আসাম

পঞ্চানন বর্মার প্রয়াণ দিবসে রক্তদান শিবি রের আয়োজন স্বেচ্ছাসেবী সংগঠনের

পঞ্চানন বর্মার প্রয়াণ দিবসে রক্তদান শিবি রের আয়োজন স্বেচ্ছাসেবী সংগঠনের

উত্তরে সাড়ম্বরে পালিত হচ্ছে রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস। এই করোনা পরিস্থিতিতে সামাজিক স্বাস্থ্যবিধি বজায় রেখে সমাজ সংস্কারক, উত্তরের বিখ্যাত সমাজসেবক মনীষী পঞ্চানন বর্মার ৮৬ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশিষ্ট নেতা, মন্ত্রী এবং সাধারণ মানুষরা। কোচবিহারে পার্থপ্রতিম রায় , উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সহ বিশিষ্ট নেতারা রাজবংশী জাতির জনককে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই বিশিষ্ট দিনটিতে আজ ধুপগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবির আয়োজন করে । সঙ্গে দু:স্থ মেধাবী ছাত্রছাত্রীদের পুষ্পস্তবক ও ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় বলে জানা গিয়েছে।
Read More
রনজি খেলার ডাক শিলিগুড়ির ছেলের

রনজি খেলার ডাক শিলিগুড়ির ছেলের

সিকিমের হয়ে রনজি খেলার ডাক পেল শিলিগুড়ির ছেলে । জানা গিয়েছে শিলিগুড়ির খালপাড়া এলাকার শাহবাজ আনোয়ার নামে এক তরুণ সিকিমের হয়ে রনজি খেলার ডাক পেয়েছে । সে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলে । এই খবরে আপ্লুত শিলিগুড়ির ক্রিকেট প্রেমীরা। এর আগে শাহবাজ সিকিমের এক টুর্নামেন্টের খেলায় নজরকাড়া সাফল্য পায় । সেই পারফর্ম দেখেই সিকিম সরকারের তরফ থেকে রনজি খেলার ডাক আসে বলে জানা গেছে । জাতীয় ক্রিকেটে শিলিগুড়ি ইতিমধ্যে একটি মানচিত্র তৈরি করে ফেলেছে । জাতীয় খেলোয়াড় ঋদ্ধিমান সাহা দেশের হয়ে খেলছে, টেস্ট ক্রিকেটে একনম্বর উইকেট কিপার । এবার শাহবাজ আনোয়ার রনজিতে ডাক পাওয়ায় উৎসাহিত শিলিগুড়ির ক্রিকেট খেলোয়াড়রা ।মঙ্গলবার তাঁর বাড়িতে গিয়ে…
Read More
কলসেন্টারের আড়ালে ফ্রেন্ডশিপ ক্লাবের অবৈধ ব্যবসা, পুলিশি হানা

কলসেন্টারের আড়ালে ফ্রেন্ডশিপ ক্লাবের অবৈধ ব্যবসা, পুলিশি হানা

বর্ধমান রোডে এক কল সেন্টারে পুলিশি হানা । স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে আজ স্থানীয় খালপাড়া পুলিশ অভিযান চালায়। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কিছু মোবাইল ফোন, ফোন নম্বরের তালিকা। অভিযোগ কল সেন্টারের আড়ালে যুবকদের ফোন করে ফাঁদে জড়িয়ে টাকা আদায় করে নিত এই চক্রটি । শিলিগুড়ি শহরে এই কলসেন্টার এর আড়ালে এরকম অবৈধ ব্যবসা জালের মতো বিস্তার ঘটছে বলে পুলিশের কাছে বিস্তর অভিযোগ জমা পড়েছে। এনিয়ে পুলিশ দ্রুত এরকম অবৈধ স্থানগুলোতে হানা দেবে বলে জানা গিয়েছে।
Read More
শিলিগুড়িতে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় স্ত্রী

