আসাম

টিকা নেওয়ার পর কেউ অসুস্থ হলে কোনও দায় নেই সংস্থার

টিকা নেওয়ার পর কেউ অসুস্থ হলে কোনও দায় নেই সংস্থার

দেশে জোর কদমে চলছে টিকাকরণ। দৈনিক সংক্রমণ রোধে টিকাকরণেই বেশি প্রাধান্য দিচ্ছে কেন্দ্র সরকার। কিন্তু এই টিকা নিয়ে অনেকে আবার অসুস্থও হয়ে যাচ্ছেন। তাই এবার করোনার টিকা নিয়ে কারও কোনও ক্ষতি হলে তা পূরণের দায় আর নিতে নারাজ সেরাম ইনস্টিটিউট। শুধু তাই নয়, কোনও ক্ষতিপূরণেরও দায় নেবে না সংস্থা। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের আবেদন জানাল কোভিশিল্ড ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট। ইতিমধ্যেই ভারতে ফাইজার এবং মডার্নার মতো বিদেশি ভ্যাকসিনগুলি এসে পৌঁছেছে। কিছুদিনের মধ্যেই সেগুলি ভারতের বাজারে পাওয়া যাবে। কেন্দ্রীয় সরকার আগেই ইঙ্গিত দিয়ে রেখেছে, কোনও বিদেশি টিকা সংস্থা ভারতে ব্যবসা করতে চাইলে তাদের ক্ষতিপূরণ সংক্রান্ত কোনও নিয়ম মানতে হবে…
Read More
মালদায় বিজেপি কর্মীর পরিবারকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মালদায় বিজেপি কর্মীর পরিবারকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বৃহস্পতিবার ভোরে মালদার রতুয়ার চাঁদ মনি-১ গ্রাম পঞ্চায়েতের সিট্টাহার গ্রামে ব্যাপক বোমাবাজি। তৃণমূল-বিজেপি সংঘর্ষে আক্রান্ত স্থানীয় বিজেপির সক্রিয় কর্মী কাওসার আলী পরিবারের অন্য সদস্যরা। তার স্ত্রী ও পরিবারের অন্য লোকেদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ। ঘটনায় গুরুতর আহত কাওসার আলীর দুই ভাই, স্ত্রী ও বোন কে প্রথমে স্থানীয় রতুয়া হাসপাতাল, পরে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। আহতরা হলেন, মজাহারুল হক, এমাদুর রহমান, শাহনাজ পারভীন এবং আয়েশা খাতুন। কাওসার আলী জানান, গত বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির বুথ এজেন্ট হয়েছিলেন। তার পরিবারের সমস্ত সদস্য নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছিল। তখন থেকেই তাঁর ও তাঁর পরিবারের উপর বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছিল।…
Read More
ধীরে ধীরে কমছে রাজ্যের বিধিনিষেধ

ধীরে ধীরে কমছে রাজ্যের বিধিনিষেধ

করোনা মোকাবিলায় বাংলায় বিধিনিষেধে আরও কিছুটা ছাড় দেওয়া হল। কার্যত লকডাউনে কিছু কিছু ক্ষেত্রে আংশিক ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ জুন পর্যন্ত রাজ্যে কড়া বিধিনিষেধের ঘোষণা করা হয়েছিল। ইতিমধ্যেই এই বিধিনিষেধ জারির ফলে কিছুটা হলেও রাজ্যের করোনা পরিস্থিতি আগের তুলনায় ভাল। তবে এবার এই বিধিনিষেধ আরও কিছুটা লাঘব করল রাজ্য সরকার। হোটেল রেস্তরাঁ থেকে শুরু করে খুচরো বাজার, শপিং মল— সর্বত্রই ছাড় দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ১৫ জুনের পর থেকে করোনাবিধি মেনে, হোটেল, রেস্তরাঁ এবং শপিং মল খোলায় অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী। তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রত্যেক ক্ষেত্রেই বেশ কিছু শর্তও দিয়েছেন তিনি। তিনি এটাও স্পষ্ট…
Read More
মিলবে আরও এক করোনার টিকা

