আসাম

উপার্জন বাড়াতে মাছচাষীদের মাছের চারা বিলি মালদায়

উপার্জন বাড়াতে মাছচাষীদের মাছের চারা বিলি মালদায়

লকডাউনে ধুঁকছে অর্থনীতি । তা শহরের হোক কিংবা গ্রামের । গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে মালদায় মাছ চাষীদের মাছের চারা বিলি করল জেলা মৎস্য দপ্তর । "জল ধরো জল ভরো" প্রকল্পে মাধ্যমেই এই মাছের চারা বিলি করা হয় পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। জানা গেছে , পুরাতন মালদার ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েতের ২০০ বেনিফিশিয়ারিকে এক হাজার মাছের চারা বিলি করা হয়েছে । উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি, সহ-সভাপতি হারেজ আলী, জেলা মৎস্য দপ্তরের আধিকারিক তাপস সাহা, সংশ্লিষ্ট দপ্তরের ব্লক আধিকারিক অসীম কুমার ঘোষ প্রমুখ। আগামী দিনে নিজেদের উপার্জনের ক্ষেত্রে স্বাবলম্বী হতে এই উদ্যোগ, এমনটাই জানানো…
Read More
অনির্দিষ্টকালের জন্য বন্ধ নকশালবাড়ির লালপুল বাঁধ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ নকশালবাড়ির লালপুল বাঁধ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা অঞ্চলের লালপুল বাঁধ । অভিযোগ এই কোভিড পরিস্থিতিতে সামাজিক এবং শারীরিক দূরত্ব, মাস্ক না পরেই হাজার হাজার মানুষরা ভিড় জমাচ্ছিল ওই বাঁধে । গ্রামবাসীদের অভিযোগ শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি ,খড়িবাড়ি সহ একাধিক জায়গা থেকে মানুষরা এই বাঁধে ভিড় জমাচ্ছে । স্বাস্থ্যবিধি না মেনেই চলে স্নান, ফোটোসেশন, আশেপাশে মদ, নেশা খেয়ে অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে আগতরা । তাই হাতিঘিসা গ্রাম পঞ্চায়েত এবং নকশালবাড়ি থানার পুলিশ বাঁধ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল । গ্রামবাসী ছাড়া কোনো পর্যটককে এই বাঁধে ঢুকতে দেওয়া হবে না । পঞ্চায়েত প্রধান জ্যৈষ্ঠমোহন রায় জানিয়েছেন গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে আপাতত…
Read More
শিলিগুড়িতে  হাথরস ঘটনার প্রতিবাদ মিছিলে চন্দ্রিমা ভট্টাচার্য

শিলিগুড়িতে হাথরস ঘটনার প্রতিবাদ মিছিলে চন্দ্রিমা ভট্টাচার্য

উত্তরপ্ৰদেশের হাথরস ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে আজ বিক্ষোভ মিছিল করল দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং স্মিতা বক্সী ।সম্প্রতি হাথরস ঘটনায় উত্তরপ্রদেশের রাজ্য প্রশাসন যেভাবে ঘটনাটিকে প্রথমদিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং ধর্ষিতা মৃত তরুণীকে দাহ করে দেয় পরিবারকে না জানিয়ে সে ঘটনার তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়ে সমস্ত দেশ জুড়ে । শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব আজ শিলিগুড়ি গান্ধীমোড় থেকে হাসমিচক পর্যন্ত প্রতিবাদ মিছিল আয়োজন করে। মিছিল শেষে চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের জানান বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যেভাবে দলিত মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ এবং প্রশাসন যেরূপ আচরণ করেছে তার তীব্র বিরোধ জানান। দলিত মেয়ের বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেসের…
Read More
অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রের নয়া পথ

অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রের নয়া পথ

করোনাভাইরাসের মধ্যে অর্থনীতিকে চাঙ্গা করতে রাজ্যগুলিকে ১২,০০০ কোটি টাকা ঋণ দিতে চলেছে কেন্দ্র। সেজন্য রাজ্যগুলিকে কোনও সুদ গুনতে হবে না। এই খাতে উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্য এবং উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের উপর বাড়তি জোর দেওয়া হয়েছে। রাজ্যগুলিতে দেওয়া হবে ১,৬০০ কোটি টাকা, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশকে দেওয়া হবে ৯০০ কোটি ও ৭,৫০০ কোটি পাবে অন্যান্য রাজ্যগুলি। পাশাপাশি বাজারে চাহিদা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাতে বাড়তি অর্থের সংস্থান করেছে কেন্দ্র। তার জেরে বাজার কিছুটা চাঙ্গা হবে বলে আশাবাদী কেন্দ্র।
Read More
করোনার টিকা নিয়ে আশা হু-র শীর্ষ বিজ্ঞানীর

