আসাম

ড্রাগ চ্যাটের কথা স্বীকার দীপিকার

ড্রাগ চ্যাটের কথা স্বীকার দীপিকার

 এনসিবি’র জেরার মুখে ড্রাগ চ্যাটের কথা স্বীকার করে নিলেন দীপিকা পাড়ুকোন । তবে মাদক সেবনের কথা স্বীকার করেননি বলে জানা গিয়েছে । সূত্রের খবর, দীপিকার ট্যালেন্ট ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে নায়িকার যে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছিল সেখানে ‘ডি’ নামের ব্যক্তি যে দীপিকাই তা কার্যত স্বীকার করে নিল । তবে এর সঙ্গে তিনি এও জানিয়েছেন, মাদক সেবন তিনি করেননি ।আগেই জানা গিয়েছিল, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা । সেখানে ড্রাগস নিয়েই কথাবার্তা হত । সেই গ্রুপে ছিলেন করিশ্মা ও সুশান্তের প্রাক্তন ম্যানেজার জয়া সাহাও । সেই গ্রুপে মাদক সংক্রান্ত কথা বললেও মাদক গ্রহণ করেননি বলেই দাবি তুলেছেন নায়িকা ।
Read More
আগামী ২৪ ঘন্টা আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া দপ্তর

আগামী ২৪ ঘন্টা আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা জানাল আবহাওয়া দপ্তর

আগামী আরও ২৪ ঘন্টা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানাল আবহাওয়া দপ্তর। কয়েকদিনের লাগাতার বৃষ্টিপাত থেকে রেহাই মিলছে না উত্তরবঙ্গবাসীর। আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর আবারো নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সমস্ত জেলায় আগামী ২৪ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকয়েকদিন ধরে অবিরাম ভারী বৃষ্টিতে এমনিতেই বিপর্যস্ত জনজীবন । শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা সহ সমস্ত জেলায় জল জমার খবর মিলছে। জলস্তর বেড়েছে মহানন্দা, তিস্তা, তোর্ষা সহ উত্তরের সমস্ত নদীগুলোতে। এমন অবস্থায় আরো ভারী বৃষ্টির সম্ভাবনায় চিন্তিত মানুষেরা।
Read More
স্নান করতে গিয়ে পুকুরে তলিয়ে গেল দুই বোন

স্নান করতে গিয়ে পুকুরে তলিয়ে গেল দুই বোন

স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের দুই কন্যা সন্তানের । এই ঘটনায় শোকের ছায়া মালদা জেলার হরিশচন্দ্রপুর এলাকার তেঁতুলবাড়ি এলাকায় । জানা গেছে মৃত দুইজনের নাম দীপা হালদার ও প্রিয়া হালদার ।শুক্রবার এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো মালদা জেলা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তেতুলবাড়ি এলাকা স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুর বারোটা নাগাদ এলাকার দেবী সাগর নামে ওই পুকুরে স্নান করতে যায় দুই বোন ।স্নান করতে গিয়েই ঘটে বিপত্তি।কয়েকদিনের টানা বর্ষণে পুকুরের গভীরতা বেড়ে যায় । আর এই গভীর পুকুরে পা পিছলে পড়ে গিয়ে ডুবে যায় দুই বোন ।স্থানীয়রা ওই পুকুরটি বন্ধ করে দেওয়ার দাবি…
Read More
উত্তরবঙ্গে পূজোয় মারাত্মক আকার নিতে পারে করোনা, আশঙ্কা মেডিকেল অফিসার সুশান্ত রায়ের

উত্তরবঙ্গে পূজোয় মারাত্মক আকার নিতে পারে করোনা, আশঙ্কা মেডিকেল অফিসার সুশান্ত রায়ের

