আসাম

আবারও জলপাইগুড়ি  বিজেপি মাইনোরিটি সেলের সভাপতি মনোনীত হলেন রশিদুল আলম

আবারও জলপাইগুড়ি বিজেপি মাইনোরিটি সেলের সভাপতি মনোনীত হলেন রশিদুল আলম

আবারও জলপাইগুড়ি জেলার বিজেপি মাইনোরিটি সেলের সভাপতি পদে মনোনীত হলেন রশিদুল আলম। এর আগেও তিনি প্রায় ৩ বছর ওই পদ সামলেছেন। জানা গিয়েছে আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে জলপাইগুড়ি সংখ্যালঘু ভোটকে টানতে রশিদুল আলমকেই সভাপতি রেখে দিল জেলা বিজেপি। জলপাইগুড়ি বিজেপি দলের গোষ্ঠীকোন্দল এমনিতেই চিন্তায় ফেলেছে বিজেপি নেতাদের। তাই মাইনরিটি সেলে নতুন মুখ না নিয়ে এসে রশিদুল আলম কেই রেখে দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দেয় জেলার শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর রশিদুলকেই দায়িত্বে রেখে জেলার সংখ্যালঘু ভোটকে আরো সুনিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত। এদিকে পুনরায় জেলার সভাপতির দায়িত্ব পেয়ে রশিদুল আলম জানিয়েছে দল তাকে যে দায়িত্ব দিয়েছে তা যথাযোগ্য পালনে তিনি চেষ্টা করবেন।…
Read More
তুফানগঞ্জে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ,

তুফানগঞ্জে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ,

তুফানগঞ্জে দেওচড়াই অঞ্চল সভাপতির পদ নিয়ে গোষ্ঠী সংঘর্ষ বাঁধল । জখম প্রায় কুড়ি । সূত্রের খবর এই গোষ্ঠী সংঘর্ষে কোচবিহারে ফের একবার রবি ঘোষ ও পার্থপ্রতিম রায়ের মধ্যে মতপার্থক্য প্রকাশ্যে এল । নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক তৃণমূল কর্মীর বক্তব্য কোচবিহারে অঞ্চল সভাপতির পদ নিয়ে জেলার শীর্ষনেতৃত্বের সমন্বয়ের অভাবকেই দায়ী করছেন । জানা গিয়েছে গত দুদিন আগে তুফানগঞ্জে এক ফুটবল ম্যাচ অনুষ্ঠানে এসে দেওচড়াই অঞ্চল সভাপতির নাম ঘোষণা করতেই এলাকায় গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ । সূত্রের খবর অঞ্চল সভাপতি ফারুক মন্ডলকে সরিয়ে দিয়ে উন্নয়ন মন্ত্রী মজিবুর রহমানকে নতুন করে অঞ্চল সভাপতি ঘোষণা করে । দলের একাংশের অভিযোগ জেলার সভাপতি…
Read More
কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মচারী ফেডারেশনের

কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মচারী ফেডারেশনের

কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতিগুলোর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মীরা । জানা গিয়েছে এদিন জেলাশাসকের দফতরে এই বিক্ষোভ কর্মসূচি হয় । াদের অভিযোগ কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ওপর জোর করে অবসর চাপিয়ে দিচ্ছে ।তারা আরো দাবি জানিয়েছেন ৫০ বছরের বেশি কর্মচারীদের ওপর কাজের চাপ বাড়ানো যাবে না ইত্যাদি দাবিগুলি নিয়ে এদিন এই কর্মচারী সংগঠন বিক্ষোভ দেখায়। সংগঠনের জলপাইগুড়ি জেলা নেতৃত্ব জানান, কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে গণতান্ত্রিক আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার আবেদন জানানো হয়েছে।
Read More
“আদিপুরুষ” এর মধ্য দিয়ে পর্দায় ফিরছেন অনুষ্কা

