আসাম

সংক্রমণের সব রেকর্ড ভেঙে দিলো ২৪ ঘণ্টায়

সংক্রমণের সব রেকর্ড ভেঙে দিলো ২৪ ঘণ্টায়

নয়াদিল্লি: করোনা ভাইরাস ভারতে দৈনিক সংক্রমণের সব রেকর্ড ভেঙে দিলো। গত ২৪ ঘণ্টার মধ্যে দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৫,৭৬০ জন। ফলে দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩.১ লক্ষকেও ছাড়িয়ে গেছে। এখনও পর্যন্ত ২৫,২৩,৭৭১ জন রোগী এই রোগে সংক্রমিত হওয়ার পরেও সুস্থ হয়ে উঠেছেন। মোট করোনা সংক্রমণের বেশীরভাগ রোগীর সন্ধান মিলেছে মহারাষ্ট্রে, সেখানে মোট আক্রান্ত ৭,১৮,৭১১ জন। গোটা বিশ্বের বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে তৃতীয় সর্বোচ্চ করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে ভারতেই।
Read More
করোনার আবহেই ১০ সেপ্টেম্বর শুরু হতে চলেছে লোকসভা সংসদ

করোনার আবহেই ১০ সেপ্টেম্বর শুরু হতে চলেছে লোকসভা সংসদ

করোনার আবহেই শুরু হতে চলেছে লোকসভা সংসদ । করোনার যাবতীয় স্বাস্থ্যবিধি ও সোশ্যাল ডিস্টেন্স মেনে শুরু হবে । সূত্রের খবর, তারজন্য প্ৰয়োজনীয় কাঠামো ও ব্যবস্থা তৈরি হচ্ছে । আইন সভার কক্ষ ছাড়াও লাইব্রেরী হলকে তৈরি রাখা হচ্ছে । দুটি কক্ষে ক্যাবল কানেকশনের মাধ্যমে যোগ করার ব্যবস্থা করা হচ্ছে ।দুটি কক্ষে প্রায় ১০টি স্ক্রিন রাখা হবে বিশ্বস্ত সূত্রের খবর। জানা গিয়েছে মন্ত্রী ও সাংসদদের আলাদা আলাদা বসার জায়গা এবং যথেষ্ট দূরত্ব রেখে তাদের আসন রাখার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে স্পিকার। করোনার কারনে কোনো পেপারও দেওয়া হবে না সাংসদদের বিকল্প ব্যবস্থা হিসেবে প্ৰত্যেক সাংসদকে পোর্টাল বা মেইল এ পাঠিয়ে দেওয়া হবে। এই…
Read More
টয়োটার নতুন গাড়ি – টয়োটা আর্বান ক্রুজার

টয়োটার নতুন গাড়ি – টয়োটা আর্বান ক্রুজার

তরুণ প্রজন্মের প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা টয়োটা কির্লোস্কর মোটরের বহু-প্রতীক্ষিত কম্প্যাক্ট এসইউভি, সম্পূর্ণ নতুন টয়োটা আর্বান ক্রুজারের বুকিং শুরু হচ্ছে ২২ আগস্ট থেকে। মাত্র ১১,০০০ টাকা জমা দিয়েই বুকিং করা যাবে। বুকিং অনলাইনে বা নিকটবর্তী টয়োটা ডিলারশিপে করা যাবে। টয়োটার এই নতুন গাড়িতে রয়েছে শক্তিশালী ও জ্বালানি-সাশ্রয়ী ‘কে-সিরিজ ১.৫-লিটার ফোর-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন’। আর্বান ক্রুজার পাওয়া যাবে ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশনে। এর এক্সটেরিয়র রাস্তায় নিজের উপস্থিতি জানিয়ে দেবে। এছাড়া আছে ডুয়াল চেম্বার এলইডি প্রোজেক্টর হেডল্যাম্প ও এলইডি ফগ ল্যাম্প। এতে থাকা ডুয়াল-টোন ডার্ক ব্রাউন প্রিমিয়াম ইন্টেরিয়র, ওয়াইড ও স্পেশাস কেবিন, ইঞ্জিন পুশ স্টার্ট/স্টপ বাটন-সহ স্মার্ট এন্ট্রি এবং অটো এসি…
Read More
আসাম সরকারের সঙ্গে ফ্লিপকার্টের মউ স্বাক্ষর

আসাম সরকারের সঙ্গে ফ্লিপকার্টের মউ স্বাক্ষর

 আসামের আর্টস, ক্র্যাফটস ও হ্যান্ডলুম সেক্টরের উন্নতিসাধনের জন্য সেগুলিকে ই-কমার্সের আওতায় নিয়ে আসার উদ্দেশ্য নিয়ে ফ্লিপকার্ট ও আসাম সরকারের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হল। মউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসামের শিল্প ও বাণিজ্য মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি ও শিল্প ও বাণিজ্য বিভাগের কমিশনার ওইনম সরনকুমার সিং। ফ্লিপকার্টের সমর্থ প্রোগ্রামের অধীনে আসামের শিল্প ও বাণিজ্য বিভাগের সঙ্গে এই পার্টনারশিপ দেশব্যাপী বাজারে প্রবেশের সুযোগ দেবে আসামের হস্তশিল্পী, কারুশিল্পী ও বয়নশিল্পীদের। তারা তাদের বিশেষ প্রোডাক্টগুলির সম্ভার প্রদর্শন করতে পারবেন ফ্লিপকার্টের মার্কেটপ্লেসে। সুবিধা-বঞ্চিত মানুষদের উন্নয়ণে আসাম সরকার ও ফ্লিপকার্ট একযোগে প্রচেষ্টা চালাবে।  এপ্রসঙ্গে, ফ্লিপকার্ট গ্রুপের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রজনীশ কুমার বলেন, তাদের এই…
Read More
নিট-জয়েন্ট স্থগিত নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