শিলিগুড়িতে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় স্ত্রী

শিলিগুড়ি ঘোঘোমালীতে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় স্ত্রী । অভিযোগ স্ত্রী এবং শিশু সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় নির্যাতিতার স্বামী । এহেন অবস্থায় ন্যায্য অধিকারের দাবিতে স্বামীর বাড়ির সামনে ধর্ণায় বসে স্ত্রী । নির্যাতিতার অভিযোগ তার তার স্বামী তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না, শিশু সন্তানেরও ভরণপোষণ নিচ্ছে না । এরকম অসহায় অবস্থায় পড়ে অবশেষে ন্যায়ের দাবিতে স্বামীর বাড়ির সামনে রাত পর্যন্ত ধর্ণায় বসে থাকলেন স্ত্রী ও দশ মাসের শিশু সন্তান । ওই নির্যাতিতা মহিলার অভিযোগ স্বামী পুলিশ কর্মী হওয়ায় তাকে গ্রেপ্তার করছে না প্রশাসন । পুলিশকে বার বার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানিয়েছে নির্যাতিতার পরিবার । পরিবারের অভিযোগ, নির্যাতিতার…
Read More
শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে হানা আধিকারিকদের

শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে হানা আধিকারিকদের

শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট এর চম্পাসারি বাজারে হানা দিল কৃষি বিপণন বিভাগ, রেগুলেটেড মার্কেটের অধিকারী অনিল শর্মা , সহ এগ্রি কালচার বিভাগের আধিকারিকরা। সূত্রের খবর, বর্তমান করোনা পরিস্থিতিতে আলু ৩৫ থেকে ৪০ টাকা প্রতি কিলো বিক্রি হচ্ছে । সাধারণ মানুষের অভিযোগ আলুর কালোবাজারি হচ্ছে যার ফলে আলুর দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আলুর এই কালাবাজারী রুখতেই এই দিন এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এই দিন আধিকারিকরা ব্যবসায়ী দের সাথে আলুর মূল্য সংক্রান্ত বিষয়ে এবং অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন । কত টাকায় আলু ক্রয় করে কত মূল্যে তা সাধারণ মানুষের কাছে বিক্রয় করা হচ্ছে সেই ব্যাপারে খোঁজ নেওয়া হয়। এ ছাড়াও এই…
Read More
চা পাতার ব্যাগ তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকান্ড

চা পাতার ব্যাগ তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকান্ড

জলপাইগুড়ি পাঙ্গা সাহেব বাড়ি নামক এলাকায় চা পাতার ব্যাগ তৈরির কারখানায় ছড়িয়ে পরলো বিধ্বংসী আগুন। আজ ভোর ৫ টা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।জানা গিয়েছে, আজ ভোরে কারখানা থেকে কালো ধোঁয়া বেরতে দেখা গেলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি দমকল কেন্দ্রের তিনটি ইঞ্জিন, এবং নিয়ন্ত্রণে আনা হয় আগুন।কারখানার মালিক গৌতম কুমার দাস জানান, কারখানার সবই প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে।সকলের ধারনা শর্ট সার্কিটের কারনেই এই অগ্নিকান্ড। এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Read More
শিলিগুড়ি কলেজে ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ, সরব বিরোধী ছাত্রসংগঠন গুলি

শিলিগুড়ি কলেজে ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ, সরব বিরোধী ছাত্রসংগঠন গুলি

বিতর্ক পিছু ছাড়ছে না শিলিগুড়ি কলেজে! ভর্তির মেরিট লিস্টে "শিনচ্যান" বিতর্ক থামার পরেই ভর্তি দুর্নীতিতে আবার শিরোনামে । জানা গিয়েছে ভর্তি প্রক্রিয়ায় কলেজ কর্তৃপক্ষ যে নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ছাত্র ভর্তি নিচ্ছে কলেজ । কলেজে মেরিট লিস্ট প্রকাশের আগেই কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে ছাত্রছাত্রীদের অনার্স কোর্সে ভর্তি হতে হলে প্রথমে পাস কোর্সে ভর্তি হতে হবে । তারপর অনার্স কোর্সের তালিকায় নাম আসলে তখন ওই ছাত্র অনার্সে ভর্তি হবে । যারা পাস কোর্সে ভর্তি হবেনা তাদের কোনোমতেই অনার্স কোর্সএ ভর্তি নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় কলেজ । এই নির্দেশিকা নিয়েও বিতর্ক চলে । অভিযোগ…
Read More
মেট্রো স্টেশনে চালু হচ্ছে নতুন নিয়ম

