আসাম

হু-এর সঙ্গে করোনার টিকা নিয়ে কোনও যোগদানই করতে চায় না আমেরিকা

হু-এর সঙ্গে করোনার টিকা নিয়ে কোনও যোগদানই করতে চায় না আমেরিকা

করোনা সংক্রমণের কথা চেপে গিয়ে হু চিনের সঙ্গে দিয়েছে, এমন অভিযোগ তুলে ট্রাম্প প্রশাসন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঠাণ্ডা লড়াই এখনও চলছে। হু-কে অর্থ সাহায্য দেওয়াও বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার। তাই ভ্যাকসিন বন্টন নীতিতেও হু-এর মতামত নেবে না মার্কিন যুক্তরাষ্ট্র জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, হু-এর নেতৃত্বে ভ্যাকসিন বন্টন ব্যবস্থায় যোগ দেবে না তারা। ট্রাম্পের বক্তব্য, চিন-ঘেঁষা হু-এর সঙ্গে করোনার টিকা সংক্রান্ত কোনও প্রকল্পেই যোগদান করতে চায় না আমেরিকা। ১৭০টি দেশের সঙ্গে আলোচনা চলছে-এর। বিশ্বের কোন দেশ আগে ভ্যাকসিন পাবে, কোথায় কী পরিমাণ ভ্যাকসিনের ডোজ পাঠানো হবে সে নিয়ে বৃহত্তর পরিকল্পনা করছে বিশ্ব স্বাস্থ্য…
Read More
সেপ্টেম্বরের মধ্যে টার্মিনাল পরীক্ষা শেষ করবে, জানিয়ে দিল কর্তৃপক্ষ

সেপ্টেম্বরের মধ্যে টার্মিনাল পরীক্ষা শেষ করবে, জানিয়ে দিল কর্তৃপক্ষ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশ মতো এই মাসেই চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, বিভিন্ন ভবনের অধ্যক্ষদের বলা হয়েছে যে এই পরীক্ষা পরিচালনার পদ্ধতি বেছে নিতে। এই সংক্রান্ত বিবৃতি জারি করে বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে বিশ্বভারতী, একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ২৮ অগস্টের সুপ্রিম কোর্টের রায়কে কঠোরভাবে মেনে চলবে এবং ইউজিসির শর্ত অনুযায়ী ২০২০ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে টার্মিনাল পরীক্ষা শেষ করবে।
Read More
টোলপ্লাজায় কর্মী নিয়োগে স্বজনপোষণের অভিযোগ,  মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ

টোলপ্লাজায় কর্মী নিয়োগে স্বজনপোষণের অভিযোগ, মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ

টোল প্লাজার উদ্বোধনে এসে বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ঘটনাটি ঘটে তুফানগঞ্জ ১ ব্লকের চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতের ঘোগারকুঠি এলাকায় ।স্থানীয়দের অভিযোগ টোল প্লাজায় কর্মী নিয়োগে স্বজনপোষণ করা হয়েছে। এই অভিযোগে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।ঘটনায় মন্ত্রী আগামীকাল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দেন । স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানিয়েছে, টোল প্লাজা তৈরির জন্য ২০১৪-২০১৫ সালে স্থানীয়দের কাছ থেকে জমি নেওয়া হয়েছিল। সেই সময় বলা হয়েছিল যে সকল স্থানীয়রা জমি দিয়েছে তাঁদের ওই টোল প্লাজায় কাজ দেওয়ার কথা। কিন্তু সেই কথা দিয়ে কথা…
Read More
শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের বাস ও ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ, আহত অনধিক ১৬

শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের বাস ও ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ, আহত অনধিক ১৬

শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ওপর বাস ও ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে আহত অনধিক ১৬ জন ।বাসের ড্রাইভার ও খালাসির অবস্থা আশঙ্কাজনক ।স্থানীয়সূত্রে খবর বুধবার সকালে দিনহাটা থেকে শিলিগুড়িরগামী একটি যাত্রীবাহী বাস রাজগঞ্জের তালমার কাছাকাছি এসে হঠাৎ একটি তেলের ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ লাগে । এই সংঘর্ষে বাসের অনধিক ১৬ জন জখম হয়েছে। স্থানীয়রা জখম যাত্রীদের উদ্ধার করে তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর বাসের সামনের দিকটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রাইভার ও খালাসির অবস্থা আশঙ্কাজনক ।তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
Read More
বন্ধ চা বাগান খোলার দাবিতে চোপড়ার লালবাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

