আসাম

গভীর রাতে হঠাৎ হাসপাতালে ভর্তি রঞ্জন সরকার

গভীর রাতে হঠাৎ হাসপাতালে ভর্তি রঞ্জন সরকার

হঠাৎ বুধবার রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দার্জিলিংয়ের তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার ওরফে রানা। জানা গেছে বুধবার গভীর রাতে হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিজেই তার সোশ্যাল মিডিয়া মারফত এই সংবাদটি দিয়েছেন। তবে কি কারনে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন সে বিষয়ে বিশেষ কিছু জানা যায় নি। তার হঠাৎ শারীরিক অসুস্থতায় তৃণমূলের কর্মী সমর্থকরা শারীরিক মঙ্গল কামনা করেছেন।
Read More
নতুন স্মার্টফোন – পোকো সি-থ্রি

নতুন স্মার্টফোন – পোকো সি-থ্রি

ভারতের বাজারে পোকো নিয়ে এল নতুন স্মার্টফোন – পোকো সি-থ্রি (POCO C3)। ১০ হাজার টাকার নীচের সেগমেন্টের এই ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট-আপ, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও আরও অনেক সুবিধা। পোকো সি-থ্রি পাওয়া যাবে ৩/৩২ জিবি ও ৪/৬৪ জিবি ভেরিয়েন্টে এবং আর্ক্টিক ব্লু, লাইম গ্রিন ও ম্যাট ব্ল্যাক কলারে। পোকো সি-থ্রি ফোনে থাকছে এআই ট্রিপল ক্যামেরা সেট-আপ, যার মধ্যে আছে ১৩ এমপি প্রাইমারি সেন্সর, ২ এমপি ম্যাক্রো সেন্সর ও ২ জিবি ডেপথ সেন্সর। পোকো সি-থ্রি’র শক্তি জোগায় মিডিয়া-টেক হেলিও জি৩৫ ৮-কোর প্রসেসর। এছাড়াও রয়েছে ১৬.৫৮ সেমি (৬.৫৩) এইচডি+ ডিসপ্লে, যার রেজোলিউশন ১৬০০X৭২০। ১৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ফ্লিপকার্ট বিগ…
Read More
দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবিতে অবস্থান বিক্ষোভ আলুয়াবাড়ি স্টেশনে

দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবিতে অবস্থান বিক্ষোভ আলুয়াবাড়ি স্টেশনে

দূরপাল্লার ট্রেনের স্টপেজের দাবিতে ইসলামপুরের আলুয়াবাড়ি স্টেশনে অবস্থান বিক্ষোভ করে ডেপুটেশন দিল ডিওয়াইএফআই। অভিযোগ ইসলামপুরের গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে পরিচিত আলুয়াবাড়ি স্টেশন । এই স্টেশনের ওপর দিয়ে একাধিক দূরপাল্লার ট্রেন চললেও কোনো ট্রেনের স্টপেজ নেই। ফলে এই এলাকার মানুষ সমস্যায় পড়ছে। এই অভিযোগ নিয়ে আজ আলুয়াবাড়ি স্টেশনে বিক্ষোভ অবস্থান করে স্টেশন মাস্টারকে ডেপুটেশন তুলে দিল বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআই। বর্তমানে কলকাতাগামী একটি ট্রেনেরও স্টপেজ নেই ইসলামপুরের আলুয়াবাড়ি রোড ষ্টেশনে।পাশাপাশি সম্প্রতি নিয়মিত তিস্তা তোর্সা এক্সপ্রেস এর রুট ও সময়সূচি অপরিবর্তিত রেখে এই ট্রেন চালু হলেও আশ্চর্যজনকভাবে বাদ যায় উত্তর দিনাজপুর জেলার মহকুমা শহর ইসলামপুরের আলুয়াবাড়ি জংশন স্টেশন। স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দিয়ে যুবকর্মীরা…
Read More
রাজ্যে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা

রাজ্যে ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা

দুর্গা পুজোর আনন্দে স্বাস্থ্যবিধি উপেক্ষা করছেন অনেকেই৷ ফলে একধাক্কায় করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে৷ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেল৷ আক্রান্তের সংখ্যা ৪০২৯ ও মৃত্যু হয়েছে ৬১ জনের৷ রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৫,১৭০৷ গত চব্বিশ ঘণ্টায় কলকাতায় নতুন সংক্রমিতের সংখ্যা ৮০৯৷ মৃত্যু হয়েছে ১৭ জনের৷ উৎসবের সময় রাজ্যবাসী সতর্ক না হলে এই সংখ্যাটা বাড়বে আরও৷
Read More
অ্যানিভার্সারি এডিশন কিয়া সেল্টোস

