আসাম

কোভিড-১৯ ভাইরাস হার্টের ক্ষতি করতে পারে

কোভিড-১৯ ভাইরাস হার্টের ক্ষতি করতে পারে

কোভিড-১৯ থেকে মুক্তদের মধ্যে হৃদরোগীদের অতিরিক্ত সতর্ক থাকা উচিত। অ্যাপোলো হসপিটালস গুয়াহাটির ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট ডাঃ ঋতুপর্ণা বড়ুয়া তাঁর পরামর্শে জানিয়েছেন, কোভিড পজিটিভ হওয়া সব হৃদরোগীদেরই নিরাময়ের পর হার্ট চেক-আপ করা প্রয়োজন, যাতে ভাইরাসজনিত কোনও সাইড-এফেক্ট থাকলে তার চিকিৎসা করা সম্ভব হয়। তাঁর মতে, জটিলতাযুক্ত বা বিলম্বে নির্ণয়ের কারণে কোভিড-১৯ জনিত অসুস্থ হার্ট ভবিষ্যতে ‘সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট’ ডেকে আনতে পারে। ডাঃ ঋতুপর্ণা বড়ুয়া জানান, কোভিড-১৯ পজিটিভ হওয়া হার্টের রোগীদের খুবই সতর্ক থাকা দরকার। দেখা গেছে কার্ডিয়োভাস্কুলার রোগে ভুগতে থাকা রোগীদের ক্ষেত্রে কোভিড-১৯ জটিল উপসর্গ সৃষ্টি করতে ও বিপজ্জনক ফলের কারণ হতে পারে। এজন্য কোভিড-১৯ থেকে মুক্ত হওয়ার পর ‘কমপ্লিট ডায়াগনোসিস’ করা…
Read More
গোপন সূত্রে খবর পেয়ে ৩ জন ডাকাতকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে ৩ জন ডাকাতকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

ফের ডাকাতির ছক বানচাল করলো নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ, গ্রেফতার ৩।গতকাল রাতে পৌনেএকটা নাগাদ, একটি দশবারো জনের ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় অম্বিকা নগর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে এন জে পি থানার, এস আই গৌতম মল্লিক এবং এ এস আই খগেন বর্মনের নেতৃত্বে পুলিশের একটি টিম হানা দেয়। পুলিশকে দেখেই সেখান থেকে ডাকাত দলটি পালাতে সক্ষম হলেও, তাদের পিছু ধাওয়া করে ৩ জনকে আটক করতে সক্ষম হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতরা হলেন ভোলামরের বাসিন্দা সৌরভ বিশ্বাস, শুভম দত্ত এবং গোপাল মোহন্ত এদের দুজনের বাড়ি নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত মমতা পাড়া এলাকায়। কোনো…
Read More
নিখোঁজ ছেলেকে ফিরে পেতে ১০,০০০ টাকা সম্মানের প্রস্তাব দিলেন অভিভাবকরা

নিখোঁজ ছেলেকে ফিরে পেতে ১০,০০০ টাকা সম্মানের প্রস্তাব দিলেন অভিভাবকরা

কিশোরগঞ্জ থেকে নিখোঁজ হওয়ার ১০ দিন পরেও, এক কিশোর উদ্ধার না হওয়ার কারণে অভিভাবকরা বিহার, বাংলা সমস্ত জায়গায় নিজেরা হ্যান্ডবিল ও পর্চা বিলি করার কাজ শুরু করেছে, পাশাপাশি তারা মাইকিং এর মাধ্যমে জনসাধারণকে ওই বাচ্চা পেলে তাদের কাছে পৌঁছানোর জন্য অনুরোধ জানাচ্ছেন। গত ২০/০৫/২০২১ তারিখে কিশোরগঞ্জের কজলামনী গ্রামের বাসিন্দা অমিত হেমরমের ১৩ বছরের ছেলে ফ্রান্সিস হেমরম বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তারপর তাদের বাড়ির লোকজন বিভিন্ন জায়গায় তার খোঁজখবর নিলে কোনো হদিস না পাওয়াতে তারা বিহার ও বাংলা পুলিশের কাছে লিখিত নিখোঁজের অভিযোগ দায়ের করেন। বিহার বাংলা দুই পুলিশ এর কাছে দরবার করলেও তাদের ছেলে এই পর্যন্ত পাওয়া যায়নি তাই…
Read More

