আসাম

রিয়া চক্রবর্তীকে হেনস্থার প্রতিবাদে পথে কংগ্রেস

রিয়া চক্রবর্তীকে হেনস্থার প্রতিবাদে পথে কংগ্রেস

রিয়া চক্রবর্তীকে হেনস্থা এবং গ্রেপ্তার করার প্রতিবাদে আজ শিলিগুড়ির রাজপথে কংগ্রেস বিক্ষোভ মিছিল করে । এদিন এইমিছিলের অগ্রভাগে ছিল কংগ্রেসের দার্জিলিং জেলার সভাপতি তথা মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার । এদিন বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বাংলার মেয়ে রিয়া চক্রবর্তীকে যেভাবে হেনস্থা এবং গ্রেপ্তার করা হচ্ছে তার তীব্র বিরোধিতা করছে কংগ্রেস । এর সঙ্গে সুশান্ত সিংয়ের মৃত্যুর ইস্যু নিয়ে বিহার সরকার এবং বিজেপি যেভাবে ভোটের রাজনীতি করছে তারও প্রতিবাদ করেন বিধায়ক এমনটাই জানা গিয়েছে ।এদিন এই কেন্দ্রের বিরুদ্ধে এই মিছিলে রিয়ার মুক্তির দাবি ছাড়াও মূল্যবৃদ্ধি এবং বেসরকারীকরনের বিরুদ্ধেও প্রতিবাদ করে কংগ্রেস পার্টি।
Read More
বৌদিকে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে

বৌদিকে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে

সম্পত্তির লোভে খুন হতে হলো বৌদিকে। বৌদিকে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার চালুনিয়া গ্রামে। জানা গিয়েছে মৃতের নাম ফেলানি বর্মণ। মৃতের পরিবারের অভিযোগ, ফেলানি বর্মনের জমি নিজের নামে করে দেওয়ার জন্য চাপ দিত দেওর বলরাম বর্মন। শনিবার রাতে মদ্যপ অবস্থায় ফেলানি বর্মনকে মারধর করে বলরাম বর্মন বলে অভিযোগ করে মৃতার ছেলে শুক্রু বর্মন। এরপর রবিবার সকালে গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। মৃতার পরিবারের অভিযোগ, তাকে খুন করে ঘরের মধ্যে ফাঁস লাগিয়ে দেওয়া হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইটাহার থানার পুলিশ এবং তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা…
Read More
দীর্ঘ পাঁচমাস বন্ধ থাকার পর খুলছে শিলিগুড়ির ইসকন মন্দির

দীর্ঘ পাঁচমাস বন্ধ থাকার পর খুলছে শিলিগুড়ির ইসকন মন্দির

দীর্ঘদিন থেকে বন্ধ থাকা ইসকন মন্দির খুলছে আজ । করোনা এবং লকডাউন পরিস্থিতিতে দীর্ঘ পাঁচমাস মন্দির বন্ধ থাকার পর আজ সোমবার দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে শিলিগুড়ির ইসকন মন্দির । এমনটাই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ । তবে মন্দিরে প্রবেশ করতে গেলে পুণ্যার্থীদের মানতে হবে রাজ্য ও কেন্দ্রের কোভিড নির্দেশিকা । মন্দিরে নিৰ্দিষ্ট সংখ্যক পুণ্যার্থী মাস্ক , স্যানিটাইজেশন করে মন্দিরে প্রবেশ করতে পারবে বলে জানা গিয়েছে । একটা নির্দিষ্ট ব্যারিকেডের রাস্তা দিয়ে যেতে হবে তার বাইরে ক্যাম্পাসে ঘোরাঘুরি করার কোন অনুমতি থাকছে না । প্রতিদিন বিকাল চারটা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত দর্শন করার অনুমতি দেওয়া হবে । একসাথে 10 থেকে 15 জন…
Read More
তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বারোকোদালি ২ গ্রাম পঞ্চায়েতের ভারেয়া চন্ডীপাঠ এলাকায় তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে সূত্রের খবর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আহত হয় তিনজন তৃণমূল কর্মী । এবিষয়ে বিজেপির পক্ষ থেকে তুফানগঞ্জ বিধান সভার সংযোজক উৎপল দাস জানান যে, তুফানগঞ্জ ১ ও ২নম্বর ব্লকের তৃনমূল দলের কর্মীদের মধ্যে গোষ্ঠী কোন্দল চলে। এবং এই গোষ্ঠি কোন্দলের কারণে ক্ষতিগ্রস্থ হয় তারা। এবং পরবর্তীতে সেই দোষ চাপিয়ে দেওয়া হয় বিজেপি কর্মকর্তাদের ওপর।
Read More
মুর্তি গড়তে ব্যস্ত মৃত্তিকা শিল্পীরা