পুজোয় বাড়তে পারে করোনা সংক্রমন এমনই আশঙ্কা করছেন উত্তরবঙ্গের স্পেশাল মেডিকেল অফিসার সুশান্ত রায় । উত্তরের কোভিড প্রেক্ষাপটে তাঁর গলায় শোনা গেল হতাশার সুর । শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে যেভাবে করোনা সংক্রমণের ধরণ ধরা পড়ছে তাতে রোগীদের আরো সতর্কতা অবলম্বন করতে বলেছেন তিনি । শনিবার একটি সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, জ্বর, শর্দি, কাশি নিয়ে যেসব করোনা রোগী‌রা আসছেন তারা খুব সহজেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন । তবে ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগ নিয়ে যারা ভর্তি হচ্ছেন সমস্যা তৈরি হচ্ছে তাদের নিয়ে‌ই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সেইসব রোগীদের পরিস্থিতি আর‌ও জটিল হয়ে পড়ছে বলে জানান করোনা বিষয়ক উত্তর‌বঙ্গে‌র স্পেশাল অফিসার…
Read More
ময়নাগুড়িতে বাসডাকাতির কিনারা করল পুলিশ, গ্রেপ্তার তিন, পলাতক পাঁচ

ময়নাগুড়িতে বাসডাকাতির কিনারা করল পুলিশ, গ্রেপ্তার তিন, পলাতক পাঁচ

সোমবারের ঘটে যাওয়া দুঃসাহসিক বাস ডাকাতির কিনারা করল জলপাইগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় সন্দেহভাজন তিন ডাকাতকে গ্ৰেপ্তার করে জলপাইগুড়ি জেলা পুলিশ। এছাড়াও তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ তিনটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত আরো পাঁচ দুষ্কৃতি পলাতক বলে সূত্রের খবর। জানা গেছে গত সোমবার রাতে ময়নাগুড়ি জাতীয় সড়কে বহরমপুরগামী একটি যাত্রীবাহী বাসে আট দুষ্কৃতী ডাকাতের দল লুঠপাট চালায়। বাসের সমস্ত যাত্রীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় তিন লক্ষ টাকা সহ দামি মোবাইল , গয়না নিয়ে চম্পট দেয়। ওই ।দুঃসাহসিক ডাকাতির ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে ছুটে আসেন।জলপাইগুড়ি পুলিশ সুপার। এই ঘটনায় তদন্তে নেমে গতকাল তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।…
Read More
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মজয়ন্তী উদযাপন তৃণমূল শিক্ষক সমিতির

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মজয়ন্তী উদযাপন তৃণমূল শিক্ষক সমিতির

বাংলার নবজাগরণের পুরোধা, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, গদ্যকার, বর্ণপরিচয়'র স্রষ্টা, ‘দয়ার সাগর’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে ২০১ তম জন্মজয়ন্তী পালিত হল শিলিগুড়িতে । জানা গিয়েছে ,শিলিগুড়ি কলেজপাড়ার ১৭নং ওয়ার্ডের চিলড্রেন পার্কে এদিন তাঁর জন্মজয়ন্তী পালনের কর্মসূচি নেয় পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি । এদিন এই অনুষ্ঠানে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব।
Read More
কৃষি বিলের প্রতিবাদে  বিক্ষোভ মালদায়

কৃষি বিলের প্রতিবাদে বিক্ষোভ মালদায়

  মোদি সরকারের কৃষি বিলের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখালো যুব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । শনিবার সকালে তৃণমূলের জেলার যুব সভাপতি প্রসেনজিৎ দাসের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন পুরাতন মালদা সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছোট সূর্যাপুর এলাকার বাইপাস সড়কের ধারে জমির আলে কয়েক ঘন্টা ধরে চলে বিক্ষোভ কর্মসূচি । কৃষি বিলের প্রতিবাদ জানিয়ে মোদি সরকারের তুমুল সমালোচনা করে বিক্ষোভকারী তৃণমূল নেতারা । এদিন বিক্ষোভ কর্মসূচিতে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, কৃষি বিল তৈরি করে কৃষকদের স্বাধীনতা কেড়ে নিয়েছে কেন্দ্রের মোদি সরকার । আগামী দিনে কৃষকদের চরম সঙ্কটের মুখে পড়তে হবে ।
Read More
ফুটবল প্রশিক্ষণ দিচ্ছেন মন্ডলঘাটের প্রকাশ রায়

