আসাম

দেশের বৃহত্তম ফিল্ম সিটি তৈরির ঘোষণা যোগীর

দেশের বৃহত্তম ফিল্ম সিটি তৈরির ঘোষণা যোগীর

একদম নতুন ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নয়ডায় দেশের বৃহত্তম এবং সবথেকে সুন্দর ফিল্ম সিটি তৈরি হতে চলেছে। এর জন্য নয়ডার উপযুক্ত জমির সন্ধান দিতে তাঁর সরকারের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যোগী। এই ফিল্ম সিটি নির্মাণ হলে, শুধু চলচ্চিত্র নির্মাতাদের যে সুবিধে হবে, তাই নয়, বহু মানুষের কর্মসংস্থানও হবে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন যে, জমির সন্ধান পাওয়া গেলেই শুরু হবে এই ফিল্ম সিটির কাজ। এই উদ্দেশ্যে নয়ডা, গ্রেটার নয়ডা অথবা যমুনা এক্সপ্রেসওয়ের আশপাশের এলাকায় ফিল্ম সিটির জন্য জমি খোঁজার নির্দেশও দিয়েছেন সরকারি আধিকারিকদের।
Read More
দ্বিতীয় সেবক সেতুর দাবিতে ফের আন্দোলনে নামবে ডুয়ার্স ফোরাম

দ্বিতীয় সেবক সেতুর দাবিতে ফের আন্দোলনে নামবে ডুয়ার্স ফোরাম

সেবকে দ্বিতীয় সেতুর দাবিতে ফের আন্দোলনে নামছে ডুয়ার্স ফোরাম । আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ফোরামের সভাপতি চন্দন রায় । দ্বিতীয় সেবক সেতু নির্মাণে গত আট নয় বছর ধরে দাবি জানিয়ে আসছে ডুয়ার্সবাসী । পথে নেমে আন্দোলনও করেছে। কিন্তু কাজ হয়নি। তাই আবার নতুন করে আন্দোলনের যাওয়ার কথা ভাবছে ডুয়ার্সবাসী । শিলিগুড়ি থেকে ডুয়ার্সগামী রাস্তায় একমাত্র মাধ্যম শতাব্দী প্রাচীন সেবকের করোনেশন ব্রিজ দীর্ঘদিন বেহাল । গত ২০১১ সালের ভূমিকম্পে ব্রিজের একাংশ ক্ষতিগ্রস্ত হয় । সেইসময় থেকে ভারী যানবাহনে নিষেধাজ্ঞা করেছে প্রশাসন । ভারী গাড়িগুলিকে ঘুরপথে শিলিগুড়ি নিয়ে আসা হয় এতে ক্ষতি হচ্ছে ডুয়ার্সের ব্যবসা । সমীক্ষা চালিয়ে নতুন আরেকটি সেতু…
Read More
দুর্নীতির বিরুদ্ধে সঠিক তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ

দুর্নীতির বিরুদ্ধে সঠিক তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ

ফেল ছাত্রকে পাশ করিয়ে দেওয়া এবং টাকার বিনিময়ে ছাত্রকে বেশি নম্বর পাইয়ে দেওয়ার অভিযোগ সহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সঠিক তদন্তের জন্য আজ ডেপুটেশন দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । গত কয়েকদিন আগেই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ফেল করা ছাত্রদের পরীক্ষার খাতা রিভিউ সংক্রান্ত বিষয়ে দুর্নীতি প্রকাশিত হয় স্থানীয় সংবাদপত্রে । এর পর থেকেই শোরগোল পড়ে যায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে । অভিযোগ আন্ডার গ্রাজুয়েট কাউন্সিলের আধিকারীককে অন্ধকারে রেখে ফেল করা ছাত্রদের পাস করিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে । আর এই কাজে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের কয়েকজন নেতার চিঠি বা সুপারিশ ঘটনায় বড়সড় দুর্নীতির গন্ধ পেয়ে বিরোধীরা ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে । আজ…
Read More
এক কোটি জালি টাকা এবং নকল সোনা সহ গ্রেপ্তার নয়