করোনায় রোগীর মৃত্যু হওয়ায় চিকিৎসকের উপর চড়াও হল মৃতের পরিবার

মঙ্গলবার গুয়াহাটির থেকে ১৫০ কিমি দূরে এক হাসপাতালে অক্সিজেনের অভাবে করনা রোগীর মৃত্যু হওয়ায় চিকিৎসকের ওপর চড়াও হয় মৃতের পরিবার। তার ওপর যথেচ্ছ লাথি মাটিতে ফেলে তাকে, ঘুসি চালালেন মৃতের পরিজনেরা। এমনকি ইট ও লোহার ভারী পাথর দিয়ে তাকে আঘাত করা হয়। ঐদিন দুপুরে হাসপাতাল উডালি মডেলে সে সময় কর্তব্যরত ছিলেন চিকিৎসক সেউজ কুমার সেনাপতি। ঠিক সেই সময় মৃতের পরিজনরা তার ওপর হামলা করেন এরপরই তৎপর হয় অসম পুলিশ। মূল অভিযুক্ত সহ ২৪ জনকে গ্রেফতার করে তারা। মৃতের নাম গিয়াস উদ্দিন, পরিবারের দাবি পর্যাপ্ত অক্সিজেন না পাওয়াতে মৃত্যু হয়েছে। যদিও হাসপাতালে দাদি করণা সংক্রান্ত নানা জটিলতার কারণেই মৃত্যু হয় ওই…
Read More

দিল্লিতে ফের ধর্ষিতা এক নাবালিকা, অভিযুক্ত মসজিদের ধর্মগুরুকে গ্রেফতার করল পুলিশ

গত রবিবার দিল্লির মসজিদে ধর্ষিত হল এক ১২ বছরের নাবালিকা। ৪৮ বছরের ওই অভিযুক্ত ধর্মগুরুকে গাজিয়াবাদের লোনি থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ ধারা এবং পকসো আইনের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত ধর্মগুরুকে আদালতে পেশ করা হয়েছে এবং ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।অভিযুক্ত ধর্মগুরু বিবাহিত এবং তার চারটি সন্তানও রয়েছে। সূত্রে জানা যায়, রবিবার ১২ বছরের নাবালিকা জল খেতে গিয়েছিল উত্তর-পূর্ব দিল্লির ওই মসজিদে, সেই সময় ওই ধর্মগুরু তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বাড়িতে ফিরে বাবা-মাকে ঘটনার কথা জানায় নির্যাতিতা এরপরই থানায় অভিযোগ দায়ের করেন ওই…
Read More

শিশুদের শরীরে করোনা সংক্রমণ বিষয়ে কড়া নজর রাখছে কেন্দ্র

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ভিকে পল জানিয়েছেন অধিক শিশুরা করোনা সংক্রমণে উপসর্গহীন, এই বিষয়ে বিশেষ নজর রাখছে কেন্দ্রীয় সরকার। শিশুদের শরীরে সংক্রমণের বিষয়টিতে প্রথম ক্ষেত্রে দেখা যাচ্ছে একটিতে তাদের শরীরের নিউমোনিয়ার উপসর্গ এবং দ্বিতীয় টিতে একাধিক অঙ্গে প্রদাহের উপসর্গ। দ্বিতীয় ক্ষেত্রে, করোনামুক্ত হওয়ার ছয় সপ্তাহ পরেও জ্বর আসছে শিশুটির সঙ্গে বমি ও র‌্যাশ বেরোচ্ছে গায়ে। এই ধরনের উপসর্গ যেসব শিশুদের দেখা যাচ্ছে তাদের ওপরে বিশেষ নজর রাখছে কেন্দ্রীয় সরকার, তার আশা শিশুরোগ বিশেষজ্ঞরা এই সমস্যার সমাধান জলদি খুঁজে বের করবেন। পাশাপাশি ভিকে জানিয়েছেন করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের শরীরে বেশি প্রভাব পড়ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের দিকে নজর রেখে…
Read More
কারণে রোগীদের ক্ষেত্রে ব্যবহৃত জীবনদায়ী ওষুধ চুরি গেল হাসপাতাল থেকে