মিলবে আরও এক করোনার টিকা

সারা দেশে জোর কদমে চলছে টিকাকরণ। তবে দেশে করোনা সংক্রমণকালে ভ্যাকসিনের আকাল। এমনকি একাধিক রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের বিক্ষোভ হচ্ছে ভ্যাকসিন না পাওয়ার জন্য। স্বস্তির খবর দিল কেন্দ্র সরকার। অবশেষে কাটতে চলেছে টিকার সংকট। তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। তারইমধ্যে ৩০ কোটি করোনাভাইরাস টিকার ডোজ কেনার জন্য ভারতীয় সংস্থা বায়োলজিকাল-ইয়ের সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলল কেন্দ্র। সেজন্য দেওয়া হয়েছে অগ্রিমও। আপাতত তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। প্রথম এবং দ্বিতীয় দফার ট্রায়ালের ফলাফল বেশ সন্তোষজনক। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার চূড়ান্ত ছাড়পত্র মিললে ডিসেম্বর মাসে টিকার উৎপাদন শুরু হয়ে যাবে। আগামী অগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে সেই টিকা প্রদান করবে হায়দরাবাদের সংস্থা। কেন্দ্র…
Read More
করোনায় আক্রান্ত মৃত্য ব্যক্তির সৎকার নিয়ে নতুন নিয়ম হল

করোনায় আক্রান্ত মৃত্য ব্যক্তির সৎকার নিয়ে নতুন নিয়ম হল

করোনায় আক্রান্ত মৃত্য ব্যক্তির সৎকারের নিয়মে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার। এবার থেকে মৃত ব্যক্তিকে দেখতে পারবে পরিজনেরা এবং পরিজনদের হাতে তুলে দেওয়া হবে ব্যাগে মোরা তাদের দেহ। এমনই নতুন গাইডলাইন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। বডি ব্যাগে মরদেহ বন্দি থাকলেও তার মাথার দিকের অংশ স্বচ্ছ রাখা বাধ্যতামূলক করা হয়েছে, যাতে মৃতের মুখ দেখতে পারেন পরিজন। আত্মীয়রা চাইলে, সেই ব্যাগের চেন সামান্য খুলে, দেহ না-ছুঁয়ে, শ্মশান কিংবা কবরস্থানে পালন করা যাবে ধর্মীয় রীতিও। কোভিডে কেউ মারা গেলে তাঁকে শেষ দেখা নিয়ে একসময়ে নিষেধাজ্ঞা ছিল সরকারি স্তরে। এ বার সেই নিয়ম শিথিল করা হচ্ছে। নয়া সরকারি নির্দেশিকায় সাফ বলা হয়েছে, করোনায়…
Read More

কোভিড-১৯: মিলছে নিত্য নতুন প্রজাতির খোঁজ

প্রায় দিনই করোনার নতুন প্রজাতি ভারতে পাওয়া যাচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার নয়া প্রজাতিকে প্রাণঘাতী এবং সংক্রমনের ক্ষমতা অনেক বেশি। এমনকি টিকাকরণ করা হলেও তা ভাঙ্গার ক্ষমতা রাখে এই প্রাণঘাতী প্রজাতিটি, সম্প্রতি জানিয়েছে হু। করোনার ওই প্রজাতিটির নাম বি.১.৬১৭.২। ভারতে করোনাভাইরাসের তিন বার রূপ পরিবর্তনকারী প্রজাতি অর্থাৎ বি.১.৬১৭ পাওয়া গিয়েছে।তারই একটি রূপ এটি। গত মাসে এই প্রজাতির তিনটি প্রকারভেদকেই উদ্বেগজনক ভাইরাস হিসাবে চিহ্নিত করেছিল হু। গত মঙ্গলবার একটি বিবৃতি দ্বারা হু এর বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনার এই ভাইরাসের তিনটি প্রকারভেদের বাকি দুটি ততটা বিপজ্জনক নয়। তবে এই প্রজাতি তথা ১.৬১৭.২ নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে।
Read More