“আদিপুরুষ” এর মধ্য দিয়ে পর্দায় ফিরছেন অনুষ্কা

২০১৮ সালে জিরো ছবিটি ছিল আনুষ্কা শর্মার করা শেষ ছবি । তারপর আনুষ্কা কে অভিনেত্রী হিসেবে খুব একটা দেখা যায়নি বড়পর্দায়। তবে দেখা মিলেছে তার প্রযোজক সত্তার। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে তার গর্ভবতী হওয়ার খবর। জানা গিয়েছে মেটার্নিটি ব্রেকের পর স্বমহিমায় বড় পর্দায় ফিরতে চলেছেন অনুষ্কা শর্মা। খবর মিলেছে ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবিটিতে সীতার চরিত্র দেখা যেতে পারে অনুষ্কা শর্মাকে। প্রাচীন মহাকাব্য রামায়ণ এর উপর ভিত্তি করে 'আদিপুরুষ' ছবিটি তৈরি হতে চলেছে। যার মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার এবং বাহুবলী খ্যাত প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রের অনুষ্কা শর্মা কে কাস্ট করার কথা ভাবছেন পরিচালক। এই…
Read More
১২ তারিখ লকডাউন তুলে নিল রাজ্য সরকার, টুইটারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

১২ তারিখ লকডাউন তুলে নিল রাজ্য সরকার, টুইটারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী ১৩ তারিখ রাজ্যে নীট (NEET) পরীক্ষার কথা বিবেচনা করে লকডাউন তুলে নিল রাজ্য সরকার। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানিয়েছেন যে আগামী ১২ তারিখ লকডাউন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। এবার রাজ্যে নিট পরীক্ষায় বসবে প্রায় ৩৭ হাজার পরীক্ষার্থী। রাজ্যের আগাম ঘোষণা অনুযায়ী ১১,১২ তারিখ লকডাউন ঘোষণা করে রাজ্য সরকার। কিন্তু ১৩ তারিখ রবিবার NEET পরীক্ষা থাকায় পরীক্ষার্থীরা কিভাবে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবে সে এনিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে পরীক্ষার আগের দিন লকডাউন তুলে নেওয়ার স্বস্তি পরীক্ষার্থীদের মধ্যে।
Read More
ভয়ংকর দাবানল ক্যালিফোর্নিয়ায়

ভয়ংকর দাবানল ক্যালিফোর্নিয়ায়

ভয়ংকর হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার দাবানলের পরিস্থিতি। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলছে এই দাবানল। এখনও পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকাকে গ্রাস করেছে দাবানল। সাত দিনের তাপপ্রবাহের কারণে প্রবল তেতে ছিল ক্যালিফোর্নিয়ার একাংশ। এরই মধ্যে হয় ঝলকানি-সহ বজ্রপাতের তাণ্ডব। স্যাকরামেন্টোর উত্তরে দাবানলের তীব্রতায় হওয়ায় বিস্ফোরণে বিপদের মুখে কয়েক হাজার বাড়িঘর। দুটি আলাদা অবস্থান থেকে মিলেছে তিনজনের দেহ, যার জেরে এ বছর ক্যালিফোর্নিয়ার দাবানলের কারণে মৃতের সংখ্যা বেড়ে ১১ হয়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানী ড্যানিয়েল সোয়াইন জানিয়েছেন, ২৪ ঘণ্টায় গড়ে এই দাবানলের আগুন ৪০০ বর্গমাইল এলাকা পুড়িয়ে দিয়েছে। এই আগুন অবিশ্বাস্যরকম দ্রুত হারে ছড়িয়ে পড়ছে। এটা ঐতিহাসিক, আগে কখনও এমন…
Read More
অধীরেই আস্থা কংগ্রেস হাইকমান্ডের,

অধীরেই আস্থা কংগ্রেস হাইকমান্ডের,

সোমেন মিত্রর মারা যাওয়ার পর বঙ্গে হাতকে শক্ত করতে অধীরেরই উপর ভরসা রাখল কংগ্রেস হাইকমান্ড। লোকসভার বিরোধী দলনেতা যদিও এই গুরু দায়িত্ব পালনে সমর্থ হবে কিনা বলবে সময়ই। গত।কয়েকমাস মাস আগে কংগ্রেস সভাপতি সোমেন মিত্র মারা গেলে সভাপতির পদে কে বসবেন তা নিয়ে চর্চা শুরু হয়। সেসময় অধীর এই দায়িত্ব পালন করতে পারবে না বলে হাইকমান্ডকে জানিয়ে দেন। কারন বহরমপুরের সাংসদ বর্তমানে।লোকসভায় বিরোধী দলনেতার ভূমিকা পালন করছেন। অধীর বাবু না করতেই বঙ্গ কংগ্রেস রাজনীতিতে দেবপ্রসাদ রায়, শঙ্কর মালাকার, প্রদীপ ভট্টাচার্যর নাম কানাঘুষো শোনা যায়। কিন্তু আগামী বিধানসভা ভোটের দিকে তাকিয়ে রাজ্যে দাপুটে নেতা হিসেবে অধীর বাবুর বিকল্প নেই। তাছাড়াও বিজেপিকে…
Read More
ট্যাক্সির ধাক্কায় মৃত্যু হল এক ষাঁড় গরুর

