আসাম

শিলিগুড়ি শহরে ব্যর্থতার মুখ দেখলো  ‘আমরা বাঙালি’র’ ডাকা ১২ঘন্টার ধর্মঘট

শিলিগুড়ি শহরে ব্যর্থতার মুখ দেখলো ‘আমরা বাঙালি’র’ ডাকা ১২ঘন্টার ধর্মঘট

আমরা বাঙালি’র তরফ থেকে দার্জিলিং জেলায় গোর্খাল্যান্ডের বিরোধি ১২ ঘণ্টা ধর্মঘট করার উদ্দ্যেগ নেওয়া হয়েছিল কাল। তবে, গোর্খাল্যান্ডের বিরোধিতায় ‘আমরা বাঙালি’র তরফে দার্জিলিং জেলায় ডাকা ১২ ঘণ্টা ধর্মঘটের কোনও প্রভাব পড়ল না শহর শিলিগুড়িতে।আজ পথে নেমে গোর্খাল্যান্ডের বিরোধিতায় বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্যরা এবং সংগঠনের তরফে আজ দার্জিলিং জেলায় ধর্মঘটের ডাকও দেওয়া হয়েছিল।তবে তার কোনও প্রভাব পড়েনি শহরে।অন্যান্যদিনের মতোই আজও স্বাভাবিক ছিল শহরের জনজীবন।খোলা ছিল শহরের সমস্ত দোকানপাট , এই দিন স্বাভাবিক ভাবেই মানুষ জন কে রাস্তায় বেরতে দেখা যায় । উল্লেখ্য যে এর পাশাপাশি সকাল থেকেই রাস্তায় বেসরকারি-সরকারি সমস্ত যানবাহনও চলাচল করছে।
Read More
শিলিগুড়ি পুলিশের  অভিযানে উদ্ধার ১২টি মোবাইল, গ্রেপ্তার দুই

শিলিগুড়ি পুলিশের অভিযানে উদ্ধার ১২টি মোবাইল, গ্রেপ্তার দুই

শহরে পরপর মোবাইল চুরির ঘটনার কিনারা করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এনজেপি সংলগ্ন তিনবাত্তি এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে । শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ তদন্তে নেমে জানতে পারে একশ্রেণীর নেশাক্ত যুবকেরা এই মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। এরপর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তাদের বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে এই মোবাইল চুরি ও ছিনতাইয়ের ঘটনায় যুক্ত দের চিহ্নিতকরণের কাজ শুরু করে । অবশেষে মিলল সাফল্য । পুলিশ জানিয়েছে ওই ধৃত দুই জনের কাছ থেকে ১২ টি এন্ড্রয়েড স্মার্ট ফোনও উদ্ধার করা হয়েছে ।ধৃতদের নাম মোহাম্মদ কুরবান ও পবন কুমার সিংহ ।অভিযুক্তরা শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকায় চুরি…
Read More
পথ দুর্ঘটনা এড়াতে সাইকেলে রিফ্লেক্টিভ প্লেট লাগাল পুলিশ

পথ দুর্ঘটনা এড়াতে সাইকেলে রিফ্লেক্টিভ প্লেট লাগাল পুলিশ

পথ দুর্ঘটনা এড়াতে সাইকেলে রিফ্লেক্টিভ প্লেট লাগানোর উদ্যোগ নিল জলপাইগুড়ি পুলিশ। জানা গেছে শহরে প্রায়শই সাইকেল-গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা ঘটছে । বুধবার জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝার চা বাগান এলাকায় সকাল থেকেই এই কাজ শুরু করা হয় । জলপাইগুড়ি কোতোয়ালি থানার ট্রাফিক পুলিশের ওসি শান্তা শীল বলেন, " রাতে জাতীয় সড়ক ও রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় সাইকেল আরোহীদের জখম ও মৃত্যুর ঘটনা ঘটছে। জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নির্দেশে সাইকেলগুলিতে রিফ্লেক্টিভ প্লেট লাগানো হচ্ছে। এই রিফ্লেক্টিভ প্লেটে আলো পড়লেই পথ দুর্ঘটনা অনেকটাই এড়ানো যাবে। "
Read More
দলীয় পদ ছাড়লেন আলিপুরদুয়ারের তৃণমূল নেতা তথা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আশিস দত্ত

