আসাম

পুজোর ই-পাসের টাকা রিফান্ড হতে পারে

পুজোর ই-পাসের টাকা রিফান্ড হতে পারে

প্রতিবারের মতো এবারও দুর্গাপুজোতেও পুজোর জন্য পাসের ব্যবস্থা করেছিল ‘ফোরাম ফর দুর্গোৎসব’। আগে থেকে ই-পাস বুক করে পঞ্চমী থেকে নবমীর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলে প্রতিমা দেখতে পারতেন দর্শনার্থীরা। কিন্তু করোনাকালে হাই কোর্টের নির্দেশে মণ্ডপে প্রবেশ বন্ধ। দর্শক ছাড়াই হবে দুর্গাপুজো। আদালতের এই রায়ের পর থেকেই অনেকেই প্রশ্ন করছেন তাঁরা কি পাসগুলির টাকা ফেরত পাবেন? রাজ্যবাসীর এই উদ্বেগর কথা মাথায় রেখেই পাসের টাকা রিফান্ড করার সিদ্ধান্ত নিয়েছে ‘ফোরাম ফর দুর্গোৎসব’। সংগঠনের তরফে জানানো হয়েছে, যে প্ল্যাটফর্ম থেকে দর্শনার্থীরা পাস কিনেছিলেন, সেই প্ল্যাটফর্মর মাধ্যমেই টাকা রিফান্ড করা হবে। তবে মঙ্গলবার হই কোর্টের রায় পুনর্বিবেচনা করলে পরিস্থিতি ফের বদলে যেতে পারে।
Read More
পুজোয় বাড়ছে না মেট্রো জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ

পুজোয় বাড়ছে না মেট্রো জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ

অন্য বারের মতো এ বার পুজোয় সারা রাত মেট্রো যে চলবে না। সোমবার পুজো নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পর মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিল যে মেট্রো চলাচলের বর্তমান সময়সীমাও আর বাড়ানো হবে না। তবে সপ্তমী থেকে দশমী, সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রেন চলবে ২০ মিনিট অন্তর। আর তার ফলে ভিড়ের সম্ভাবনাও থাকছে না বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, করোনা-উত্তর নব্য স্বাভাবিকতা যুগে গত ১৪ সেপ্টেম্বর, প্রথম বার মেট্রোর চাকা গড়ায় কলকাতায়। স্বাস্থ্যবিধি মেনে ভালো ভাবেই পরিষেবা চলছে। অনেকেরই ধারণা মেট্রো চলাচল শুরু হওয়ার এক সপ্তাহ পর থেকে কলকাতায় কোভিড-আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক ভাবে বাড়তে শুরু করে। যদিও, বিশেষজ্ঞরা নিশ্চিত…
Read More
ফেব্রুয়ারির মধ্যে অনেক বেশি মানুষ আক্রান্ত হতে পারে কোভিডে

ফেব্রুয়ারির মধ্যে অনেক বেশি মানুষ আক্রান্ত হতে পারে কোভিডে

২০২১-র ফেব্রুয়ারি মাসের মধ্যে ৫০ শতাংশ জনসংখ্যা করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে মনে করছে সরকারি কমিটি। এখনও পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা ৭৫.৫ লাখ। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যায় আমেরিকার পরেই দ্বিতীয় স্থানে ভারত। আইসিএমআর কমিটির হিসেব অনুযায়ী ফেব্রুয়ারির পর কোভিড অনেকটা স্তিমিত হয়ে যাবে। কিন্তু মাস্ক, সামাজিক দূরত্বের বিকল্প নেই সেটাও জানিয়েছেন তাঁরা। নবরাত্রি, দুর্গাপুজো, দীপাবলীর সময় কোভিডের কামড় আরও বাড়তে পারে, এই বিষয়েও সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।
Read More
দুর্গাপুজো নিয়ে রায়ের বিরুদ্ধে রিভিশন পিটিশন জমা হবে হাই কোর্টে

