আসাম

দলীয় কর্মসূচিতে যোগ দিতে জলপাইগুড়িতে দোলা সেন

দলীয় কর্মসূচিতে যোগ দিতে জলপাইগুড়িতে দোলা সেন

জলপাইগুড়িতে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এলেন তৃণমূল শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন। শনিবার সকালে দলীয় কর্মসূচি সহ সংগঠনের একাধিক বৈঠকে যোগ দিতে জলপাইগুড়ির সার্কিট হাউসে ওঠেন তিনি। সূত্রের খবর আগামী বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়ির রাজগঞ্জ, বেলাকোবা সহ বিভিন্ন জায়গায় দলীয় বৈঠক করবেন। কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে দোলা সেন বলেন, মোদি সরকার আলু পটলের মতো বিভিন্ন দপ্তর বিক্রি করে দিচ্ছে। বিএসএনএল কর্মীদের বেতন দিচ্ছে না। আসন্ন বিধানসভা নির্বাচনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হবে বলে দাবি করেন তিনি।
Read More
করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫১৫ জন চিকিৎসক

করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫১৫ জন চিকিৎসক

করোনা ভাইরাসের করাল গ্রাস থেকে রক্ষা পাচ্ছে না চিকিৎসক, চিকিৎসাকর্মী এবং নার্সরা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন-র তরফে শুক্রবার জানানো হয়, এখনো পর্যন্ত দেশে প্রায় ৫০০ জন চিকিৎসক করোনায় প্রাণ হারিয়েছেন। তথ্য অনুযায়ী, এই মুহুর্তে ১৯৪ জন রোগী পিছু দেশে একজন ডাক্তার রয়েছেন। সেক্ষেত্রে চিকিৎসকের মৃত্যু সার্বিকভাবে অত্যন্ত বড় ক্ষতি। আইএমএ-র সভাপতি ডা.রঞ্জন শর্মা জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তালিকা অনুযায়ী দেশের ৫১৫ জন চিকিৎসক করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে ভাইরাসে আক্রান্ত হয়ে শহীদ হয়েছেন।
Read More
করোনা আবহেই মৌনী রায় পাড়ি দিলেন মালদ্বীপে

করোনা আবহেই মৌনী রায় পাড়ি দিলেন মালদ্বীপে

লকডাউনে কেমন আছে বঙ্গ তনয়া মৌনী রায়। তা জানার জন্য উৎসুক তার ফ্যান ফলোয়ার।সোশ্যাল মিডিয়ায় বঙ্গতনয়া মৌনি রায়ের ফ্যান-ফলোয়ার দেখলে চোখ কপালে উঠবে! তিনি কী পরছেন? কী করছেন? কী খাচ্ছেন? অভিনেত্রীর প্রতিটা মুহূর্তের আপডেট পেতে মরিয়া নেটিজেন! মৌনিও ফ্যানদের হতাশ করেন না! নিত্যনতুন পোস্ট শেয়ার হতে থাকে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। লকডাউনে দীর্ঘদিন ঘরবন্দি থেকে ক্লান্ত মৌনি ! তাই করোনা আবহেই পাড়ি দিলেন মলদ্বীপ! সূর্যস্নাতা সমুদ্র সৈকতে বিকিনিতে উচ্ছ্বল সুন্দরী! এতদিন বাদে খোলা আকাশের নীচে, উন্মুক্ত বাতাসে শান্তির নিশ্বাস নিতে পেরে মৌনির খুশি আর ধরে না! সি-বিচেই একহাতে ডাব নিয়ে নাচ শুরু করলেন সুন্দরী! নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল…
Read More
মেয়ের জন্মদিনে নিষিদ্ধপল্লীর প্রায় দেড়শো শিশুকে শিক্ষাসমগ্রী তুলে দিলেন নবনীতা সরকার

মেয়ের জন্মদিনে নিষিদ্ধপল্লীর প্রায় দেড়শো শিশুকে শিক্ষাসমগ্রী তুলে দিলেন নবনীতা সরকার