ট্যাক্সির ধাক্কায় মৃত্যু হল এক ষাঁড় গরুর

দক্ষিণ দিনাজপুরে বংশিহাড়িতে জাতীয় সড়কে এক ট্যাক্সির ধাক্কায় মৃত্যু হল এক ষাঁড় গরুর।জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় জাতীয় সড়কে একটি ট্যাক্সি আচমকাই ধাক্কা মারে এক ষাঁড় গরুকে। ট্যাক্সির ধাক্কায় ছিটকে পড়ে গরুটি। স্থানীয়রা ঘটনাটি দেখে ষাঁড়টিকে শুশ্রূষার চেষ্টা করতে স্থানীয় পশু চিকিৎসকের সঙ্গে চেষ্টা করে।কিন্তু চিকিৎসক আসার আগেই মারা যায় ষাঁড় গরুটি। বংশিহাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ট্যাক্সি ও ট্যাক্সি ড্রাইভারকে আটক করেছে
Read More
জলপাইগুড়িতে সুলভ মুল্যে আলু বিক্রয় কেন্দ্র

জলপাইগুড়িতে সুলভ মুল্যে আলু বিক্রয় কেন্দ্র

রাজ্যের অন্যান্য কিছু রাজ্যের মত এবার প্রশাসনের তরফ থেকে জলপাইগুড়িতে ও চালু করা হলো সুলভ মূল্যের আলুর দোকান।প্রশাসনের সহযোগিতায় আজ থেকেই আলু ব্যবসায়ীরা সরকার নির্ধারিত কেজি প্রতি ২৫ টাকা মূল্যে আলু বিক্রি করছে বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই জলপাইগুড়ি শহরের দিনবাজারের সরকারি স্টলে আলু কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। এত দিন বাজারে ৩৫-৪০ টাকা কেজি দরে আলু বিক্রি করতেন বিক্রেতারা তবে সেই দাম এক ধাক্কায় ২৫ টাকায় নেমে আসায় হতাশায় নিমজ্জিত বিক্রেতারা।সুলভ মুল্যে আলু পাওয়ায় খোলা বাজার থেকে আলু কিনতে চাইছেন না ক্রেতারা। এছাড়াও সরকারি আলুর দোকানে আলুর পাশাপাশি ক্রেতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিনামূল্যে মাস্ক। প্রসাশনের এই উদ্যোগের প্রশংসা…
Read More
ভাঙা ব্রিজ পরিদর্শনে  মাটিগাড়ার ফুলবাড়ীতে  জেলা শাসক এস পন্নবলম

ভাঙা ব্রিজ পরিদর্শনে মাটিগাড়ার ফুলবাড়ীতে জেলা শাসক এস পন্নবলম

জলের স্রোতে ভেঙে গিয়েছে ব্রিজ । সেই ভাঙা ব্রিজ পরিদর্শনে আজ মাটিগাড়া এলাকার খাপরাইল ফুলবাড়ীতে গেলেন দার্জিলিং জেলা শাসক এস পন্নবলম । জেলা শাসকের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার এবং মাটিগাড়া ২ তৃণমূল সভাপতি খগেশ্বর রায় এবং স্থানীয় তৃণমূল নেতারা । বিগত দুমাস আগে বন্যার স্রোতে রক্তি নদীর দুটি ব্রিজ ভেঙে যায় । যার মধ্যে একটি ঝুলন্ত সেতুও রয়েছে । এই দুটি ব্রিজ ভেঙে পড়ায় এলাকার প্রায় কুড়ি হাজার মানুষ ঘুরপথে প্রায় ১০ কিমি পথ ঘুর পথে যাতায়াত করতে বাধ্য হত । স্থানীয় সূত্রে জানা গিয়েছে ব্রিজটি আগেও একবার দুর্বল হয়ে বসে যায় তখন কোনোমতে সারাই করে…
Read More