এক কোটি জালি টাকা এবং নকল সোনা সহ গ্রেপ্তার নয়

পুলিশ এবং এসএসবির যৌথ অভিযানে কোচবিহারে উদ্ধার এককোটি জাল টাকা এবং ১৭ টি নকল সোনার বিস্কুট । গোপনসূত্রে খবর পেয়ে এদিন ডাউয়াগুড়ি এলাকায় ৩১ নং জাতীয় সড়কের কাছে তল্লাশি চালায় যৌথবাহিনী। সেইসময় কোচবিহার থেকে আসামগামী একটি গাড়ি থেকে এক কোটি টাকার জাল নোট এবং নকল সোনার বিস্কুট উদ্ধার করে। এই ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ । এর সঙ্গে দুটি মোটর সাইকেল ও আটক করে পুলিশ ।কোতোয়ালি থানার পুলিশ অভিযুক্তদের কোচবিহার আদালতের হাজির করে । ঘটনার তদন্ত করছে পুলিশ।
Read More
নবজাতকের মৃত্যু ঘিরে ভাঙচুর হাসপাতালে

নবজাতকের মৃত্যু ঘিরে ভাঙচুর হাসপাতালে

এক নবজাতকের মৃত্যু ঘিরে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির খালপাড়ার এস পি মুখার্জি রোডের এক বেসরকারি হাসপাতালে । মৃত নবজাতকের পরিবারের অভিযোগ ডাক্তারের গাফিলতিতেই নবজাতক শিশুর মৃত্যু হয়েছে । পরিবারের আরো অভিযোগ ওই পরিবার এবং গর্ভবতী মহিলা প্রথম থেকেই ডাক্তার দেখাচ্ছিল । সূত্রের খবর গতকাল রাতে প্রসূতিকে নার্সিং হোমে ভর্তি হলেও প্রায় একঘন্টা বিনা চিকিৎসায় পরে থাকে। হাসপাতালের ইমারজেন্সি আরএমও ছিলেন না। এমনি পরিবারের সম্মতি না নিয়েই প্রসূতির সিজার করার সিদ্ধান্ত নেয় হাসপাতাল। গতকালই নবজাতক শিশুর মৃত্যু হলে আজকে পরিবারের পরিজনেররা হাসপাতালে বিক্ষোভ দেখায় । পাশাপাশি হাসপাতালে ভাঙচুর করে বলে অভিযোগ । এই ঘটনায় খালপাড়া ফাঁড়ির পুলিশ…
Read More
টেক্সাসের আকাশে বিমান দুর্ঘটনা

টেক্সাসের আকাশে বিমান দুর্ঘটনা

টেক্সাসে মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান। এমার্জেন্সি ল্যান্ডিং করার সময় ভেঙে পড়ে বিমানটি। বিমানে থাকা চার জন যাত্রীর মৃত্যু হয়েছে। বিমানটি অস্টিন থেকে লুইসিয়ানায় যাচ্ছিল। মাঝপথে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে যায় উদ্ধারকারী দল। সিসি লেক বিমানবন্দরের উত্তরে রাতের দিকে এই দুর্ঘটনা ঘটেছিল। পরে ভোরে কর্তৃপক্ষ ওই ভেঙে পড়া বিমানটি খুঁজে পায়।
Read More
লাগাতার বৃষ্টিতে জলমগ্ন  ইংরেজবাজার পুরসভার অধিকাংশ ওয়ার্ড

লাগাতার বৃষ্টিতে জলমগ্ন ইংরেজবাজার পুরসভার অধিকাংশ ওয়ার্ড

সোমবার ও মঙ্গলবারের টানা বৃষ্টিতে জলমগ্ন ইংরেজবাজার পুরসভার ৩৯ টি ওয়ার্ড । সকাল থেকেই বৃষ্টির কারণে নাকাল হতে হয় বাসিন্দাদের । এদিন বেলা গড়ার সাথে সাথে বৃষ্টির জোর আরো বেড়ে যায় । কয়েকটি ওয়ার্ডের জল এতটাই জমে যায় যে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের ডিঙ্গি নৌকা ব্যবহার করতে বাধ্য হতে হয় । নিয়মিত নিকাশি নালার পরিষ্কার না হওয়ার কারণে শহরের বিভিন্ন ওয়ার্ডে জল জমছে বলে বাসিন্দাদের অভিযোগ। এদিকে এই পরিস্থিতির মধ্যে ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য বাবলা সরকার জলমগ্ন এলাকার পরিস্থিতি ঘুরে দেখেন। দ্রুততার সাথে পাম্প মেশিন চালিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে জল নিকাশের আশ্বাসও দিয়েছেন ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। এদিন একটানা বৃষ্টির জেরে…
Read More
কৃষি জমি বসে গিয়ে হঠাৎ নদীখাতের সৃষ্টিতে চাঞ্চল্য ধুপগুড়িতে