দুর্গাপুজো নিয়ে রায়ের বিরুদ্ধে রিভিশন পিটিশন জমা হবে হাই কোর্টে

দুর্গাপুজোয় ভিড় সামাল দেওয়ার জন্য সোমবার কলকাতা হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়েছিল। সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে এ বার আদালতে যাচ্ছে ফোরাম ফর শারদোৎসব। কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন বুধবার সকাল ১১.৩০ মিনিটে জমা দিতে চলেছে ফোরাম ফর দুর্গোৎসব।  তবে রিভিউ পিটিশন দাখিল করে আদালতে কী বলা হবে, তা নিয়ে আপাতত কিছু খোলসা করেননি সংগঠনের সাধারণ সম্পাদক শাশ্বত বসু। হাই কোর্টের রায়ে অখুশি পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস জানিয়েছে, এর ফলে তাদের দীর্ঘ দিনের প্রচেষ্টা ব্যাহত হয়েছে। রায়ের বিরুদ্ধে মঙ্গলবারই সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়ে চিন্তাভাবনা করতে শুরু করে রাজ্য সরকার। উল্লেখ্য, কোভিড পরিস্থিতিতে এ বছর পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে…
Read More
রাজ্যে একদিনে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৩ জন

রাজ্যে একদিনে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৩ জন

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের রেকর্ড ভাঙল পশ্চিমবঙ্গ। এদিন রাজ্য সরকারের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯৯২ জন ও মৃত্যু হয়েছে ৬৩ জন করোনা আক্রান্তের। এদিন রাজ্যে কমেছে সুস্থতার হার। এ পর্যন্ত রাজ্যে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৮৪ হাজার ৩২৫ জন আর আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২১ হাজার ৩৬ জন। সোমবার রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা ৩৪ হাজার ৫৮৪টি। রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যে কোভিড আক্রান্তদের জন্য মোট বেড রয়েছে ১২ হাজার ৭৫১টি। আর তার মধ্যে ৩৭.‌৪৯ শতাংশ বেডে র‌য়েছেন আক্রান্তরা।
Read More
সুখবর মেট্রো যাত্রীদের জন্যে

সুখবর মেট্রো যাত্রীদের জন্যে

কলকাতা: পুজোর মুখে আজ থেকে বাড়িয়ে দেওয়া হল মেট্রোর সংখ্যা। রাত ৯টায় মেট্রো মিলবে দুই প্রান্তের স্টেশন থেকে। ইতিমধ্যেই সিনিয়র সিটিজেনদের জন্যে পুজোর আগেই উপহার কলকাতা মেট্রোর৷ প্রয়োজন হচ্ছে না ই-পাস। শুধুমাত্র বয়সের প্রমাণ পত্র দেখিয়েই যাতায়াত করা যাবে সিনিয়র সিটিজেনরা। ৪ অক্টোবর থেকে চালু হয়েছে এই পরিষেবা। সোমবার থেকেই বাড়ানো হয়েছে কলকাতায় মেট্রোর সংখ্যা। ১৪৬ আপ ও ডাউন মেট্রোর বদলে, সোমবার থেকে মেট্রো চলবে ১৫২টি। যাত্রী চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার ২০ মিনিট অন্তর দেওয়া হবে পরিষেবা। একই সাথে পুজোর সময় মেট্রো স্টেশনে ভিড় নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নিচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
Read More
হাইকোর্টের রায়ের পর ক্ষতির মুখে পুজো কমিটিগুলি