মেট্রো স্টেশনে চালু হচ্ছে নতুন নিয়ম

কলকাতা: মেট্রো স্টেশনে থুতু ফেললেই জরিমানা ৫০০ টাকা। যাত্রীদের এই বিষয়ে সচেতন করতে মেট্রো স্টেশনের দেওয়ালে পোস্টার ঝোলানো হয়েছে। স্টেশনে নামার, ওঠার সিঁড়ি পরিস্কার করা হয়েছে, ঝকঝকে করা হয়েছে প্ল্যাটফর্ম, দেওয়াল, আসন। করোনা পরিস্থিতিতে যদি কেউ এর পরেও স্টেশন চত্বরে পানের পিক বা গুটখা বা থুতু ফেলে নোংরা করেন তাহলে তাকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। ইতিমধ্যেই মেট্রো স্টেশন পরিদর্শন সেরেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী। বিভাগীয় প্রধানদের নিয়ে তিনি সরেজমিনে খতিয়ে দেখেন মেট্রো স্টেশনগুলির অবস্থা। স্টেশনে প্রবেশের সময় থাকছে হ্যান্ড স্যানিটাইজার টাব। প্রতি মেট্রো স্টেশনে মাত্র একটি গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে আর একটি গেট থাকছে যাত্রীদের বেরিয়ে…
Read More
পালিত হলো মনীষী পঞ্চানন বর্মার তিরোধান দিবস

পালিত হলো মনীষী পঞ্চানন বর্মার তিরোধান দিবস

পঞ্চানন বর্মাকে রাজবংশী সমাজের সংস্কারক বলা হয়। তাঁর নামানুসারে রাজ্য সরকারের তরফ থেকে গড়ে তোলা হয়েছে কোচবিহারে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ।আজ মনীষী পঞ্চানন বর্মার তিরোধান দিবস উপলক্ষে কোচবিহারের পঞ্চানন পার্কে তৃণমূল ও বিজেপির উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়‌। এই অনুষ্ঠানে মনীষী পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। এই দিন বিজেপির কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ জন বারলা, দলের কোচবিহার জেলা সভাপতি মালতি রাভা সহ অন্যান্যরা। এবং অপরদিকে তৃনমূলের পক্ষথেকে এই দিন একটি মিছিল করে পঞ্চানন পার্কে পৌঁছন তৃনমূল কর্মীরা। তাদের তরফ থেকে এইদিন অনুষ্ঠানে অবস্থিত ছিলেন জেলা সভাপতি পার্থপ্রতিম রায় সহ অন্যরা। এছাড়াও এই দিন দ্য গ্রেটার…
Read More
স্বনিধি যোজনার আওতায় রাস্তার বিক্রেতাদের লোন দেওয়া হবে

স্বনিধি যোজনার আওতায় রাস্তার বিক্রেতাদের লোন দেওয়া হবে

ভোপাল: করোনা মহামারির মধ্যে দরিদ্র রাস্তার বিক্রেতাদের সহায়তা করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার ১ জুন প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম চালু করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বনিধি যোজনার আওতায় ব্যাংক থেকে রাস্তার বিক্রেতাদের লোন দেওয়া হচ্ছে। এই নিয়ে বিক্রেতাদের সঙ্গে বুধবারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে চলেছেন প্রধানমন্ত্রী । প্রায় এক লাখেরও বেশি বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার করে টাকা দেওয়া হবে। এই যোজনায় দেশের মধ্যে শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশ। অনুষ্ঠান চলাকালীন হাজির থাকবেন শিবরাজ সরকারের সমস্ত মন্ত্রীরাও। সারা দেশ থেকে যত সংখ্যক মানুষ এই স্কিমে আবেদন করেছে, তার মধ্যে মহারাষ্ট্রে সংখ্যাটা সবচেয়ে বেশি। বলা হয়েছে, মোট আবেদনকারীদের মধ্যে ২.৪৫ লক্ষ বিক্রেতা এই স্কিমের মাধ্যমে…
Read More