পিছিয়ে মহিলারা, এবার লিঙ্গবৈষম্য টিকাকরণেও

ভারতে সামাজিক ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের অভিযোগ নতুন নয় কিন্তু এবার অভিযোগ উঠল টিকাকরণ কর্মসূচিতেও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্র কের পরিসংখ্যান পর্যালোচনা করে একটি খবরে জানানো হয়েছে এখনো পর্যন্ত দেশে প্রতি ১,০০০ পুরুষ কিছুমাত্র ৮৬৭ জন মহিলা টিকা পেয়েছেন, যা দেশের মহিলাদের অনুপাত এর চেয়েও অনেকটাই কম। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া একটি তথ্যর দ্বারা জানানো হয়, এখনো পর্যন্ত দেশের প্রায় 22 কোটি টাকা দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত অন্তত প্রথম করোনা টিকা পাওয়া পুরুষের সংখ্যা ৯ কোটি ১৩ লক্ষ ৮১ হাজার ৭৪৯ জন কিন্তু মহিলা সংখ্যা ৭ কোটি ৯২ লক্ষ ৩১ হাজার ৮৭০ জন। অর্থাৎ টিকাকরনের ক্ষেত্রে পুরুষের সংখ্যা মহিলাদের তুলনায় ১৫ শতাংশ বেশি। তবে কেরলে…
Read More

মারাত্মক হতে পারে করোনার তৃতীয় ঢেউও, দাবি এসবিআই রিপোর্টের

করোনার দ্বিতীয় ঢেউয়ের মতই মারাত্মক হতে পারে তৃতীয় ঢেউও। এসবিআই রিপোর্টে দাবি করা হয়েছে এই ঢেউ চলতে পারে দীর্ঘ ৯৮ দিন ধরে। তবে বলা হয়েছে যদি বেশি সংখ্যক মানুষকে টিকাকরণ এর আওতায় আনা যায় ও স্বাস্থ্য নিয়মাবলীর উন্নতি করা যায় তাহলে মৃত্যুর হার অনেকটাই কমতে পারে। তবে করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা এড়িয়ে যাওয়া যাবে না। এসবিআই এর ৫ পাতার রিপোর্টে দাবি করা হয় উন্নত দেশগুলিতে ৯৮ দিন চলবে এই ঢেউ, এবং বলা হয় দেশগুলিতে যদি গুরুতর অসুস্থ করোনা রোগীর সংখ্যা কমানো যায় তাহলে মৃত্যু কমতে পারে। গবেষণায় দেখা যায় যদি গুরুতর অসুস্থ করোনা আক্রান্তের সংখ্যা ২০ শতাংশ থেকে ৬ শতাংশ…
Read More
কিছুটা হলেও স্বস্তি মিলল মৃত্যু সংখ্যায়

কিছুটা হলেও স্বস্তি মিলল মৃত্যু সংখ্যায়

কার্যত গত কয়েকদিন লাগাতার নিম্নম্নুখী দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কিছুটা স্বস্তি মিলল। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৩৩ হাজার ১৫৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সামান্য বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লক্ষ ছাড়িয়ে গেল। তবে, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও মৃতের সংখ্যা আশার আলো দেখাল। সেই সঙ্গে অনেকটা বেড়েছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২ হাজার ৮৮৭ জনের। গোটা অতিমারি পর্বে দেশে ৩ লক্ষ ৩৭ হাজার ৯৮৯ জনের প্রাণ কেড়েছে করোনা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লাখ ১১…
Read More
দীর্ঘ সময় বাদে ভাঙতে করেছে উড়ালপুলের বাকি অংশ

দীর্ঘ সময় বাদে ভাঙতে করেছে উড়ালপুলের বাকি অংশ

বছর পাঁচেক আগে এক ভয়াবহ ঘটনা দেখেছিল কলকাতা। তাতে প্রাণ হারিয়েছিল বেশ কয়েকজন মানুষ। আহতও হয়েছিলেন অনেকে। দুর্ঘটনা ঘটেছে পাঁচ বছর হয়ে গেছে অবশেষে বাকি অংশ ভাঙার অনুমতি পাওয়া গেলো। পাঁচ বছর পর পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী ১৫ জুন থেকে উত্তর কলকাতার এই ভগ্নাবশেষ সেতু দফায় দফায় সরিয়ে ফেলা হবে। কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন এবং তারপরই উড়ালপুলটি ভেঙে ফেলার সিদ্ধান্তের কথা জানান। ভাঙার দায়িত্ব দেওয়া হয়েছে রেলের অধীনস্থ সংস্থা রাইটসকে। ফিরহাদ হাকিম জানিয়েছেন, উড়ালপুল ভাঙার সময় সব ধরনের সর্তকতা অবলম্বন করা হবে। আশপাশের বাড়ির কোন বাসিন্দা…
Read More