হাইকোর্টের রায়ের পর ক্ষতির মুখে পুজো কমিটিগুলি

পুজোয় ভিড় নিয়ন্ত্রণে হাইকোর্টের রায়ের পর পুজো উদ্যোক্তাদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। এভাবে পুজো করা কার্যত কঠিন বলে তাঁরা মনে করছেন। এই রায়ের পর অনেক ক্ষতি হয়ে গেল পুজো উদ্যোক্তাদের। এই রায়ের পরই রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে নবান্নে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমমতা বন্দ্যোপাধ্যায়। এই রায়ের বিষয়ে ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক শাশ্বত বসু বলেন, ‘‌ফেস মাস্ক আর স্যানিটাইজার দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে মণ্ডপে প্রবেশের সময়। দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজো বাদামতলা আষাঢ় সংঘের সাধারণ সম্পাদক সন্দীপ চক্রবর্তী বলেন, ‘‌মহামান্য হাইকোর্টের রায় আমরা মানতে বাধ্য। এখানে রুজি–রোজগার কমে যাবে। চাপে পড়ে খুব ক্ষতি হয়ে গেল।’
Read More
দুর্গাপুজো নিয়ে মামলার ঐতিহাসিক রায় দিল হাইকোর্ট

দুর্গাপুজো নিয়ে মামলার ঐতিহাসিক রায় দিল হাইকোর্ট

 করোনা আবহের মধ্যে দুর্গাপুজো নিয়ে মামলার ঐতিহাসিক রায় দিল হাইকোর্ট। জানিয়ে দেওয়া হল প্রতিটি পুজো মণ্ডপ কন্টেইনমেন্ট জোন বলে গণ্য হবে। কোনও মণ্ডপে দর্শনার্থীরা ঢুকতে পারবেন না। রাজ্যের সব পুজোর জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানিয়েছে আদালত। রাজ্যের ছোটো বড় সমস্ত পুজো প্যান্ডেলই নো এন্ট্রি বাফার জোন, প্যান্ডেল এরিয়ায় থাকবে ব্যারিকেট। লেখা থাকবে নো এন্ট্রি জোন।
Read More
বাংলায় করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

বাংলায় করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

কলকাতা: রাজ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে করোনা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। পুজোর মুখে দৈনিক সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে রাজ্য সরকারের। উৎসবের শেষে রাজ্যে করোনার সংক্রমণ বেলাগাম হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে রাজ্যের নানা প্রান্তে পর্যাপ্ত সংখ্যায় অ্যাম্বুল্যান্স তৈরি রাখা ও হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেড রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে একটি উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, ডিজি, কলকাতা, হাওড়ার পুলিশ কমিশনার। করোনা পরিস্থিতিতে প্রত্যেকে প্রোটোকল মানছেন কিনা সেব্যাপারে আধিকারিকদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Read More
করোনাকালে দর্শকশূন্য হয়েই পাঁচদিন চলবে পুজো

করোনাকালে দর্শকশূন্য হয়েই পাঁচদিন চলবে পুজো

কলকাতা: পুজোয় ভিড় নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন রাজ্যের চিকিৎসকেরা৷ চিঠিও পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ এই পুজোর ভিড়ে করোনা সংক্রমণে বিস্ফোরণের আশঙ্কায় ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের৷ এদিন রায় দানে বিচারপতি জানান, ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে দোষ দেওয়া যায় না৷ পুলিশের সীমাবদ্ধতা রয়েছে৷ তাই বিকল্প ব্যবস্থাস্বরূপ প্রত্যেক পুজো মণ্ডপ কন্টেইনমেন্ট জোন গণ্য হবে৷ দুর্গাপুজো নিয়ে জনস্বার্থ মামলায় গুরুত্বপূর্ণ রায় রাজ্যের ছোট-বড় সমস্ত পুজো মণ্ডপই ‘নো এন্ট্রি বাফার জোন’৷ প্যান্ডেল এরিয়ায় থাকবে বাফার জোন৷ মণ্ডপে শুধু ঢুকতে পারবেন পুজো উদ্যোক্তারাই৷ তাও একসঙ্গে ২৫ জনের বেশি উদ্যোক্তা মণ্ডপে থাকতে পারবেন না বলে রায়ে জানিয়েছে আদালত৷  হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, ছোট বড় সমস্ত মণ্ডপই সাধারণ দর্শনার্থীদের…
Read More