করোনার টিকা নিয়ে আশা হু-র শীর্ষ বিজ্ঞানীর

বিশ্বে এখন ৪০ রকম কোভিড ভ্যাকসিন ক্যানডিডেটের ক্লিনিকাল ট্রায়াল চলছে। করোনার টিকা কবে আসবে এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র শীর্ষ বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বললেন, এ বছর শেষেই টিকা আসার সম্ভাবনা প্রবল, তা না হলে আগামী বছর একেবারের গোড়ার দিকেই ভ্যাকসিন চলে আসবে বিশ্বের বাজারে। স্বামীনাথন বলছেন, বিশ্বের প্রথম সারির ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি যদি তাদের সেফটি ট্রায়ালে পাশ করে যায়, তাহলে বছর শেষের আগেই ভ্যাকসিনে সবুজ সঙ্কেত দেবে রেগুলেটরি কমিটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে প্রতিটা ধাপ পেরিয়ে তবেই টিকা নিয়ে আসার পরামর্শ দিয়েছিলেন তিনি।
Read More
বিধ্বংসী অগ্নিকাণ্ড চিৎপুরে

বিধ্বংসী অগ্নিকাণ্ড চিৎপুরে

চিৎপুরের নয়াপট্টি এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। প্লাস্টিক কারখানার আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ১৮টি ইঞ্জিন, নিয়ন্ত্রণে আসেনি আগুন। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্লাস্টিক ও অন্যান্য দাহ্য পদার্থ মজুত থাকার কারণে নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান হয়তো শর্ট সার্কিটের কারণে কারখানায় আগুন লেগেছে। আচমকা এ ভাবে প্লাস্টিক কারখানায় আগুন লাগায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।
Read More
ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন পুজোর

ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন পুজোর

করোনা সংক্রমণ কালে এবার অধিকাংশ পুজো ভার্চুয়াল মাধ্যমেই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সোমবার বিকেলে নবান্নের সংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “যে যে জায়গা থেকে রিকোয়েস্ট আসবে সেই উদ্বোধন নবান্ন ভার্চুয়াল মাধ্যমে করব।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৫ অক্টোবর উত্তর কলকাতা, ১৬ অক্টোবর বেহালা-যাদবপুর এবং ১৭ অক্টোবর দক্ষিণ কলকাতার পুজোগুলির উদ্বোধন করবেন তিনি। চেতলা অগ্রণীর পুজো উদ্বোধনের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। প্রতিমার চক্ষুদানও করেন মুখ্যমন্ত্রী।
Read More
দেশের অর্থনৈতিকে চাঙ্গা করতে মোদী সরকারের নয়া পথ

দেশের অর্থনৈতিকে চাঙ্গা করতে মোদী সরকারের নয়া পথ

দেশের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করতে ১০০ দিনের কাজের প্রকল্পে জোর দিল নরেন্দ্র মোদীর সরকার। প্রথম আওয়াজটা উঠেছিল এই বাংলা থেকেই। কেন্দ্রীয় সরকারকে ১০০ দিনের কাজ বাড়াতে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জানা গিয়েছে, উত্তরপ্রদেশ–সহ আটটি বড় রাজ্য থেকে ১০০ দিনের কাজের প্রকল্প আরও বেশি করে চালু করার অনুরোধ করা হয়েছে। সরকারি আধিকারিকরা জানান, এই পরিস্থিতিতে মানুষের আয় কমেছে। কাজ হারিয়েছেন পরিযায়ী শ্রমিকরা। তাই করোনাভাইরাস পরিস্থিতিতে ১০০ দিনের কাজের চাহিদা বহু গুণে বেড়ে গিয়েছে। মোদী সরকারের তরফে জানানো হয়েছে, ১০০ দিনের কাজের প্রকল্পের জন্য সরকার আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।
Read More
কলকাতায় আসছে হুড খোলা দোতলা বাস

কলকাতায় আসছে হুড খোলা দোতলা বাস

কলকাতায় দোতলা বাস ফিরছে নীল-সাদা রঙে। পুজোর আগে মঙ্গলবার নবান্ন থেকে দু’টি দোতলা বাসের যাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাসের ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ইনস্টিটিউট অফ রোড ট্রান্সপোর্ট। বাসগুলিতে থাকবে সিসিটিভি, অটোম্যাটিক দরজা, ডেস্টিনেশন বোর্ড। বাসের ভিতরে থাকছে ছাদে ওঠার সিঁড়ি। মোট আসন ৫১টি, এর মধ্যে দোতলায় ১৭টি। সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে,পর্যটন বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশন এই বাস চালাবে।
Read More
বিগবসে রিয়া চক্রবর্তী ?

বিগবসে রিয়া চক্রবর্তী ?

২৮ দিন জেলে কাটিয়ে সদ্য মুক্তি পেয়েছেন সুশান্তের বান্ধবী রিয়া । সুশান্তের মৃত্যু মামলায় তাকেই দোষী হিসেবে দেখছে নেটিজেনরা। যা ধরাবাধা কাজ ছিল সেগুলিও হাত থেকে ফসকে গেছে সুশান্তের অনুগামীদের চাপে । তবে এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে বিগবসে খেলতে ডাক পাচ্ছে রিয়া। সূত্রের খবর বিগবস ১৪ এ ওয়াইল্ড কার্ডের মাধ্যমে এন্ট্রি হতে পারে রিয়ার । ইতিমধ্যে ভাইজান সালমান খান নাকি প্রস্তাব দিয়ে রেখেছে ।নেটিজেন-দের একাংশ দাবি, জামিনে মুক্তি পাওয়ার পর বিগ বস-এ এসে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে রিয়া! কেউ আবার বলেছেন, এদেশে মানুষের আবেগের কোনও দামই নেই! কারও বা দাবি, রিয়ার হাতে কাজ নেই, তারউপর মামলার এত…
Read More