মেয়ের জন্মদিনে নিষিদ্ধপল্লীর প্রায় দেড়শো শিশুকে শিক্ষাসমগ্রী তুলে দিলেন নবনীতা সরকার। জানা গেছে জলপাইগুড়ির বাসিন্দা নবনীতা সরকার তার মেয়ে বেহার পাঁচবছরের জন্মদিন উপলক্ষে এদিন এক স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় নিষিদ্ধপল্লীর শিশুদের খাতা,কলম,মাস্ক , চকলেট বিস্কুট প্রদান করলেন। বর্তমান করোনা প্রেক্ষাপটে এইভাবে মেয়ের জন্মদিন পালন করতে পেরে খুশি বেহার মা ও বাবা। মেয়ের জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ি শহরের যৌন পল্লীর বাসিন্দাদের শিশুদের হাতে পঠনপাঠনের প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দিলেন শহরের এক গৃহবধূ । শহরের স্বেচ্ছাসেবী সংগঠন প্রকাশ ফাউন্ডেশনের সহযোগিতায় শুক্রবার এই কর্মসূচি হয়েছে । ১৫০ জন শিশুর হাতে এই সরঞ্জাম দেওয়া হয়েছে ।
Read More
মাস্ক নিয়ে সতর্ক করতে আবারো পথে শিলিগুড়ি পুলিশ

মাস্ক নিয়ে সতর্ক করতে আবারো পথে শিলিগুড়ি পুলিশ

মাস্ক এখন নিত্যপ্রয়োজনীয়। বাড়ির বাইরে বেরোতে গেলেই লাগবে মাস্ক। ডাক্তাররা মাস্ককে জীবনের একটি অঙ্গ করে নিতে বলেছেন এই করোনার প্রেক্ষাপটে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘোষণা করেছেন এবার পুজোতে মাস্ক পরেই বেরোতে হবে। আর এইবিষয়টি দেখার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সেই মতো পুজোর আগে থেকেই মানুষ যাতে মাস্ক ব্যবহার করে , তার তদারকি শুরু করে দিলেন এখন থেকেই। কারন এখনো বেশকিছু মানুষের মাস্ক পরতে অনীহা দেখা যাচ্ছে। হাটে বাজারে এই দৃশ্য প্রায়ই চোখে পরছে। কেউ মাস্ক।নিয়ে বাইরে বেরোলেও ঠিকভাবে মাস্ক নাকে।দিচ্ছেনা এমন চিত্র হামেশাই লক্ষ করা যাচ্ছে বলে সূত্রের খবর। পুজোতে ঠাকুর দেখতে বেরিয়েও পড়তে হবে মাস্ক ।রাজ্য পুলিশ প্রশাসনের…
Read More
আর্থিক কারনে বন্ধের মুখে নন্দনবাড়ির পুজো

আর্থিক কারনে বন্ধের মুখে নন্দনবাড়ির পুজো

হাতে গুণে আর মাত্র কয়েকটা দিন তারপরেই আসছে পুজো। ইতিমধ্যেই শহরজুড়ে পুজো পুজো রব। সাবেকি পুজো আর বনেদিয়ানা এই দুইয়ে মিলিয়েই যেন উত্তর কলকাতা। কিন্তু এরই মাঝে উত্তর কলকাতার শ্যামপুকুর স্ট্রিটের নন্দনবাড়ির ১২০ বছরের দুর্গাপুজো বন্ধের মুখে। চলতি বছর এমনিতেই করোনা আবহে পকেটে টান ধরেছে অনেকের। এরই মাঝে এবার পুজো ঘিরে দুশ্চিন্তা নন্দনবাড়ির সদস্যদের। দুর্গাদালানে মূর্তি তৈরি হলেও এবারের পুজোতে ভাঁটা পড়তে পারে বলে মনে করা হচ্ছে। শ্যামপুকুরের নন্দনবাড়িতে দুর্গাপুজোর সূচনা ১৯০০ সালে দুর্গামনি দাসীর হাত ধরে। যদিও নন্দনবাড়ির সদস্যরা পুজো চালিয়ে যেতে চান। এই বিষয়ে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়়ের সাহায্য চান।
Read More
হাথরসের তরুণীর গণধর্ষণের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের

হাথরসের তরুণীর গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের

উত্তরপ্রদেশের হাথরসের তরুণীর গণধর্ষন এবং রাহুল গান্ধীকে হেনস্তার প্রতিবাদে আজ আলিপুরদুয়ারে বিক্ষোভ মিছিলের আয়োজন করল ছাত্র পরিষদ ও যুব কংগ্রেস।এদিন সংগঠনের পক্ষ থেকে একঘন্টা বক্সা ফিডার রোড অবরোধ করা হয়।এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশ পুতুল পুড়িয়ে তার পদত্যাগ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে যুব কংগ্রেস।আলিপুরদুয়ার যুব কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ বলেন, একজন তরুনীকে ধর্ষন করে মেরে ফেলা হয়েছে।আমাদের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, ও সাধারন সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী,রাজ্য সভাপতি অধীর চৌধুরী নির্যাতিতার বাড়ি যেতে নিলে পুলিশ বাঁধা দেয়।রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে ।যুব কংগ্রেস এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধে নামে ।তিনি বলেন,অবিলম্বে যোগী…
Read More
গান্ধীজির জন্মদিন উপলক্ষে অভিনব স্বচ্ছতা অভিযান পালন করল চাঁচলের ছাত্ররা