কারণে রোগীদের ক্ষেত্রে ব্যবহৃত জীবনদায়ী ওষুধ চুরি গেল হাসপাতাল থেকে

সংকটময় সময় পেরিয়েছেন তিনি৷ করোনায় আক্রান্ত হয়ে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয়ে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ এবার কেটেছে উৎকন্ঠা। বিপদের সময় পেরিয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে অনেকটাই। তাই আজ হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বুদ্ধবাবুর চিকিৎসায় ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পরবর্তী একসপ্তাহ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তাঁর বাড়িতে নিভৃতবাসে থাকতে হবে৷ বাড়িতে চিকিৎসা নিয়মিত চলবে। অক্সিজেনের মাত্রাও এখন অনেকটা স্বাভাবিক। তাঁর রেমডেসিভিরের কোর্স শেষ হয়েছে। তবে স্টেরয়েড এখনও চলছে৷ উল্লেখ্য, গত ১৮ মে করোনাভাইরাসে আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাড়িতে হোম আইসোলেশনে তাঁর চিকিৎসা…
Read More
পরীক্ষার্থীদের স্বস্তি দিয়ে আজ ঘোষিত হবে পরীক্ষার দিন

পরীক্ষার্থীদের স্বস্তি দিয়ে আজ ঘোষিত হবে পরীক্ষার দিন

অবশেষে স্বস্তির সময়। আর টালবাহানা নয়। যাবতীয় জল্পনার অবসান হবে আজ। স্বস্তি পেতে চলেছে পরীক্ষার্থীরা। হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান। কবে থেকে শুরু মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, জানানো হবে আজই। মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গেই দুপুর দুটোর সময় উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত সূচি ঘোষণা করবে শিক্ষা সংসদ। যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে এ বছরের সূচি ঘোষণা করবে। করোনা আবহে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে পড়ুয়াদের মধ্য বিভ্রান্তি তৈরি হয়। একাধিকবার পিছিয়ে যায় দুটি পরীক্ষাই। সবমিলিয়ে চলছিল দোটানা। এমনিতে এবার জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। নবান্নে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে পুরো পরীক্ষা হবে, সেই সংক্রান্তও ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু…
Read More
বিজেপি নেতা অয়ন চন্দের মৃত্যুর পুর্নাঙ্গ তদন্তের দাবি জানালেন বিধায়ক কৃষ্ণ কল্যানী

বিজেপি নেতা অয়ন চন্দের মৃত্যুর পুর্নাঙ্গ তদন্তের দাবি জানালেন বিধায়ক কৃষ্ণ কল্যানী

পথ দুর্ঘটনায় মৃত বিজেপি নেতা প্রয়াত অয়ন চন্দকে শ্রদ্ধাঞ্জলি জানাতে ইসলামপুর দলীয় কার্যালয়ে আসেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যানী। প্রয়াত বিজেপি নেতা অয়ন চন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার পর বিধায়ক কৃষ্ণ কল্যানী প্রয়াত নেতার বাড়িতে গিয়ে সমবেদনা জানান। বিধায়ক প্রয়াত বিজেপি নেতা অয়ন চন্দের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। বিজেপি নেতা অয়ন চন্দের দুর্ঘটনায় মৃত্যু হলেও এই মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাঁর পরিবার। পুলিশ প্রশাসনকে ওইদিনের দুর্ঘটনার পুর্নাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। গত রবিবার রাতে শিলিগুড়ি থেকে ফেরার পথে ইসলামপুর চোপড়ার মাঝামাঝি ভিমডাঙ্গি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি…
Read More
মালদায় এক শিশুর কাটা মুন্ডু উদ্ধার: আতঙ্কে এলাকাবাসী

মালদায় এক শিশুর কাটা মুন্ডু উদ্ধার: আতঙ্কে এলাকাবাসী

শহরের রাস্তায় পড়ে রয়েছে শিশুর কাটা মুন্ডু। যা দেখে শিউরে উঠতে হয়েছে পথ চলতি মানুষদের। কোথা থেকে কিভাবে শিশুর কাটা মুন্ডু এলো তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে মালদা শহরে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে শহরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত কৃষ্ণপল্লীতে। আর সেই শিশুর কাটা মুন্ডু দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। সেখানেই গুজব রটে যায় গুনিন বা ওঝাদের খপ্পরে পড়ে নাকি শিশুগবলি দেওয়া হয়েছে। তবে এটা গুজব না সত্যি ঘটনা সে ব্যাপারে অবশ্য ইংরেজবাজার থানার পুলিশ পরিষ্কার করে কিছু জানায় নি। তবে ঘটনার খবর পেয়ে ওই এলাকায় তদন্তে আসে পুলিশ। রাস্তা থেকে শিশুর কাটা মুন্ডু উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে…
Read More