অ্যানিভার্সারি এডিশন কিয়া সেল্টোস

বাজারে এল কিয়া সেল্টোস অ্যানিভার্সারি এডিশন। কিয়া সেল্টোসের বর্ষপূর্তি উপলক্ষে কিয়া মোটর্স ইন্ডিয়া নিয়ে এসেছে এই কিয়া সেল্টোস অ্যানিভার্সারি এডিশন। কিয়া সেল্টোস অ্যানিভার্সারি এডিশনের বহির্ভাগে ও অভ্যন্তরে অনেক পরিবর্তন আনা হয়েছে। এই এডিশনে থাকছে ম্যানুয়াল ট্রান্সমিশনের জন্য রিমোট ইঞ্জিন স্টার্ট। সেইসঙ্গে গাড়িটির দৈর্ঘ্যও ৬০মিমি বাড়ান হয়েছে। কিয়া মোটর্স এই স্পেশাল এডিশন এনেছে সেল্টোসের দারুণ সাফল্য উদযাপনের জন্য। কিয়া সেল্টোস তাঁর ডিজাইন ও কোয়ালিটি দ্বারা ভারতের মিড-এসইউভি সেগমেন্টে আলোড়ন তুলেছে। একবছরেরও কম সময়ে কিয়া সেল্টোস ১ লক্ষ ইউনিট বিক্রয় হয়েছে। এই লিমিটেড এডিশন কিয়া সেল্টোস পাওয়া যাবে শুধু এইচটিএক্স ট্রিম ভার্সনে, যার দাম শুরু ১৩,৭৫,০০০ টাকা থেকে। সেল্টোস অ্যানিভার্সারি এডিশন পাওয়া…
Read More
ওঝার কেরামতিতে সাপে কাটা রোগীর মৃত্যু

ওঝার কেরামতিতে সাপে কাটা রোগীর মৃত্যু

সাপে কাটা এক রোগীকে দীর্ঘক্ষণ ওঝার কাছে ফেলে রেখে মৃত্যু হল এক যুবকের । ঘটনাটি ঘটেছে মালদার হবিরপুর থানার নিমবাড়ি এলাকায় ।জানা গেছে লয়েশ মার্ডি নামে এক যুবকে সাপে কামড় দিলে তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার কাছে নিয়ে যায় । দীর্ঘক্ষণ ওঝার কাছে ফাকে রাখা হয় বলে অভিযোগ । ধীরে ধীরে বিষ সারা শরীরে ছড়িয়ে পড়লে মৃত্যুর কোলে ঢলে পরে ওই যুবক । পরবর্তীতে ওই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে । ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে ওই ওঝা । এই ঘটনার পর পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে । পাশাপাশি ওই ওঝার…
Read More
বুনো হাতির ভবিষ্যৎ সুরক্ষার উদ্যোগ

বুনো হাতির ভবিষ্যৎ সুরক্ষার উদ্যোগ

পার্নড রিকার্ড ইন্ডিয়া ও ডব্লিউডব্লিউএফ ইন্ডিয়া আসামে মানুষ ও হাতির বিরোধ নিয়ন্ত্রণের মাধ্যমে এশিয়ান এলিফ্যান্ট সংরক্ষণের কাজে উদ্যোগী হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে কামরূপ, শোনিতপুর, বিশ্বনাথ ও নগাঁও জেলার ১৫০টি গ্রামে স্থানীয় বাসিন্দাদের পরিস্থিতির কার্যকর নিয়ন্ত্রণের ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হবে। আসামে মানুষ-হাতির বিরোধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রায় দুই দশক ধরে ডব্লিউডব্লিউএফ ইন্ডিয়া’র অভিজ্ঞতার ভিত্তিতে এই প্রকল্পটি রচিত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও আসাম বন বিভাগের সহযোগিতায় রূপায়িত কিছু পদক্ষেপ থেকে দেখা গেছে বাসিন্দাদের ও বিপন্ন এশিয়ান এলিফ্যান্টদের সুরক্ষার জন্য এইরকম প্রকল্প কতটা সম্ভাবনাময়। একটি ‘সেফ এলি-ফেন্স’ ম্যানুয়াল তৈরি করে বাসিন্দাদের স্বল্পব্যয়ের এলিফ্যান্ট-সেফ সোলার-পাওয়ার্ড বেড়া নির্মাণের জন্য প্রশিক্ষণ, উপকরণ ও সহায়তা দেওয়া হবে। এছাড়া,…
Read More
গৃহযুদ্ধের আশঙ্কা পাকিস্তানে !

গৃহযুদ্ধের আশঙ্কা পাকিস্তানে !