বন্ধ চা বাগান খোলার দাবিতে চোপড়ার লালবাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ

চোপড়ায় বন্ধ চাবাগান খোলার দাবিতে রাস্তা অবরোধ সিপিএম এবং কংগ্রেস শ্রমিক সংগঠনের ।বন্ধ চা বাগান খোলার দাবিতে চোপড়ার লালবাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সিপিআইএম ও কংগ্রেস এর শ্রমিক সংগঠনের নেতৃত্ব ।জানা গিয়েছে দীর্ঘ দিন যাবত বন্ধ রয়েছে ডাঙ্কান্স চা কোম্পানির সাতটি ইউনিট কয়েক বছর থেকে বন্ধ হয়ে আছে । এর ফলে কয়েক হাজার শ্রমিক তাদের কাজ হারিয়ে বেকার হয়েছে । তাদের দাবি রাজ্য সরকার এই বিষয়ে হস্তক্ষেপ করে শ্রমিকদের কাজের দ্রুত ব্যবস্থা করা ও বন্ধ বাগান পুনরায় চালু করার দাবি জানিয়েছে । সূত্রের খবর শ্রমিকরা এদিন চাবাগান খোলার দাবিতে লাল বাজার মোড়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ…
Read More
প্রয়াত রাষ্ট্রপতির মৃত্যুতে শোকপ্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প

প্রয়াত রাষ্ট্রপতির মৃত্যুতে শোকপ্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প

নয়াদিল্লি: সোমবার চিকিৎসকদের সবরকমের চেষ্টা সত্বেও সব কিছুকে ফাঁকি দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতির প্রয়াণে শোকপ্রকাশ করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুর বিষয় জানতে পেরে আমি শোকাহত।” পাশাপাশি প্রণব মুখোপাধ্যায়কে ‘মহান নেতা’ বলে উল্লেখ করে দেশবাসী ও প্রণব মুখোপাধ্যায়ের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর মৃত্যুতে দেশ জুড়ে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ৩১ অগস্ট থেকে ৬ সেপ্টেম্বর এই সাতদিন দেশের সব জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। কোনও বিনোদন মূলক অনুষ্ঠান হবে না।
Read More
দলবদলের হিড়িক খড়িবাড়িতে

দলবদলের হিড়িক খড়িবাড়িতে

করোনা আছে করোনাতেই । রাজ্যে শাসক-বিরোধী , ডান-বাম সমস্ত রাজনৈতিক দলের কর্মসূচি এখন খবরের শিরোনামে । বিধানসভা নির্বাচন নিয়ে নির্ঘন্ট প্রকাশ না হলেও রাজ্যের তৃণমূল-বিজেপির দলবদলের হিড়িক এখন ব্রেকিং নিউজ । রাজ্যের সর্বত্রই এখন একই পরিস্থিতি, বিশেষত উত্তরের রাজনীতিতে করোনা আবহেও রাজনৈতিক দলবদলের ঘটনা সংক্রমনের মতো বাড়ছে ।সেটা শহরাঞ্চল হোক কিংবা গ্রামাঞ্চল। দলবদলে শক্তি বৃদ্ধিতে অনেকটা এগিয়ে তৃণমূল ।তবে পিছিয়ে নেই বিরোধী শিবির বিজেপিও । রবিবার খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ অঞ্চলে কংগ্রেস, বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল শতাধিক নেতাকর্মী। এদিন সভায় উপস্থিত ছিলেন জেলা কোঅর্ডিনেটর নিখিল সাহানী, জেলা যুব সভাপতি কুন্তল রায়, জেলা নেতা ধীমান বোস, ব্লক সভাপতি…
Read More
চিনা আগ্রাসনে সীমান্তের নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নিল কেন্দ্র

চিনা আগ্রাসনে সীমান্তের নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নিল কেন্দ্র