গান্ধীজির জন্মদিন উপলক্ষে অভিনব স্বচ্ছতা অভিযান পালন করল চাঁচলের ছাত্ররা

গান্ধীজির জন্মদিন উপলক্ষে অভিনব স্বচ্ছতা অভিযান পালন করল চাঁচলের ছাত্ররা। বর্তমান কোভিড প্রেক্ষাপটে স্বচ্ছতার পাশাপাশি এলাকা স্যানিটাইজেশন এবং মাস্ক প্রদান করল মালদার চাঁচলের কলিগ্রামের ছাত্রযুবরা ।গান্ধীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এর মধ্যে দিয়ে শুরু হয় কর্মসূচি ।তারপর গ্রামের অন্যতম ব্যস্ত এলাকা কলিগ্রাম বাজার জীবাণুমুক্ত করার উদ্দেশ্যে স্যানিটাইজেশন এবং সাফাই অভিযান করা হয়।সাথেই বাজারের বিক্রেতাদের মধ্যে মাক্স বিতরণ করে সংগঠনের সদস্যরা।বাজার ছাড়াও ব্যাংক এবং কলিগ্রাম পঞ্চায়েত এলাকাও স্যানিটাইজেশন ও সাফাই করা হয়। সংগঠনের সম্পাদক অমর মণ্ডল জানিয়েছেন, আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন এবং স্বচ্ছ ভারত অভিযান দিবস ।তাই গ্রামের যে জায়গা গুলোতে দৈনন্দিন বিভিন্ন এলাকার মানুষের ভিড় হয় তার মধ্যে অন্যতম…
Read More
করোনার শৃঙ্খলকে ভঙ্গ করতে কেরল সরকারের নয়া সিদ্ধান্ত

করোনার শৃঙ্খলকে ভঙ্গ করতে কেরল সরকারের নয়া সিদ্ধান্ত

করোনা আক্রান্তের সংখ্যা মোট সংখ্যা দুই লাখ পেরিয়েছে কেরালায়। অ্যাক্টিভ কেস ৭২,৩৩৯। শেষ সাত দিনে কেসের সংখ্যা বেড়েছে ৫০ হাজার। চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। ফলে বাধ্য হয়ে এবার ১৪৪ ধারা জারি করার পথে হাঁটল কেরালা প্রশাসন। করোনার শৃঙ্খলকে ভঙ্গ করার জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।  কেরালার মুখ্যসচিব বিশ্বাস মেহতা বিজ্ঞপ্তি মারফত জানিয়েছেন ৩ অক্টোবর সকাল ৯টা থেকে অক্টোবর ৩১ অবধি বলবৎ থাকবে ১৪৪ ধারা। কোনও স্থানে পাঁচজনের বেশি একত্রিত হতে পারবেন না এই সময়। প্রত্যেক জেলাশাসকে এই সিদ্ধান্ত কড়া ভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
Read More
রক্তদান শিবিরের আয়োজন  মালদা জেলা সিপিএম কমিটির

রক্তদান শিবিরের আয়োজন মালদা জেলা সিপিএম কমিটির

কোভিড যোদ্ধাদের সম্বর্ধনা এবং রক্তদান শিবিরের আয়োজন করল মালদার জেলা সিপিএম কমিটি । জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মালদার ফোয়ারা মোড়ে এই শিবিরের আয়োজন করা হয় । সিপিএম কর্মীরা জানিয়েছেন এলাকার কোভিড যোদ্ধা, কোভিডে কাজ করা দলের সদস্যদের এদিন ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানানো হয় । পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় । সেই কর্মসূচিতে এদিন রক্তদেন দলের অন্যতম নেতা কৌশিক মিশ্রও । হাজির ছিলেন জেলা সম্পাদক অম্বর মিত্র-‌সহ অন্যান্য নেতারা ।
Read More