মুর্তি গড়তে ব্যস্ত মৃত্তিকা শিল্পীরা

দরজায় কড়া নাড়ছে বিশ্বকর্মা পুজো। বাকি আর মাত্র কয়েকদিন। তাই মুর্তি গড়তে তোরজোড় শুরু করেছেন মৃত্তিকা শিল্পীরা। মূর্তি তৈরীতে দিন রাত পরিশ্রম করতে হচ্ছে কারিগর দের।তবে দেশের এই করোনা পরিস্থিতিতে এবছরে বিশ্বকর্মা মূর্তি খুব বেশি তৈরি করা হচ্ছে না বলে জানান তারা। জলপাইগুড়ি মাসকলাই বাড়ির শিল্পী উত্তম পাল জানান, প্রথমে তাদের ধারণা ছিল যে এই বছর হয়তো পূজো হবে না । তবে এখন পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে । তবে বাঙালি দের সবচাইতে বড় পূজো দূর্গা পূজার বাকী আর মাত্র একমাস তাই তারা বিশ্বকর্মা মূর্তি কম তৈরী করে দুর্গা প্রতিমা গড়ার কাজে বেশি মনোযোগ দিচ্ছেন। মৃত্তিকা শিল্পীরা আরো জানান যে,…
Read More
সংক্রমণ রুখতে মহালয়ায় বন্ধ দক্ষিণেশ্বর

সংক্রমণ রুখতে মহালয়ায় বন্ধ দক্ষিণেশ্বর

করোনাভাইরাস সংক্রমণ রুখতে লকডাউনে দীর্ঘদিন বন্ধ ছিল দক্ষিণেশ্বর মন্দির। কঠোরভাবে যাবতীয় সুরক্ষা বিধি মেনে গত ১৩ জুন থেকে মন্দির খোলা হয়েছে। কিন্তু তর্পণের ভিড় এড়াতে মহালয়ার সকালে পুরোপুরি বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দির। মন্দির চত্বরেও প্রবেশ করা যাবে না মন্দির পুরোপুরি বন্ধ রাখার জন্য দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষকে চিঠি দেয় পুলিশ। সিদ্ধান্ত নিতে পুলিশ ও প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে মন্দির কর্তৃপক্ষ। বিকেল তিনটে থেকে অবশ্য মন্দির দর্শনের সুযোগ মিলবে। রাত সাড়ে আটটা মন্দির দর্শনের সুযোগ পাবেন পুণ্যার্থীরা। সেই সময় গঙ্গার ঘাটে যাওয়ার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে।
Read More
রবিবার ইসলামপুর বাস টার্মিনাসে  বিতরণ করা হলো মাস্ক

রবিবার ইসলামপুর বাস টার্মিনাসে বিতরণ করা হলো মাস্ক

রবিবার বাপন দাস নামক একজন পুলিশকর্মী এবং একাধারে একজন সমাজকর্মী ব্যক্তিগত কাজে ইসলামপুর গিয়ে ইসলামপুর বাস টার্মিনাসে বাস যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করবেন। তিনি বিধাননগরের স্থানীয় বাসিন্দা বলেই জানা গিয়েছে।রবিবার ইসলামপুর বাস স্ট্যান্ড এলাকায় বহু যাত্রীদের মাস্ক বিহীন দেখে তড়িঘড়ি মাস্ক কিনে যাত্রীদের মধ্যে ও বাস কর্মীদের মধ্যে তা বিতরণ করেন বাপন দাস।বাপন দাসের এই সমাজ মূলক কাজে তাকে সহায়তা করেন ইসলামপুরের সমাজকর্মী স্বরূপানন্দ বৈদ্য, কবি  নিশিকান্ত সিনহা সহ অন্যান্যরা।
Read More
দাবানল এ জ্বলছে ক্যালিফোর্নিয়া – কালো ধোঁয়ায় ঢাকা আকাশ