পুলিশ-সেনার লড়াইয়ে গৃহযুদ্ধের আশঙ্কা পাকিস্তানে। পুলিশ বনাম পাক রেঞ্জার্স-এর লড়াইতে সেরকম সম্ভাবনাই মাথাচাড়া দিচ্ছে৷ অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাইয়ের গ্রেফতারির নির্দেশ দিতে বাধ্য করতে সিন্ধ প্রদেশের পুলিশের প্রধানকে অপহরণ করে দেশের আধাসেনা বাহিনী৷ এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান কোয়ামার জাভেদ বাজওয়া৷ পাক সেনার তরফে জানানো হয়েছে, করাচির সেনা কম্যান্ডার ঘটনার তদন্ত করবেন ৷ পুলিশ প্রধানের এই অসম্মানের প্রতিবাদে সিন্ধ পুলিশের বিভিন্ন পদাধিকারীরা গণছুটির আবেদন করেন ৷ কিন্তু ইতিমধ্যেই এই ঘটনার পরে করাচির বিভিন্ন জায়গায় সংঘর্ষ বেধে গিয়েছে বলে খবর৷ করাচির একটি বহুতলে আইইডি ব্লাস্টও হয়েছে৷ অসমর্থিত সূত্রে দ্য ইন্টারন্যাশনাল হেরাল্ড-এর তরফে ট্যুইটারে দাবি করা হয়েছে, করাচিতে সিন্ধ…
Read More
বাজারে এল টাইড ফ্রেশ অ্যান্ড ক্লিন

বাজারে এল টাইড ফ্রেশ অ্যান্ড ক্লিন

বাজারে এল ‘টাইড ফ্রেশ অ্যান্ড ক্লিন’। এটি এনেছে পি-অ্যান্ড-জি’র অন্যতম অগ্রণী ফ্যাব্রিক কেয়ার ব্র্যান্ড টাইড। এই প্রথম টাইডের প্যাকের রঙ হচ্ছে হলুদ, যা এতকাল ছিল কমলা। নতুন ‘টাইড ফ্রেশ অ্যান্ড ক্লিন’ কিছু নির্বাচিত এলাকায় পাওয়া যাচ্ছে। এর দাম ৩৫ টাকা (৫০০ গ্রাম) ও ৬৯ টাকা (১ কেজি)। ‘টাইড ফ্রেশ অ্যান্ড ক্লিন’ তিনভাবে সুবিধাজনক – এটি কাপড়ের কড়া ময়লা পরিষ্কার করে, ধোয়ার পর সতেজতা আনে ও ব্যয় সাশ্রয়ী। নতুন প্রোডাক্টের সঙ্গে টাইড এনেছে একটি ব্র্যান্ড প্রোমোশনাল ফিল্ম, যাতে অভিনয় করেছেন অভিনেতা সঞ্জয় মিশ্র ও অভিনেত্রী আয়েষা রাজা। টাইড সবসময়ে চমকদার সাদার পক্ষে, আর সেই বার্তাই এই নতুন টিভিসি’তে তুলে ধরেছেন সঞ্জয়…
Read More
শিলিগুড়িতে ওয়ানপ্লাস এক্সপিরিয়েন্স স্টোর

শিলিগুড়িতে ওয়ানপ্লাস এক্সপিরিয়েন্স স্টোর

গ্লোবাল প্রিমিয়াম টেকনোলজি ব্র্যান্ড ওয়ানপ্লাস তার প্রথম এক্সপিরিয়েন্স স্টোর লঞ্চ্‌ করল শিলিগুড়িতে। ভারতে অফলাইন উপস্থিতি মজবুত করার কর্মসূচির অঙ্গ হিসেবে এই স্টোরটি খোলা হল। শিলিগুড়িতে এই স্টোরটি চালু হয়েছে উত্তরায়ণ টাউনশিপে সিটি সেন্টার মলে।  ভারতের বাজারের দিকে চোখ রেখে রিটেল ব্যবসার জন্য ওয়ানপ্লাস ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। শিলিগুড়িতে ওয়ানপ্লাস ব্যবহারকারীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখন এই শহরের গ্রাহকরা আরও সহজে এই ব্র্যান্ডের প্রোডাক্টের সম্ভার থেকে কেনাকাটার সুবিধা পাবেন, যেমন নতুন লঞ্চ্‌ হওয়া ওয়ানপ্লাস ৮টি ৫জি ও ওয়ানপ্লাস নর্ড। বর্তমানে ওয়ানপ্লাসের ৫০০০-এরও বেশি অফলাইন স্টোর রয়েছে এবং আগামী বছরে তা ৮০০০-এরও বেশি করার পরিকল্পনা রয়েছে। আগামী বছরে সার্ভিস সেন্টার নেটওয়ার্ক…
Read More