নিট-জয়েন্ট স্থগিত নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি

নিট-জয়েন্ট স্থগিতনিয়ে এতদিন পর্যন্ত আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সনিয়া গান্ধী ও অবিজেপি একাধিক মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকের শুরুতেই সরাসরি হুঁশিয়ারি দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক জানিয়েছেন, ছাত্রছাত্রী ও অভিভাবকদের চাপেই কেন্দ্রীয় সরকার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এদিন মমতা বলেন, পরীক্ষার্থীরা মানসিক ভাবে প্রস্তুত নন। মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট বলেন, “সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ঠিকই। কিন্তু আদালতে রায় পুনর্বিবেচনা করার আবেদন জানানোর সুযোগ রয়েছে। কেন্দ্রীয় সরকার চাইলে সলিসিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে তা করতেই পারে। কেন্দ্র যদি তা না করে, তাহলে আমরা আমাদের দিক থেকে আদালতে যাব। দেশে ২৪ লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা…
Read More
৬০কেজি গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ

৬০কেজি গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। জানা যায় মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে একটি ছোট গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। ওই গাড়ি সহ চারজন ধরা পড়ে তাদের মধ্যে একজন মহিলাও রয়েছে।পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে ওই গাঁজা কোচবিহার থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের অনুমান উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় ২০লক্ষ টাকারও বেশি।
Read More
সেপ্টেম্বর মাসের ৭, ১১ ও ১২ তারিখ লকডাউনের সিদ্ধান্ত

সেপ্টেম্বর মাসের ৭, ১১ ও ১২ তারিখ লকডাউনের সিদ্ধান্ত

করোনা আবহে লকডাউন প্রক্রিয়া বাড়ল রাজ্যে । সেপ্টেম্বর মাসের প্রথম ধাপের লকডাউন ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । আজ সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি জানায় যে সেপ্টেম্বর মাসের ৭, ১১ ও ১২ তারিখ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তিনি আরো জানিয়েছেন যে লকডাউন এখনই শেষ হচ্ছে না রাজ্যে ।মাস্ক এবং বারবার সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোঁয়ারও পরামর্শ দিয়েছেন রাজ্যবাসীকে
Read More
ফুলবাড়ীর এক তেল কারখানায় আগুন , আতঙ্ক

ফুলবাড়ীর এক তেল কারখানায় আগুন , আতঙ্ক

শিলিগুড়ির অদূরে ফুলবাড়ীর এক তেল কারখানায় আগুন লাগলে ভয়াবহ আতঙ্ক ছড়ায় । জানা গেছে ফুলবাড়ীর ধনতলা এলাকায় এক সরষে তেল কারখানায় আগুন লাগে ।স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে দমকলবাহিনী ও স্থানীয় পুলিশ প্রশাসন কে খবর দেন । দমকলবাহিনীর ৪ টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোর রাতে কারখানায় ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে অবাক হয়ে যান গ্রামবাসীরা । কি কারনে আগুন লাগে তার তদন্ত শুরু হয়েছে ।গ্রামবাসীদের অভিযোগ মাঝেমধ্যেই কারখানায় আগুন লাগে । ওই কারখানায় ফায়ার সেফটির প্রয়োজনীয় জিনিসপত্র ছিল কিনা তারও তদন্ত করবে পুলিশ ।
Read More
তৃণমূল ছাত্র পরিষদের দলীয় কর্মসূচিতে অভিজিৎ দে ভৌমিক

তৃণমূল ছাত্র পরিষদের দলীয় কর্মসূচিতে অভিজিৎ দে ভৌমিক

আগামী ২৮ এ আগস্ট তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি র প্ৰতিষ্ঠাদিবসের কর্মসূচি উপলক্ষে তৃণমূল যুব কংগ্রেসে বৈঠক অনুষ্ঠিত হল কোচবিহারে । এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলার যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক ।জানা গিয়েছে এদিন কোচবিহার স্টেশন চৌপথি ,খাগড়াবাড়িতে দলীয় কর্মী এবং যুব ছাত্রদের নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্ৰতিষ্ঠা দিবস নিয়ে আলোচনা হয় । করোনা পরিস্থিতিতে ছাত্র সংসদের প্ৰতিষ্ঠা দিবস কিভাবে পালিত হবে তা নিয়ে নানা পরিকল্পনা ও কর্মসূচী গ্রহণ করা হয় বলে সূত্রের খবর।
Read More
ব্যবসার জন্য সরকারের সহায়তা

ব্যবসার জন্য সরকারের সহায়তা

করোনা পরিস্থিতিতে বিপাকে সমস্ত ব্যবসায়ী মহল। এ সময় ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা বাড়াতে সহায়তা করছে যোগী সরকার। ছোট ব্যবসায়ীরা পণ্য বিপণনের জন্য সরকারের থেকে পাবে ৫ লক্ষ টাকা। নতুন স্টার্ট আপ পলিসি ২০২০ এর অধীনে এই বিপণন সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। কম সুদেও লোন পেতে পারেন তাঁরা। এর মধ্যে রয়েছে ব্যবসায়ীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি লোনের সুদে ভর্তুকিও।
Read More