দলীয় পদ ছাড়লেন আলিপুরদুয়ারের তৃণমূল নেতা তথা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আশিস দত্ত

নতুন কমিটি গঠনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে দলীয় পদ ছাড়লেন আলিপুরদুয়ারের তৃণমূল নেতা তথা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান । অভিযোগ নতুন জেলা কমিটি গঠনে দলের অভিজ্ঞ নেতাদের আলোচনা বা পরামর্শ নেওয়া হয়নি। কোনো আলোচনা না করেই দলের নতুন জেলা কমিটি ঘোষিত হয়েছে বলে অভিযোগ । উল্লেখ্য গতকালই আলিপুরদুয়ার জেলা তৃণমূল কার্যালয়ে জেলার নতুন কমিটি ঘোষণা করেন আলিপুরদুয়ারের তৃণমূলের জেলা সভাপতি মৃদুল গোস্বামী। নতুন কমিটিতে আশিস দত্ত জেলার সহ-সভাপতি পদে নিযুক্ত হন ।আশিস দত্ত জানান, আমার সাথে কমিটি গঠনের বিষয়ে কোনো রকম আলোচনা করা হয়নি । জেলা সভাপতি একটি তালিকা দল কে পাঠিয়েছে। সেই মোতাবেক আলিপুরদুয়ারের জেলা কমিটি তৈরি হয় । তৃণমূলের…
Read More
রবীন্দ্রনাথ ঘোষের অবস্থা স্থিতিশীল

রবীন্দ্রনাথ ঘোষের অবস্থা স্থিতিশীল

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর অবস্থা এখনো পর্যন্ত স্থিতিশীল । কিছুদিন ধরেই অসুস্থ হয়ে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। মন্ত্রীর চিকিৎসার জন্য গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। জানা গেছে আজ সকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক দলটি মন্ত্রীর খোঁজখবর নিয়েছেন। মন্ত্রীর স্বাস্থ্যের বিষয়টি তদারকি করছেন তারা । এদিকে রবি ঘোষের অনুগামী দল তাঁর শারীরিক সুস্থতা কামনায় প্রার্থনা করছেন।
Read More
আগামী শুক্রবার আলিপুরদুয়ারে আসছেন রাজ্যপাল, তৎপরতা তুঙ্গে

আগামী শুক্রবার আলিপুরদুয়ারে আসছেন রাজ্যপাল, তৎপরতা তুঙ্গে

আগামী ৯ অক্টোবর উত্তরবঙ্গে আসছেন রাজ্যের রাজ্যপাল ধনকর। এখবর ছড়িয়ে।পড়তেই সাজোসাজো রব আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। তবে রাজ্যপালের এই সফর সম্বন্ধে বিস্তারিত জানা যায়নি এখনো পর্যন্ত। সূত্রের খবর আলিপুরদুয়ারে শহীদ সেনা জওয়ান বিপুল রায়ের সঙ্গে দেখা করতে পারেন রাজ্যপাল। কয়েকদিন আগেই উত্তরবঙ্গ সফর থেকে কলকাতায় ফিরে গেছেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই রাজ্যপালের আলিপুরদুয়ারে আসা নিয়ে নানা মুনির নানা মত শোনা যাচ্ছে । উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সম্পর্ক যে আদা-কাঁচকলায় সে বিষয়ে কারো অজানা নয় । উত্তরবঙ্গ সফরকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শহীদ সেনার স্ত্রীকে চাকরি দেওয়ার ঘোষণা করেছেন । এরপরে আবার রাজ্যপালের ওই শহীদের পরিবারের সঙ্গে দেখা করা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে…
Read More
রেলগেট ভেঙে পালিয়ে গেল ট্রাকচালক