বারবার ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছে চিনা আগ্রাসন। এই পরিস্থিতিতে দেশের অন্যান্য সীমান্তেও যাতে কোনও রকমের উত্তেজনা তৈরি না হয়, তার জন্য নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সশস্ত্র সীমা বলকে নির্দেশ দিয়েছে নজরদারি বাড়ানোর। এই বাহিনী ইন্দো-নেপাল ও ভুটান সীমান্তে নজর রাখে। নির্দেশ মতো উত্তরখাণ্ড ও সিকিমে ভারত-নেপাল সীমান্তে অতিরিক্ত নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। উত্তরাখণ্ড ও সিকিমের ট্রাই-জাংশান এলাকায় অতিরিক্ত ৮০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও খবর। সিকিমের ট্রাই-জাংশান এলাকা, অর্থাৎ যেখানে ভারত, চিন ও তিব্বত মিলেছে, সেই এলাকা খুবই গুরুত্বপূর্ন বলে জানানো হয়েছে। উত্তরাখণ্ডের কালাপানি এলাকাতেও সেনাকে অতিরিক্তি সতর্ক থাকার নির্দেশ…
Read More
সালিশি সভা মেটাতে গিয়ে প্রহৃত হলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য

সালিশি সভা মেটাতে গিয়ে প্রহৃত হলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য

সালিশি সভা মেটাতে গিয়ে প্রহৃত হলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুর থানার মারাডাঙ্গী এলাকায়। সূত্রের খবর গ্রামের বিবাদ মেটাতে গিয়ে সালিশিসভাতেই দুষ্কৃতীদের হাতে মার খায় ওই স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তার পরিবার। ওই পঞ্চায়েত সদস্যের অভিযোগ এই ঘটনায় ২৫জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে হরিশচন্দ্রপুর থানায়। গ্রামের বিবাদ মেটাতে গিয়ে দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হলেন তৃণমূল দলের এক পঞ্চায়েত সদস্য ও তার পরিবার। আক্রান্ত তৃণমূল দলের পঞ্চায়েত সদস্য সেহেরুনা খাতুন এবং তার স্বামী নুরুল ইসলাম জানিয়েছেন, সালিশি সভা ডেকে দুই গ্রামের মধ্যে যে বিবাদ তৈরি হয়েছিল, তা মীমাংসা করার চেষ্টা করেছিলাম। কিন্তু এই ঘটনার পর রাতে হঠাৎ করে সশস্ত্র দুষ্কৃতীদের…
Read More
আলিপুরদুয়ারে  চাবাগানে শ্রমিক বিক্ষোভ

আলিপুরদুয়ারে চাবাগানে শ্রমিক বিক্ষোভ

আলিপুরদুয়ারে তপসিখাতা এলাকার এক চাবাগানে আজ বিক্ষোভ দেখাল বাগানের শ্রমিকরা। জানা গেছে চা-বাগানের শ্রমনীতির বিরুদ্ধে গিয়ে মালিকপক্ষ জোর করে চাবাগানের শ্রমিকদের বেশি বেশি চাপাতা তোলার জন্য চাপ দিচ্ছে ।অন্যথায় হাজিরা কেটে নেওয়ার হুমকি দিয়েছে বাগানের মালিকপক্ষ । শ্রমিকদের অভিযোগ যেখানে অন্য চাবাগানের শ্রমিকদের শ্রমদপ্তরের নির্দেশমতো দৈনিক ২৫ কেজি চাপাতা তোলে সেখানে ওই বাগানে শ্রমিকদের দিনে ৪০কেজি চাপাতা তোলার জন্য জোর দিচ্ছে । তাদের আরো অভিযোগ শুধু বেশি চাপাতা তোলাই নয় ওই চাপাতা তুলে পরিষ্কার করে দেওয়ারও জন্য চাপ দিয়েছে বাগানপক্ষ। দৈনিক ৪০ কেজি পাতা তুলতে না পারলে হাজিরা কেটে নেওয়ার হুমকি দেয় বলে সূত্রের খবর। বাগানের মালিকপক্ষের এই নির্দেশিকায় বিরুদ্ধে…
Read More