কৃষি জমি বসে গিয়ে হঠাৎ নদীখাতের সৃষ্টিতে চাঞ্চল্য ধুপগুড়িতে

ধানের কৃষি জমি বসে গিয়ে হঠাৎ নদীখাতের সৃষ্টিতে চাঞ্চল্য ধুপগুড়ির মাগুরমারী ১নং অঞ্চলে । জানা গিয়েছে এইবছরের প্রবল বর্ষায় প্রায় এক কিলোমিটার এলাকার কৃষিজমি বসে গায়ে নদীর সৃষ্টি হয়েছে । আর এমনই চিত্র দেখতে দুরদুরান্তের মানুষ ভিড় জমাচ্ছে ওই এলাকায় । কৃষি জমি হঠাৎ বসে নদী খাতের সৃষ্টি হওয়ায় অবাক এলাকার মানুষ । সেইসঙ্গে উৎসুক জনগন । তবে এর কারণ এখনো জানা যায় নি । গ্রামবাসীরা জানিয়েছে প্রায় দেড় দুইদশক আগে ওই এলাকায় সন্তাই নামে একটি ছোট্ট নালা ছিল । বর্ষাকালে সেই নালার জল বামুনী নদীতে গিয়ে মিশত । কিন্তু দীর্ঘদিন ধরে সেই নালা বন্ধ হয়ে এখন ভরাট । কৃষকরা…
Read More
উদ্ধার হলো লক্ষাধিক টাকার বেআইনি মদ

উদ্ধার হলো লক্ষাধিক টাকার বেআইনি মদ

উদ্ধার হলো বেআইনি মদ। এই বেআইনি মদ উদ্ধার করেছে ডালখোলা থানার পুলিশ। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে ডালখোলা থানার অন্তর্গত ভুসামনি একটি বাড়ি থেকে প্রায় ২৬ কার্টুন বেআইনি মদ উদ্ধার করেন তারা।যার আনুমানিক বাজার মূল্য প্রায় দু লক্ষ টাকা।এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুনীল দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডালখোলা থানার পুলিশ। এছাড়া ও এইদিন পুলিশ বাজেয়াপ্ত করে এ্যাক্টিভ বুলেরো গাড়ি ও বাইক । পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃতকে আজ ইসলামপুর কোর্টে তোলা হবে।
Read More
ভেঙে যাওয়া সেতুর পরিদর্শনে রবি, অভিজিৎ

ভেঙে যাওয়া সেতুর পরিদর্শনে রবি, অভিজিৎ

কোচবিহারের চান্দামারী অঞ্চলে সেতু পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী সহ তৃনমূল যুব সভাপতি । জানা গেছে কোচবিহার জেলার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারী অঞ্চলের একটি ভগ্নপ্রায় বাঁশের সেতুর নির্মাণ প্রকল্প পরিদর্শনে গেলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বিধায়ক মিহির ঘোষ , জেলার যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ স্থানীয় প্রতিনিধিরা । এর পাশাপাশি নবনির্মিত ফলিমারী, পুঁটিমারী -ফুলেশরী অঞ্চলের সেতুগুলোকেও পরিদর্শন করেন মন্ত্রী এবং তৃণমূল যুব সভাপতি । অভিজিৎ বাবু জানিয়েছেন যে মাননীয়া মন্ত্রীর উন্নয়নকে হাতিয়ার করে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর পরামর্শে কোচবিহারকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই ব্রত । তিনি জানিয়েছেন খুব শীঘ্রই ভাঙা বাঁশের সেতুটির জায়গায় নতুন পাঁকা সেতুর ব্যবস্থা করবেন ।
Read More