আসাম

নিজের আধিপত্য বিস্তারের পথে অগ্রগামী অ্যামাজন ইন্ডিয়া

নিজের আধিপত্য বিস্তারের পথে অগ্রগামী অ্যামাজন ইন্ডিয়া

উত্তর-পূর্ব ভারতের ৮ টি রাজ্যে ডেলিভারি নেটওয়ার্ক বিস্তার করল অ্যামাজন ইন্ডিয়া। চম্পাই, কোলাসিব, লুমডিং, প্যাসিঘাটান্দ মোকোকচুংয়ের মতো প্রত্যন্ত শহরগুলি সহ এই বছরের উৎসবের মরশুমের আগে অ্যামাজন ইন্ডিয়ার চলার পথে বেশ কয়েকটি নতুন পিন কোড যুক্ত হতে চলেছে। ডেলিভারি সার্ভিস পার্টনার প্রোগ্রামের অংশ হিসাবে, অ্যামাজন স্থানীয় উদ্যোক্তাদের এই ছোট ব্যবসাগুলিকে বৃদ্ধির সুযোগের সাথে সাথে তাদের অংশীদার হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং তারা অ্যামাজন ইন্ডিয়াকে নিজস্ব ডেলিভারি পরিষেবার মাধ্যমে উত্তর-পূর্বের তৃতীয় এবং চতুর্থ স্থানে প্রবেশ করতে সহায়তা করবে।অ্যামাজন ইন্ডিয়ার এই প্রসারণ চম্পাইয়ের মতো শহরগুলিতে গ্রাহকদের জন্য এক বিরামহীন শপিংয়ের অভিজ্ঞতা সরবরাহ করবে যা পূর্ব ভারত এবং এই অঞ্চলের প্রতিবেশী দেশগুলির জন্য প্রধান…
Read More
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্যানিটারি ন্যাপকিন তৈরির প্রশিক্ষণ

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্যানিটারি ন্যাপকিন তৈরির প্রশিক্ষণ

গ্রামীন মহিলাদের স্বনির্ভর করতে ন্যাপকিন তৈরির প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল মালদা জেলা প্রশাসন ।সোমবার হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের উদ্যোগে বরোই গ্রাম পঞ্চায়েত এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। এই শিবির একমাস ধরে আধুনিক পদ্ধতিতে ন্যাপকিন তৈরীর প্রশিক্ষন দেওয়া হবে বলে জানা গিয়েছে । এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিডিও অনির্বাণ বসু, জেলা স্তরের প্রশিক্ষক আব্দুস সাত্তার প্রমূখ । বিডিও জানিয়েছেন, এই প্রশিক্ষণ চলবে এক মাস ধরে। এই প্রশিক্ষণের ফলে মহিলারা নিজেরাই সেনেটারি ন্যাপকিন বানিয়ে বিক্রি করতে পারবেন। তাঁর সঙ্গে নিজের ব্যবহার সম্পর্কে সচেতনতা লাভ করবেন। এদিন স্থানীয় বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয় এই প্রশিক্ষণ দেওয়া হয় ।…
Read More
সংক্রমণ নিয়ে সতর্কবার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধনের

সংক্রমণ নিয়ে সতর্কবার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধনের

সামনেই আসছে উৎসবের মরসুম আর তার ফলে এই মরসুমে সংক্রমণ আরও ছড়ানোর সম্ভাবনা রয়েছে বলেই সতর্ক করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন। কোভিড নিয়ম না ভেঙে দেশবাসীকে উৎসব করার পরামর্শ দিলেন তিনি। বাড়িতে বসে পরিবারের সঙ্গেই উৎসব পালনের কথা বলেছেন তিনি। সামনের শীতের মরসুমে করোনা সংক্রমণের আরও একটা বড় ঢেউ আসতে পারে বলেই সতর্ক করেছেন ডক্টর হর্ষ বর্ধন। হর্ষ বর্ধন বলেন, “কঠিন পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কোনও ধর্ম বা ভগবান বলে না বাইরে বেরিয়ে জাঁকজমক করে উৎসব করতে হবে। প্যান্ডেল, মন্দির বা মসজিদ সবাই প্রার্থনা করতে যান। আমাদের লক্ষ্য হচ্ছে এই ভাইরাসকে শেষ করে মানবতাকে বাঁচানো। এটাই গোটা বিশ্বের…
Read More
দেশে অ্যাক্টিভ কেস রয়েছে ৯ লক্ষ