রেলগেট ভেঙে পালিয়ে গেল ট্রাকচালক

রেলগেট ভেঙে পালিয়ে গেল ট্রাকচালক । বুধবার সকালে জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে ।এর ফলে প্রায় আধ ঘন্টা ধরে বন্ধ থাকল ট্রেন চলাচল । স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে আসা একটি চারচাকার ট্রাক রেলের ব্যারিকেড ভেঙে পালিয়ে যায়। খবর শুনে ঘটনাস্থলে আসে স্টেশন সুপার পার্থপ্রতিম পাল। তিনি বলেন, শিলিগুড়ির দিক থেকে আসা একটি চার চাকার গাড়ি রেলগেট ভেঙে পালিয়ে যায় । এর ফলে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে। রেলগেট আটকে থাকায় রাস্তায় কিছুটা যানজট তৈরি হয়। পরে ভেঙে যাওয়া রেলগেট সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন তাঁরা। আধ ঘন্টার মধ্যে‌ই ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। অভিযুক্ত গাড়ি চালকের বিরুদ্ধে…
Read More
নয়া সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

নয়া সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এলাকায় হাতির হানা নিত্যদিনের ঘটনা। এই হাতির হামলায় কেউ প্রাণ হারালে তাঁদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় হামেশাই জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে হানা দেয় হাতির পাল। ধান ওঠার মরসুমে এই হামলা বাড়ে আরও। হাতির সামনে পড়ে গেলে ঘটে প্রাণহানি। হাতির হানায় প্রাণহানি হলে তাঁর পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।
Read More
অটল টানেলে মৃত্যু ৩ জনের

অটল টানেলে মৃত্যু ৩ জনের

চলতি মাসের ৩ তারিখ হিমাচল প্রদেশের রোটাংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন অটল টানেলের। এই টানেলের মাধ্যমে মানালি ও লেহ-র মধ্যে দূরত্ব প্রায় ৪৬ কিলোমিটার কমে যাবে। এর ফলে যাতায়াতের সময়ও চার থেকে পাঁচ ঘণ্টা কমবে। উদ্বোধনের পর, বিশ্বের দীর্ঘতম টানেলের এখনও এক সপ্তাহও কাটেনি। গত ৭২ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। জানা যাচ্ছে যে, এই টানেলের উদ্বোধনের পর থেকে এখনও পর্যন্ত হাজারেরও বেশি পর্যটক ও মোটরবাইক আরোহী যাতায়াত করেছেন। তীব্রগতিতে বাইক চালিয়ে, রেস করেছেন অনেকেই। এর জেরেই এই দুর্ঘটনা বলে জানানো হয়েছে। টানেলের ভিতর দুর্ঘটনা এড়াতে এবার ডোপলার র্যা ডার বসানো হবে। এর ফলে তীব্র গতিতে…
Read More
পুরোপুরি সুস্থ নন মার্কিন প্রেসিডেন্ট

পুরোপুরি সুস্থ নন মার্কিন প্রেসিডেন্ট

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরই ওয়াল্টার রীড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভর্তি হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই হাসপাতালেই চার-দিন চিকিত্সাধীন ছিলেন। চারদিন হাসপাতালে কাটানোর পরে হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের মেডিক্যাল টিম জানিয়েছে, এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার সিন কেনলে বলেছেন, শুরু থেকেই রেমডেসিভিরের থেরাপিতে ছিলেন ট্রাম্প। বিশেষ হেলিকপ্টারে হোয়াইট হাউসে ফিরে আসেন আমেরিকার প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে ফিরে আসার পরই মুখের মাস্ক খুলে ফেলেন ট্রাম্প। হোয়াইট হাউসে ফেরার পরই প্রেসিডেন্ট নির্বাচনের ডিবেটে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ট্রাম্প।
Read More