দাবানল এ জ্বলছে ক্যালিফোর্নিয়া – কালো ধোঁয়ায় ঢাকা আকাশ

দাবানল এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ১২টিরও বেশি অঙ্গরাজ্যের বিস্তীর্ণ অঞ্চল পুড়ে গেছে। দমকল বাহিনীর শত চেষ্টাতেও বাগে আনা যাচ্ছে না আগুন। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। ২ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া আশ্রয় হারানোর শঙ্কায় রয়েছে ৫ লাখ মানুষ। এবারের দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটনের বিস্তীর্ণ এলাকা। পাহাড়ি ও বনাঞ্চলে সৃষ্ট অগ্নিকাণ্ডে ধোঁয়ায় ঢেকে আছে দেশটির উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। ফলে গোটা আকাশ লাল কমলা বর্ণ ধারণ করেছে। আরো পড়ুনঃ ওপ্পো স্মার্টফোনের এফ১৭ সিরিজ একজন বলেন, ৩৫ বছরেও এমন দাবানল দেখিনি। যেটা দিনের আলোকেও কালো করেছে। সূর্যের আলো দেখতে পাচ্ছি না।  ইতোমধ্যে ২০ লাখ একর এলাকা পুড়ে ছাই…
Read More
চীনা হুমকি॥ যুক্তরাষ্ট্র-মালদ্বীপ প্রতিরক্ষা চুক্তি সই

চীনা হুমকি॥ যুক্তরাষ্ট্র-মালদ্বীপ প্রতিরক্ষা চুক্তি সই

চীন-ভারতের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র এবং মালদ্বীপের মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে। কৌশলগত ভারত মহাসাগরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে একমত হয়েছে দু'দেশ। ওই অঞ্চলে চীনের উপস্থিতি বাড়ছে। এর মধ্যেই মালদ্বীপের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা অবকাঠামো চুক্তি স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র। পেন্টাগন এক ঘোষণায় জানিয়েছে, কৌশলগত ভারত মহাসাগরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহযোগিতার বিষয়ে তারা অঙ্গীকারবদ্ধ। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি মোকাবিলায় ওই অঞ্চলে শক্তিশালী জোট গঠন করতে চাচ্ছে ট্রাম্প প্রশাসন। গত ১০ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ায় ওই প্রতিরক্ষা এবং নিরাপত্তা সম্পর্কের অবকাঠামো চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রতিরক্ষা বিষয়ক দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেড ওয়ার্নার…
Read More
মহিলা অনূর্ধ-১৯ ক্রিকেটে সুযোগ পেল শিলিগুড়ির নিকিতা সাহা ও পূজা অধিকারী

মহিলা অনূর্ধ-১৯ ক্রিকেটে সুযোগ পেল শিলিগুড়ির নিকিতা সাহা ও পূজা অধিকারী

মহিলা অনূর্ধ-১৯ ক্রিকেটে সুযোগ পেল শিলিগুড়ির নিকিতা সাহা ও পূজা অধিকারী। লকডাউনের মনমরা পরিস্থিতিতে খুশির খবর নিয়ে আসছে শিলিগুড়ির ক্রিকেট মহল থেকে। কয়েকদিন আগেই রনজিতে ডাক পেয়েছে শাহবাজ , মিথিলেশ । এবার মহিলা অনূর্ধ -১৯ দলে ডাক পেল নিকিতা ,পূজা। বাংলার মহিলা দলে শিলিগুড়ি থেকে দুজন ডাক পেয়ে খুশি কোচ তপন ভাওয়াল। জানা গিয়েছে নিকিতা এবং পূজা শিলিগুড়ি মহকুমা পরিষদের হয়ে দীর্ঘদিন ধরে খেলছে এবং কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুশীলন করে। সূত্রের খবর লকডাউনে সেরকমভাবে অনুশীলন করতে না পারলেও এই সুযোগ পেয়ে অবাক এবং খুশি কোচ তপন বাবু। এদিকে ক্রিকেট লাভার্স এসোসিয়েশন এর সভাপতি তথা ক্রিকেট প্রশাসক এই খবরে খুবই আনন্দিত। সেইসঙ্গে…
Read More