দেশে অ্যাক্টিভ কেস রয়েছে ৯ লক্ষ

দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন আরও ৭৪ হাজার ৩৮৩ জন, মৃত্যু হয়েছে আরও ৯১৮ জনের। এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৮ লক্ষ ৬৭ হাজার ৪৯৬ জন। এখন অবধি মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮ হাজার ৩৩৪ জনের। তবে গবেষকদের দাবি যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তা চার মাস পর্যন্ত করোনা মোকাবিলা করবে, শরীরকে রক্ষা করবে সংক্রমণ থেকে। এছাড়াও একটি সুখবর রয়েছে, ভারত এবং ইজরায়েল যৌথভাবে তৈরি করতে চলেছে এমন কিট যা এক মিনিটের কম সময়ে প্রায় ৩০ সেকেন্ডে করোনা পরীক্ষা করে দেবে। এই পরীক্ষার জন্য একটা টিউবের মধ্যে দিয়ে ফু দিতে হবে বলে জানানো হয়েছে।
Read More
স্পায়ের আড়ালে মধুচক্র, গ্রেফতার টেলি অভিনেতা

স্পায়ের আড়ালে মধুচক্র, গ্রেফতার টেলি অভিনেতা

কলকাতায় স্পায়ের আড়ালে মধুচক্র, ঝাঁ চকচকে স্পা সেন্টারের আড়ালে চলছিল মধুচক্র। দুটি স্পা সেন্টারে হানা দিয়ে বাংলা সিরিয়ালের এক অভিনেতা-সহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে খবর, ক্রেতা হিসেবেই সেখানে এসেছিলেন ধৃত টেলি অভিনেতা। বেশ কয়েকজন তরুণীকে উদ্ধার করা হয়েছে দু’জায়গা থেকেই। তাঁদের সবাইকেই হোমে পাঠানো হয়েছে। রাসবিহারী অ্যাভিনিউ ও রফি আহমেদ কিদওয়াই রোডের ওই স্পা দুটিতে মধুচক্র চলছে এ খবর আগেই জানত পুলিশ। রাসবিহারী অ্যাভিনিউয়ের স্পা সেন্টার থেকেই গ্রেফতার হন ওই টেলিভশন অভিনেতা। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। খোদ কলকাতার বুকে স্পা সেন্টারের আড়ালে এভাবে মধুচক্রের ব্যবসা ফেঁদে বসার আড়ালে…
Read More
পুজোয় বঙ্গ বিজেপির চমক

পুজোয় বঙ্গ বিজেপির চমক

একুশের নির্বাচনকে সামনে রেখে একাধিক ভাবে ভোট প্রচারে নেমেছে বিজেপি। এবার পুজোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমাবেশের মাধ্যমে বড় চমক দিতে চাইছে বঙ্গ গেরুয়া শিবির। পুজোর শুরুতে ২২ অক্টোবর ষষ্ঠীর দিনই বিকেলে বাংলার ভার্চুয়াল সমাবেশের প্রধান বক্তা হিসেবে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। শহরের যেকোনো একটি নামী পুজো প্যান্ডেলে এই অনুষ্ঠান আয়োজিত হবে। তাৎপর্যপূর্ণভাবে পুজোর আগে রাজ্যে আসার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তবে কোন পুজোর উদ্বোধন নয় শুধুমাত্র দলীয় বৈঠকে যোগ দিতে আসবেন তিনি।
Read More
দিল্লিতে অনুমতি নেই পুজোর

দিল্লিতে অনুমতি নেই পুজোর

পুজোর আর ১৫ দিনও বাকি নেই। পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল রাজনৈতিক ভাবে বন্ধু হতে পারেন কিন্তু প্রশাসক হিসেবে দুজনের চিন্তাধরায় বিস্তর ফারাক দেখা যাচ্ছে। কারন কোভিড সংক্রমণের মধ্যেও বাংলায় দুর্গাপুজো হচ্ছে আড়ম্বরের সঙ্গেই, কিন্তু রাজধানী দিল্লিতে এখনও পুজোর অনুমতিই দিলেন না মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফলে রাজধানীতে দুর্গাপুজো এবার হচ্ছে না বলেই ধরে নিচ্ছেন অনেকে। অর্থনৈতিক এই সংকটের মধ্যে যখন বাংলার ক্লাবগুলোকে রাজ্য সরকার পুজোর জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দিচ্ছে তখন, কেজরিওয়াল সরকার টাকা দেওয়া তো দূরের কথা, সংক্রমণ থেকে মানুষের নিরাপত্তার কথা ভেবে পুজোর অনুমতিই দিচ্ছেন না। অনেকের মতে, পরিস্থিতির কথা মাথায় রেখে সঠিক পদক্ষেপই…
Read More
দেখা যাবে মঙ্গল গ্রহকে

