজ প্রথমে অনলাইন পরীক্ষা নেওয়ার কথা জানালেও ছাত্রদের প্রতিবাদে তা বাতিল হয় ।এরপর আবার লিখিত পরীক্ষার ঘোষণা করলে ছাত্ররা আশঙ্কা করছে সংক্রমণ ছড়ানোর ।ইতিমধ্যে কয়েকজন ছাত্রের জ্বর সর্দি দেখা দিতে শুরু হয়েছে বলে ছাত্ররা দাবি করছে ।তাদের সঙ্গে একসঙ্গে বসে পরীক্ষায় বসতে নারাজ…
Read More
শিলিগুড়ি জুড়ে হবে  র‍্যাপিড করোনা টেস্ট ,সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের

শিলিগুড়ি জুড়ে হবে র‍্যাপিড করোনা টেস্ট ,সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের

  দার্জিলিংয়ে করোনার গ্রাফ ক্রমশ উর্ধমুখী । শহর শিলিগুড়ি এবং শহর সংলগ্ন তিনটি ব্লকেও যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে র‍্যাপিড টেস্টের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর । মারণ ভাইরাসের মোকাবিলা করতে জেলাজুড়ে শুরু হবে র‍্যাপিড টেস্ট । ইতিমধ্যেই নকশালবাড়ি ব্লকে শুরু হয়েছে র‍্যাপিড কোভিড টেস্ট। মহকুমার অন্য তিনটে ব্লক মাটিগাড়া, খড়িবাড়ি এবং ফাঁসিদেওয়াতেও শুরু হবে র‍্যাপিড টেস্ট। পরবর্তীতে শিলিগুড়িতেও র‍্যাপিড টেস্ট হবে। ধীরে ধীরে পাহাড়ের ৪ পুরসভা এবং ৮টি ব্লকেও র‍্যাপিড টেস্ট চালু হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে। র‍্যাপিড টেস্টের ফলে আক্রান্তদের সহজেই চিহ্নিত করা যাবে, আক্রান্তরা চিকিৎসার সুযোগ পাবেন, এমনটাই দাবি স্বাস্থ্য দফতরের কর্তাদের। লালারসের নমুনা পরীক্ষা কম হওয়ায় আক্রান্তরা চিহ্নিত হচ্ছেন…
Read More
শিলিগুড়ির শিবমন্দিরে প্রশিক্ষণ শিবির আয়োজন বিজেপির

শিলিগুড়ির শিবমন্দিরে প্রশিক্ষণ শিবির আয়োজন বিজেপির

আসন্ন বিধানসভা নির্বাচন এবং শিলিগুড়ি মহকুমা।নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়ির শিবমন্দিরে প্রশিক্ষণ শিবির আয়োজন করে বিজেপি। বিজেপির দলীয় নেতাদের কাছ থেকে জানা গিয়েছে যে আঠারখাই মন্ডল কমিটির সদস্য, কর্মীদের প্রশিক্ষণ শিবির আয়োজন করে মন্ডল বিজেপি। এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন শিলিগুড়ি জেলার সাধারণ সম্পাদক আনন্দময় বর্মন, আঠারখাই মন্ডল সভাপতি সুভাষ ঘোষ সহ অন্যান্য কার্য্কর্তারা। দলীয় সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি, বুথস্তরে বিজেপির কার্যপদ্ধতি সহ আরো নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় ।
Read More
রিলায়েন্স, টাটাকে পেছনে ফেলে আইপিএল স্পনসর  ড্রিম ইলেভেন

রিলায়েন্স, টাটাকে পেছনে ফেলে আইপিএল স্পনসর ড্রিম ইলেভেন

টাইটেল স্পনসর নিয়ে জল্পনার অবসান। রিলায়েন্স, টাটা ,বাইজু কে পেছনে ফেলে আইপিএল স্পনসর তুলে নিল জনপ্রিয় ক্রিকেট লিগের অ্যাপ ড্রিম ইলেভেন।ভিভোর সঙ্গে সম্পর্ক ছেদের পর কে হবে আইপিএলের নতুন টাইটেল স্পনসর? সেই নিয়ে জল্পনা চলছিলই । আজ দুপুরে ভারতীয় বোর্ড আইপিএলের টাইটেল স্পনসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিল বিসিসিআই ।আজ মঙ্গলবার বিসিসিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মেগা লিগের মূল স্পনসরের নাম জানিয়ে দিল বোর্ড । আরব আমিরশাহীতে এবছর আইপিএলের টাইটেল স্পনসর হচ্ছে এক ফ্যান্টাসি ক্রিকেট লিগ সংস্থা। বিসিসিআই জানিয়েছে, ফ্যান্টাসি ক্রিকেট লিগের জনপ্রিয় অ্যাপ ড্রিম ইলেভেন আইপিএলের মূল স্পনসর হচ্ছে।
Read More
আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । গত সপ্তাহে করোনা রিপোর্ট নেগেটিভ হয়ে বাড়ি ফিরে যান তিনি ।স্বাধীনতা দিবসের দিন নিজের টুইটার হ্যান্ডেলে নিজের করোনা রিপোর্ট নেগেটিভ বলে জানিয়েছিলেন অমিত শাহ। কিন্তু হঠাৎ আবার অসুস্থ হয়ে দিল্লির AIMS এ ভর্তি হলেন মোটাভাই।জানা গিয়েছে, গায়ে পায়ে ব্যথা এবং দুর্বলতা নিয়ে ।তাঁকে পোস্ট কোভিড কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে । বর্তমানে তাঁর অবস্থা ভালো রয়েছে । বিজেপির চাণক্য এই প্রাক্তন সভাপতির স্বাস্থ্যের দিকে নজর রাখছে দিল্লির সাউথ ব্লক ।
Read More