ফুটবল প্রশিক্ষণ দিচ্ছেন মন্ডলঘাটের প্রকাশ রায়

এলাকার প্রতিভাধর খেলোয়াড় তুলে আনতে লকডাউনের মাঝেই ফুটবল কোচিং করাচ্ছেন জলপাইগুড়ির মন্ডলঘাটের তরুণ যুবক প্রকাশ রায়। তিন বছর মোহনবাগান ক্লাবে মিড ফিল্ডার হয়ে খেলে আসা প্রকাশ রায় লকডাউনে বাড়ি ফিরে এসে স্থানীয় কচিকাঁচাদের প্রশিক্ষণ দিচ্ছেন "ডি" লাইসেন্স ধারী প্রকাশ। গোয়ালিয়রে পড়াশোনা করতে করতে ফুটবলের টানে কোচিং লাইসেন্স অর্জন করে রাজবংশী ঘরের ছেলে প্রকাশ রায়। বর্তমানে তিনি বাড়ির স্থানীয় এক ক্লাবমাঠে ফুটবল খেলোয়াড়দের হাতেখড়ি শেখাচ্ছেন। বছর আঠাশের যুবক প্রকাশের কথায় স্থানীয় নতুন প্রতিভাধর ফুটবল খেলোয়াড় তৈরী করাই তার উদ্দেশ্য। ভবিষ্যতে আরো বড় কোচিং সেন্টার খোলার পরিকল্পনাও তার রয়েছে।
Read More
”নতুন কৃষিবিল নিয়ে বিরোধীদল অযথা বিরোধ করছে” কটাক্ষ  বিজেপি নেতা সায়ন্তন বসুর

”নতুন কৃষিবিল নিয়ে বিরোধীদল অযথা বিরোধ করছে” কটাক্ষ বিজেপি নেতা সায়ন্তন বসুর

নতুন কৃষিবিল নিয়ে বিরোধীদল অযথা বিরোধ করছে এই কথাতেই আজ সাংবাদিক সম্মেলনে বিরোধীদল গুলিকে কটাক্ষ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। আজ শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলনে আরো জানিয়েছেন সত্তর বছরের বেশি সময় ধরে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায় নি। এই কেন্দ্রীয় সরকারই কৃষকদের তাদের প্রাপ্য ও স্বাধীনতা দেওয়ার কাজ করছে। আর অহেতুক বিরোধী দলগুলি এনিয়ে রাজনীতি করছে। তিনি আরো দাবি করেছেন এই বিলের ফলে চাষী তার ফসল নির্দিষ্ট জায়গায় বিক্রি করতে বাধ্য থাকবে না, যেকোনো জায়গায় বেশি দামে কৃষক তা বিক্রি করে লাভ করতে পারবে। এছাড়াও এমএসপি বিষয়টিও কেন্দ্রীয় সরকার যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে।
Read More
গানের তালে দার্জিলিংয়ে খোশ মেজাজে মনামী

গানের তালে দার্জিলিংয়ে খোশ মেজাজে মনামী

আনলক পর্বে খুলে গিয়েছে পাহাড়। কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর দার্জিলিংয়ে খোশ মেজাজে মনামী ।তিনি ঘুরে বেড়াচ্ছেন দার্জিলিং-এর অলিতে গলিতে ।মনামী ঘোষ বাংলা টেলিভিশন জগতের পরিচিত মুখ । সেই সঙ্গে ঘুরতে  যেতেও তিনি খুব পছন্দ করেন । আর তাই জন্যই করোনা ভয় কাটিয়ে ঘুরে ফেললেন দার্জিলিং । তাঁর চোখ দিয়ে তুলে ধরলেন এই শহরের আর এক রূপ । বাহারি সোয়েটারে আগেই বেশ অনেকগুলো ছবি পোস্ট করে থাকলেও এবারে একটা স্লো মোশন ভিডিও পোস্ট করলেন মনামী । কেভেন্টার্স, গ্লেনারি তে বসে খাবার এনজয় করাই হোক বা দূরে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্যই হোক, বা হোক ম্যালের পায়রার ঝাঁকের সঙ্গে ছুটে বেড়ানো।   মনামীর…
Read More