দেখা যাবে মঙ্গল গ্রহকে

মঙ্গলময় খবর, বিরল দৃশ্যের সাক্ষী থাকতে পারবে মানুষ। চলতি বছরের অক্টোবর মাসের ১৩ তারিখ, স্পষ্ট দেখা যাবে মঙ্গল গ্রহকে। মঙ্গলকে কিছুক্ষণের জন্য পৃথিবীর সবচেয়ে কাছাকাছি দেখা যাবে। মঙ্গলবার ৬ অক্টোবর, মঙ্গল গ্রহ পৃথিবীর কাছে এসেছে। ২০৩৫ সালের আগে এইরকম ঘটনা আর দেখা যাবে না। মঙ্গল গ্রহ ওই প্রতিবেদন অনুযায়ী, একেবারে প্রকৃতির নিজ ইচ্ছায়, মঙ্গল গ্রহ অবস্থান করবে সূর্যের ঠিক বিপরীতে। এ সময়, পৃথিবী থাকবে মঙ্গল গ্রহ এবং সূর্যের মাঝখানে। তাই, চাঁদের মতনই বড় দেখাবে, মঙ্গল গ্রহকেও। সূর্যাস্তের ঠিক পরেই, পৃথিবীর আকাশে দেখা যাবে এই লাল রঙের গ্রহকে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই এটি অস্তমিত হবে। মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে মানুষ।
Read More
লকডাউনে সাইক্লিং বেড়েছে শিলিগুড়িতে

লকডাউনে সাইক্লিং বেড়েছে শিলিগুড়িতে

কথায় আছে শরীর ভালো তো সব ভালো। আর এই কোভিড পরিস্থিতিতে লকডাউন থাকাকালীন বন্ধ ছিল জিম। পরিবর্তে বিকল্প উপায় হিসেবে মানুষের মধ্যে সাইক্লিং এর জনপ্রিয়তা বাড়ছে। এই করোনায় সোশ্যাল ডিস্টেন্স এবং শরীরকে সুস্থ রাখতে সাইকেলে বেরিয়ে পড়ছে মানুষ। শুকনা, রংটন, সালুগারা, সেবকে প্রতিদিন সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে সাধারণ মানুষ। শনিবার এবং রবিবারে এই সাইক্লিংয়ের ছবিটা বেশি চোখে পড়ছে । এদিকে আর্থিক পরিস্থিতিতে সাইকেল বিক্রিও বেশ ভালোই হচ্ছে বলে সাইকেল ব্যবসায়ীরা জানিয়েছেন। হিলকার্ট রোডের এই সাইকেল ব্যবসায়ী জানিয়েছেন লকডাউনে সাইকেল বিক্রি বেড়েছে। মানুষ আগের তুলনায় এখন আরো বেশি সাইকেল চালাচ্ছেন । এতে যেমন শারীরিক দূরত্ব বজায় থাকছে তেমনি শরীর চর্চাও হচ্ছে…
Read More
ট্যাটু করা ইসলামে পাপ,   ইরা’কে নিশানা নেটিজেনদের

ট্যাটু করা ইসলামে পাপ, ইরা’কে নিশানা নেটিজেনদের

সমালোচনার মুখে আমির কন্যা ইরা। ইসলামের ধ্বজাধারীরা তোপ দাগলেন ইরাকে। সূত্রপাত ট্যাটু করা নিয়ে। ইসলামে ট্যাটু করা বিরোধী বলে ট্রোল করল তারা।ইরা খানকে এ বার ট্রোল করা হল তাঁর ট্যাটুর জন্য । না নিজের শরীরে ট্যাটু করাননি তিনি । সম্প্রতি ট্যাটু আঁকা শিখেছেন ইরা । তাই নিজের ট্রেনারের হাতে প্রথমবারের জন্য ট্যাটু এঁকে তার ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় । ট্যাটু পোস্টের পরেই তাঁকে উচিত শিক্ষা দিতে মাঠে নেমে পড়েন অনেকে । খাঁটি মুসলিম তিনি নন, এই কাজ ইসলাম ধর্মে পাপ, একজন মুসলিম হয়ে এমন কাজ তিনি কী করে করতে পারেন....এমনই সব ব্যঙ্গ বিদ্রুপ ধেয়ে আসতে থাকে তাঁর…
Read More